30/04/2026
👉 যাদুকরকে কেন আপনি লা'নত করবেন?
যাদু এমন একটি জঘন্য অপরাধ, যা শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, বরং পরিবার, সমাজ এবং ঈমান পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। এই যাদুর পেছনে থাকে যাদুকর, যে স্বেচ্ছায় শয়তানের পথে পা বাড়ায় এবং মানুষের ক্ষতির জন্য নিজের ঈমান পর্যন্ত বিক্রি করে দেয়। ইসলামে যাদু করা শুধু হারাম নয়, বরং এটি কুফরের অন্তর্ভুক্ত একটি কাজ। কারণ যাদুকর শয়তানকে সন্তুষ্ট করার জন্য অপবিত্র কাজ করে, কুফরি বাক্য উচ্চারণ করে এবং আল্লাহর বিধানকে অস্বীকার করে।
আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন
وَلَٰكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ
বরং শয়তানরাই কুফরি করেছে, তারা মানুষকে যাদু শিক্ষা দেয়'
সূরা আল-বাকারা, আয়াত ১০২।
এই আয়াত স্পষ্ট করে দেয় যে যাদুর সাথে কুফরির সরাসরি সম্পর্ক রয়েছে।
যাদুকরের বাস্তব চরিত্র'
যাদুকর কোনো সাধারণ পাপী নয়। সে এমন একজন ব্যক্তি, যে নিজের স্বার্থের জন্য অন্যের জীবন ধ্বংস করতে দ্বিধা করে না। সে স্বামী–স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায় মানুষের শরীরে রোগ সৃষ্টি করে মানসিক ভারসাম্য নষ্ট করে রিযিকের পথ বন্ধ করে দেয় মানুষকে হতাশা ও অন্ধকারে ঠেলে দেয়, এই কাজগুলো শুধু দুনিয়ার ক্ষতি নয়, বরং মানুষের আখিরাতকেও বিপদের মধ্যে ফেলে দেয়।
কেন যাদুকরকে লা'নত করা হবে?
প্রথমত, কারণ সে আল্লাহর সাথে শিরক ও কুফরি কাজে লিপ্ত যাদুকর শয়তানের সন্তুষ্টির জন্য এমন কাজ করে, যা সরাসরি ঈমানের বিরুদ্ধে যায়। তাই সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়।
দ্বিতীয়ত, কারণ সে মানুষের উপর জুলুম করে যাদু করে মানুষের জীবন, সম্পর্ক, স্বাস্থ্য এবং রিযিক ধ্বংস করা এক ধরনের চরম জুলুম।
তৃতীয়ত, কারণ সে সমাজে ফিতনা ছড়ায় যাদুর মাধ্যমে পরিবার ভেঙে যায়, সমাজে অশান্তি সৃষ্টি হয় এবং মানুষের মধ্যে সন্দেহ ও ঘৃণা বৃদ্ধি পায়।
চতুর্থত, কারণ সে শয়তানের সহযোগী যাদুকর শয়তানের আদেশ পালন করে এবং মানুষের ক্ষতি করার জন্য তার হাতিয়ার হয়ে যায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদুকে ধ্বংসাত্মক গুনাহগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন।
হাদিসে আসছে -
اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ قِيلَ يَا رَسُولَ اللَّهِ
وَمَا هُنَّ قَالَ الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ
ধ্বংসাত্মক সাতটি গুনাহ থেকে বেঁচে থাকো। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, সেগুলো কী? তিনি বললেন, আল্লাহর সাথে শিরক করা এবং যাদু করা।
সহিহ বুখারি ও সহিহ মুসলিম
আমাদের করণীয় ও যেভাবে যাদুকরের উপর লানত করবো।
যাদুর অত্যাচার, যাদুকর ও যাদুর খাদিম জ্বীন থেকে রক্ষা ও তাদের ওপর আল্লাহর অভিশাপ (লা’আনত) কামনা করা অত্যাচারিত মানুষের অধিকার। ইসলামে জালেম, কাফের, মুনাফিক, শয়তান ইত্যাদির ওপর লা’আনত করার বহু দোয়া ও কুরআনের আয়াত রয়েছে।
নিয়মিতভাবে নিম্নের আমলগুলো পালন করতে পারেন
১. সুরা আনফাল ও সুরা লাহাব তিলাওয়াত
লা’আনত ও বদদোয়ার নিয়তে প্রতিদিন নিয়মিত সুরা আনফাল ও সুরা লাহাব পড়ুন। যাদুকরদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য কামনার ক্ষেত্রে এগুলো অত্যন্ত উপকারী। পাশাপাশি লা"নতের নিয়তে নিচের কুরআনে বর্নীত লা"নতের আয়াত ও হাদিসে বর্নীত দুআ গুলো পাঠ করুন।
সূরা আল-বাকারা
১. বাকারা ৮৮
وَقَالُوا قُلُوبُنَا غُلْفٌ بَل لَّعَنَهُمُ اللَّهُ بِكُفْرِهِمْ فَقَلِيلًا مَّا يُؤْمِنُونَ
২. বাকারা ৮৯
