15/08/2026
|| IMSEN Bangladesh stands counter to all violence against Doctors and health professionals||
আমরা রাতের পর রাত জেগে পড়াশোনা করি, পরিবারের সাথে কাটানোর সময়, জন্মদিনের আনন্দ আর ঘুমকে বিসর্জন দিই—শুধুমাত্র একটাই স্বপ্নে, মানুষের জীবন বাঁচাব। প্রতিদিন বুকে আশা নিয়ে হাসপাতালে পা রাখি, রোগীদের নিজেদের সবটুকু দিয়ে সেবা করার জন্য।
তাহলে আমরা কীভাবে অন্যদের চিকিৎসা করব, যখন আমাদের নিজেদেরই ট্রেনিং নেওয়ার জায়গায় প্রাণের ভয়ে আতঙ্কে থাকতে হয়? 💔
মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল -এর আমাদের সিনিয়র সহকর্মী ও ডাক্তারদের ওপর বর্বরোচিত হামলার কথা শুনে আমাদের হৃদয় ভেঙে গেছে। আমরা আতঙ্কিত, এবং ক্ষুব্ধ। যারা আপ্রাণ চেষ্টা করে রোগীর জীবন বাঁচানোর জন্য লড়ে যান, তাদেরই এভাবে মার খেতে দেখে যেকোনো মেডিকেল শিক্ষার্থীর বুক কেঁপে উঠবে। আমরাও মানুষ। কোনো রোগী চলে গেলে তার স্বজনদের বেদনা আমাদেরও স্পর্শ করে, কিন্তু সেই বেদনাকে সহিংসতায় রূপ দিয়ে চিকিৎসকদের ওপর হামলা চালানো পুরো চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়।
ভয়ের ছায়াতলে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ শেষ হতে দেখতে আমরা রাজি নই। দিনশেষে অক্ষত শরীরে বাড়ি ফিরতে পারব কি না—এই চিন্তা ছাড়া শান্তিতে শেখা, কাজ করা আর জীবন বাঁচানোর অধিকার আমাদের আছে।
আমরা IMSEN Bangladesh পরিবার মুগদা মেডিকেল কলেজের সতীর্থদের দাবির সাথে পূর্ণ সংহতি প্রকাশ করছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন, তা না হলে এই অ্যাপ্রন খুলে রাখা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। 🥼🩸
We study until our eyes burn, missing family dinners, birthdays, and sleep, all for one dream: to save lives. We walk into the hospital every day with hope in our hearts, ready to give everything we have to our patients.
So how are we supposed to heal others when we have to fear for our own survival inside the very wards where we train? 💔
Hearing about the brutal attack on our senior colleagues and fellow doctors at Mugda Medical College & Hospital has left us utterly heartbroken, terrified, and angry. Watching those who sacrifice everything to fight for a patient’s life get beaten in return is a nightmare no medical student should ever have to witness. We are human. We feel the grief of losing a patient, but turning that pain into violence against healthcare workers destroys the very core of medicine.
We cannot—and will not—stand by while our future is stolen by fear. We deserve to learn, work, and save lives without wondering if we will make it home safely at the end of a shift.
We IMSEN Bangladesh family stand fully united with our MuMCian peers . Give us safety, or you leave us with no choice but to lay down our white coats. 🥼🩸