Heart's

Heart's Heart’s মেডিকেল বুক সিরিজের অফিসিয়াল পেইজ

04/08/2026

BCS (Health) Viva

04/08/2026

For BCS (Health) viva

03/08/2026

ইউকে আসার পর বুঝেছি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা তুলনামূলক ভাবে স্বর্গ!

প্রথমে আমি আমার এক্সপেরিয়েন্সই শেয়ার করি! এখানে আসার আগে আমার স্কিন ছিল গ্লাস স্কিনের মতন। ব্রণের সমস্যা ছিলনা বললেই চলে।

এখানে আসার পরই আমার হেয়ারফল যেমন বাড়লো, তেমনি মুখে একনে উঠে ভ রে যেতে লাগলো। আর যেহেতু প্রেসক্রিপশন ছাড়া তেমন কোনো ওষুধ ও কেনা যায়না, তাই ভাবলাম ডার্মাটোলজিস্ট দেখাই।

কিন্তু এখানে ডিরেক্ট ডার্মাটোলজিস্ট দেখানো যায় না। আগে জিপিকে দেখালাম।তিনি কিছু বেইজলাইন টেস্ট দিলেন। সেগুলোর রিপোর্ট আসলো এক মাস পরে। এক মাস পরে আবার সেই জিপিকেই দেখলাম।

এবার তিনি বললেন-"আমি তো ডার্মাটোলজিস্ট না, তাউই আমি তোমাকে এই সমস্যার জন্য কোনো ওষুধ বা সিরাম প্রেসক্রাইব করতে পারবোনা।"
এরপরে তিনি ডার্মাটোলজিস্টের কাছে রেফার করলেন আমাকে। এবার আসলো মেইন ধামাকা!

সিরিয়াল দেয়ার বারোমাসের মধ্যে আমি একজন ডার্মাটোলজিস্টকে দেখাতে পারবো।মানে আজকে থেকে একবছর পরেও যদি আমার সিরিয়াল আসে,তাহলে তখনই আমাকে দেখবে, এর আগে না! এখন যে হারে চুল পরছে, মনে হচ্ছে ডাক্তার দেখাতে দেখাতে মাথায় আর চুল ই থাকবেনা!

এবার বলি অন্যদের অভিজ্ঞতার কথা।

আমাদের বাড়িওয়ালা, ব্রিটিশ ভদ্রলোক। চোখের ছানির অপারেশন করবেন। কয়েক দফায় ডাক্তার দেখানোর পরে উনাকে একটা ডেট দেয়া হলো অপারেশনের। সেই ডেটে তিনি গেলেন, পাঁচ ঘন্টা অপেক্ষা করলেন। এরপরে উনাকে জানানো হলো- "আজকে অপারেশন হবেনা, আবার ডাক্তার দেখিয়ে সিরিয়াল নিতে হবে।"

পরিচিত এক আপুর প্র্যাগনেন্সির সময় ডেলিভারি ডেটের অনেক আগেই পানি ভেঙে গেলো।আমি ইন্টার্ন থাকা অবস্থায় গাইনীতে এইরকম রোগীদের যে চিকিৎসা দিয়েছি,আপুটা এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটা সরকারি হাসপাতালেও সেই চিকিৎসা পায়নি।উনাকে কিছুক্ষণ অবজার্ভেশনে রেখে কোনো ওষুধ না দিয়েই বাসায় পাঠিয়ে দেয়া হলো।একদিন পরে উনার জ্বর উঠলো, ইমার্জেন্সি হাসপাতালে ভর্তি করানো লাগলো, এবং ইনফেকশন বাচ্চা পর্যন্ত ছড়িয়ে বাচ্চার মেনিনজাইটিস হয়ে গেলো। জন্মের পরে একমাস বাচ্চাকে এনআইসিইউতে রাখতে হলো।

হাজব্যান্ডের এক মিউচুয়াল ফ্রেন্ড ফুটবল খেলতে গিয়ে মাথা ফা টি য়ে ফেলেছিল।আটটা সেলাই লাগলো।আর প্যারাসিটামল প্রেসক্রাইব করে বাসায় পাঠিয়ে দেয়া হলো। কোনো এন্টিবায়োটিক বা হাই ডোজের ব্যথার ওষুধ দেয়া হলোনা। বাসায় ফিরে উনার তীব্র ব্যথা +ইনফেকশন হয়ে জ্বর চলে আসলো!

হাজব্যান্ডের আরেক কলিগের হাজব্যান্ড বাইক এক্সিডেন্ট করে ফ্র্যাকচার নিয়ে হাসপাতালে গেলো।এই ফ্র্যাকচার, ব্লিডিং আর ব্যথা নিয়ে আট ঘন্টা সিরিয়ালে থাকার পরে ডাক্তার উনাকে দেখলো।

এমন হাজারটা উদাহরণ দিতে পারবো। হাজব্যান্ডের এক ব্রিটিশ কলিগ আমাদের দেশে কত সুলভ মূল্যে এবং কত ফাস্ট ডাক্তার দেখানো যায় শুনে বললো-"তাহলে তো তোমরা বেহেশতে থাকো!আমিও তোমাদের দেশে গিয়ে ডাক্তার দেখাতে চাই!"

