Classical Homeopathy with Dr. Rafiq

  • Home
  • Classical Homeopathy with Dr. Rafiq

Classical Homeopathy with Dr. Rafiq হোমিওপ্যাথি ডাক্তার, যার লক্ষ্য ডাক্তার ও ছাত্রদের মাঝে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির জ্ঞান ছড়িয়ে দেওয়া।

Top 10 Homeopathic medicines for pimples (acne) 1. Sulphur👉 For oily, dirty-looking skin with itching and burning👉 Pimpl...
02/05/2026

Top 10 Homeopathic medicines for pimples (acne)

1. Sulphur

👉 For oily, dirty-looking skin with itching and burning
👉 Pimples worsen with heat and washing

2. Hepar Sulph

👉 Painful, pus-filled pimples
👉 Very sensitive to touch, pimples mature quickly

3. Silicea

👉 Deep, recurring pimples
👉 Slow healing, often leave scars

4. Kali Bromatum

👉 Large, hard pimples with marks
👉 Useful in stress and hormonal acne

5. Berberis Aquifolium

👉 For acne with dark spots and pigmentation
👉 Helps improve skin glow

6. Pulsatilla

👉 Acne after eating oily or fatty food
👉 Common in hormonal acne (especially in females)

7. Natrum Muriaticum

👉 Oily skin with hormonal pimples
👉 Often linked with menstrual cycle

8. Nux Vomica

👉 Pimples due to poor lifestyle, junk food, constipation
👉 Suits irritable persons

9. Belladonna

👉 Red, hot, inflamed pimples
👉 Sudden onset with redness

10. Calcarea Sulph

👉 Yellow pus-filled pimples
👉 Slow healing acne

⚠️ Important Note

Homeopathy works on individual symptoms, not just disease

Same acne ≠ same medicine for everyone

Better to select remedy based on total symptoms

Drink plenty of water

Avoid oily/junk food

Keep skin clean (avoid over-washing)

Manage stress

26/04/2026
রুব্রিক শিখি:-Mind EMBITTERED children - nit-acহোমিওপ্যাথির এই রুব্রিকটি ব্যাখ্যা🔆রুব্রিক: Mind - EMBITTERED - children ...
26/04/2026

রুব্রিক শিখি:-

Mind EMBITTERED children - nit-ac
হোমিওপ্যাথির এই রুব্রিকটি ব্যাখ্যা

🔆রুব্রিক: Mind - EMBITTERED - children (নিউমোনিক রুব্রিক বা Kent’s Repertory-এর Mind অধ্যায়ের অধীনে)।
ঔষধ: Nit-ac (Nitricum acidum / নাইট্রিক অ্যাসিড) — এটি single remedy (একমাত্র ঔষধ) হিসেবে উল্লেখিত।
এই রুব্রিকের অর্থ কী?
Embittered শব্দের অর্থ: তিক্ত, ক্ষুব্ধ, হতাশাগ্রস্ত, রাগান্বিত ও অভিমানী মানসিক অবস্থা। এটি এমন একটি মানসিকতা যেখানে ব্যক্তি (বিশেষ করে শিশু) ছোটখাটো অপমান, অন্যায় বা আঘাত থেকে দীর্ঘদিন ধরে তিক্ততা পোষণ করে।
তারা সহজে ক্ষমা করতে পারে না, grudge (অভিমান/প্রতিশোধের ভাব) রাখে, ভিতরে ভিতরে জ্বলে, irritable (চিড়চিড়ে), morose (বিষণ্ণ ও একাকী) হয়ে যায়।
Children-এর ক্ষেত্রে: শিশুরা সাধারণত সহজে ভুলে যায়, কিন্তু এই রুব্রিকের শিশুরা দীর্ঘস্থায়ী তিক্ততা অনুভব করে। তারা হয়তো বাবা-মা, শিক্ষক বা অন্য শিশুদের কাছ থেকে সামান্য তিরস্কার, অবহেলা বা অন্যায়ের কারণে মনে মনে ক্ষুব্ধ ও হতাশ হয়ে থাকে। ফলে তাদের স্বভাব হয়ে যায় — চিড়চিড়ে, অসন্তুষ্ট, কম কথা বলা, কখনো কখনো প্রতিশোধপরায়ণ বা নিজের প্রতি/অন্যের প্রতি contemptuous (ঘৃণামিশ্রিত)।
এটি শুধু সাধারণ রাগ নয় — এটি দীর্ঘস্থায়ী, অভ্যন্তরীণ তিক্ততা যা শিশুর মানসিক বিকাশে বাধা দেয়।
Nitric Acid (Nit-ac) শিশুর মানসিক ছবি (এই রুব্রিকের সাথে মিলিয়ে):
Nit-ac শিশুরা সাধারণত:
খুব sensitive (সংবেদনশীল) — ছোটখাটো কথায় বা ঘটনায় deep offence নেয়।
Irritable, vexed at trifles (তুচ্ছ বিষয়ে চটে যায়)।
Hateful বা vindictive (প্রতিশোধের ভাব) — offence-এর পর সহজে ক্ষমা করে না, মনে মনে জ্বলে।
Taciturn (কম কথা বলে), moody, despondent (হতাশ)।
কখনো কখনো cursing বা rage-এর আক্রমণ হয়।
শারীরিকভাবে প্রায়ই thin, dark complexion, splinter-like pain, offensive discharge, weakness ইত্যাদি লক্ষণ থাকে।
এই শিশুরা মনে করে যে তাদের সাথে অন্যায় হয়েছে এবং সেই অন্যায়ের তিক্ততা তারা দীর্ঘদিন বহন করে। ফলে তাদের স্বাভাবিক আনন্দ, খেলাধুলা বা সম্পর্কে বাধা পড়ে।
কখন এই রুব্রিকটি ব্যবহার করবেন?
যখন শিশু সাধারণত স্বাভাবিকভাবে হাসি-খুশি থাকে না, বরং দীর্ঘস্থায়ী অভিমান বা তিক্ততা দেখায়।
ছোট অপমান (যেমন: বকাঝকা, তুলনা করা, অবহেলা) থেকে মানসিকভাবে ভেঙে পড়ে এবং সেটা ভুলতে পারে না।
অন্যান্য Nit-ac লক্ষণ (শারীরিক + মানসিক) মিললে।

