27/07/2026
কোমর ব্যথা, পিএলআইডি (PLID) এবং সার্জারি নিয়ে চিন্তিত? তবে এই পোস্টটি আপনার জন্য।
দিন দিন কোমর ব্যথার রোগী বাড়ছে। হ্যাঁ গবেষণাও তাই বলছে। বর্তমানে সারা বিশ্বের প্রায় ৬১৯ মিলিয়ন লোক এ সমস্যায় ভুগছেন। কিন্তু জানেন কি, এর প্রায় ৯০% শতাংশই হলো নন স্পেসিফিক লো ব্যাক পেইন অর্থাৎ ৯০% ক্ষেত্রেই এ ধরনের ব্যথার স্পেসিফিক কোন কাঠামোগত (structural) বা রোগজনিত
কারণ খুঁজে পাওয়া যায় না।
তাহলে এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে - আমার এমআরআই এর ছবিতে তো দেখায় যাচ্ছে ডিস্ক এর সমস্যা (জেলী বের হয়ে গিয়েছে), ইহা কি মিথ্যা হতে পারে? তাহলে আমার কোমর ব্যথার কারণ তো এটাই, নাকি? আচ্ছা, এইখানে আপনাদের একটু থামায়।
আপনার ডিস্কের জেলী যে বের হয়েছে সেটা ঠিকই দেখা যাচ্ছে কিন্তু তার মানে কি এই যে আপনার ব্যথার সিগন্যাল সেখান থেকেই শুরু হচ্ছে বা ব্যথার শুরু সেখান থেকেই এটাও দেখা যাচ্ছে? ব্যথা তো অদৃশ্য। ব্যথার সিগনাল তো অদৃশ্য, আপনি তো সেটা দেখতে পাচ্ছেন না। তাহলে কিভাবে আপনি এই সিদ্ধান্তে পৌঁছালেন যে আপনার ছবির এই ডিস্ক এর সমস্যাটিই আপনার ব্যথার কারণ এবং তাকেই সার্জারি করে কেটে ফেলতে হবে?
আপনি বলবেন ডাক্তার তো তাই বলে।
আসুন কিছু ঐতিহাসিক উদাহরণ দেখি:
[১].
যখন ভয় হয়ে ওঠে ব্যবসা: ডা. আবুবকর দুররানির স্পাইন সার্জারি কেলেঙ্কারি -
২০১৩ সালে যুক্তরাষ্ট্রে একজন স্পাইন সার্জন, ডা. আবুবকর আতীক দুররানির বিরুদ্ধে গুরুতর স্বাস্থ্যসেবা জালিয়াতির অভিযোগ আনা হয়। অভিযোগ অনুযায়ী, তিনি অনেক রোগীকে প্রয়োজন না থাকা সত্ত্বেও মেরুদণ্ডের (স্পাইন) অপারেশন করাতে রাজি করাতেন। রোগীদের বলতেন যে, অবস্থা খুবই গুরুতর, তাই অবিলম্বে অপারেশন না করলে বড় ক্ষতি হবে। বিশেষ করে ঘাড়ের (Cervical Spine) রোগীদের ভয় দেখিয়ে বলতেন: অপারেশন না করলে পক্ষাঘাত (Paralysis) হতে পারে, সামান্য গাড়ি দুর্ঘটনাতেও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে - যা অভিযোগ অনুযায়ী মিথ্যা ও অতিরঞ্জিত ছিল। এসব ভয় দেখিয়ে তিনি অপ্রয়োজনীয় লাম্বার, থোরাসিক ও সার্ভাইক্যাল স্পাইন অপারেশন করতেন। এরপর সেই অপারেশনের জন্য সরকারি ও বেসরকারি স্বাস্থ্যবিমা (Medicare, Medicaid ও অন্যান্য বীমা প্রতিষ্ঠান) থেকে মিলিয়ন মিলিয়ন ডলার বিল আদায় করতেন।
[২].
ডা. আরিয়া সাবিত: ভুয়া স্পাইন সার্জারির এক চাঞ্চল্যকর ঘটনা -
ডা. আরিয়া সাবিত ছিলেন একজন নিউরোসার্জন, যিনি ক্যালিফোর্নিয়া ও মিশিগানে চিকিৎসা দিতেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (DOJ)-এর তদন্তে প্রমাণিত হয় যে তিনি অনেক পিঠের ব্যথার রোগীকে অপ্রয়োজনীয় জটিল স্পাইন ফিউশন অপারেশনের জন্য রাজি করাতেন। অভিযোগ অনুযায়ী, তিনি অস্ত্রোপচার করলেও অনেক ক্ষেত্রে রোগীর শরীরে প্রয়োজনীয় টাইটেনিয়াম প্লেট বা স্ক্রু বসাতেন না। তবুও তিনি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বীমা কোম্পানির কাছে সেই যন্ত্রপাতির বিল দাবি করতেন।
এই প্রতারণার ফলে অনেক রোগী দীর্ঘদিন তীব্র ব্যথা, অক্ষমতা এবং পুনরায় অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার মুখোমুখি হন। তদন্তে প্রায় ৩২ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি জাল বিলিংয়ের তথ্য উঠে আসে। ২০১৭ সালে তিনি দোষী সাব্যস্ত হন এবং প্রায় ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।
[৩].
