বায়োল্যাব মাল্টিকেয়ার হাসপাতাল

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • বায়োল্যাব মাল্টিকেয়ার হাসপাতাল

বায়োল্যাব মাল্টিকেয়ার হাসপাতাল আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সেবার নতুন নাম। আপনার সুস্থতাই আমাদের প্রথম অঙ্গীকার।

১৯৭৮ সালের পর পূর্ণাঙ্গ মন্ত্রী পেল আমাদের এই রাজশাহী মহানগরী। ভূমি মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু, আশা করি তাঁর হাত ধর...
17/02/2026

১৯৭৮ সালের পর পূর্ণাঙ্গ মন্ত্রী পেল আমাদের এই রাজশাহী মহানগরী। ভূমি মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু, আশা করি তাঁর হাত ধরে আমরা এগিয়ে যাব সুখ ও সমৃদ্ধির পথে। রাজশাহী সদর ও বায়োল্যাব পরিবারের পক্ষ হতে, মাননীয় ভুমি মন্ত্রী জনাব মিজানুর রহমান মিনুকে অশেষ শুভকামনা। দেশ ও জাতির আমরা উত্তরোত্তর কল্যাণ কামনা করছি।

বায়োল্যাব মাল্টিকেয়ার হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন...ডাঃ দীপ সরকার এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)এফসিপিএস (মেডিসিন) - শেষ...
28/12/2025

বায়োল্যাব মাল্টিকেয়ার হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন...

ডাঃ দীপ সরকার
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (মেডিসিন) - শেষ পর্ব
সহকারী রেজিষ্ট্রার, নিউরোমেডিসিন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রোগী দেখার সময়ঃ প্রতিদিন দুপুর ২ টা - সন্ধ্যা ৬ টা
সিরিয়ালঃ ০১৭৪৫-৯৪৬৪২৯, ০১৮৯৮-৭৯২৭৮১

বায়োল্যাব মাল্টিকেয়ার হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন ও অপারেশন করছেন...ডাঃ আনোয়ারুল আজিম (বাপ্পি)এমবিবিএস, বিসিএস (স্বাস্...
09/12/2025

বায়োল্যাব মাল্টিকেয়ার হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন ও অপারেশন করছেন...

ডাঃ আনোয়ারুল আজিম (বাপ্পি)

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এম.এস (শিশু সার্জারি)
নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ও সার্জন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রোগী দেখার সময়ঃ প্রতিদিন বিকেল ৪ টা - রাত ৭ টা
সিরিয়ালঃ ০১৭৪৫-৯৪৬৪২৯, ০১৮৯৮-৭৯২৭৮১

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের স্বনামধন্য-ডাঃ মোঃ সফিকুল ইসলামস্যার সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পা...
04/12/2025

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের
অর্থোপেডিক্স বিভাগের স্বনামধন্য-
ডাঃ মোঃ সফিকুল ইসলাম
স্যার সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায়
রাজশাহী বায়োল্যাব মাল্টিকেয়ার হাসপাতালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তাঁর আগামী দিন সাফল্যমণ্ডিত ও উজ্জ্বলময় হোক এই প্রত্যাশায় -

বায়োল্যাব মাল্টিকেয়ার হাসপাতাল
আল-আকশা স্বাধীনতা টাওয়ার, সিএনবির মোড়, রাজপাড়া, রাজশাহী।
যোগাযোগ: ০১৭৪৫-৯৪৬৪২৯, ০১৮৯৮-৭৯২৭৪১

একটি সফল নরমাল ডেলিভারির ইচ্ছা ও স্বপ্ন নিয়ে অনেকেই আসেন আমাদের কাছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ তাদের আস্থা ও ভরসার জন্য। আ...
27/11/2025

একটি সফল নরমাল ডেলিভারির ইচ্ছা ও স্বপ্ন নিয়ে অনেকেই আসেন আমাদের কাছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ তাদের আস্থা ও ভরসার জন্য। আরও একটি নরমাল ডেলিভারি সম্পন্ন করেছেন আমাদের টিম। রোগী আমাদের গাইনোকোলজিস্ট এর প্রত্যক্ষ পর্যবেক্ষণে ছিলেন। প্রতিটি নরমাল ডেলিভারির পেছনে মায়ের সাথে আমাদের চিকিৎসক, নার্স, খালা ও অন্যান্যদের যথেষ্ট সময় ও শ্রম থাকে যা কখনোই অর্থ দিয়ে মূল্যায়ন করা যাবে না। ধন্যবাদ সবাইকে...