সতর্কতা: হোমিওপ্যাথিতে কখনো শুধু একটি রুব্রিক দেখে ঔষধ দেয়া উচিত নয়। পুরো case (শারীরিক লক্ষণ, modalites, constitution) দেখে similimum নির্বাচন করতে হয়। Nit-ac প্রায়ই sycotic/syphilitic miasm-এর সাথে যুক্ত।

Piles (Hemorrhoids)  লক্ষণ,কারণ, প্রতিকার ও হোমিওপ্যাথি চিকিৎসা ✍️✍️Hemorrhoids (পাইলস) হলো মলদ্বার (a**s) ও রেকটামের ভ...
07/04/2026

Piles (Hemorrhoids) লক্ষণ,কারণ, প্রতিকার ও হোমিওপ্যাথি চিকিৎসা ✍️✍️

Hemorrhoids (পাইলস) হলো মলদ্বার (a**s) ও রেকটামের ভেতরের শিরা ফুলে যাওয়া।
সহজভাবে: মলদ্বারের ভেতর বা বাইরে ফোলা রক্তনালী।

Piles এর ধরন👇👇

1️......Internal Piles
মলদ্বারের ভেতরে
সাধারণত ব্যথা কম, কিন্তু রক্তপাত হয়
2..... External Piles
মলদ্বারের বাইরে
ব্যথা, ফোলা, চুলকানি বেশি

লক্ষণ (Symptoms)🤔

👉 প্রধান লক্ষণগুলো:

পায়খানার সময় রক্ত পড়া (fresh red blood)
মলদ্বারে ব্যথা বা জ্বালা
চুলকানি (itching)
ফোলা বা গুটি অনুভব
বসতে কষ্ট
incomplete evacuation (পুরো পরিষ্কার না হওয়া অনুভূতি)

কারণ (Causes)😇😇

👉 সবচেয়ে কমন কারণগুলো:
দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য (constipation)
পায়খানার সময় বেশি চাপ দেওয়া
কম পানি খাওয়া
কম ফাইবার খাবার
দীর্ঘক্ষণ বসে থাকা
গর্ভাবস্থা
স্থূলতা (obesity)

🛑 জটিলতা (Complications)
Excessive bleeding → anemia
Thrombosed piles (হঠাৎ খুব ব্যথা)
Infection

🥗 প্রতিকার ও Lifestyle

Diet💫💫

বেশি ফাইবার (সবজি, ফল, ইসপগুল)
বেশি পানি (২–৩ লিটার)

