Dr. Zakia Sultana Mitu

Dr. Zakia Sultana Mitu Hello friends!I’m Dr Zakia Sultana mitu 🎓BUMS ( Bachelor of unani medicine & surgery) 🎓 MSC in Food & Nutrition.

Experienced in Sexual health & Skin Diseases.(CDV). (চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ) 👉Follow this page for valuable health tips...

 #মেল মেনোপজ----------------------------------------------+Male Menopause হলো পুরুষদের বয়স বাড়ার সাথে সাথে শরীরে টেস্টোস...
14/09/2026

#মেল মেনোপজ----------------------------------------------+

Male Menopause হলো পুরুষদের বয়স বাড়ার সাথে সাথে শরীরে টেস্টোস্টেরন (Testosterone) হরমোনের মাত্রা কমে যাওয়ার একটি প্রক্রিয়া। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে অ্যান্ড্রোপজ (Andropause) বা লেট-অনসেট হাইপোগোনাডিজম (Late-onset hypogonadism) বলা হয়।

নারীদের মেনোপজের মতো পুরুষদের ক্ষেত্রে এটি হঠাৎ বা নাটকীয়ভাবে ঘটে না। ৩০ বা ৪০ বছরের পর থেকে পুরুষদের শরীরে প্রতি বছর প্রায় ১% হারে অত্যন্ত ধীর গতিতে টেস্টোস্টেরন কমতে থাকে। সাধারণত ৫০ বছর বা তার বেশি বয়সী পুরুষদের মধ্যে এর লক্ষণগুলো স্পষ্ট হয়ে ওঠে।

প্রধান লক্ষণসমূহটেস্টোস্টেরন কমে যাওয়ার ফলে শারীরিক ও মানসিক স্তরে বিভিন্ন পরিবর্তন দেখা দিতে পারে:

যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া: যৌন ইচ্ছা কমে যাওয়া এবং ইরেক্টাইল ডিসফাংশন বা লিঙ্গউত্থানে সমস্যা দেখা দেওয়া

শক্তির অভাব ও ক্লান্তি: সবসময় অলসতা বা চরম ক্লান্তি অনুভব করা এবং কাজে উৎসাহ হারিয়ে ফেলা।

মানসিক পরিবর্তন: মেজাজ খিটখিটে হওয়া, অবসাদ বা বিষণ্ণতা (Depression) এবং অল্পতেই রেগে যাওয়া।

শারীরিক পরিবর্তন: পেশির ভর বা শক্তি কমে যাওয়া এবং পেটে চর্বি বা মেদ জমা। কিছু ক্ষেত্রে স্তনের আকার বৃদ্ধি পাওয়া (Gynecomastia)।

স্মৃতিশক্তি ও ঘুমের সমস্যা: মনোযোগ দিতে অসুবিধা হওয়া, ভুলে যাওয়া এবং অনিদ্রা বা ঘুমের সমস্যা হওয়া।

🙁🙁কেন এমন হয়?

শুধু বয়স বাড়ার কারণেই এটি হয় না। লাইফস্টাইলের কিছু অভ্যাস এবং শারীরিক সমস্যা এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে:

🙁অতিরিক্ত ওজন বা স্থূলতা
😰দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা স্ট্রেসডায়াবেটিস, থাইরয়েড 😦বা হৃদরোগের মতো ক্রনিক ব্যাধি
😐অপরিমিত ঘুম এবং শারীরিক পরিশ্রম না করা

মেল মেনোপজে আখরোটের ভূমিকা

টেস্টোস্টেরন ও প্রজনন স্বাস্থ্য: আখরোটে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও ওমেগা-৩ ফ্যাটি এসিড হরমোনের ভারসাম্য রক্ষা করতে ও প্রদাহ কমাতে সাহায্য করে।

মস্তিষ্কের কার্যক্ষমতা: এটি স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায়, যা এই বয়সে মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করে।