উল্লেখ্য, রোগীর বয়স ছিল ৪০ এর অধিক এবং বাচ্চার ওজন কম হওয়ায় বাচ্চা পর্যবেক্ষণে রয়েছে তবে সুস্থ আছে, আলহামদুলিল্লাহ।

আপনার সুস্থতাই আমাদের প্রথম অঙ্গীকার।

ডেলিভারির সময়: রাত ০৯:৩০ মিনিট
আলহামদুলিল্লাহ, মা ও বাচ্চা উভয়ই সুস্থ আছেন।

বায়োল্যাব মাল্টিকেয়ার হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন...ডাঃ মোঃ মাহবুব হাসানএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডি-অর্থো (বিএসএম...
06/11/2025

বায়োল্যাব মাল্টিকেয়ার হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন...

ডাঃ মোঃ মাহবুব হাসান
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডি-অর্থো (বিএসএমএমইউ)
এফসিপিএস (অর্থোপেডিক) - শেষ পর্ব
অর্থোপেডিক বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন
সহকারী রেজিষ্ট্রার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রোগী দেখার সময়ঃ শনি-সোম, বুধ ও বৃহস্পতিবার দুপুর ২ টা - বিকেল ৪ টা
সিরিয়ালঃ ০১৭৪৫-৯৪৬৪২৯, ০১৮৯৮-৭৯২৭৮১ See less

হয়ত অনেকেই এই দেশ ছেড়ে পরদেশে পাড়ি জমাতে পারতেন একটু ভালো জীবনের আশায়। কিন্তু তারা সে স্বপ্ন ছেড়ে নিজের দেশের জন্য আত্মন...
03/11/2025

হয়ত অনেকেই এই দেশ ছেড়ে পরদেশে পাড়ি জমাতে পারতেন একটু ভালো জীবনের আশায়। কিন্তু তারা সে স্বপ্ন ছেড়ে নিজের দেশের জন্য আত্মনিয়োগ করেছেন। তাই, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ সেসব ডাক্তারদের যারা আমাদের মত জনবহুল দেশে এত ধৈর্য, সংযম, ত্যাগ করে নিরলস মানুষের সেবা করে যাচ্ছেন নিভৃতে।

মালদ্বীপের মিনিস্ট্রি অব হেলথে জয়েন করার পর ৮০ দিনে রোগী দেখছি ৮০০ জন।এভারেজ দিনে দশ থেকে ১৫ জন রোগী দেখতে হয় আমাকে।একদিন সর্বোচ্চ ২৫ জন রোগী দেখা লাগছে আমার।

৮ ঘন্টার শিফটে এক ঘন্টা লাঞ্চ বা ডিনার ব্রেক,আধা ঘন্টা কফি/টি ব্রেক।তারমানে ৮ ঘন্টার শিফটে আমি কাজ করি সাড়ে ৬ ঘন্টা।

সাড়ে ৬ ঘন্টায় যদি দশ জন রোগী দেখা লাগে তাহলে প্রতি রোগীকে আমি ৩৯ মিনিট সময় দিতে পারি।আধা ঘন্টা খুব ইজিলি দেওয়া যায়।

কোন রোগী দেখা নিয়ে আমার তাড়াহুড়া কর‍তে হয়না।ধীরেসুস্থে রোগীর সব কথা শুনে,ক্লিনিক্যাল এক্সামিনেশন সেরে তারপর চিকিৎসা দেওয়ার পর্যাপ্ত সময় মিলে।