🚶 Habit
নিয়মিত exercise
পায়খানা চেপে না রাখা
টয়লেটে বেশি সময় না বসা

🛁 Local care
গরম পানিতে বসা (Sitz bath)
পরিষ্কার রাখা

হোমিওপ্যাথি চিকিৎসা 🤔🤔
হোমিওপ্যাথিতে রোগীর টোটালি অব সিম্পটম অনুযায়ী চিকিৎসা করা হয়।
আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিতে পাইলস এর ভালো ট্রিটমেন্ট রয়েছে।
চিকিৎসা বিষয়ক যেকোনো পরামর্শ এর জন্য অভিজ্ঞ হোমিও ডাক্তারের কাছে যান।

🛑প্যারালাইসিস রোগের হোমিও ঔষধ 🛑🔷🔶এ রোগের চিকিৎসা করতে হলে প্রথমত কারণ অনুসন্ধান করতে হবে। তারপর রোগের লক্ষণ নিতে হবে । প...
07/04/2026

🛑প্যারালাইসিস রোগের হোমিও ঔষধ 🛑

🔷🔶এ রোগের চিকিৎসা করতে হলে প্রথমত কারণ অনুসন্ধান করতে হবে। তারপর রোগের লক্ষণ নিতে হবে । পারিবারিক ইতিহাস নিতে হবে। এরপর রোগীর টোটালিটি অফ সিমটম দ্বারা চিকিৎসা করতে হবে।

♦️Agaricus Muscarius♦️
- হাত-পা কাঁপে, অস্বাভাবিক নড়াচড়া
- মুখ বা শরীর হঠাৎ ঝাঁকুনি দিয়ে ওঠে।
- ঠান্ডা আবহাওয়ায় উপসর্গ বাড়ে
- হাসি বা কথা বলায় অসামঞ্জস্য

♦️Causticum♦️
-সমস্যা ধীরে ধীরে প্রকাশ পায়। অঙ্গসমূহের শীতলতা, আড়ষ্টতা। জিহ্বার পক্ষাঘাত। ডান সাইডে বেশি সমস্যা। মানসিক দুঃখ কষ্ট থেকে রোগের উৎপত্তি।
এর সাথে কোষ্ঠকাঠিন্য থাকবে। রোগী অন্যায় মেনে নিতে পারে না। সিমপ্যাথেটিক।

♦️ Gelsemium♦️
- দুর্বলতা, ঝিমঝিম ভাব
- ধীর গতিতে কথা বলা ও চলাফেরা
- হাত কাঁপা, মাথা ভার ।
- উদ্বেগ বা মানসিক চাপে উপসর্গ বাড়ে।

♦️Zincum Metallicum♦️
- পা বা শরীরে অনবরত ঝাঁকুনি
- চুপচাপ বসে থাকতে পারে না । সবসময় পা দুলাতে থাকে।
- মানসিক উত্তেজনা বা ক্লান্তি বাড়ালে উপসর্গ বেড়ে যায় ।
- স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়।

♦️Mercurius Solubilis♦️
- কাঁপুনি, দুর্বলতা, জিভ কাঁপা
- কথা জড়ানো
- অতিরিক্ত ঘাম
- কাঁপুনি সহ হাতের কৌশল নষ্ট হয়ে যায়।
-রোগী উভয় কাতর। জিহ্বা আর্দ্র, থলথলে,দাঁতের ছাপ যুক্ত। মুখে দুর্গন্ধ। অদম্য পানির পিপাসা।

♦️ Phosphorus♦️
- দুর্বলতা, স্মৃতি লোপ
- কথা বলতে গেলে কষ্ট হয়
- চোখে আলো কমে যাওয়া
- কোমল প্রকৃতির রোগীদের জন্য উপযুক্ত।
-রোগ ঠান্ডা খাবার ঠান্ডা পানিও পছন্দ করে। নানান জাতের ভয় থাকে। একা থাকতে পারে না। বজ্রপাতের ভয়।

♦️ Lathyrus Sativus♦️
- পা দুর্বল, ভারসাম্য রাখতে সমস্যা হয়।
-চোখ বন্ধ করে দাঁড়ালে মাথা ঘোরে।
-রোগী বেশিক্ষণ পা ঝুলাইয়া বসে থাকলে তার পা ফুলে নীল হয়ে যায় এবং ঠান্ডা থাকে। রাত্রে গরমও জ্বালা করে।
-হাঁটার সময় সামনের দিকে বুক এবং পিছন দিকে নিতম্ব হেলাইয়া চলে।

