Tijarah Fair Shop

Call Website Contact the business

Tijarah Fair Shop Best Organic Product

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ
19/09/2026

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ

18/09/2026

যাদের রাতে ঘুমাতে দেরি হয়, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কথা। এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) এর সাথে তর্ক করছিলো যে-'বরকত' বলতে কিছুই নেই।

তিনি বললেন, তুমি কি ছাগল ও কুকুর দেখেছো? লোকটি বলল, জি দেখেছি। শায়খ লোকটিকে জিজ্ঞাসা করলেন- বলতো কুকুর আর ছাগল এর মধ্যে কে বেশি বাচ্চা দেয়?

লোকটি বললো, কুকুর।
শায়খ বললেন, এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে বেশি দেখতে পাও, কুকুর না ছাগল? লোকটি বললো, ছাগল।

শায়খ ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) বললেন,
ছাগলকে মানুষ খায়, কোরবানির সময় কত ছাগল কোরবান করা হয়, এরপর ও ছাগলের সংখ্যায় বেশি দেখা যায়, কমে না। এর রহস্য কি বলে মনে হয় তোমার?

লোকটি জিজ্ঞাসা করলো- কি রহস্য শায়খ?
শায়খ বললেন- একবার ভেবে দেখো, এটা কি বরকত নয়?

লোকটি বললো, তাহলে এর কারণ কি যে ছাগলের মধ্যে বরকত হয়, আর কুকুরের মধ্যে বরকত হয় না?

শায়খ বললেন, এর কারণ হলো ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায়, আর ভোরে জাগ্রত হয়, এই সময়টাই হয় রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত। ফলে তার মধ্যে বরকত হয়। আর কুকুর সারা রাত জাগ্রত থাকে ফজরের আগে ঘুমায়। তাই সে বরকত থেকে বঞ্চিত থাকে।

একটু চিন্তার বিষয়, নবীজি (সঃ) এর সুন্নাত হলো-এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া। শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া, কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদের কে দোয়া করার জন্য ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন।

আর আমরা? সাড়া রাত মোবাইলে, ইন্টারনেটে হারাম কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময়ে ঘুমিয়ে পড়ি। আর ফজরের তো খবরই নেই। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা যখন শুনেন মসজিদের ফজরের আজান হচ্ছে, ঠিক তখনই তারা ঘুমাতে যান। তাদের মনে হয় হায়রে, ঘুমের সময় হয়ে গেছে। কিন্তু তাদের এটা মনে হয় না, আজানটা যখন হয়েই গেছে, নামাজটা পড়ে ঘুমিয়ে পড়ি।

অথচ রাসুলুল্লাহ (সঃ) বলেন, ফজরের কেবল দুই রাকাত সুন্নাত সালাত পৃথিবী এবং এর মধ্যে যা আছে সবকিছুর চাইতে উত্তম, সুবহানআল্লাহ। তাহলে দুই রাকাত ফরজের কতটা মর্যাদা হতে পারে? এমন অতি মূল্যবান সময় আমরা ঘুমিয়েই কাটিয়ে দেই। তাহলে আমাদের কাজ কর্মে আল্লাহ বরকত দিবেন কিভাবে?

আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যাই আর ভাবি -আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন?

কিন্তু যখন আমাদের হাতে মোবাইল ছিল না, তখন সময়টা এমন ছিল না। আগের দিনের মানুষ সন্ধ্যার একটু পর পর সাত আটটার দিকে ঘুমিয়ে যেত। স্বামী স্ত্রী রাতে ঘুমানোর আগে

18/09/2026

অতিরিক্ত ইস্তিগফার মানুষকে দ্রুত সফলতার দিকে নিয়ে যায়, জানেন কেন?

অনেক মানুষ সফলতার জন্য রাত দিন পরিশ্রম করে, কিন্তু এমন একটি আমলকে অবহেলা করে, যা মানুষকে আল্লাহর রহমত ও বরকতের আরও কাছাকাছি নিয়ে যায়। সেই আমলটি হলো বেশি বেশি ইস্তিগফার করা।

হযরত নূহ (আ.) তাঁর জাতিকে বলেছিলেন
فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا ۝ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُم مِّدْرَارًا ۝ وَيُمْدِدْكُم بِأَمْوَالٍ وَبَنِينَ

অর্থ: তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান-সন্ততি দ্বারা তোমাদের সাহায্য করবেন। (সূরা নূহ: ১০–১২)

রাসূলুল্লাহ (সা.) নিজেও প্রতিদিন বহুবার আল্লাহর কাছে ইস্তিগফার করতেন, যদিও তাঁর পূর্বাপর সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছিল। তাহলে আমরা, যারা প্রতিনিয়ত ভুল করি, আমাদের কত বেশি ইস্তিগফার করা উচিত!

أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ
উচ্চারণ: আস্তাগফিরুল্লাহা ওয়া আতূবু ইলাইহি।
অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তাঁর কাছেই তাওবা করি।

মনে রাখবেন, ইস্তিগফার কোনো শর্টকাট নয় যে পড়লেই সঙ্গে সঙ্গে দুনিয়ার সফলতা নিশ্চিত হয়ে যাবে। তবে এটি আল্লাহর ক্ষমা, রহমত, অন্তরের প্রশান্তি এবং জীবনের বরকত লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আর আল্লাহর বরকতই অনেক সময় মানুষের সফলতার পথকে সহজ করে দেন।

আজ থেকেই একটি অভ্যাস গড়ে তুলুন—প্রতিদিন অন্তত ১০০ বার ইস্তিগফার পড়ুন। হয়তো এই ছোট্ট আমলই আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে এবং আপনার জীবনকে বরকতময় করে তুলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তিগফার করার তাওফিক দান করুন। আমিন।

18/09/2026

পবিত্র জুম্মার দিন সূরা কাহাফ পড়ার ফজিলত কি

18/09/2026

মিসওয়াক করার ফজিলত কি

03/09/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন

28/08/2026

পবিত্র জুম্মা মোবারক

27/08/2026

শুভ রাত্রি

21/08/2026

Address

Rangpur
5600

Alerts

Be the first to know and let us send you an email when Tijarah Fair Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tijarah Fair Shop:

Shortcuts

Share