29/08/2026
রোগমুক্তি মহান আল্লাহপাকের নিকট, কিন্তু রোগের চিকিৎসা ও সেবা ডাক্তার সাহেবের পরামর্শ।
আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসালয়, আদমদিঘী, বগুড়া।
প্রয়োজনে:০১৭০৫-৭১৪১৭১.০১৬৮৪-৯০৮৫৬৬.
অধিকাংশ নারীদের বিরক্তিকর একটি রোগের নাম লিউকোরিয়া বা সাদাস্রাব।
স্বাভাবিকভাবে প্রত্যেক মেয়েদেরই ডিম্বনালী, জরাযু ও যোনিপথ থেকে সামান্য কিছু সাদা স্রাব নিঃসৃত হতে পারে। অতিরিক্ত সাদাস্রাব মেয়েদের যৌনাঙ্গে ভেজা স্যাত স্যাতে অনুভুতির সৃষ্টি করে যা দৈনন্দিন জীবনের স্বাভাবিক উচ্ছ্বাসকে ব্যাহত করে। লিউকোরিয়া হলে অনেক সময় চুলকোনিও থাকতে পারে।
কাপড় অনেক সময় বাদামি বর্ণের দাগেরও সৃষ্টি করে। সুন্দর ও স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরায় ব্যঘাত ঘটায় এবং দৈনন্দিন জীবনে এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে থাকে।যার ফলে হাটা চলায় অসুবিধা হয়।
কারণ -
বিভিন্ন বয়সে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমান সাদাস্রাব হতে পারে। তার সবগুলিই বড় রোগ নয়। যেগুলো অস্বাভাবিক ও চিকিত্সার প্রয়োজন হয়, সেগুলিকেই শুধু প্রচলিত অর্থে লিউকোরিয়া বা সাদাস্রাব বলা হয়।
স্বাভাবিক যে সব কারণে সাদাস্রাব হয়ে থাকে-
১. অনেকের ক্ষেত্রে বিশেষ করে বয়ঃসন্ধিকালে মাসিক শুরু হবার আগে ও পরে কয়েকদিন কোন সমস্যা ছাড়া সামান্য সাদা স্রাব স্বাভাবিকভাবেই নির্গত হতে পারে।
২. জন্মবিরতিকরণ পিলের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে সাদাস্রাব হতে পারে। গর্ভাবস্থায় বিভিন্ন কারণে সাদাস্রাব হতে পারে। গরম আবহাওয়ায় অনেক সময় অধিক ক্ষণ দাঁড়িয়ে কাজ করলে, সাদাস্রাব হতে পারে।
উপরোক্ত কারণগুলি ছাড়াও, অপুষ্টিতে ভুগলে, অতিরিক্ত দুশ্চিন্তা, উদ্বেগ-উত্কন্ঠা থাকলে সাদাস্রাব হতে পারে। উপরে উল্লেখিত কারণে সাদাস্রাব হলে, তার চিকিত্সা খুব একটা জরুরী নয়। তবে রোগী ইচ্ছে করলে চিকিত্সকের পরামর্শ নিয়ে নিশ্চিন্ত ও সমাধানের চেষ্টা করতে পারেন। কিন্তু এর বাইরে অন্যকোন শারীরিক কারণে হলে, সেক্ষেত্রে অবশ্যই উপযুক্ত চিকিত্সা করা উচিত। প্রাপ্তবয়স্কদের সাদা সৃাব জীবাণু দ্বারা আক্রান্ত হয়েই বেশীরভাগ হয়ে থাকে।
লক্ষণ ঃ
যৌনসংক্রামক রোগ বা জীবাণু সংক্রমণের দ্বারা সাদাস্রাব হলে তার প্রাথমিক প্রধান লক্ষণ হচ্ছে, অতিরিক্ত পরিমাণে সাদাস্রাব হওয়া, দূর্গন্ধযুক্ত হওয়া এবং যৌনাঙ্গে চুলকোনী বা অন্যান্য উপসর্গ দেখা দেওয়া।
দীর্ঘদিন থাকলে তা থেকে পরবর্তীতে তলপেট ও যোনিতে ব্যথা হতে পারে।
জীবাণু দ্বারা সৃষ্ট সাদাস্রাব পূর্ণ নিরাময় যোগ্য।
*** সকল প্রকার রোগের জন্য লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা গ্রহণ করুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