হাড়ের শক্তি: আখরোটে থাকা ম্যাগনেসিয়াম ও ফসফরাস বয়সজনিত হাড়ের ক্ষয় রোধ করে।

゚viralシfypシ゚

 #পুরুষের মুড সুইং -----------++++++++++++++++(হঠাৎ মেজাজ পরিবর্তন) একটি অত্যন্ত স্বাভাবিক বিষয়, যা হরমোনের ওঠানামা, মান...
13/09/2026

#পুরুষের মুড সুইং -----------++++++++++++++++

(হঠাৎ মেজাজ পরিবর্তন) একটি অত্যন্ত স্বাভাবিক বিষয়, যা হরমোনের ওঠানামা, মানসিক চাপ এবং জীবনযাত্রার অভ্যাসের কারণে হতে পারে। যদিও মুড সুইংকে সাধারণত নারীদের হরমোন পরিবর্তনের সাথে বেশি তুলনা করা হয়, তবে পুরুষরাও বিভিন্ন শারীরিক ও মানসিক কারণে নিয়মিত এর সম্মুখীন হন।

পুরুষদের মুড সুইং বা ঘন ঘন মেজাজ পরিবর্তনের প্রধান কারণগুলো নিচে আলোচনা করা হলো:

১. হরমোনের পরিবর্তন (মেল মেনোপজ বা অ্যান্ডোপজ)টেস্টোস্টেরন কমে যাওয়া: পুরুষদের বয়স ৩০ পার হওয়ার পর প্রতি বছর প্রায় ১% হারে টেস্টোস্টেরন হরমোন কমতে থাকে। এই হরমোনের মাত্রা অতিরিক্ত কমে গেলে খিটখিটে মেজাজ, ক্লান্তি এবং বিষণ্ণতা দেখা দেয়।

২. মানসিক ও পরিবেশগত কারণ :অতিরিক্ত মানসিক চাপ (Stress): কর্মক্ষেত্র বা পারিবারিক জীবন নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা পুরুষদের মানসিক ভারসাম্য ব্যাহত করে, যার ফলে তারা দ্রুত রেগে যান বা চুপচাপ হয়ে যান।

৩.অবসাদ ও উদ্বেগ: পুরুষরা প্রায়ই তাদের মানসিক কষ্টের কথা মুখে প্রকাশ করেন না। এই চাপা ক্ষোভ বা দুঃখ মুড সুইং হিসেবে প্রকাশ পায়।

৪.জীবনযাত্রার অভ্যাস ঘুমের অভাব: পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না, যা মেজাজ খিটখিটে হওয়ার অন্যতম বড় কারণ।

৫.খারাপ খাদ্যাভ্যাস: অতিরিক্ত ক্যাফেইন, চিনি বা প্রক্রিয়াজাত খাবার খাওয়া এবং সময়মতো না খাওয়ার ফলে রক্তে শর্করার মাত্রা ওঠানামা করে, যা মেজাজে প্রভাব ফেলে।

৬.চিকিৎসাগত কারণ ভিটামিনের ঘাটতি: শরীরে ভিটামিন ডি বা ভিটামিন বি-১২ এর অভাব হলে অবসাদ এবং মুড সুইং হতে পারে।

৭ অন্যান্য রোগ: থাইরয়েডের সমস্যা বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলেও মেজাজের দ্রুত পরিবর্তন ঘটে।

#এই সমস্যা থেকে কাটিয়ে ওঠার উপায়

নিয়মিত ব্যায়াম: শারীরিক কসরত করলে শরীরে 'এন্ডোরফিন' বা ফিল-গুড হরমোন নিঃসৃত হয়, যা মেজাজ ভালো রাখে।
পর্যাপ্ত ঘুম: প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা গভীর ঘুম নিশ্চিত করুন।
খাদ্যাভ্যাসে বদল: সুষম খাবার খান এবং চা-কফি পানের পরিমাণ কমিয়ে আনুন।

কথা বলা: মনের ভেতরের চাপ বা অনুভূতি কোনো বিশ্বস্ত বন্ধু বা পরিবারের মানুষের সাথে শেয়ার করুন।