🔶🔷এছাড়া-Arsenic alb,Alumina,Natrum mur,Ignatia,Lachesis,Lac can,Lycopodium, Pulsatilla,Argent nit,Aurum met,Sep,Tub
ইত্যাদি মেডিসিন তাদের লক্ষণ অনুসারে আসতে পারে।
❤️❤️সবাইকে শেয়ার করার অনুরোধ রইলো।

🩺চক্ষুর রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা: Repertory ও Materia Medica ভিত্তিক ঔষধ নির্বাচনচোখ মানবদেহের অত্যন্ত সংবেদনশীল ও গুরু...
18/03/2026

🩺চক্ষুর রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা: Repertory ও Materia Medica ভিত্তিক ঔষধ নির্বাচন

চোখ মানবদেহের অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ অঙ্গ। সামান্য উপসর্গও অবহেলা করলে তা জটিল অবস্থায় পরিণত হতে পারে। হোমিওপ্যাথিতে চক্ষুর রোগের চিকিৎসা রোগের নামের উপর নির্ভর করে নয়; বরং রোগীর সামগ্রিক লক্ষণ (Totality of Symptoms) বিশ্লেষণের মাধ্যমে সঠিক ঔষধ নির্বাচন করা হয়।

Clinical guideline (চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য):

⭐ হঠাৎ ঠান্ডা বাতাসের পর চোখ লাল ও প্রদাহ – Aconitum Napellus

⭐ লাল, গরম, ধকধক ব্যথা – Belladonna

⭐ চোখ দিয়ে পানি পড়া, আলোতে কষ্ট – Euphrasia

⭐জ্বালা ও চুলকানি – Sulphur

⭐শুষ্কতা ও অ্যালার্জি প্রবণতা – Natrum Muriaticum

⭐অতিরিক্ত পড়াশোনায় চোখের ক্লান্তি – Ruta Graveolens

⭐ঝাপসা দৃষ্টি – Physostigma

⭐কর্নিয়ার দুর্বলতা – Calcarea Fluorica

⭐আলোতে অস্বস্তি – Silicea, Phosphorus

⭐চোখের পাতা ফোলা – Apis Mellifica

⭐ঘন স্রাব – Pulsatilla

⭐পুঁজ ও প্রদাহ – Mercurius Solubilis

⭐চোখ ভারী অনুভূতি – Gelsemium

⭐স্নায়বিক ব্যথা – Spigelia, Hypericum

⭐ডাবল দেখা – Argentum Nitricum

⭐অ্যালার্জিক প্রবণতা – Sabadilla, Urtica Urens

⭐বালির মতো অনুভূতি – Arsenicum Album

⭐শুষ্ক চোখ – Bryonia, Alumina, Lycopodium

⭐আলো সহ্য না হওয়া – Stramonium

⭐ধোঁয়াটে দৃষ্টি – Senega

💥💥 Clinical tips:

সমগ্র লক্ষণ (mental, physical, modalities) বিশ্লেষণ করা অপরিহার্য
Repertory ব্যবহার করে case analysis করে Materia Medica দ্বারা নিশ্চিত করা উচিত
💥Individualization হলো সঠিক ঔষধ নির্বাচনের মূল ভিত্তি

🚫সতর্কতা:

✅ঔষধের potency ও dose রোগীভেদে ভিন্ন হয়
✅অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ গ্রহণ অনুচিত

উপসংহার:

Disease name নয়, Patient individuality-ই সঠিক ঔষধ নির্ধারণের মূল চাবিকাঠি।

👨‍⚕️ নবীন চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য এটি একটি প্র্যাকটিক্যাল গাইড—সংরক্ষণ করুন, শেয়ার করুন, এবং ক্লিনিক্যাল প্রয়োগে ব্যবহার করুন।
Copied

🛑লাইপোমার হোমিও ঔষধ 🛑♦️Lipoma হলো চর্বিযুক্ত টিউমার— ত্বকের নিচে থাকা নরম, মসৃণ, ধীরে বাড়ে এমন গাঁট বা চাকা, যা সাধারণত ...
18/03/2026

🛑লাইপোমার হোমিও ঔষধ 🛑

♦️Lipoma হলো চর্বিযুক্ত টিউমার— ত্বকের নিচে থাকা নরম, মসৃণ, ধীরে বাড়ে এমন গাঁট বা চাকা, যা সাধারণত নির্দোষ (benign) এবং ব্যথাহীন হয়।

