16/04/2026
যুবতী স্ত্রী রেখে বিদেশ যাবেন না—সংসার বাঁচান, টাকা পরে কামানো যাবে!”
যুবতী স্ত্রী রেখে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভাবুন। পারলে স্ত্রীকে সাথে নিয়ে যান।
সাথে নিতে না পারলে—দেশেই থাকুন, তার পাশে থাকুন।
কষ্ট হলেও স্ত্রীকে পাশে রাখুন।
কম খেয়ে হলেও সংসারটাকে বাঁচান, কারণ টাকার চেয়ে সম্পর্কের মূল্য অনেক বেশি।
যে টাকা খরচ করে বিদেশ যাবেন, সেই টাকা দিয়ে চাইলে দেশেই ছোট একটা কাজ শুরু করা যায়।
প্রয়োজনে দিনমজুর হোন, তবুও স্ত্রীর পাশে থাকুন।
সংসারে উপস্থিতি অনেক সময় টাকার চেয়েও বড়।
তাও যদি বিদেশ যেতেই হয়—তাহলে বিয়ে না করেই যান।
ভালোবাসার মর্যাদা দিন।
অর্থনীতির বড় বড় বয়ান দিয়ে লাভ নেই—
আগে নিজের সংসারটাকে বাঁচান।
বিবাহের পর স্বামীর সামান্য অবহেলাও অনেক সময় বড় সমস্যার জন্ম দেয়।
সংসারে যদি কোনো ভুল বা অন্যায় ঘটে, তার দায় কিন্তু একা কারও নয়—স্বামীকেও তার অংশ নিতে হয়।
শরীরের চাহিদা শুধু ভাত আর উপদেশ দিয়ে মেটে না।
দেশে প্রতিদিন অসংখ্য ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু সেই অনুপাতে কি সমাজ বদলাচ্ছে?
আজ অনেক ঘরেই প*রকী*য়ার অভিযোগ শোনা যায়।
মনে হয় যেন রিলেশনশিপ না থাকাটা অপরাধ!
একটা ছেলের গার্লফ্রেন্ড না থাকলে তাকে “আনস্মার্ট” বলা হয়—এটাই এখনকার সমাজ বাস্তবতা।
✅তাই বলি—
বিদেশ করতে হলে বিয়ের আগে করুন, বউ রেখে বিদেশ নয়।©