19/04/2026
🏥 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (DMCH) সহজে ডাক্তার দেখানোর ফুল গাইড!
অনেকে মনে করেন DMCH মানেই ঝামেলা, ভিড় আর দালাল 😓
কিন্তু সঠিক নিয়ম জানলে আপনি খুব সহজেই চিকিৎসা নিতে পারবেন — No tension! ✅
📌 Step-by-step সহজ গাইড:
📢 যেসব রোগের ডাক্তার দেখাতে পারবেন
➡️ মেডিসিন
➡️ সার্জারী
➡️ গাইনি
➡️ শিশু
➡️ ইনফার্টিলিটি / বন্ধ্যাত্ব
➡️ লিভার বিভাগ
➡️ কিডনি বিভাগ
➡️ ইউরোলজী
➡️ ফিজিক্যাল মেডিসিন
➡️ অর্থোডক্সি
➡️ চোক্ষু
➡️ নাক কান গলা
➡️ হরমোন বিভাগ
➡️ রক্ত রোগ বিভাগ / হেমাটোলজি বিভাগ
ঢাকা মেডিকেল সকল বিভাগের ডাক্তার দেখাতে পারবেন আপনার সমস্যা অনুযায়ী।
🔹 ১. আগে পৌঁছান (Very Important!)
সকাল ৭:৩০ – ৮:৩০ এর মধ্যে পৌঁছানোর চেষ্টা করুন।
যত আগে যাবেন, তত কম ভিড় পাবেন।
✅ আউটডোর টিকেট সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিক্রি হয়।
🔹 ২. আউটডোর টিকিট কাউন্টার থেকে টিকিট নিন
👉 আউটডোর টিকিট সাধারণত ১০ টাকা
👉 কাউন্টারে লাইনে দাঁড়িয়ে নিজের সমস্যা বলে টিকেট নিন।
👉 টিকিটের গায়ে লেখা ডাক্তার রুমে চলে যান
👉 ডাক্তার রুমের সামনে সিরিয়াল দিয়ে ডাক্তার দেখাতে পারে।
👉 চাইলে অনলাইনে টিকেট কেটে আসতে পারবেন।
👉
👉 বুঝতে সমস্যা হলে ইনফো ডেস্কে জিজ্ঞাসা করুন
🔹 ৩. সিরিয়াল ধরে ডাক্তার দেখান
📢 নিজের সিরিয়াল মিস করবেন না
👉 ধৈর্য ধরে অপেক্ষা করুন
🔹 ৪. টেস্ট লাগলে ভিতরেই করান
💉 অনেক টেস্ট DMCH-তেই কম খরচে করা যায়
💉 আউটডোরের পাশে পূবালী ব্যাংক রয়েছে ব্যাংকে টাকা জমা দিয়ে টেস্ট করতে পারবেন।
💉 নতুন ভবনের দুই তালায় ব্লাড কাউন্টার রয়েছে, ব্যাংক রয়েছে সেখানে টাকা জমা দিয়ে টেস্ট করতে পারবেন।
৫. সাধারণ কিছু টেস্টের মূল্য তালিকা
💉CBC - ১৫০ টাকা
💉SGPT- ৭০ টাকা
💉RBS - ৬০ টাকা
💉Createnine- ৫০ টাকা
💉Chest X-Ray - ২০০ টাকা
💉USG বা আলট্রাসনো- ২২০ টাকা
💉Urine -২০ টাকা
💉 Blood cross Matching- টাকা
💉Dope Test- ৯৫০ টাকা
💉Blood culture - ২০০ টাকা
💉CT Scan- ২০০০ টাকা
💉MRI- ৪০০০ টাকা
📣 বহি:বিভাগের রুগি সকাল ৮ টা হতে দুপুর ২ টা পর্যন্ত টেস্ট করতে পারবেন।
📣 রোগীরা ২৪ ঘন্টাই টেস্ট করতে পারবেন।
🔹 ৬. ভর্তি প্রক্রিয়া ও খরচ
✅ ভর্তি ফি মাত্র ১৫ টাকা
✅ ফ্রি- বেডে ভর্তি হলে বেড ভাড়া লাগে না, ৩ বেলা খাবার সহ।
✅ পেইং বেডে প্রতিদিন ৩২৫ টাকা ভাড়া ৩ বেলা খান্র সহ।
✅ অপারেশনে তেমন কোন খরচ নাই, তবে যেসব মেডিসিন ও অপারেশনের যন্ত্রাংশ হাসপাতালে সাপ্লাই নাই তা আপনাকে কিনতে হবে। ডাক্তার লিখে দিবেন
৭. জরুরী যে কোন সমস্যায় জরুরী বিভাগ ২৪ ঘন্টা চালু থাকে। জজরুরী যে কোন সমস্যা, যেমন আঘাত বা এক্সিডেন্ট জনিত সমস্যা, ব্রেইন স্ট্রোক, হার্ট অ্যাটাক, পেটে ব্যথা, এক্সিডেন্ট বা আঘাত জনিত হাত-পা ভেঙে যাওয়া, এসব সমস্যায় চিকিৎসা দেওয়ার জন্য 24 ঘন্টায় জরুরী বিভাগ চালু থাকে।
⚠️ গুরুত্বপূর্ণ টিপস:
❌ দালালদের এড়িয়ে চলুন
❌ অতিরিক্ত টাকা কাউকে দিবেন না
✅ সবকিছু অফিসিয়াল কাউন্টার থেকে করুন
💡 Pro Tips:
✔️ সকালে গেলে ভালো ডাক্তার পাওয়ার চান্স বেশি
✔️ সাথে আগের রিপোর্ট ও প্রেসক্রিপশন রাখুন
✔️ একজন সহকারী (attendant) থাকলে সুবিধা হবে
✅ ঢাকা মেডিকেল সংক্রান্ত বিস্তারিত ভিডিও লিংক কমেন্টে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন।
❤️ মনে রাখবেন:
সঠিক তথ্য জানলে সরকারি হাসপাতালেও ভালো চিকিৎসা পাওয়া সম্ভব!
📢 এই পোস্টটি শেয়ার করুন — আপনার এক শেয়ার হয়তো কারো অনেক উপকারে আসবে 🙏
©️জরুরী চিকিৎসা সেবা ২.০ | আপনাদের পোস্টটি পছন্দ হলে লাইক করতে পারেন, কমেন্ট করেতে পারেন, শেয়ার করতে পারেন। কপি করবেন না তাহলে আপনাদের ফেসবুক আইডি বা পেইজ রেস্টিক্সকশনের মধ্যে পড়তে পারে। আমার সকল পোস্ট/ কন্টেন্ট কপিরাইটেড!!!