18/08/2026
মধু পরীক্ষার প্রচলিত ঘরোয়া/ভুল পরীক্ষা!
২. আগুন পরীক্ষা
❌প্রচলিত ধারনা
একটি দিয়াশলাইকে মধুতে ডুবিয়ে দিলেও যদি আগুন ধরে অথবা একটি নতুন টাকার উপর মধু রেখে নিচে আগুন ধরিয়ে দিলে যদি মধু পুড়তে শুরু করে তবে খাঁটি আর না পুড়লে ভেজাল।
✅ সঠিক তথ্য
মধু পুড়বে কি পুড়বে না সেটি নির্ভর করবে মধুর আদ্রতার উপর, মানে পাতলা মধু পুড়বে না আর ঘন মধু পুড়ে যেতে পারে।আর মধু পাতলা বা ঘন হয়, ফুল, আবহাওয়া, মধুর পরিপক্বতা এবং অবস্থান ভেদে।
তাই আগুন পরীক্ষা করে মধু আসল নাকি ভেজাল সেটা বোঝা যায় না। এমনকি ভেজাল মধুকে যদি কেউ ঘন করে তৈরী করে তবে সেটিও আগুনে পুড়তে পারে।