রমেক উপাখ্যান

রমেক উপাখ্যান রংপুর মেডিকেল কলেজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, শিক্ষার্থীদের সমস্যা, দাবী ও অপ্রকাশিত নানা গল্প তুলে ধরার প্লাটফর্ম।

কথা ছিল ভোর হবে;অথচ দ্যাখো—এইখানে রাত শুধু দীর্ঘ হয়।----হাদী একটা প্রজন্মকে লড়তে শিখিয়েছেযে কথাগুলো কেউ বলার সাহস করে না...
24/12/2025

কথা ছিল ভোর হবে;
অথচ দ্যাখো—এইখানে রাত শুধু দীর্ঘ হয়।
----
হাদী একটা প্রজন্মকে লড়তে শিখিয়েছে
যে কথাগুলো কেউ বলার সাহস করে না
যে অব্যক্ত আর্তনাদ গুলো বের হয়ে আসে না
হাদী তার বিদ্রোহী সুরে সেগুলো বলে গেছেন।

জান দেবো
জুলাই দেবো না💪
ইনকিলাব জিন্দাবাদ 💫

সম্প্রতি রংপুর মেডিকেল কলেজের লেডিস হোস্টেলে কয়েকটি ফোন চুরি হওয়ার ঘটনায় প্রশাসন ও নিরাপত্তা কর্মীরা দ্রুত পদক্ষেপ নেন।​...
23/11/2025

সম্প্রতি রংপুর মেডিকেল কলেজের লেডিস হোস্টেলে কয়েকটি ফোন চুরি হওয়ার ঘটনায় প্রশাসন ও নিরাপত্তা কর্মীরা দ্রুত পদক্ষেপ নেন।
​তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলস্বরূপ,চুরি যাওয়া একটি ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।
​শিক্ষার্থীদের সমস্যা সমাধানে তাদের এই তৎপরতা প্রশংসনীয়। সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ।
​আমরা প্রত্যাশা করি, ভবিষ্যতে যাতে হোস্টেলের নিরাপত্তার এমন ব্যাঘাত না ঘটে,সেজন্য প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে।
​নিরাপদ শিক্ষাঙ্গন বজায় রাখতে সম্মিলিত সচেতনতা জরুরি।

🚨 রংপুর মেডিকেল কলেজের হোস্টেলগুলোর চরম ঝুঁকিপূর্ণ অবস্থা! ​ছবিতে দেখা যাচ্ছে আমাদের হোস্টেগুলোর ভয়াবহ চিত্র। ছাদ ও দেয়া...
21/11/2025

🚨 রংপুর মেডিকেল কলেজের হোস্টেলগুলোর চরম ঝুঁকিপূর্ণ অবস্থা!

​ছবিতে দেখা যাচ্ছে আমাদের হোস্টেগুলোর ভয়াবহ চিত্র। ছাদ ও দেয়াল থেকে কংক্রিটের বড় বড় অংশ খসে পড়তেছে, বেরিয়ে এসেছে মরিচা পড়া রড। শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভয়, আতংক ও নিরাপত্তাহীনতায় ভুগছে।বিশেষ করে ডা.পিন্নু হোস্টেলের ৪র্থ তলা ভয়াবহ ঝুঁকিতে আছে, রাস্তার বিটের সাথে গাড়ির ধাক্কা,নতুন হোস্টেলের যে কাজ চলতেছে বিশেষ করে স্ট্রাকচারাল কাপলিং এর সময় সজোড়ে মুক্তা ও পিন্নু হোস্টেল কেঁপে উঠতেছে যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

​প্রশাসনের দৃষ্টি আকর্ষণ: তাদের কাছে আমাদের জোর দাবি,ঝুঁকিপূর্ণ ভবনের ক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ারকে(বিশেষত পুরকৌশল বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের) দিয়ে ঝুঁকি নিরূপণ করে,প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। প্রয়োজনীয় ব্যবস্থা বা সংস্কারের দ্রুত পদক্ষেপ না নিলে বড় বিপদ অনিবার্য, এবং এর সম্পূর্ণ দায়ভার প্রশাসনকেই নিতে হবে!
​ #নিরাপত্তা_চাই
#জরুরী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ

29/10/2025
1st prof exam schedule সব পরীক্ষার্থীকে রইল আন্তরিক শুভকামনা 🌸মনোযোগী থাকো, আত্মবিশ্বাস রাখো — পরিশ্রমের ফল নিশ্চয়ই সুন...
28/10/2025

1st prof exam schedule

সব পরীক্ষার্থীকে রইল আন্তরিক শুভকামনা 🌸
মনোযোগী থাকো, আত্মবিশ্বাস রাখো — পরিশ্রমের ফল নিশ্চয়ই সুন্দর হবে!