ডা. ক্রিস্টোফার ডান্টশ ("ড. ডেথ"): চিকিৎসা অবহেলার এক ভয়াবহ উদাহরণ -
ডা. ক্রিস্টোফার ডান্টশ ছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একজন নিউরোসার্জন। তিনি বহু রোগীকে আশ্বাস দিতেন যে জটিল স্পাইন সার্জারির মাধ্যমে তাদের পিঠের ব্যথা ও অন্যান্য সমস্যা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। কিন্তু তদন্তে দেখা যায়, তাঁর অস্ত্রোপচারে ধারাবাহিকভাবে গুরুতর ভুল ও চরম চিকিৎসা অবহেলা ঘটেছে। মাত্র দুই বছরে তাঁর অপারেশন করা ৩৮ জন রোগীর মধ্যে ৩৩ জন গুরুতর ক্ষতির শিকার হন; অনেকেই স্থায়ীভাবে পঙ্গু হয়ে যান এবং দুজনের মৃত্যু ঘটে।
পরবর্তীতে আদালতে প্রমাণিত হয় যে, তিনি রোগীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায়ও অস্ত্রোপচার চালিয়ে যাচ্ছিলেন। ২০১৭ সালে তিনি আজীবন কারাদণ্ডে দণ্ডিত হন।
[৪].
ডা. লোকেশ তান্তুয়ায়া: অপ্রয়োজনীয় স্পাইন সার্জারির কিকব্যাক (দালাল) কেলেঙ্কারি -
ডা. লোকেশ তান্তুয়ায়া ছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একজন নিউরোসার্জন। ফেডারেল তদন্তে প্রমাণিত হয় যে তিনি অবৈধ আর্থিক সুবিধা (Kickback) গ্রহণ করে পিঠের ব্যথার রোগীদের একটি নির্দিষ্ট হাসপাতালে পাঠাতেন, যেখানে তাদের অনেকেরই অপ্রয়োজনীয় ও জটিল স্পাইন সার্জারি করা হতো। তদন্ত অনুযায়ী, তিনি ৩.৩ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অবৈধ অর্থ গ্রহণ করেন। এই বৃহৎ প্রতারণা চক্রের মাধ্যমে বীমা কোম্পানির কাছ থেকে শত শত মিলিয়ন ডলারের দাবি করা হয়। ২০২২ সালে তিনি এই অপরাধে ৫ বছরের ফেডারেল কারাদণ্ডে দণ্ডিত হন।
এই ঘটনার ফলে বহু রোগী অপ্রয়োজনীয় অস্ত্রোপচার, দীর্ঘ পুনর্বাসন, তীব্র ব্যথা এবং এমন স্পাইন ইমপ্লান্টের ঝুঁকির মুখে পড়েন, যা তাদের চিকিৎসার জন্য আদৌ প্রয়োজন ছিল না।
[৫].
জন এফ. কেনেডি (JFK): কেন শুধু এমআরআই দেখে চিকিৎসা করা উচিত নয় -
ইতিহাসের অন্যতম আলোচিত পিঠের অস্ত্রোপচারের উদাহরণ হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ. কেনেডি (JFK)। তরুণ বয়স থেকেই তিনি দীর্ঘদিন কোমরব্যথায় ভুগছিলেন। সে সময় তাঁর সমস্যাকে মূলত ডিস্কের সমস্যা (PLID) হিসেবে বিবেচনা করা হয় এবং ১৯৪৪ থেকে ১৯৫৭ সালের মধ্যে তাঁর পিঠে ৪টি বড় ধরণের অস্ত্রোপচার/সার্জারি করা হয় এবং এবং মেরুদণ্ডে মেটাল হার্ডওয়্যার বসানো হয়। দুঃখজনকভাবে, এসব অপারেশন তাঁর ব্যথা কমাতে পারেনি। বরং ইনফেকশন, মেরুদণ্ডের আরও ক্ষতি এবং দীর্ঘমেয়াদি জটিলতা তৈরি হয়।
পরবর্তীতে Journal of Neurosurgery: Spine-এ প্রকাশিত গবেষণায় দেখা যায়, কেনেডির ব্যথার কারণ শুধু একটি ডিস্কের সমস্যা ছিল না। তাঁর ছিল একাধিক সমস্যা একসঙ্গে - মেকানিক্যাল ব্যাক পেইন, স্যাক্রোইলিয়াক (SI) জয়েন্টের সমস্যা, লাম্বার রেডিকুলোপ্যাথি, মেরুদণ্ডের অস্থিতিশীলতা এবং দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহারের কারণে গুরুতর অস্টিওপোরোসিস। চিকিৎসকরা মূল কারণের চিকিৎসা না করে শুধু লক্ষণের (ডিস্কের) চিকিৎসা করায় সবগুলো অপারেশন ব্যর্থ হয়।
[৬].