আর আমাদের দেশে ডাক্তাররা একটা স্ট্রোক কিংবা হার্টএটাকের রোগী আসলে দৌড়ে গিয়ে চিকিৎসা দেয়,হাসপাতালে ওষুধের সাপ্লাই না থাকলে নিজ খরচে ওষুধ আনিয়ে আগে রোগীকে বাঁচানোর চেষ্টা করে, তাও দিনশেষে ডাক্তাররাই হয় কসাই, ডাক্তাররাই খায় মা ই র!

Safia Binta Ahmed@

03/08/2026

৫০ তম বিসিএস ভাইবাঃ বাজেট ও স্বাস্থ্যখাত এবং বিএনপি সরকার

02/08/2026

৫০ তম বিসিএস ভাইভাঃ সংবিধান ক্লাস

31/07/2026

#50 BCS Viva: Mx of ACute Abdomen

30/07/2026

৫০ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার ভাইবা ব্যাচ- লাইভ ক্লাসঃ এনালাইটিক্যাল প্রশ্ন

30/07/2026

দুই সপ্তাহ আগে চেম্বারে এসেছিলো, হাঁটাহাঁটি করলে নাকি বুকে চিনচিন ব্যথা হয়, হাঁসফাঁস লাগে. আমার ব্যাচমেট, ভালো ব্যবসা করে, বুঝিয়ে বললামঃ বন্ধু আমার তো এই বিষয়ে জ্ঞান সীমিত, একজন কার্ডিওলজিস্ট দেখাও. হেসে বললো, এজন্যই তো আসছি, তুমি বলে দাও কার কাছে দেখাবো, জানি তোমার বিষয় না.

কার্ডিওলজির পরিচিত স্পেশালিস্টের কাছে পাঠালাম. উনি দেখলেন, রুটিন চেকাপ সহ প্রয়োজনীয় পরীক্ষা করলেন, এই সময়ে ডায়াবেটিস, ব্লাড প্রেশার ধরা পড়লো, ইসিজি চেঞ্জ পাওয়ায় ইটিটি (এক্সার্সাইজ টলারেন্স টেস্ট) করতে বললেন, তখন রোগী ট্রেডমিলে দৌঁড়াতে পারছিলো, কিন্তু কষ্ট হয়. এমন অবস্থায় সবাই যা করতে বলতো, কার্ডিওলজিস্ট বললেন, এঞ্জিওগ্রাম করা লাগবে.

এই এঞ্জিওগ্রাম করাতে রোগী রাজি না, আমার সাথে আবার চেম্বারে দেখা করলো, বললো এঞ্জিওগ্রাম করাবো না, ইন্ডিয়ার ভিসা পাইছি, দেবী শেঠী কে দেখাবো. বললাম, দেখাও, এঞ্জিওগ্রাম করায়ে রিপোর্ট নিয়ে যাও. কিন্তু আমার মনে হয় দেরী করা ঠিক হবেনা. তার স্ত্রী ও সাথে ছিলো, বলে উঠলো, ভাই আমাদের ভিসা আছে, আমরা দেশে চিকিৎসা করাতে চাচ্ছি না, ইন্ডিয়া নিয়ে যাই, ওখানে যা করার করুক.

এরপর আর আমার কোন কথা থাকেনা, বললাম তাহলে আর আসলে কেন কষ্ট করে, চলে যাও, প্রেসক্রিপশনে দেখলাম ডাক্তার প্রয়োজনীয় ঔষধ লিখে দিয়েছেন. জিজ্ঞেস করলো এই ওষুধ কি খাবো নাকি খাবো না? আমি বললামঃ খাওয়া উচিত. এস্পিরিন-ক্লোপিডোগ্রেল, ডায়াবেটিসের ঔষধ, প্রেশারের ঔষধ এগুলো দেয়া আর লাল অক্ষরে লিখে দিয়েছেন, এডমিট ফর এঞ্জিওগ্রাম. যাই হোক, বললো ঔষধ খাবে না, একেবারে ইন্ডিয়াতে ডাক্তার দেখায়ে ঔষধ খাবে. পরিবারে কারো হার্টের অসুখ নাই, ডায়াবেটিস নাই. এইসব টেস্ট, ঔষধ তারা "বিশ্বাস করে না". ডাক্তাররা পরীক্ষা করে কমিশন খায়, এঞ্জিওগ্রাম করলে বলবে "রিং লাগাইতে", বয়স মাত্র বেয়াল্লিশ, এখন আবার কিসের হার্টের অসুখ? গ্যাস ট্যাস হইছে আরকি...

আজকে সকালে ফোন দিয়েছে, তীব্র বুকে ব্যথা, ধানমন্ডি থাকে. বললাম দ্রুত এনআইসিভিডি অথবা ল্যাব এইডে যাও. দ্রুত... সাড়ে দশটার সময়ে তার বৌ জানালো সে মারা গেছে. হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা মেরে ফেলেছে...

কাজটা ভালো করে নাই. অত্যন্ত অন্যায় করেছে... ইমার্জেন্সি কার্ডিয়াক কেয়ার সবাই ডিজার্ভ ও করেনা. কার্ডিয়াক কেন, কিছু মানুষ কোন কেয়ার ই ডিজার্ভ করেনা...

Dr Muhammad Shahriar Kabir

28/07/2026

For BCS (Health viva)

27/07/2026

৫০ তম ভাইভা প্রস্তুতি, উপজেলা ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট ক্লাস ১

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when Heart's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Heart's:

Shortcuts

Share