゚viralシfypシ゚

 #সকালে খালি পায়ে শিশির ভেজা ঘাসে হাঁটা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। #প্রধান উপকারিতাগুলো---+-----...
12/09/2026

#সকালে খালি পায়ে শিশির ভেজা ঘাসে হাঁটা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

#প্রধান উপকারিতাগুলো---+-------------------

রক্ত সঞ্চালন বাড়ায়: ঠান্ডা শিশিরের সংস্পর্শে পায়ের রক্তনালিগুলো উদ্দীপিত হয়, যা সারা শরীরে রক্তের পরিসঞ্চালন বৃদ্ধি করে।

মানসিক শান্তি ও চাপ কমায়: সবুজ রঙের ছোঁয়া এবং ভোরের নিস্তব্ধতা মন শান্ত রাখে এবং মানসিক চাপ ও উদ্বেগ কমায়।

পায়ের পেশির শক্তি বাড়ায়: নরম ঘাসের ওপর খালি পায়ে হাঁটলে পায়ের পেশি, গোড়ালি ও লিগামেন্ট শক্তিশালী ও নমনীয় হয়।

দৃষ্টিশক্তি উন্নত করে: সকালে ভেজা ঘাসের দিকে তাকিয়ে হাঁটলে চোখের ওপর ইতিবাচক প্রভাব পড়ে এবং চোখের ক্লান্তি দূর হয়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: পায়ের স্নায়ুর উদ্দীপনা শরীরের রক্তপ্রবাহ ও অক্সিজেন সরবরাহ বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে।

゚viralシfypシ゚ #

 #ভৃঙ্গরাজ তেলের প্রধান উপকারিতা --++-++++++ #চুল পড়া কমায় এবং চুলের গোড়া মজবুত করে। #স্ক্যাল্পের খুশকি ও ইনফেকশন দূর ...
11/09/2026

#ভৃঙ্গরাজ তেলের প্রধান উপকারিতা --++-++++++

#চুল পড়া কমায় এবং চুলের গোড়া মজবুত করে।
#স্ক্যাল্পের খুশকি ও ইনফেকশন দূর করতে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে।
#চুলের প্রিম্যাচিওর গ্রেয়িং বা অল্প বয়সে চুল পেকে যাওয়া রোধ করে।

#চুল চকচকে ও স্বাস্থ্যকর করে তোলে।

ব্যবহার করার নিয়ম

#সামান্য তেল হালকা গরম করে নিন।( অতিরিক্ত খুশকি আছে সেক্ষেত্রে) কারো মাথা অতিরিক্ত গরম থাকলে এই তেল স্বাভাবিকভাবেই ব্যবহার করবেন।

#চুলের গোড়ায় ও স্ক্যাল্পে ১৫ মিনিট ধরে হালকাভাবে মাসাজ করুন।

৩০ মিনিট থেকে এক ঘণ্টা রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
#ভালো ফলাফলের জন্য সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন।.......

 #শোল মাছ ------------++++++++++++++পুষ্টিগুণে ভরপুর একটি দেশি মাছ, যা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং দ্রুত ক্...
09/09/2026

#শোল মাছ ------------++++++++++++++

পুষ্টিগুণে ভরপুর একটি দেশি মাছ, যা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং দ্রুত ক্ষত শুকাতে ভূমিকা পালন করে

#শোল মাছের প্রধান উপকারিতা ------------

ক্ষত নিরাময়: শোল মাছে থাকা পুষ্টি উপাদান শরীরের যেকোনো ক্ষত ও কাটা-ছেঁড়া দ্রুত শুকাতে সাহায্য করে

।প্রোটিনের উৎস: এটি উচ্চমানের প্রাণিজ প্রোটিন সরবরাহ করে, যা মাংসপেশি ও হাড় গঠনে দারুণ ভূমিকা রাখে

।রক্তস্বল্পতা দূর করে: এতে প্রচুর আয়রন ও ভিটামিন রয়েছে, যা রক্তে হিমোগ্লোবিন বাড়িয়ে রক্তস্বল্পতা প্রতিরোধ করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা: নিয়মিত শোল মাছ খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়।

