Dr.Bipul Kumar Saha-Surgery Specialist

Dr.Bipul Kumar Saha-Surgery Specialist ডাঃ বিপুল কুমার সাহা- সার্জারি বিশেষজ্ঞ

07/05/2026

Cecal carcinoma.

07/05/2026
07/05/2026

কোলন ক্যন্সারের অপারেশনের চিত্র।

রোগী একজন নার্সের বাবা। অন্ডকোষের ফোলাকে সাধারণ একসিরা বা হাইড্রোসিল ভেবে গুরুত্ব দেন নাই। ফলশ্রুতিতে অন্ডকোষের ক্যান্সা...
17/04/2026

রোগী একজন নার্সের বাবা। অন্ডকোষের ফোলাকে সাধারণ একসিরা বা হাইড্রোসিল ভেবে গুরুত্ব দেন নাই। ফলশ্রুতিতে অন্ডকোষের ক্যান্সারটি ফুসফুস ও পেটে ছড়িয়ে পড়েছে।আমরা অপারেশন করে অন্ডকোষটি পরীক্ষায় পাঠিয়েছি। পরবর্তীতে কেমো + রেডিওথেরাপির মাধ্যমে রোগীর সুস্থতা কামনা করছি। অনুগ্রহ করে অন্ডকোষের যেকোন ফোলাকে গুরুত্ব দিন এবং সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ডা: বিপুল কুমার সাহা,
সার্জারি বিশেষজ্ঞ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার: আপডেট ডায়াগনস্টিক, ধাপ, রংপুর।

"সাবধানে কাজ করা মানে শুধু নিজেকে সুরক্ষিত রাখা নয়, বরং অন্যদের জন্যও এক নিরাপদ পরিবেশ তৈরি করা' সাবধানে থাকি সাবধানে রা...
11/04/2026

"সাবধানে কাজ করা মানে শুধু নিজেকে সুরক্ষিত রাখা নয়, বরং অন্যদের জন্যও এক নিরাপদ পরিবেশ তৈরি করা' সাবধানে থাকি সাবধানে রাখি।

বৃহদান্ত্র(কোলন) ক্যান্সারের অপারেশন। স্ট্যাপলারের সাহায্যে দ্রুত অপারেশন এবং রোগীর দ্রুত সুস্থতা।কোলন ক্যান্সারের উপসর্...
29/03/2026

বৃহদান্ত্র(কোলন) ক্যান্সারের অপারেশন। স্ট্যাপলারের সাহায্যে দ্রুত অপারেশন এবং রোগীর দ্রুত সুস্থতা।
কোলন ক্যান্সারের উপসর্গ সমুহ :​
১. মলাশয় বা অন্ত্রের অভ্যাসে দীর্ঘমেয়াদী পরিবর্তন
​কোষ্ঠকাঠিন্য অথবা ডায়রিয়া।
​মলের আকার পরিবর্তন।
​২. মলের সাথে রক্ত ও রঙের পরিবর্তন
​এটি কোলন ক্যান্সারের অন্যতম প্রধান সতর্কতা।
​৩. পেটে ব্যথা ও অস্বস্তির প্রকৃতি
​কোলন ক্যান্সারের ব্যথা সাধারণ বদহজমের মতো নয়:
​ক্র্যাম্পিং বা মোচড়: টিউমার যখন অন্ত্রের পেশীকে সংকুচিত করে, তখন পেটে তীব্র মোচড় বা খিঁচুনি হতে পারে।
​৪. আয়রন স্বল্পতা ও রক্তশূন্যতা (Anemia)
​৫. ওজন কমে যাওয়া ও ক্ষুধামন্দা
​কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন?
​যদি আপনার বয়স ৪৫ বছরের বেশি হয় (বর্তমানে কম বয়সীদেরও হচ্ছে) এবং নিচের যেকোনো একটি লক্ষণ দেখা দেয়:
​মলের সাথে রক্ত আসা।
​পেটে কোনো চাকা বা পিণ্ড অনুভব করা।
​পারিবারিক ইতিহাসে কারো কোলন ক্যান্সার থাকা।
​দীর্ঘস্থায়ী রক্তশূন্যতা।

24/03/2026

নিরাপদ সাশ্রয়ী সার্জারি সেবা খুঁজছেন?.........................................................
পাইলস-ফিশার-ফিস্টুলা, পিত্তে পাথর, ব্রেস্ট, হার্নিয়া সহ সকল ধরনের জেনারেল ও ক্যান্সার সার্জারি সেবা এখন আপনার দোরগোড়ায়!

