Student Welfare & Social Development Foundation

Student Welfare & Social Development Foundation Student Welfare & Social Development Foundation (SSDF) is dedicated to promoting students and society grow together.

We focus on career support, mental health care, blood donation, community development initiatives, and creating a positive impact for all.

গভীর শোকের সাথে জানাচ্ছি যে, Prime Medical College-এর PMC-09 Batch (Session: 2016–17)-এর শিক্ষার্থীDr. Sarthak Das আজ হৃ...
28/05/2026

গভীর শোকের সাথে জানাচ্ছি যে, Prime Medical College-এর PMC-09 Batch (Session: 2016–17)-এর শিক্ষার্থী
Dr. Sarthak Das আজ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

তার অকাল প্রয়াণে Student Welfare & Social Development Foundation (SSDF) পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

— Student Welfare & Social Development Foundation (SSDF)
Prime Medical College & Hospital, Rangpur

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে Student Welfare & Social Development Foundation (SSDF)-এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছ...
27/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে Student Welfare & Social Development Foundation (SSDF)-এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ঈদুল আযহার তাৎপর্য আমাদের ত্যাগ, সহমর্মিতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার শিক্ষা প্রদান করে।
এই পবিত্র উৎসবের চেতনায় সমাজে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও কল্যাণবোধ আরও সুদৃঢ় হোক, এই প্রত্যাশা ব্যক্ত করছি।

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ

শুভেচ্ছান্তে,
Student Welfare & Social Development Foundation (SSDF)
Prime Medical College & Hospital, Rangpur

আলহামদুলিল্লাহ, Student Welfare & Social Development Foundation (SSDF)-এর উদ্যোগে প্রাইম মেডিকেল কলেজ এ নবাগত (PMC-18/আর...
03/05/2026

আলহামদুলিল্লাহ, Student Welfare & Social Development Foundation (SSDF)-এর উদ্যোগে প্রাইম মেডিকেল কলেজ এ নবাগত (PMC-18/আর্তশুশ্রূষা-১৮) এমবিবিএস ১ম বর্ষের শিক্ষার্থীদের হাতে “Anatomical Points – A Quick Note for 1st Year MBBS Students (2nd Edition)” সফলভাবে তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি, এই বইটি শিক্ষার্থীদের একাডেমিক যাত্রায় সহায়ক হবে।

এই উদ্যোগটি বাস্তবায়নে SSDF টিমের সকল সদস্যের আন্তরিক প্রচেষ্টা ও সম্মিলিত পরিশ্রম ছিল অনন্য। তাদের নিষ্ঠা ও একাগ্রতার ফলেই এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী দিনগুলোতেও ইনশাআল্লাহ আমাদের কার্যক্রমে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

— Student Welfare & Social Development Foundation (SSDF)
Prime Medical College & Hospital, Rangpur

Hello PMC-18, Welcome to Prime Medical College & Hospital, Rangpur.🌸Student Welfare & Social Development Foundation (SSD...
02/05/2026

Hello PMC-18, Welcome to Prime Medical College & Hospital, Rangpur.🌸

Student Welfare & Social Development Foundation (SSDF)-এর পক্ষ থেকে আমাদের “Anatomical Points – A Quick Note for 1st Year MBBS Students” বইটা হয়ে উঠুক তোমাদের একাডেমিক জীবনের প্রথম উপহার!🎁

আগামীকাল অনুষ্ঠিতব্য Orientation Day-তে প্রাইম মেডিকেল কলেজ এর নবাগত 1st Year MBBS শিক্ষার্থীদের মাঝে এই বইটি উপহার হিসেবে প্রদান করা হবে। আশা করি এই ছোট্ট উপহারটি তোমাদের এই আনন্দঘন মুহুর্তকে আরো স্বরণীয় করে রাখবে। ১ম বর্ষের একদম প্রথম দিন থেকে ১ম প্রফেশনাল পরীক্ষা পর্যন্ত এই বইটি বিশেষভাবে সহায়ক হবে ইনশাআল্লাহ।

সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।🩷

— Student Welfare & Social Development Foundation (SSDF)
Prime Medical College & Hospital

স্টুডেন্ট ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SSDF)-এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক! 🌙✨প্রিয় শিক্ষার্থী...
20/03/2026

স্টুডেন্ট ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SSDF)-এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক! 🌙✨

প্রিয় শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী,

পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে Prime Medical College এর সকল শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা।

ঈদ আমাদের জন্য আনন্দ, ভাগাভাগি আর একে অপরের কাছে আসার একটি সুন্দর সুযোগ। আসুন, আমরা সবাই মিলে এই আনন্দকে আরও অর্থবহ করে তুলি। একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে, ভালোবাসা ও সহমর্মিতা ছড়িয়ে দিয়ে।

আপনার ও আপনার পরিবারের জন্য রইল সুখ, শান্তি ও সুন্দর একটি ঈদের শুভকামনা। 🌸

শুভেচ্ছান্তে,
Student Welfare & Social Development Foundation (SSDF)
Prime Medical College & Hospital, Rangpur

Student Welfare & Social Development Foundation (SSDF)-এর পক্ষ থেকে Prime Medical College & Hospital, Rangpur-এর নবনিযুক...
03/03/2026

Student Welfare & Social Development Foundation (SSDF)-এর পক্ষ থেকে Prime Medical College & Hospital, Rangpur-এর নবনিযুক্ত সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানানো হয়েছে।

আজকের এই সৌজন্য সাক্ষাতে SSDF পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং কলেজ ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয়ের সফল কর্মময় পথচলা কামনা করছি।

— Student Welfare & Social Development Foundation (SSDF)
Prime Medical College & Hospital, Rangpur

আলহামদুলিল্লাহ, সকলের সার্বিক সহযোগিতায় Student Welfare & Social Development Foundation (SSDF)-এর উদ্যোগে Prime Medical...
14/01/2026

আলহামদুলিল্লাহ, সকলের সার্বিক সহযোগিতায় Student Welfare & Social Development Foundation (SSDF)-এর উদ্যোগে Prime Medical College & Hospital, Rangpur-এর অস্বচ্ছল কর্মচারীদের মাঝে “শীতবস্ত্র উপহার প্রদান–২০২৬” কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতালের সম্মানিত উপাধ্যক্ষ এবং অবস এন্ড গাইনী বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাহী ফারজানা তাসমীন ম্যাম, প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. বেলায়েত হোসেন স্যার, ডা. নাহিদা নাজমুন নাহার আকন্দ ম্যাম (সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এনাটমি বিভাগ), ডা. আমীর হোসেন স্যার (সহযোগী অধ্যাপক, ফরেনসিক মেডিসিন বিভাগ)সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।

SSDF-এর এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। সবার সহযোগিতা ও আন্তরিক সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।

— Student Welfare & Social Development Foundation(SSDF)
Prime Medical College & Hospital, Rangpur

আজ সকাল ১০ টায় প্রাইম মেডিকেল কলেজ অডিটোরিয়াম এ শীতবস্ত্র বিতরণের প্রোগ্রাম আয়োজন করা হয়েছে।স্থান : কলেজ অডিটোরিয়াম তারি...
13/01/2026

আজ সকাল ১০ টায় প্রাইম মেডিকেল কলেজ অডিটোরিয়াম এ শীতবস্ত্র বিতরণের প্রোগ্রাম আয়োজন করা হয়েছে।

স্থান : কলেজ অডিটোরিয়াম
তারিখ : ১৩/০১/২০২৬
সময়: সকাল ১০ টা

প্রাইম মেডিকেল কলেজের সকল ভাই-বোনকে উক্ত প্রোগ্রামে উপস্থিত থেকে নিজহাতে শীতবস্ত্র বিতরণের জন্য অনুরোধ করা হলো।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Student Welfare & Social Development Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share