গর্ভাবস্থায় উপকারী: গর্ভকালীন ও প্রসবের পর মায়ের পুষ্টির চাহিদা মেটাতে এই মাছ বেশ উপকারী।

হজমশক্তি ও রুচি: এটি পেটের নানা সমস্যা দূর করতে সাহায্য করে এবং খাবারে রুচি বাড়ায়।

 #স্বাস্থ্য কমাতে শসা ও টক দইয়ের ভূমিকা -------------+--ওজন ও পেটের চর্বি কমাতে শসা ও টক দই দারুণ কার্যকরী। শসায় প্রচু...
08/09/2026

#স্বাস্থ্য কমাতে শসা ও টক দইয়ের ভূমিকা -------------+--

ওজন ও পেটের চর্বি কমাতে শসা ও টক দই দারুণ কার্যকরী। শসায় প্রচুর পানি ও ফাইবার থাকে যা পেট ভরা রাখে, আর টক দইয়ে থাকা প্রোবায়োটিক হজম শক্তি বাড়িয়ে মেটাবলিজম দ্রুত করে। এই দুই খাবার একত্রে শরীরকে হাইড্রেটেড রাখে এবং অতিরিক্ত ক্যালোরি গ্রহণে বাধা দেয়।

ওজন কমাতে শসার উপকারিতা-----------

শসায় ক্যালোরি খুব কম এবং পানির পরিমাণ প্রায় ৯৬%।এতে থাকা ফাইবার বা আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম ভালো রাখে।অনেকক্ষণ পেট ভরা রাখে ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে।

ওজন কমাতে টক দইয়ের উপকারিতা--++--------

টক দইয়ে থাকা প্রোবায়োটিক অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়ায়।এটি মেটাবলিজম বা বিপাকক্রিয়া উন্নত করে ফ্যাট বার্ন করতে সাহায্য করে।উচ্চ প্রোটিন ও ক্যালসিয়াম থাকার কারণে পেটের জেদি চর্বি কমাতে এটি সাহায্য করে।

খাওয়ার সঠিক নিয়ম---------++++++++++++

দুপুরবেলা বা সকালের নাস্তার পর এক কাপ টক দইয়ে শসা কুচি মিশিয়ে খেতে পারেন।এর সাথে সামান্য জিরার গুঁড়া বা বিট লবণ মেশাতে পারেন।অতিরিক্ত চিনি বা ভারী ভাজাপোড়া খাবারের সাথে এটি না খেয়ে হালকা স্ন্যাকস হিসেবে খাবেন.....

゚viralシfypシ゚

সম্পত্তি সন্তানের নামে করে দেওয়ার পরই কি বাবা মায়ের দায়িত্ব শেষ- নাকি সন্তানের দায়িত্ব তখন আরও বেড়ে যায়?বাংলাদেশের বাস্ত...
07/09/2026

সম্পত্তি সন্তানের নামে করে দেওয়ার পরই কি বাবা মায়ের দায়িত্ব শেষ- নাকি সন্তানের দায়িত্ব তখন আরও বেড়ে যায়?

বাংলাদেশের বাস্তবতায় এমন অনেক বাবা-মা আছেন, যারা জীবনের সঞ্চয় ও সম্পদ সন্তানদের হাতে তুলে দেওয়ার পর জীবনের শেষ সময়ে এসে অবহেলা, অনাদর কিংবা নিরাপত্তাহীনতার মুখোমুখি হন।

তাই বাবা-মায়ের ভরণপোষণ, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার জন্য আইনি সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামাজিক প্রয়োজন।

কারণ বাবা-মা কোনো সম্পত্তির বিনিময়ে ভালোবাসা দেন না। তাঁদের ভালোবাসার প্রতিদান হওয়া উচিত নিরাপত্তা, সম্মান ও শেষ বয়সে পাশে থাকা।

একটি সমাজ কতটা মানবিক তার অন্যতম মাপকাঠি হলো, সেই সমাজ তার প্রবীণ বাবা-মায়েদের কতটা নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন দিতে পারে।

ভালো থাকুক পৃথিবীর সকল বাবা-মা। ❤️

copy

07/09/2026

কাউকে সম্মান দিতে পয়সা লাগে না, এটা হল আপনার ভদ্রতা। এটা পারিবারিক শিক্ষার পরিচয়.