🟥হোমিওপ্যাথিক ঔষধ 🟥

1. Calcarea Fluor – খুব শক্ত এবং ধীরে বাড়ে এমন টিউমার বা লাইপোমা।

2. Thuja Occidentalis– চর্বি জাতীয় টিউমার,নরম তুলতুলে টিউমার একাধিক হলে উপকারী। শরীরে যেখানে সেখানে আঁচিল থাকে। টিকা নেওয়ার পর যদি লাইপোমা দেখা দেয়। নানান ধরনের ভ্রান্ত বিশ্বাস থাকে। আবৃত স্থান ঘেমে যায়। ঘামে মিষ্টি গন্ধ।

3. Baryta Carbonica– মোটা, অলস লোকের, বুদ্ধির খর্বতা। মাথার চুল পড়ে যায়। শারীরিক এবং মানসিকভাবে বৃদ্ধি কম । খুব সহজে সর্দি কাশি লাগে। লাইপোমা বা টিউমার খুব নরম এবং বড় হয়।

4. Sulphur – চর্মরোগ ও টিউমার প্রবণতায় উপকারী। নোংরা প্রকৃতির। অতিরিক্ত পন্ডিত। সামনের দিকে ঝুকে হাঁটে।

5. Belladonna– যদি টিউমার ফোলা বা লাল হয়ে ব্যথা হয়।

6.Lycopodium— রোগী চিকন চাকান, শীতকাতর
এটা গ্যাসের সমস্যা থাকে। সকল সমস্যা বিকেলের দিকে বৃদ্ধি পায়। লাইপোমা বা টিউমার এগুলো শরীরের ডান সাইডে দেখা দেয়। রোগীস্বার্থপর কৃপণ স্বভাবের । হঠাৎ রেগে যায়। প্রচন্ড ভয় কাজ করে কোথাও একা যেতে পারে না। মিষ্টি এবং গরম খাবার পছন্দ করে। এমন রোগীদের লাইপোমার ক্ষেত্রে লাইকোপোডিয়াম ব্যবহার করা হয়।

🔆🔆 এছাড়া লক্ষণ অনুসারে যেকোন মেডিসিন আসতে
পারে। প্রোপার কেস টেকিং এর মাধ্যমে যেই মেডিসিন আসবে সেই মেডিসিন এপ্লাই করতে হবে।

🎍💧 **মূত্রবেগের সমস্যায় হোমিওপ্যাথির জাদু!**বারবার প্রস্রাবের বেগ, হঠাৎ করে ধরে রাখতে না পারা, হাঁচি-কাশিতে প্রস্রাব চলে...
14/03/2026

🎍💧 **মূত্রবেগের সমস্যায় হোমিওপ্যাথির জাদু!**

বারবার প্রস্রাবের বেগ, হঠাৎ করে ধরে রাখতে না পারা, হাঁচি-কাশিতে প্রস্রাব চলে যাওয়া—এসব সমস্যায় হোমিওপ্যাথিতে রয়েছে কার্যকরী সমাধান। নিচে লক্ষণভিত্তিক ৪০টি হোমিওপ্যাথিক ঔষধের তালিকা দেওয়া হলো। প্রতিটি ঔষধের নাম ইংরেজিতে ও সুন্দর প্রতীকসহ উপস্থাপন করা হয়েছে।

🌿 **লক্ষণ ও ঔষধ** 🌿

১. 💦 পানির শব্দ বা দেখলে প্রস্রাবের বেগ → **Cantharis, Lyssin, Sulphur**
২. 🤧 হাঁচি-কাশিতে প্রস্রাব ঝরা (পেশি দুর্বল) → **Calcarea Phos**
৩. 🚶‍♀️ হাঁচি-কাশিতে অনিচ্ছাকৃত প্রস্রাব → **Gelsemium, Zincum, Pulsatilla, Squilla, Kali Carb**
৪. 👴 বালক ও বৃদ্ধদের অনিচ্ছাকৃত প্রস্রাব → **Causticum**
৫. 👴 বৃদ্ধদের ফোঁটা ফোঁটা প্রস্রাব → **Damiana**
৬. 🌙 রাতে ঘুমে প্রস্রাব, হলুদ ও ঝাঁঝালো → **Natrum Carb**
৭. 🧠 মূত্রাশয়ে অনুভূতি নেই, জমা হলেও টের পায় না → **O***m**
৮. 👩 মহিলাদের রাতে অনিচ্ছাকৃত প্রস্রাব → **Phosphorus (নিম্ন শক্তি)**
৯. 😤 কাশিতে প্রস্রাব ছিটকে আসে → **Ferrum Phos**
১০. 🦵 ঘাড়ে চুলকানি ও অনিচ্ছাকৃত প্রস্রাব (মহিলা) → **Copaiva**
১১. 😴 ঘুমের মধ্যে প্রস্রাব → **Senega**
১২. 🛌 চিৎ হয়ে শুলে বেগ, কাত হলে হয় না → **Pulsatilla**
১৩. 💪 দুর্বলতা, কোমর ব্যথা, তীব্র পিপাসা → **Rhus Aromatic (মূল আরক)**
১৪. 🚶 বের হওয়ার সময় অনিচ্ছাকৃত প্রস্রাব → **Ruta**
১৫. 🔥 জ্বালা ও রক্তমিশ্রিত প্রস্রাব → **Argentum Nitricum**
১৬. 🤕 আঘাতের পর প্রস্রাব বন্ধ বা রক্ত → **Arnica**
১৭. 🚽 প্রস্রাবের পরও ফোঁটা পড়ে → **Selenium**
১৮. ⏱️ বেগ বিলম্ব করতে পারেনা → **Lathyrus**
১৯. 🧂 লবণ বেশি খেলে, কাশিতে প্রস্রাব → **Natrum Mur**
২০. 🌙 রাতে ঘন ঘন প্রস্রাব → **Sulphur**
২১. 🪑 বসে থাকলে ফোঁটা ফোঁটা প্রস্রাব → **Sarsaparilla**
২২. 🤔 মনে হলেই প্রস্রাব করতে হয় → **Acid Oxalic, Oxytropis**
২৩. 👵👴 বয়স্কদের মূত্রাশয় দুর্বল → **Equisetum Hyemale**
২৪. ⚡ হঠাৎ বেগ এসে কাপড় ভিজে যায় → **Kreosote**
২৫. 👴 বৃদ্ধদের প্রস্রাব বসার আগেই পড়ে → **Turnera 30/200**
২৬. 🔴 প্রস্রাব লালচে, জ্বালা → **Lycopodium**
২৭. 🤰 গর্ভাবস্থায় প্রস্রাব ধরে রাখতে পারেনা → **Equisetum**
২৮. 👴 বৃদ্ধদের বারবার বেগ → **Causticum**
২৯. 🌫️ ঘোলাটে, শ্লেষ্মাযুক্ত প্রস্রাব → **Anatherum Q**
৩০. 🔚 প্রস্রাবের পরও ফোঁটা পড়ে → **Silicea 30x**
৩১. 👶 রক্তহীন শিশুর অনিচ্ছাকৃত প্রস্রাব → **Ferrum Phos**
৩২. 👧 শিশুর চলতে ফিরতে প্রস্রাব → **Ferrum Mur**
৩৩. 🧒 খেলতে থাকলে ফোঁটা ফোঁটা প্রস্রাব → **Ferrum Met**
৩৪. ⚡ মূত্রথলির পক্ষাঘাতে ঘন ঘন প্রস্রাব → **Kali Phos**
৩৫. 🧴 প্রস্রাবে সর ভাসে, অনিচ্ছাকৃত → **Psorinum**
৩৬. 🟡 তীব্র গন্ধযুক্ত হলুদ প্রস্রাব → **Absinthium 6**
৩৭. 🔥 জ্বালা সহ অবিরত বেগ → **Cantharis**
৩৮. 🌡️ জ্বালা ও শেষ ফোঁটা আটকে থাকার ভান → **Argent Nit**
৩৯. 👴 বৃদ্ধদের ফোঁটা ফোঁটা প্রস্রাব → **Gelsemium 30**
৪০. 😂 হাসতে-কাশতে প্রস্রাব, বেগ সামলানো যায় না → **Causticum, Natrum Mur, Anatherum Q**

💊 **হোমিওপ্যাথিক সেবনবিধি:**
প্রতিদিন ৩ বার খাবার আগে ১-২ ফোঁটা ঔষধ সামান্য পানির সাথে মিশিয়ে নিন। অথবা ৪টি গ্লোবিউলস (পিল) ৩ বার খাবার আগে চুষে খান।

⚠️ **সতর্কতা:**
যেকোনো হোমিওপ্যাথিক ঔষধ সেবনের আগে অবশ্যই রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।

Address

Munjitpur Rd

9400

Telephone

+8801303686818

Website

Alerts

Be the first to know and let us send you an email when Classical Homeopathy with Dr. Rafiq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Classical Homeopathy with Dr. Rafiq:

  • Want your business to be the top-listed Health & Beauty Business?

Share