Seba Medical Ltd

Seba Medical Ltd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Seba Medical Ltd, Medical and health, Narayanpur Nageshwary Kurigram, Rangpur.

সেবা মেডিকেল লিমিটেড – স্বাস্থ্য সমস্যার সহজ সমাধান, রোগ ও ওষুধের রিভিউ, নির্ভরযোগ্য চিকিৎসা পরামর্শ ও মানসম্মত মেডিকেল পণ্যের বিশ্বস্ত ঠিকানা। আপনার স্বাস্থ্য, আমাদের অঙ্গীকার।

20/08/2026

বিয়ের আগে শুধু পাত্র-পাত্রীর পরিচয় নয়, স্বাস্থ্য সম্পর্কেও সচেতন হওয়া জরুরি। 🩺❤️
থ্যালাসেমিয়া স্ক্রিনিং থেকে শুরু করে রক্তের গ্রুপ, সংক্রামক রোগ ও সাধারণ স্বাস্থ্য—কোন বিষয়গুলো বিবেচনা করা উচিত, জেনে নিন এই ভিডিওতে।
#বিয়েরআগেস্বাস্থ্যপরীক্ষা #স্বাস্থ্যসচেতনতা #থ্যালাসেমিয়া #স্বাস্থ্যপরীক্ষা

19/08/2026

ইনহেলারের সঠিক ব্যবহার নিয়ে আজকের বিশেষ লাইভ

18/08/2026

🚨 শিশুর হঠাৎ অতিরিক্ত জ্বরের সঙ্গে খিচুনি—কী করবেন? আতঙ্কিত না হয়ে সঠিক সিদ্ধান্ত নিন!

শিশুর জ্বরের সঙ্গে হঠাৎ খিচুনি হলে অনেক বাবা-মা ভয় পেয়ে যান। কিন্তু এই সময় কী করণীয়, কী করা যাবে না এবং কখন দ্রুত হাসপাতালে নিতে হবে—এগুলো জানা অত্যন্ত জরুরি।

🎙️ আজকের বিশেষ লাইভে আলোচনা হবে— 🔹 জ্বর ও খিচুনির সম্ভাব্য কারণ
🔹 গুরুত্বপূর্ণ লক্ষণগুলো
🔹 খিচুনির সময় তাৎক্ষণিক করণীয়
🔹 প্রতিকার ও চিকিৎসা
🔹 কখন জরুরি চিকিৎসা নিতে হবে

👨‍⚕️ আলোচনায় থাকবেন:
ডাঃ মোঃ জাকারিয়া আল জিহাদ
চিকিৎসক ও স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর
নির্বাহী পরিচালক, সেবা মেডিকেল লিমিটেড

❤️ আপনার সোনামনির সুস্থ ও নিরাপদ ভবিষ্যতের জন্য লাইভে অবশ্যই যুক্ত থাকুন।
নিজে জানুন, সচেতন হন এবং অন্য অভিভাবকদের সচেতন করতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।

🔴 লাইভ মিস করবেন না—আপনার একটি শেয়ার হয়তো একটি শিশুর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

#শিশুরজ্বর #খিচুনি

17/08/2026

🔴 শিশুর জ্বর হলে কী করবেন?—জেনে নিন গুরুত্বপূর্ণ করণীয়

শিশুর জ্বর হলে অনেক বাবা-মা আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু কখন জ্বর সাধারণ, কীভাবে শিশুর যত্ন নিতে হবে এবং কোন লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে—এসব জানা খুবই জরুরি।

🎥 আজকের লাইভে আলোচনা করব:
✅ শিশুর জ্বরের সময় করণীয়
✅ জ্বর কমানোর সঠিক উপায়
✅ কোন ভুলগুলো এড়িয়ে চলবেন
✅ কখন দ্রুত হাসপাতালে যেতে হবে

📢 সবাইকে আজকের লাইভে যুক্ত হওয়ার আন্তরিক আমন্ত্রণ।
আপনার একটি শেয়ার হয়তো কোনো বাবা-মাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। ❤️

লাইভে আসুন, দেখুন এবং প্রশ্ন করুন।

#শিশুরজ্বর #শিশুরস্বাস্থ্য

17/08/2026

নরমাল ডেলিভারি হওয়ার গোপন রহস্য।
#গোপন

16/08/2026

একটি তথ্য দিয়েই জেনে নিন সম্ভাব্য ডেলিভারির তারিখ!
কারণ শেষ মাসিকের তারিখ (LMP) জানা থাকলে সহজেই হিসাব করা যায় সম্ভাব্য ডেলিভারির তারিখ (EDD)। 🤰❤️

#গর্ভাবস্থা #মাতৃস্বাস্থ্য

16/08/2026

একটি তথ্য দিয়েই জেনে নিন সম্ভাব্য ডেলিভারির তারিখ!