হাল্ক হোগানের গল্প: সব কোমরব্যথার সমাধান অপারেশন নয় -
রেসলিং জগতের কিংবদন্তি হাল্ক হোগান (টেরি বলেয়া) দীর্ঘদিন তীব্র কোমরব্যথায় ভুগছিলেন। প্রথমে তাঁর সমস্যাকে ডিস্ক প্রোল্যাপ্স (PLID) হিসেবে ধরা হয় এবং মাত্র ১৯ মাসে তাঁর পিঠে ৬টি অস্ত্রোপচার করা হয়। কিন্তু কোনো অপারেশনই তাঁর ব্যথা কমাতে পারেনি; বরং মেরুদণ্ড আরও দুর্বল হয়ে পড়ে এবং তাঁর ক্যারিয়ার ধ্বংসের মুখে পড়ে।
পরে বিস্তারিত মূল্যায়নে জানা যায়, তাঁর সমস্যা শুধু একটি হার্নিয়েটেড ডিস্ক ছিল না। বছরের পর বছর রেসলিংয়ের কারণে তাঁর মেরুদণ্ডে একাধিক স্তরে জটিল পরিবর্তন ও মাল্টি-লেভেল স্পাইনাল স্টেনোসিস তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত তাঁকে বড় ধরনের স্পাইনাল ফিউশন অস্ত্রোপচার করতে হয়।
এ তো গেল সভ্য, শিক্ষিত, আধুনিক ও আপডেট দেশগুলোর কথা; তাহলে একবার ভাবুন বাংলাদেশের কি অবস্থা? আমাদের দেশের কেইসগুলো কম আলোচিত বা সিন্ডিকেটের ধামাচাপায় লুকায়িত বিধায় এগুলোর উদাহরণ অপ্রকাশিত।
সুতরাং, এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে ডাক্তাররাও ভুল করেন এবং শুধু ভুল নয় জেনেশুনে অনেকে প্রতারণাও করেন। এইবার আশা করি উত্তরটা পেয়েছেন যে ডাক্তার বললেই সেটা আসলে কতটা গ্রহণযোগ্য হতে পারে?
সুতরাং, প্রয়োজনে সেকেন্ড অপিনিয়ন নিন। আপনার চিকিৎসক আপনাকে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের নিকট রেফার করছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখুন অথবা সার্জারির পূর্বে আপনার জন্য কোন মেডিকেল বোর্ড গঠন করা হলে সেখানে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত ফিজিওথেরাপি চিকিৎসক আছে কিনা নিশ্চিত হয়ে নিন। শরীর আপনার, আপনার শরীরের উপর যে কোন কিছু এপ্লাই করার পূর্বে তা জেনে ও বুঝে নেবার দায়িত্ব ও অধিকার আছে আপনার।
ধন্যবাদ।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :
রিহ্যাব সাইন্স থেরাপি সেন্টার।
আল-ফেরদৌস টাওয়ার।
লিফট ৩ নাম্বার, সিঁড়ি ৪র্থ তলা।
আম-চত্ত্বর, নওদাপাড়া, রাজশাহী। (রাজশাহী টেক্সটাইল/গার্মেন্টস গেইট এর অপোজিটে বিল্ডিং, জনতা ব্যাংক এর বিল্ডিং)। যোগাযোগ করুন বা Whatsapp করুন: ০১৭১০ ২৪৪ ৯৮৮
Hashtag:
#ফিজিওথেরাপি #থেরাপি #থেরাপি_বিশেষজ্ঞ #ফিজিওথেরাপিস্ট
#ডিজ্যাবিলিটি #প্রতিবন্ধীতা
#রিহ্যাবিলিটেশন #নিউরো_রিহ্যাব #নিউরো_রিহ্যাবিলিটেশন
#রিহ্যাব_সাইন্স #ফিজিওথেরাপি_সেন্টার
#কোমর_ব্যথা #কোমড়_ব্যাথা #সায়াটিকা #পিএলআইডি #কেল_বিষ #মাজা_বাথা #সার্জারি #অপারেশন #রগে_সমস্যা #ব্যাক_পেইন