মিঠাপুকুর পেইন প্যারালাইসিস ফিজিওথেরাপি সেন্টার

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • মিঠাপুকুর পেইন প্যারালাইসিস ফিজিওথেরাপি সেন্টার

মিঠাপুকুর পেইন প্যারালাইসিস ফিজিওথেরাপি সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মিঠাপুকুর পেইন প্যারালাইসিস ফিজিওথেরাপি সেন্টার, Medical and health, Mithapukur, Rangpur.

22/09/2026

স্ট্রোক রোগির হাতের শক্তি বাড়াতে ব্যায়াম

21/09/2026

৩ দিন ফিজিও টিট্রমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ স্ট্রোক রোগিটির হাতের শক্তি ফিরে পেয়েছে

20/09/2026
18/09/2026

কোমর ব্যাথায় ম্যানুয়াল থেরাপি
# Back pain

Sciatica pain.....       These 3 exercise.......         Pain relief
17/09/2026

Sciatica pain.....

These 3 exercise.......

Pain relief

17/09/2026

পায়ের গোড়ালি ব্যাথায় ফিজিওথেরাপি চিকিৎসা ,,,,,,,
ঔষধে কাজ হচ্ছে না , আর হতাশা নয়
চলে আসুন মিঠাপুকুর পেইন প্যারালাইসিস ফিজিওথেরাপি সেন্টারে,

PLID তে কতদিন ফিজিওথেরাপি নিবেন, কখন বন্ধ করবেন? নিজেই জানুন কখন সার্জারি করবেন! PLID এর ফিজিওথেরাপি নিলে ১৪ দিনের মধ্যে...
16/09/2026

PLID তে কতদিন ফিজিওথেরাপি নিবেন, কখন বন্ধ করবেন? নিজেই জানুন কখন সার্জারি করবেন!

PLID এর ফিজিওথেরাপি নিলে ১৪ দিনের মধ্যে রেস্টে ব্যথা বা সব সময়ের ব্যথা ৩৫-৫০% কমে যাওয়ার কথা। এখানে বুঝতে হবে, পায়ের ব্যথা কমে, কোমরের ব্যথা বাড়লে এটা কিন্তু উন্নতি। পায়ের সমস্যা কমে গেছে বা পায়ে ব্যথা নেই, কিন্তু কোমরে অনেক ব্যথা এটা সেন্ট্রালাইজেশন, মানে ডিস্কে প্রেসার কমার লক্ষণ।

ডিস্ক প্রোলাপ্স এর রোগী যাদের কোমরের ব্যথা পায়ে যায় তারা দেড় মাসের মধ্যে ব্যথা কমে স্বাভাবিক জীবন যাপন করবে, ৩০-৪৫ মিনিট একটানা হাটলে/বসলে নতুন করে ব্যথা আসবে না, ও বাসায় দেখানো এক্সারসাইজ করবে, তিনমাসের মধ্যে সবকিছু স্বাভাবিক হবে, এটা নন-কমপ্লিকেটেড ক্লাসিক PLID রোগীর ক্ষেত্রে হবে।

যদি না হয় তবে (১) নিউরোলজিকাল এক্সামিনেশন করে ডায়াগনোসিস রিভিউ করতে হবে, প্রয়োজনে কোন কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি বা নিউরোসার্জন বা যে কোন ফিজিশিয়ানের সাথে মাল্টিডিসিপ্লিনারি কনসাল্ট করতে হবে, (২) ট্রিটমেন্ট রিভিউ করে, সিনিয়র কোন প্রফেশনালের পরামর্শ নিয়ে করে কোথাও কিছু করা লাগলে সেভাবে এডজাস্ট করতে হবে, ৩) রোগীর সাথে বিস্তারিত আলোচনা করে বের করতে হবে কোথাও কোন ভুল হচ্ছে কিনা, হোম-এক্সারসাইজ রিভিউ, পেসিং করে কাজ করছে কিনা।

এছাড়া দেখতে হবে অন্য কোন ফ্যাক্টর বা ডেফিসিয়েন্সি আছে কিনা, (যেমন: ভিটামিন ডি, ভিটামিন বি ১২ ইত্যাদি)। রেফারেন্স ১, ২ ও ৩ এর তিনটা পেপার আপনার চিকিৎসার গাইডলাইন তৈরিতে সাহায্য করতে পারে।

ফিজিওথেরাপি চিকিৎসা ততদিন নিবেন যতদিন আপনার ৪৫ মিনিট হাটা, বসা, দাঁড়ানো আলাদাভাবে ক্লিয়ার না হয়। একটানা একটা সময় ফিজিওথেরাপি নিয়ে তারপর ফলো-আপে থাকবেন।

যদি কনজারভেটিভ ট্রিটমেন্ট (ঔষধ ও ফিজিওথেরাপি) ফেইল করে ও রেড ফ্ল্যাগ সাইন আসে তাহলে সার্জারি করা যেতে পারে।