27/10/2025

ডাক্তাররা কেন নিদিষ্ট জায়গায় টেস্ট করতে বলে??

কয়েকদিন থেকে শরীরটা ভালো যাচ্ছে না। ভাবলাম টেস্ট করি। রুটিন পরীক্ষা, সাথে থাইরয়েড এবং ডায়াবেটিসের পরীক্ষা করলাম। সবগুলো রিপোর্ট ভালো আসলো। কিন্তু থাইরয়ডের রিপোর্ট দেখে আমার সহকারীকে বললাম- দেখতো আমি বেঁচে আছি কিনা? সে হাসল, জিজ্ঞাসা করলো স্যার রিপোর্টে কোন সমস্যা। আমার থাইরয়েড এর রিপোর্ট এমন আসছে যা একজন চিকিৎসকের জীবনেও দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয় না। আমি আবার অন্য এক জায়গায় টেস্ট করতে দিলাম। এরমধ্যে যেখানে টেস্ট করেছি সেখানে জানানো হলো- এই রিপোর্ট কি আসলেই ঠিক আছে? ৩-৪ ঘন্টা পর উনারা আবার রিপোর্ট দিলো- এবার নরমাল। অন্য জায়গায় করতে দিয়েছিলাম সেটাও নরমাল। উনারা টাইপ করতে ভুল করেছিল। কিন্তু যারা রিপোর্ট সাইন করেছিল তারা কি রিপোর্ট এ একবারও চোখ না বুলিয়ে সাইন করেছিল?

অন্য একদিনের ঘটনা আমি থাইরয়েড এর রোগী তাই মাঝে মাঝে চেক করি যে রোগটা আবারও ফিরে আসছে কিনা? রিপোর্ট আসলো ভালো ও খারাপের মাঝামাঝি। যেটা দিয়ে না আমি বলতে পারবো আমার রোগটি ফিরে আসছে বা আমি রোগটি মুক্ত আছি। এই সময়টা রোগীর জন্য কতটা খারাপ তা একমাত্র রোগীই বুঝে। আমি এবার ঢাকায় গেলাম সব কিছু টেস্ট করলাম- আমার রোগটি ফিরে এসেছে। পূর্বের রিপোর্ট ভুল ছিল। আমি রংপুরে ফিরে ওই ল্যাবকে জানালাম, তারা বললেন স্যার দেখতেছি। কয়েকদিন চলে গেলো কিছু জানালো না। আমি আবারও ফোন দিলাম, তখন তারা বললো স্যার গত মাসে আমাদের প্রায় এক হাজার থাইরয়েড টেস্ট হয়েছে, আমরা মেশিনটি মেইনটেইনন্স বা ক্যালিব্রেশেন করতে পারি নাই, তাই এমন হয়েছে। তাদের কথাবার্তায় কোন অনুশোচনা, দুঃখ প্রকাশ করা কিছুই ছিল না।

গতকালও আমার একটা ডায়াবেটিস টেস্ট নিয়ে এক ল্যাব ঝামেলা করলো, পরে অন্য জায়গায় করে দেখলাম রিপোর্ট নরমাল। আমি এই সবগুলো টেস্ট টাকা দিয়ে করি, কেউ ফ্রি দেয় না, অন্য রোগীদের যতটুকু ডিসকাউন্ট দেয় ততটুকু। তাই কেউ যদি ভাবেন ফ্রি করে দেয় তাই হয়ত রিপোর্ট খারাপ, তা কিন্তু নয়।

রংপুরে আমি যে সব জায়গায় টেস্ট করেছি সেগুলো রংপুরে নামকরা ল্যাব। আমরা সবাই সে ল্যাবগুলোওকে ট্রস্ট করি। তাদের যদি এই অবস্থা হয়, তাহলে বুঝেন। আমি এই জন্য আমার রোগীরা কোথায় কোন টেস্ট করবে সেটা বলে দেই, কারন রিপোর্ট আমার কাছে এলোমেলো মনে হলে আমি কথা বলি, রিপিট করি। এতে করে রোগীরা যদি মনে করে আমি পারসেন্টেজ খাই, তাহলে মনে করুক, এতে আমার কোন সমস্যা নাই। তবে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমি খুবই হতাশ। এই স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে ভালো, গুনগত, মানসম্পন্ন চিকিৎসা দেয়া বর্তমানে ও নিকট ভবিষ্যতে অসম্ভব।

ডাঃ রতীন্দ্র নাথ মন্ডল
মেডিসিন বিশেষজ্ঞ
রংপুর স্পেশালাইজড হাসপাতাল।

অন্তরের গভীর কৃতজ্ঞতা মাননীয় অধ্যক্ষ স্যার,উপাধ্যক্ষ স্যার, রংপুর সিটি কর্পোরেশনের  সম্মানিত বিভাগীয় কমিশনার স্যার ( রং...
27/10/2025