وَلَمَّا جَاءَهُمْ كِتَابٌ مِّنْ عِندِ اللَّهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ وَكَانُوا مِن قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا فَلَمَّا جَاءَهُم مَّا عَرَفُوا كَفَرُوا بِهِ فَلَعْنَتُ اللَّهِ عَلَى الْكَافِرِينَ
৩. বাকারা ১৫৯
إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَىٰ مِنۢ بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي الْكِتَابِ أُولَٰئِكَ يَلْعَنُهُمُ اللَّهُ وَيَلْعَنُهُمُ اللَّاعِنُونَ
৪. বাকারা ১৬১
إِنَّ الَّذِينَ كَفَرُوا وَمَاتُوا وَهُمْ كُفَّارٌ أُولَٰئِكَ عَلَيْهِمْ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ
সূরা আলে ইমরান
৫. আলে ইমরান ৬১
فَمَنْ حَاجَّكَ فِيهِ مِنۢ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ وَأَنفُسَنَا وَأَنفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَل لَّعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ
৬. আলে ইমরান ৮৭
أُولَٰئِكَ جَزَاؤُهُمْ أَنَّ عَلَيْهِمْ لَعْنَةَ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ
সূরা আন-নিসা
৭. নিসা ৪৬
مِنَ الَّذِينَ هَادُوا يُحَرِّفُونَ الْكَلِمَ عَن مَّوَاضِعِهِ وَيَقُولُونَ سَمِعْنَا وَعَصَيْنَا وَاسْمَعْ غَيْرَ مُسْمَعٍ وَرَاعِنَا لَيًّا بِأَلْسِنَتِهِمْ وَطَعْنًا فِي الدِّينِ وَلَٰكِن لَّعَنَهُمُ اللَّهُ بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُونَ إِلَّا قَلِيلًا
৮. নিসা ৪৭
يَا أَيُّهَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ آمِنُوا بِمَا نَزَّلْنَا مُصَدِّقًا لِّمَا مَعَكُم مِّن قَبْلِ أَن نَّطْمِسَ وُجُوهًا فَنَرُدَّهَا عَلَىٰ أَدْبَارِهَا أَوْ نَلْعَنَهُمْ كَمَا لَعَنَّا أَصْحَابَ السَّبْتِ وَكَانَ أَمْرُ اللَّهِ مَفْعُولًا
৯. নিসা ৫২
أُولَٰئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللَّهُ وَمَن يَلْعَنِ اللَّهُ فَلَن تَجِدَ لَهُ نَصِيرًا
১০. নিসা ৯৩
وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا
১১. নিসা ১১৮
لَّعَنَهُ اللَّهُ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيبًا مَّفْرُوضًا
সূরা আল-মায়িদা
১২. মায়িদা ১৩
فَبِمَا نَقْضِهِم مِّيثَاقَهُمْ لَعَنَّاهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَاسِيَةً ...
১৩. মায়িদা ৬০
قُلْ هَلْ أُنَبِّئُكُم بِشَرٍّ مِّن ذَٰلِكَ مَثُوبَةً عِندَ اللَّهِ مَن لَّعَنَهُ اللَّهُ وَغَضِبَ عَلَيْهِ ...
১৪. মায়িদা ৬৪
وَقَالَتِ الْيَهُودُ يَدُ اللَّهِ مَغْلُولَةٌ ... وَلُعِنُوا بِمَا قَالُوا ...
১৫. মায়িদা ৭৮
لُعِنَ الَّذِينَ كَفَرُوا مِنۢ بَنِي إِسْرَائِيلَ عَلَىٰ لِسَانِ دَاوُودَ وَعِيسَى ابْنِ مَرْيَمَ ...
সূরা আল-আ‘রাফ
১৬. আ‘রাফ ৩৮
قَالَ ادْخُلُوا فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِكُم مِّنَ الْجِنِّ وَالْإِنسِ فِي النَّارِ ... لَعَنَتْ أُخْتُهَا ...
১৭. আ‘রাফ ৪৪
وَنَادَىٰ أَصْحَابُ الْجَنَّةِ ... أَن لَّعْنَتُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ
সূরা আত-তাওবা
১৮. তাওবা ৬৮
وَعَدَ اللَّهُ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ ... وَلَعَنَهُمُ اللَّهُ وَلَهُمْ عَذَابٌ مُّقِيمٌ
সূরা হুদ
১৯. হুদ ১৮
وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَىٰ عَلَى اللَّهِ كَذِبًا ... أَلَا لَعْنَتُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ
২০. হুদ ৬০
وَأُتْبِعُوا فِي هَٰذِهِ الدُّنْيَا لَعْنَةً وَيَوْمَ الْقِيَامَةِ ...
২১. হুদ ৯৯
وَأُتْبِعُوا فِي هَٰذِهِ لَعْنَةً وَيَوْمَ الْقِيَامَةِ ...
সূরা আর-রাদ
২২. রাদ ২৫
أُولَٰئِكَ لَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوءُ الدَّارِ
সূরা আল-হিজর
২৩. হিজর ৩৫
وَإِنَّ عَلَيْكَ اللَّعْنَةَ إِلَىٰ يَوْمِ الدِّينِ
সূরা আন-নূর
২৪. নূর ৭
وَالْخَامِسَةُ أَنَّ لَعْنَتَ اللَّهِ عَلَيْهِ إِن كَانَ مِنَ الْكَاذِبِينَ
২৫. নূর ২৩
إِنَّ الَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ ... لُعِنُوا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ...
সূরা আল-কাসাস
২৬. কাসাস ৪২
وَأَتْبَعْنَاهُمْ فِي هَٰذِهِ الدُّنْيَا لَعْنَةً وَيَوْمَ الْقِيَامَةِ ...
সূরা আল-আনকাবুত
২৭. আনকাবুত ২৫
.. ثُمَّ يَوْمَ الْقِيَامَةِ يَكْفُرُ بَعْضُكُم بِبَعْضٍ وَيَلْعَنُ بَعْضُكُمْ بَعْضًا ...
সূরা আল-আহযাব
২৮. আহযাব ৫৭
إِنَّ الَّذِينَ يُؤْذُونَ اللَّهَ وَرَسُولَهُ لَعَنَهُمُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ...
২৯. আহযাব ৬৪
إِنَّ اللَّهَ لَعَنَ الْكَافِرِينَ وَأَعَدَّ لَهُمْ سَعِيرًا
৩০. আহযাব ৬৮
رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا
সূরা সাদ
৩১. সাদ ৭৮
وَإِنَّ عَلَيْكَ لَعْنَتِي إِلَىٰ يَوْمِ الدِّينِ
সূরা আল-মু’মিন (গাফির)
৩২. গাফির ৫২
يَوْمَ لَا يَنفَعُ الظَّالِمِينَ مَعْذِرَتُهُمْ وَلَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوءُ الدَّارِ
সূরা মুহাম্মদ
৩৩. মুহাম্মদ ২৩
أُولَٰئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللَّهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَىٰ أَبْصَارَهُمْ
সূরা আল-ফাতহ
৩৪. ফাতহ ৬
وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ ... عَلَيْهِمْ دَائِرَةُ السَّوْءِ وَلَعَنَهُمْ وَأَعَدَّ لَهُمْ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا
৩. পাশাপাশি লা’আনতের দুআসমূহ:
১. শত্রুর অনিষ্ট থেকে রক্ষা
اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
অর্থ: হে আল্লাহ, আমরা তোমাকে তাদের মোকাবেলায় উপস্থিত করি এবং তাদের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই।
(আবু দাউদ ১৫৩৭ সহীহ)
২. খন্দক যুদ্ধে নবি ﷺ এর দোয়া
اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ، سَرِيعَ الْحِسَابِ، اهْزِمِ الأَحْزَابَ، اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ
অর্থ: হে আল্লাহ! হে কিতাব অবতারণকারী! হে দ্রুত হিসাবগ্রহণকারী! শত্রু দলকে পরাস্ত করুন, তাদের ধ্বংস করুন এবং তাদের প্রকম্পিত করে দিন।
(বুখারি ৬৩৯২)
৩. শত্রু ও অপকারী সম্প্রদায়ের ভয় থাকলে
اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ
অর্থ: হে আল্লাহ, আপনি যেমন ইচ্ছা তাদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হন।(মুসলিম ৩০০৫)
৪. লা’আনতের বিশেষ সময়ে দোয়া
নিম্নের সময়গুলো দোয়া কবুলের সময়, তাই লা’আনতের দোয়া এখানগুলোতে করুন
তাহাজ্জুদের পর
প্রতিদিন মাগরিবের আগে
পাঁচ ওয়াক্ত আজানের সময়
বৃষ্টির সময়
জুমআর দুই খুতবার মধ্যবর্তী সময়
আসর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত
রোজাদারের ইফতারের আগ মুহূর্ত
সিজদায় কান্নারত অবস্থায় দোয়া
৫. লা'নতের আমল গুলো ধারাবাহিকতা বজায় রাখুন
এই আমলগুলো নিয়মিতভাবে চালিয়ে যান যতক্ষণ না
যাদুর ইন্ধনদাতা, যাদুকর, যাদুর খাদিম জ্বীন শয়তানেরকে আল্লাহর পক্ষ থেকে ধ্বংস ও নিঃশেষ না হয়।
ইনশাআল্লাহ, এই আমলের মাধ্যম যাদুকর সকল যাদু চুক্তি বাতিল হয়ে যাবে। এবং সে ধ্বংস হয়ে যাবে।
✅ লেখাটি ভালো লাগলে সাদকাহ জারিয়ার নিয়তে শেয়ার করতে পারেন। জাযাকুমুল্লাহ
☎️01711510703