ল্যাপারোস্কপি, লেজার‌, লংগো সহ সকল অত্যাধুনিক সার্জারি সেবা পেতে আজই যোগাযোগ করুন:
(পাইলস-ফিশার-ফিস্টুলা, পিত্তে পাথর, হার্নিয়া, স্তন টিউমার, বার্ন, ট্রমা ও ল্যাপারোসকপিক সার্জারি ব্যবস্থাপনায় উচ্চতর প্রশিক্ষনপ্রাপ্ত)


নিম্নোক্ত বিষয়ে বিশেষজ্ঞ সেবা প্রদান করে চলেছেনঃ
 পেটে ব্যথা, ক্ষুধামন্দা, বদহজম, গ্যাস্ট্রিক আলসার
 খাদ্যনালী এবং পাকস্থলী টিউমার বা ক্যান্সার
 জন্ডিস, পিত্তে পাথর, পিত্তনালীর প্রদাহ ও টিউমার
 মলদ্বারের ফিশার/ ফিস্টুলা/ পাইলস, টিউমার এবং কোলন ক্যান্সার
 স্তনে ব্যথা/ফোঁড়া/চাকা অথবা স্তন ক্যান্সার
 হার্নিয়া, অণ্ডকোষ ব্যাথা, ফুলে যাওয়া ও অণ্ডকোষের টিউমার
 লিভার, প্যানক্রিয়াজ, স্প্লিন এর প্রদাহ ও টিউমার
 মলদ্বারে ঘা/ জ্বালা-পোরা/ মলের সাথে রক্তপাত
 চামড়ার ফোঁড়া/ চর্বির টিউমার/ ত্বকের দাগ জনিত সমস্যা
 পিঠ ও কোমরের ব্যথা
 খৎনা/ মুসলমানি
 প্লাস্টিক ও কসমেটিক সার্জারি
 ডায়াবেটিস জনিত পায়ের ক্ষত বা ফুট আলসার
 কাঁটা- ছেঁড়া, অ্যাকসিডেন্ট ও পোড়া জনিত সমস্যা

এছাড়াও তিনি দক্ষ ও অভিজ্ঞ হাতে নিম্নোক্ত অপারেশন করে থাকেন:
 পাইলস রোগে মেশিনের মাধ্যমে রক্তপাতহীন লংগো অপারেশন
 মলদ্বারের ফিশার ও ফিশ্তুলা অপারেশন
 পাকস্থালি ও খাদ্যনালীর টিউমার বা ক্যান্সার অপারশন
 পিত্ত্যে পাঁথরের জন্য অত্যাধুনিক ল্যাপারোস্কপিক পদ্ধতিতে পেট না কেটে ছিদ্র করে অপারেশন
 চামড়া ও পেটের সকল টিউমার ও ক্ষতের অপারেশন
 এপেনডিকস, হার্নিয়া এবং ভেরিকোসিল অপারেশন
 সকল ধরনের ট্রমা, এক্সিডেন্ট ও পোড়া জনিত ড্রেসিং এবং অপারেশন
 পেটের তীব্র ব্যথা, ফুলে যাওয়া বা পায়খানা বন্ধ হওয়া জনিত সকল ধরনের ইমারজেন্সি অপারেশন
 ক্যান্সার অপারেশন।

ডা: বিপুল কুমার সাহা
সার্জারি বিশেষজ্ঞ
সার্জারি বিভাগ, ওয়ার্ড ১৪,রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, চেম্বার: আপডেট ডায়াগনস্টিক, ধাপ, রংপুর,
সময়: বিকেল ০৫:০০ - ০৮:০০ ঘটিকা

লংগো(LONGO) অপারেশন, পাইলস/অশ্ব রোগীদের জন্য আধুনিক এক চিকিৎসা, ফলাফল ও অসাধারণ। রোগীর সুস্থতাতেই ডাক্তারের সন্তুষ্টি।
08/02/2026

লংগো(LONGO) অপারেশন, পাইলস/অশ্ব রোগীদের জন্য আধুনিক এক চিকিৎসা, ফলাফল ও অসাধারণ। রোগীর সুস্থতাতেই ডাক্তারের সন্তুষ্টি।

08/01/2026

ডিগ্লোভিং ইনজুরি (Degloving Injury) হলো এমন একটি গুরুতর আঘাত যেখানে ত্বকের উপরের স্তর এবং তার নিচের নরম টিস্যুগুলো (যেমন চর্বি, রক্তনালী) পেশী বা হাড় থেকে সম্পূর্ণ বা আংশিকভাবে ছিঁড়ে আলাদা হয়ে যায়, অনেকটা হাত থেকে গ্লাভস খোলার মতো। এটি অঙ্গপ্রত্যঙ্গ, মাথার ত্বক বা শরীরের যেকোনো অংশে ঘটতে পারে, যা প্রায়শই জীবন-হুমকির কারণ হয় এবং দ্রুত চিকিৎসার প্রয়োজন হয়।
কারণ:
গাড়ির দুর্ঘটনা, উঁচু থেকে পড়ে যাওয়া, শিল্প-কারখানার দুর্ঘটনা।
তীব্র ঘর্ষণ বা টান (Shearing force)।
লক্ষণ:
চামড়ার একটি বড় অংশ ছিঁড়ে যাওয়া বা সরে যাওয়া বা কালো হয়ে যাওয়া।
চামড়ার নিচের টিস্যু, পেশী বা হাড় উন্মুক্ত হয়ে যাওয়া।
প্রচুর রক্তক্ষরণ।
ব্যথা, ফোলা এবং সংক্রমণ।
চিকিৎসা:
জরুরী চিকিৎসা: দ্রুত রক্তক্ষরণ বন্ধ করা, পরিষ্কার করা এবং সংক্রমণ প্রতিরোধ করা।
মৃত টিস্যু অপসারণ: যে টিস্যুগুলো মরে গেছে, সেগুলো অস্ত্রোপচারের মাধ্যমে সরিয়ে ফেলা হয়।
পুনর্গঠন (Reconstruction): ক্ষতিগ্রস্ত অংশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য চামড়া প্রতিস্থাপন করা।