আমি এখন যেই হেলথ সেন্টারে পারমানেন্ট পোস্টিং পেয়ে কাজ করছি,সেখানে আমরা দুইজন ডাক্তার পোস্টেড। আজকের এই মুহুর্ত অব্দি দুইজনে রোগী দেখছি মোট ২৭ জন।আমি ১২ জন দেখছি পুরো ইভেনিং শিফটে,মর্নিং শিফটে আমার কলিগ ১৫ জন দেখে গেছে।

এখন বলুন কোন রোগী কিভাবে অভিযোগ দিবে যে,ডাক্তার সময় দেয়না?ডাক্তার কথা শুনেনা এটা বলার সুযোগ কি আছে?

আমি এখানে মাসে যেই স্যালারি পাই, সেটা বাংলাদেশের একজন ৯ম গ্রেডের বিসিএস চিকিৎসকের ৭ মাসের বেতনের সমান। বাংলাদেশে উপজেলা গুলোতে একজন চিকিৎসককে সকাল ৮ টা থেকে দুপুর ২টার মধ্যে একশো রোগী দেখা লাগে।

একশো রোগীর কথা শুনা, হিস্ট্রি নেওয়া,এক্সামিনেশন করা, টেস্ট রিপোর্ট ইভালুয়েট করা,চিকিৎসা দেওয়া,এডভাইজ দেওয়া, কাউন্সেলিং করা কিভাবে সম্ভব এই সময়ের মধ্যে? একশো প্রেসক্রিপশন হাতে লিখতে কত সময় লাগা উচিত বলে মনে করেন আপনারা? তাছাড়া সাপোর্টিভ কয়জন স্টাফ থাকে একজন ডাক্তারের জন্য?

আমার বাংলাদেশের একজন কলিগ আমার চেয়ে দশ গুন বেশি রোগী দেখে আমার বেতনের ৭ ভাগের এক ভাগ স্যালারি পায়, তখন সে আপনাকে কতটা সেবা দিতে সক্ষম হবে ভেবে দেখবেন প্লিজ।

আমি এই আইল্যান্ডে আসার পর একদিন ৭ জন রোগী এডমিট করেছি।
একটা বাচ্চা ছিলো এজমার,বাকি ৬জন ডেঙ্গু রোগী। মিনিস্ট্রি দেখলো এই হেলথ সেন্টারের ৭টা বেড ফিলাপ। তারা ডাইরেক্টরকে কল দিয়ে ব্যাখ্যা চাইলো আমার থেকে।
আমি প্রতিটি রোগী গাইড লাইন অনুযায়ী এডমিশন ক্রাইটেরিয়া মেনে এডমিট করেছি কিনা।

আমি ব্যাখ্যা দিলাম।তারা সন্তুষ্ট হলো।তারা তখন আমাকে জানালো,যেহেতু এখানে আর বেড খালি নেই,নেক্সট এডমিশন দেওয়ার মতো পেশেন্ট আসলে এটল হসপিটালে রেফার করতে।

নীচের ছবিটা খেয়াল করুন।কোন মানুষ এভাবে চিকিৎসা নিতে পারে?
ফ্লোরে শুয়ে একটা দেশের নাগরিক কেন চিকিৎসা নিবে?কেন একশো বেডের হাসপাতালে ৫০০ রোগী থাকবে?কিভাবে একশো বেডের হাসপাতালের ডাক্তার নার্স অন্যান্য স্টাফ দিয়ে আপনি ৫০০ রোগীকে চিকিৎসা সেবা নিশ্চিত করবেন?
এদেশের মানুষের জীবনের মূল্য এত সস্তা কারা করলো?এদেশের মানুষকে পশুর মতো ট্রিট করছে কারা?