অন্তরের গভীর কৃতজ্ঞতা মাননীয় অধ্যক্ষ স্যার,উপাধ্যক্ষ স্যার, রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত বিভাগীয় কমিশনার স্যার ( রংপুর) ও রংপুর মেডিকেল কলেজ প্রশাসনের প্রতি,
এই সুন্দর উদ্যোগের জন্য(শহিদ জিয়াউর রহমান ছাত্রাবাস মেডিকেল কলেজের নাম ফলক তৈরি ও বাউন্ডারি ওয়াল মেরামত)
বিশেষ ধন্যবাদ কামরুজ্জামান ইবনে তাজ স্যারকে,
চিফ মেডিকেল অফিসার, রংপুর সিটি কর্পোরেশন।
*এটি কারও ব্যক্তিগত নয়, বরং আমাদের সম্মিলিত গৌরব ও প্রয়াস। ✨*
আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। 🤍

রংপুর প্রাইম মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের শিক্ষার্থী Mubashshir Shahriar Maruf এর আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত।ইন্না-লিল্...
25/10/2025

রংপুর প্রাইম মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের শিক্ষার্থী Mubashshir Shahriar Maruf এর আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ তায়ালা তার ভূল-ত্রুটি ক্ষমা করে,জান্নাতুল ফিরদৌস নসিব করূন।

সাবেক ছাত্রলীগের নেতাদের সাথে গাঁজার আসর জমানো সাদমান সাকিব মেরাজ ছাত্রদল রমেক শাখার সাংগঠনিক সম্পাদক। কিছুদিন আগে সে ইন...
02/09/2025

সাবেক ছাত্রলীগের নেতাদের সাথে গাঁজার আসর জমানো সাদমান সাকিব মেরাজ ছাত্রদল রমেক শাখার সাংগঠনিক সম্পাদক। কিছুদিন আগে সে ইন্টার্ন ডক্টর'স সোসাইটি,রমেকহা এর সভাপতি নির্বাচিত হয়। বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত ছাত্রলীগের নেতাদের শেল্টার দিয়ে তাদের ভোট কব্জা করা ও বৈধ ইন্টার্ন হওয়া সত্বেও ৪৮ ব্যাচেকে ভোট দিতে না দেওয়া সহ নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

এরই মধ্যে আরেক ছাত্রলীগ নেতা বুলবুল আহমেদের সাথে তার বিভিন্ন চ্যাটিং এর স্ক্রিনশট ও ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় তারা নিয়মিতই হলে মাদকের আসর বসাতো। এমনকি এর সাথে সাবেক ছাত্রলীগ নেতা, ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষিত ও ফৌজদারি মামলার আসামি তানভীর রহমান প্রান্ত'র-ও যোগসাজশ ছিল।

রমেক শাখা ছাত্রদলের সভাপতি ডা. মো. আল মামুন এ বিষয়ে বলেন, ‘বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভাইরাল হওয়া স্ক্রিনশর্টের বিষয়ে আমরা খোঁজখবর নিয়েছি। যতটুকু তথ্য পেয়েছি, গাঁজার আসরের ঘটনাটি মিথ্যা নয়। আমরা প্রমাণ সংগ্রহ করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করবো।’

আমরা আশা করব ছাত্রদল এই মাদকসেবির বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবে। কলেজ প্রশাসনও রমেক ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখার স্বার্থে কঠোর ব্যবস্থা নেবে বলে আশা করি।

একজন ক্রনিক মাদকসেবিকে রমেকের ইন্টার্নরা তাদের নেতা হিসেবে দেখতে চায় কিনা সে প্রশ্নও রইলো।

🛑 ডা. ইকবালের উপর বর্বর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই! 🛑আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি য...
12/08/2025

🛑 ডা. ইকবালের উপর বর্বর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই! 🛑

আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি যে, ডা. ইকবালের উপর পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। একজন মানবসেবী, সমাজবান্ধব ও সৎ চিকিৎসকের উপর এমন বর্বর হামলা আমাদের সমাজের নৈতিকতা ও নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে।

🔴 এই হামলা শুধুমাত্র একজন ব্যক্তির উপর নয় — এটি সত্য, ন্যায়ের ও মানবতার উপর হামলা!
🔴 আমরা এ ঘটনার দ্রুত ও সঠিক বিচার দাবি করছি।
🔴 দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
🔴 এমন জঘন্য ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে ব্যবস্থা নিতে হবে।

✊ আমরা ডা. ইকবালের পাশে আছি।
✊ সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবো সবসময়।




#সন্ত্রাসবিরোধী_প্রতিবাদ

Address

Rangpur Medical College
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when রমেক উপাখ্যান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share