এটি একটি মারাত্মক আঘাত, তাই এমন হলে অবিলম্বে সার্জারী বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া আবশ্যক।
একটি গুরতর ডিগ্লোভিং ইনজুরির অপারেশনের চিত্র।

রেক্টাল ক্যান্সার, যা মলদ্বারের (রেকটাম) অংশে একটি অস্বাভাবিক কোষ বৃদ্ধির কারণে হয়। রেক্টাম কোলনের শেষ অংশে অবস্থিত। রে...
06/01/2026

রেক্টাল ক্যান্সার, যা মলদ্বারের (রেকটাম) অংশে একটি অস্বাভাবিক কোষ বৃদ্ধির কারণে হয়। রেক্টাম কোলনের শেষ অংশে অবস্থিত। রেক্টাল ক্যান্সার সাধারণত ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং পরবর্তীতে রেক্টাম ব্লক করে দিতে পারে।প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এই রোগ সম্পূর্ণ নিরাময় সম্ভব।
লক্ষণসমূহ:
মলের সাথে রক্ত: মলে উজ্জ্বল লাল বা গাঢ় রঙের রক্ত দেখা দেওয়া।
​মলত্যাগের অভ্যাসে পরিবর্তন: একটানা ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য বা মল আগের চেয়ে চিকনমতো হয়ে যাওয়া।
​অসম্পূর্ণ মলত্যাগের অনুভূতি: মলত্যাগের পরেও মনে হয় যে পেট পুরোপুরি পরিষ্কার হয়নি।
​পেটে অস্বস্তি: ঘন ঘন পেট ফাঁপা, গ্যাস বা তলপেটে ব্যথা হওয়া।
​ওজন হ্রাস: কোনো কারণ ছাড়াই দ্রুত ওজন কমে যাওয়া।
​দুর্বলতা: অতিরিক্ত ক্লান্তি বা রক্তশূন্যতার (Anemia) কারণে ফ্যাকাশে ভাব।
কারণসমূহ:
১) জেনেটিক বা পারিবারিক ইতিহাস: যদি আপনার পরিবারের সদস্যদের রেক্টাল বা কোলন ক্যান্সার থাকে, তবে আপনি এই ক্যান্সারে আক্রান্ত হতে পারেন।
২) ডায়েট: প্রক্রিয়াজাত খাদ্য, চর্বিযুক্ত খাবার, কম আঁশযুক্ত খাদ্য, এবং লাল মাংস খাওয়া রেক্টাল ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।
৩) ধূমপান এবং মদ্যপান: এগুলি ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।
৪) বয়স: ৫০ বছরের বেশি বয়সের মানুষের মধ্যে রেক্টাল ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে।
রোগ নির্ণয়:
ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন (DRE): আঙ্গুলের মাধ্যমে মলদ্বারে কোনো পিণ্ড আছে কি না পরীক্ষা করা।
​কোলোনোস্কোপি (Colonoscopy): একটি নমনীয় টিউবের মাধ্যমে পুরো মলাশয় এবং কোলন পরীক্ষা করা। এটি সবচেয়ে কার্যকর পদ্ধতি।
​বায়োপসি: সন্দেহজনক অংশ থেকে টিস্যু নিয়ে পরীক্ষা করা।
​ইমেজিং টেস্ট: সিটি স্ক্যান (CT Scan) বা এমআরআই (MRI)
চিকিৎসা:
সার্জারি: রেক্টাল ক্যান্সারের জন্য প্রধান চিকিৎসা হল সার্জারি, যেখানে ক্যান্সার আক্রান্ত অংশ কেটে ফেলা হয়।
কেমোথেরাপি
রেডিওথেরাপি
পরামর্শ:
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান পরিহার করা, এবং নিয়মিত শারীরিক পরীক্ষা করা এই রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
রেক্টাল ক্যান্সারে আক্রান্ত একজন রোগীর অপারেশন।

Address

Dhap, Jail Road
Rangpur
5400

Telephone

+8801717081781

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Bipul Kumar Saha-Surgery Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr.Bipul Kumar Saha-Surgery Specialist:

Share