05/09/2026

কিছু অভদ্র, লোক এই সমাজে চিরদিন ই থাকবে।এটা তাদের সমস্যা, আপনার পিছুনে লেগে থাকে।

 #সুস্থ পুরুষ যেমন, ৮০ বছরের একজন কুমারীকে বিয়ে করলে, বাচ্চা দানের সম্ভাবনা থাকে। কিন্তু একজন নারীর ক্ষেত্রে সেটা থাকে ...
04/09/2026

#সুস্থ পুরুষ যেমন, ৮০ বছরের একজন কুমারীকে বিয়ে করলে, বাচ্চা দানের সম্ভাবনা থাকে। কিন্তু একজন নারীর ক্ষেত্রে সেটা থাকে না। নারীর যৌবন জোয়ারের পানির মত।
৪৫ বছরের পর যেকোনো সময় নারীর পিরিয়ড একেবারে বন্ধ হয়ে যেতে পারে। আর সেই সময়ের আগে ও পরে শরীরে হরমোনাল ইমব্যালেন্স ও নানা রকম জটিলতা দেখা দেয়। আর এই জটিলতার সময়ে ক্যাপসুল লেডিকা দুর্দান্ত কাজ করে। বিশেষ করে মেনোপজের আগে, একজন নারী মারাত্মক ভাবে খিটখিটে মেজাজের হয়ে যায়।আর এই সময়ে লেডিকা খুবই ভালো কাজ করে।

👉আসুন আমরা জেনে থাকি, ক্যাপসুল লেডিকা কেন সেবন করা দরকার এবং কোন সময় দরকার??

ক্যাপসুল লেডিকা তৈরি করা হয়েছে ব্ল্যাক কহস নামক ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট থেকে।।

নিম্নে ব্ল্যাক কোহসের কার্যকারিতা দেওয়া হল --++++++++

ব্ল্যাক কোহোশ (Cimicifuga racemosa) একটি ভেষজ উদ্ভিদ, যা মূলত নারীদের হরমোনজনিত ও প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সমাধানে ব্যবহৃত হয়। এটি ডায়েটারি সাপ্লিমেন্ট হিসেবে বেশ জনপ্রিয়।

কাজ ও ব্যবহার

মেনোপজের লক্ষণ কমানো:

মেনোপজ বা ঋতুপন্ধের সময় নারীদের দেহে যে হট ফ্ল্যাশ (শরীর হঠাৎ গরম হয়ে যাওয়া), অতিরিক্ত ঘাম বা রাতের ঘাম, এবং মেজাজ খিটখিটে হওয়া দেখা দেয়, তা কমাতে এটি কাজ করে।

মাসিকজনিত অস্বস্তি: মাসিকের আগের অস্বস্তি (PMS) এবং অতিরিক্ত ব্যথা বা ডিসমেনোরিয়া নিরাময়ে এটি উপকারী।
মানসিক স্বাস্থ্য ও ঘুম: মেনোপজকালীন উদ্বেগ, বিষণ্ণতা, নার্ভাসনেস ও ঘুমের ব্যাঘাত দূর করতে সাহায্য করে।।

ক্যাপসুল লেডিকার কার্যকারিতা ঃওমা

মাসিকের আগের শারীরিক ও মানসিক অস্বস্তি (PMS)
কমায়।
মাসিকের সময় অতিরিক্ত ব্যথা বা কষ্ট (Dysmenorrhea) কমায়।
মেনোপজের সময় শরীর গরম হয়ে যাওয়া (Hot flashes) কমায়।
অতিরিক্ত ঘাম হওয়া এবং মেজাজ খিটখিটে ভাব দূর করে

゚viralシfypシ゚

Address

Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Zakia Sultana Mitu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share