19/09/2026
One day, you’ll miss the little conversations you almost didn’t think to record. 🥹🤍
যখন ও ছোট ছিল, বারান্দায় বা জানালার পাশে কোলে নিয়ে আমি ওকে বাইরে দেখাতাম। গাছ, গাড়ি, আকাশ, বৃষ্টি—যা কিছু দেখতাম, সেটাই নিয়ে ওর সাথে কথা বলতাম। ও তখন শুধু তাকিয়ে থাকত। মাঝে মাঝে মনে হতো, ও কি আদৌ বুঝছে আমি কী বলছি?
আজ ১৯ মাস বয়সে সেই একই জায়গায় বসে ও নিজেই আমাকে গল্প শোনায়।
সব কথা পুরোপুরি বোঝা যায় না, কিছু কথা আধো-আধো, কিছু নিজের মতো করে বানানো—কিন্তু আমি somehow সব শুনতে চাই। 🥹
আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা হলো—একসময় আমি ওকে পৃথিবীটা চিনিয়ে দিতাম, এখন ও নিজেই আমাকে বলছে সে পৃথিবীতে কী কী দেখছে। 🤍
গত দুই সপ্তাহে আমরা দুজনেই অসুস্থ। আগে মেয়ে, তারপর মা—কারণ apparently একজন অসুস্থ হলে আরেকজনের turn নেওয়াটা mandatory. 🥲😂
আমার গলাও এখনও ঠিক হয়নি, তাই ভিডিওতে আমার voice-টাও একটু “sick season special” হয়ে গেছে।
তার ওপর ফোনের storage তো আছেই। 🙂
এই সময়ের আরও কত precious কথা, কত random conversation, কত ছোট ছোট মুহূর্ত রেকর্ড করা হয়নি—কারণ মহামান্য ফোনের storage বলেছে, “Enough memories for today.” 😂
তবুও এই ছোট্ট ভিডিওটুকু আছে। আর আমার কাছে এটা অনেক।
কারণ বাচ্চার সাথে প্রতিদিনের ছোট ছোট কথোপকথন—বাইরের জিনিসের নাম বলা, প্রশ্ন করা, ওর কথা মন দিয়ে শোনা—language development-এর জন্য খুব valuable। শিশুরা শুধু শব্দ শেখে না; conversation-এর মাধ্যমে শব্দের meaning, turn-taking আর communication-ও শিখতে থাকে।
তাই সবসময় আলাদা করে “teaching time” দরকার হয় না।
Sometimes, learning looks exactly like sitting on a balcony on a rainy day and talking about absolutely nothing. 🌧️🤍
একদিন এই আধো-আধো কথাগুলোই সবচেয়ে বেশি মনে পড়বে।