21/08/2026
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ...
রুকইয়াহ'র পেশেন্টদের জন্য সকালের গুরুত্বপূর্ণ কিছু করণীয় :
* সকালে ঘুম থেকে উঠেই রুকইয়াহ পানি খালি পেটে পান করবেন। জ্বিন, যাদু, বদনজর-হাসাদের খারাপ প্রভাব মানুষের শরীরের শিরা উপশিরায় মিশে যায়। এই খারাপ প্রভাব নষ্ট করতে পানি পান করার কোনো বিকল্প নাই। কেননা মানবদেহের ৬০ থেকে ৭০ শতাংশ পানি। আর পানি মানুষের দেহের শিরা উপশিরায় দ্রুত পৌঁছে যায়।
* অত্যন্ত মনোযোগী হয়ে সকালের মাসনুন আমল করবেন। কোনোরকম অমনোযোগী, উদাসীন মনে, কাজ করতে করতে এবং কারো সাথে কথা বলতে বলতে মাসনুন আমল করবেন না। কেননা এতে আমলের গুরুত্ব নষ্ট হয়।
* ফজরের পরে আর ঘুমাবেন না, যদিও ঘুম চলে আসবে, শরীর ঝিম ঝিম করবে তারপরেও সর্বোচ্চ চেষ্টা করবেন না ঘুমানোর, এইটা আপনার সুস্থতার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ।
* সকালের নরম রোদ শরীরে লাগানো, এতে ভিটামিন "ডি" এর ঘাটতি পূরণ হয়। রুকইয়াহ পেশেন্টদের কিছু কমন সমস্যা আছে, তারমধ্যে জন্ডিস ও শরীরের ব্যাথার জন্য সকালের নরম রোদ অনেক বেশি উপকারী।
* যদি ডিটক্স সাজেশন কোনো রুকইয়াহ পেশেন্ট ফলো করে থাকেন, তাহলে সকাল সকাল গোসল দিবেন। এইটা আপনার শরীরে এর্নাজি বুস্ট করবে ইনশাআল্লাহ।
* যদি সম্ভব হয় হালকা কিছু এক্সারসাইজ করবেন,শরীরের জয়েন্ট গুলো ফ্রী হবে তাহলে ইনশাআল্লাহ।
#রুকইয়াহ #সকালেরকরণীয়