#গর্ভাবস্থা #মাতৃস্বাস্থ্য

15/08/2026

শিশুর অণ্ডথলির চারপাশে তরল দেখা গেলে সেটিকে ফিটাল হাইড্রোসিল বলা হতে পারে। �
আলট্রাসাউন্ডে এটি দেখতে কেমন হয়, ভিডিওতে দেখে নিন।
#গর্ভাবস্থা

শিশুর নড়াচড়া বন্ধ, হার্টরেট কম—ডেলিভারির সময় এটি হতে পারে জীবন-মরণ সংকট!ডেলিভারির সম্ভাব্য তারিখ পার হয়ে গেছে। মায়ের উচ্...
15/08/2026

শিশুর নড়াচড়া বন্ধ, হার্টরেট কম—ডেলিভারির সময় এটি হতে পারে জীবন-মরণ সংকট!

ডেলিভারির সম্ভাব্য তারিখ পার হয়ে গেছে। মায়ের উচ্চতা তুলনামূলক কম, শিশুর ওজন প্রায় সাড়ে ৩ কেজি। এরপর শিশুর নড়াচড়া বন্ধ, হার্টরেট কমে যাওয়া, গর্ভের পানি কমে যাওয়া এবং অবশিষ্ট পানিও বের হয়ে যাওয়া—এমন একাধিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতি একসঙ্গে দেখা দিতে পারে।

★ কেন এটি ভয়ংকর? -

শিশুর নড়াচড়া বন্ধ বা হার্টরেট কমে যাওয়া fetal distress ও অক্সিজেনের ঘাটতির সংকেত হতে পারে। গর্ভের পানি কমে গেলে বা পানি বের হয়ে গেলে ঝুঁকি আরও বাড়তে পারে।

আর গর্ভের পানিতে শিশুর প্রথম পায়খানা Meconium মিশে গেলে জন্মের সময় তা শিশুর শ্বাসনালিতে প্রবেশ করে গুরুতর শ্বাসকষ্টের ঝুঁকি তৈরি করতে পারে।

মায়ের উচ্চতা কম এবং শিশুর ওজন তুলনামূলক বেশি হলে কিছু ক্ষেত্রে প্রসবপথে শিশুর নামতে সমস্যা হওয়ার ঝুঁকিও বাড়তে পারে।

★ কখন জরুরি ব্যবস্থা প্রয়োজন? -

শিশুর হার্টরেট গুরুতরভাবে অস্বাভাবিক হলে, fetal distress দেখা দিলে, প্রসবের অগ্রগতি না হলে বা স্বাভাবিক প্রসব মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হলে চিকিৎসকের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি Cesarean Section (C-section) প্রয়োজন হতে পারে।

তবে প্রতিটি রোগীর সিদ্ধান্ত আলাদা—চিকিৎসকের মূল্যায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

★ সচেতন হোন—সময় নষ্ট করবেন না -

শিশুর নড়াচড়া কমে গেলে বা বন্ধ হয়ে গেলে, পানি ভেঙে গেলে, পানি সবুজাভ হলে, রক্তপাত হলে, তীব্র পেটব্যথা হলে কিংবা ডেলিভারির তারিখ পার হয়ে গেলে দেরি না করে দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন।

কারণ প্রসূতি জরুরি অবস্থায় সময়ই জীবন বাঁচাতে পারে।

ভয় পাওয়ার জন্য নয়—সচেতন হওয়ার জন্য এই বার্তা।
মা ও শিশুর নিরাপত্তাই সবার আগে। ❤️

সেবা মেডিকেল লিমিটেড
ডাঃ মোঃ জাকারিয়া আল–জিহাদ
#সেবা_মেডিকেল

12/08/2026

প্রেগনেন্সিতে প্রথম ৩মাসে এমার্জেন্সি হলো এক্টোপিক প্রেগ্ন্যাসি। যেখানে শতভাগ অপারেশন প্রয়োজন। আল্ট্রাসনোগ্রামে দেখুন তার প্রমান।

Address

Narayanpur Nageshwary Kurigram
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Seba Medical Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share