মালদ্বীপে রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া কোন মানুষের একটা প্যারাসিটামল কিনে খাওয়ার সুযোগ নেই।সেখানে আমার দেশের একজন ডেঙ্গু পজেটিভ রোগীকে স্টেরয়েড ও ব্যথার মেডিসিন দিয়ে চিকিৎসা করছে LMAF নামক হাতুড়ে ডাক্তার।
একজন ডেঙ্গু রোগীকে ব্যথার মেডিসিন ও স্টেরয়েড দেওয়া কবীরা গুনাহ।
এই রোগীর ডেঙ্গু হেমোরেজিক ফিভার হয়ে মারা গেলে এর দায় কি সেই LMAF নিবে?

দায় নেওয়ার কথা পরে,কিভাবে একজন হাতুড়ে ডাক্তার প্রেসক্রিপশন লিখতে পারেন,অপচিকিৎসা ও মারাত্মক ভুল চিকিৎসা দিতে পারেন?দুনিয়ার কোথাও মানুষের জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলা সম্ভব?

ডাক্তার বেশি টেস্ট দেয়।ডাক্তার কমিশন খায়।ডাক্তার আজেবাজে কোম্পানির মেডিসিন লিখে।ডাক্তার রোগীর কথা শুনেনা।এসব অভিযোগ ঢালাওভাবে সত্য না।কিন্তু এসব অভিযোগ ভিত্তিহীনও না।কিন্তু কে নির্ধারণ করবে কোন রোগীর কয়টা টেস্ট লাগবে? কোন রোগীর জন্য সঠিক চিকিৎসা কি?

সিস্টেমের গোড়ায় হাত দেন।সিস্টেম টা ভুলে ভরা।সিস্টেমটা আপনাকে মানুষ হিসেবে, দেশের মালিক হিসেবে ট্রিট করছেনা সেটা ভেবে দেখেছেন?

আপনি যেই নেতার পেছনে মিছিল দেন,যেই নেতার জন্য অন্য মানুষের মাথা ফাটান,সেই নেতা ও তার পরিবার সন্তানরা সবাই বিদেশে চিকিৎসা নেয়।

বাংলাদেশের কোন এমপি কোনদিন উপজেলা হেলথ কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে?বাংলাদেশের কোন মন্ত্রী কোনদিন জেলা সদর হসপিটালে গিয়ে চিকিৎসা নিয়েছে? এমপি মন্ত্রীদের স্ত্রী পুত্র কন্যা পরিজনরা কোনদিন উপজেলা হেলথ কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে?

নেতারা চিকিৎসা নিবেন বিদেশে, নেতারা লুটপাট করবেন,আর আপনার সন্তানকে সরকারি হাসপাতালে ফ্লোরে শুয়ে চিকিৎসা নিতে হবে, আপনি আবার সেই নেতার জন্য গলা ফাটান। এজন্যই আপনাদের কপালে জুটে LMAF,আপনাদের সন্তানদের জন্য জুটে ফ্লোর।

সিস্টেমের গোড়ায় হাত না দিয়ে ডাক্তারদের বিরুদ্ধে বিষোদগার করে মনের জ্বালা মিটাতে পারবেন কিন্তু কোনদিন বাংলাদেশের হেলথ সিস্টেমে আপনি মানুষ হিসেবে বিবেচিত হবেন না।এর দায় কোন ডাক্তারের না,আপনারা যাদের জন্য গলা ফাটান, ভোট বাক্স দখল করেন, দিনের ভোট রাতে দেন,সব দায় তাদের।সাথে অনেক দায় আমলাদের।

যাদের দায়, তাদের টুটি চেপে যেদিন ধরতে পারবেন,যেদিন আপনাদের এমপি মন্ত্রীদেরকে উপজেলা হেলথ কমপ্লেক্সে চিকিৎসা নিতে বাধ্য করতে পারবেন সেদিন বাংলাদেশের হেলথ সিস্টেমে আপনি মানুষ হিসেবে বিবেচিত হবেন,তার আগে নয়।
👉Follow our official page Platform of Medical & Dental Society
~ Ahmed Jobayer

Address

স্বাধীনতা টাওয়ার, সিএন্ডবি মোড়, কাজীহাটা, লক্ষীপুর, রাজশাহী।
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when বায়োল্যাব মাল্টিকেয়ার হাসপাতাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share