সার্জারি করতে ৬ মাসের বেশি দেরী করলে ক্ষতি হবে এমন কোন কথার বৈজ্ঞানিক ভিত্তি নেই। যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্য সংস্থা NHS এ ডিস্ক প্রোলাপ্স বা PLID এর জন্য সার্জারি করা রোগীদের তথ্য পর্যালোচনা করে ২০২৩ সালে প্রকাশিত গবেষণা অনুযায়ী PLID হবার পর পরই সার্জারি না করে ৬ মাসেরও বেশি সময় পরে সার্জারি করলেও আউটকামের কোন পরিবর্তন হয়না [৪]

আপনাকে ৫০ নাম্বারের মধ্যে একটা Total score দেয়া হবে ও সে অনুযায়ী ১০০% এর মধ্যে একটা পার্সেন্ট দেয়া হবে। আপনার স্কোর ০%-২০% হলে আপনার কিচ্ছু করাই লাগবে না, শুধু নিয়ম মেনে চলুন, ফিজিওথেরাপিস্ট বা যে কোন চিকিৎসক যে এক্সারসাইজ দিয়েছেন সে নিয়মে করুন, এটাই আপনার সবচেয়ে ভালো থাকা। আর যদি ২০% -৪০% হয় তবে ফিজিওথেরাপি চালান, ফিজিওথেরাপি সেশন শেষ হয়ে গেলে ফলো-আপ এ থাকুন, কোন ফিজিশিয়ানের ফলো-আপ এ ঔষধ খান। ৪০% এর বেশি হলে আপনি অবশ্যই নিজে কিচ্ছু না করে এখুনি কোন চিকিৎসক দেখান ও ফিজিওথেরাপি সেন্টারে ফিজিওথেরাপি কন্টিনিউ করেন।

16/09/2026

কোমর ব্যথার আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা -------

# Back pain



ফ্রোজেন শোল্ডার (Frozen Shoulder) বা  আঠালো ক্যাপসুলাইটিস (Adhesive Capsulitis) হলো কাঁধের একটি সাধারণ সমস্যা, যেখানে  #...
09/05/2026

ফ্রোজেন শোল্ডার (Frozen Shoulder) বা আঠালো ক্যাপসুলাইটিস (Adhesive Capsulitis) হলো কাঁধের একটি সাধারণ সমস্যা, যেখানে #কাঁধের জয়েন্টের আশেপাশের টিস্যুগুলো শক্ত ও পুরু হয়ে যায়, যার ফলে কাঁধে ব্যথা হয় এবং নড়াচড়া কঠিন হয়ে পড়ে। এটি সাধারণত ৪০ থেকে ৬০ বছর বয়সী মানুষের মধ্যে বেশি দেখা যায়।

#কারণসমূহ-

#ফ্রোজেনশোল্ডারের সঠিক কারণ সবসময় স্পষ্ট নয়, তবে কিছু ঝুঁকির কারণ চিহ্নিত করা হয়েছে:

১. দীর্ঘদিন কাঁধের নড়াচড়া সীমিত থাকা: হাত ভাঙা, #স্ট্রোক, রোটেটর কাফের আঘাত বা অস্ত্রোপচারের পর কাঁধের নড়াচড়া দীর্ঘদিন সীমিত থাকলে এটি হতে পারে

২. কিছু নির্দিষ্ট রোগ: ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা (হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম), হৃদরোগ, যক্ষ্মা এবং পারকিনসন রোগে #আক্রান্ত ব্যক্তিদের ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা বেশি

৩. আঘাত: কাঁধে আঘাত লাগলে বা অতিরিক্ত চাপ পড়লে এটি হতে পারে

৪. অতিরিক্ত ওজন: স্থূলদেহী ব্যক্তিরাও এর ঝুঁকিতে থাকেন

কিভাবে বুঝবেন আপনার ফ্রোজেন শোল্ডার হয়েছে জেনে নিন ফ্রোজেন শোল্ডার রোগের কিছু #লক্ষণসমূহ:

# কাঁধের জয়েন্ট শক্ত হয়ে যাওয়া
#কাঁধে ফোলাভাব হওয়া
# বিভিন্ন কাজে হাত নাড়াতে না পারা
#হাতের শক্তি কমে যাওয়া
# হাত পিছনে নিতে না পাড়া
# কাঁধের ঝাকুনি সহ হঠাৎ ব্যথা
#চুল বাধতে, বা আচরাতে না পারা

যেভাবে প্রতিরোধ করবেন-

ফ্রোজেন শোল্ডার প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করা যেতে পারে:

👉 কাঁধে ব্যথা হলে বা আঘাত লাগলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া
👉ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে রাখা
👉 নিয়মিত কাঁধের ব্যায়াম এবং স্ট্রেচিং করা
👉 অতিরিক্ত ওজন তোলা থেকে বিরত থাকা
👉 শারীরিক ভঙ্গি সঠিক রাখা যাতে কাঁধে অতিরিক্ত চাপ না পড়ে
👉ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেয়া
-------------------------------

--------------------------------

📍 ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা দীর্ঘমেয়াদী হতে পারে, তাই ধৈর্য ধরে চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত জরুরি।

Address

Mithapukur
Rangpur
5460

Website

Alerts

Be the first to know and let us send you an email when মিঠাপুকুর পেইন প্যারালাইসিস ফিজিওথেরাপি সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share