18/05/2026
চিকিৎসকদের দাবিসমূহ:
১. অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি: শরীয়তপুর সদর হাসপাতালে ডা. নাসির এর উপর বর্বরোচিত হামলায় জড়িত এবং সিসিটিভি ফুটেজে চিহ্নিত সকল অপরাধীকে অনতিবিলম্বে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
২. কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতকরণ: দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে "কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা আইন" অবিলম্বে পাস ও কার্যকর করতে হবে এবং প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করতে হবে।
৩. আইন নিজের হাতে নেওয়ার প্রবণতা বন্ধ: হাসপাতালে কোনো রোগীর অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলে আইন নিজের হাতে তুলে নেওয়ার ন্যাক্কারজনক অপসংস্কৃতি বন্ধে কঠোর প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৪. ক্ষতিগ্রস্ত চিকিৎসকের ক্ষতিপূরণ ও চিকিৎসা: আহত ডা. নাসির এর উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় উদ্যোগে তাঁর যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
এই দাবি নিয়ে রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসকবৃন্দ ডক্টরস এসোসিয়েশন অফ ড্যাবের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ শেষে মাননীয় স্বাস্থ্য মন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন।