আস্থা নিবাস বৃদ্ধাশ্রম - Astha Nibash Old Age Care Home

  • Home
  • Bangladesh
  • Savar
  • আস্থা নিবাস বৃদ্ধাশ্রম - Astha Nibash Old Age Care Home

আস্থা নিবাস বৃদ্ধাশ্রম - Astha Nibash Old Age Care Home সেবা ও ভালোবাসাই আমাদের অঙ্গীকার।মানব সেবায় এক আস্থার প্রতীক।
Google Maps Link:
https://maps.app.goo.gl/g7wR6FJyQgKC8uqEA?g_st=ac
(1)

20/08/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আজ রাতের এই সুন্দর আয়োজনটি ছিল আমাদের আস্থা নিবাসের মায়েদের জন্য।

মায়েদের জন্য আজ রান্না করা হয়েছে বৈশা চিংড়ি মাছ ভুনা এবং ঝোল করে সোনালি মুরগির মাংস ভুনা। মাশাআল্লাহ, অত্যন্ত যত্ন ও ভালোবাসা দিয়ে খাবারগুলো প্রস্তুত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, মায়েরা পরম তৃপ্তি নিয়ে খাবার গ্রহণ করেছেন।

একজন মায়ের মুখে তৃপ্তির হাসি—এর চেয়ে সুন্দর দৃশ্য আর কী হতে পারে!
যে মায়েরা জীবনের কত কষ্ট, কত অবহেলা পেরিয়ে আজ এখানে এসেছেন, তাদের জন্য একটু ভালো খাবারের আয়োজন করতে পারাটাও আমাদের কাছে অনেক বড় আনন্দ।

আজকের এই আয়োজনের পেছনে যে শুভাকাঙ্ক্ষী ভালোবাসা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাঁর দান কবুল করুন। তাঁর রিজিকে অফুরন্ত বরকত দিন, হায়াতে বরকত দিন এবং তাঁকে ও তাঁর পরিবারের সকল সদস্যকে সুস্থতা, শান্তি ও নিরাপত্তায় রাখুন।

আর তাঁর পরিবারের যারা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাঁদের সকল গুনাহ মাফ করে দিন, কবরকে নূরে ভরে দিন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। 🤲

💔 একবার ভাবুন—যে মায়ের হাতে একসময় সন্তানের জন্য খাবার উঠত, আজ সেই মায়ের খাবারের জন্য অন্যের দিকে তাকিয়ে থাকতে হয়।

আপনার সামান্য সহযোগিতা হয়তো আপনার কাছে খুব ছোট কিছু,
কিন্তু একজন অসহায় মায়ের কাছে সেটিই হতে পারে আজকের খাবার, আজকের হাসি, আজকের বেঁচে থাকার একটু স্বস্তি।

তাই আসুন, আমরা সবাই মিলে এই মায়েদের পাশে দাঁড়াই।
মায়েদের জন্য কিছু করি—আল্লাহর সন্তুষ্টির জন্য করি। ❤️

🤲 আল্লাহ আমাদের এই মায়েদের খেদমত করার তাওফিক দিন এবং যারা তাঁদের পাশে দাঁড়াচ্ছেন, তাঁদের দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। আমিন।

#আস্থা_নিবাস #মায়েদের_জন্য #বৃদ্ধাশ্রম #মানবতার_সেবায় #অসহায়_মায়ের_পাশে #আল্লাহর_সন্তুষ্টির_জন্য

19/08/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

বৃষ্টিভেজা রাতে মায়েদের জন্য ভালোবাসার আয়োজন

আস্থা নিবাস বৃদ্ধাশ্রমে—এই সুন্দর বৃষ্টির রাতে আমাদের প্রিয় মায়েদের জন্য আয়োজন করা হয়েছিল আন্তরিক ভালোবাসায় ভরা একটি বিশেষ রাতের খাবার। 🍽️❤️

আজকের আয়োজনে ছিল সুস্বাদু পোলাও ও গরুর মাংস ভুনা। মাশাআল্লাহ, মায়েরা অত্যন্ত তৃপ্তি ও আনন্দের সঙ্গে খাবারটি গ্রহণ করেছেন। তাঁদের মুখের হাসি আর তৃপ্তি দেখেই মনে হয়েছে—আলহামদুলিল্লাহ, আমাদের এই ছোট্ট আয়োজন সার্থক হয়েছে।

আমাদের একটাই চাওয়া—জীবনের শেষ সময়টুকু যেন এই মায়েদের ভালোবাসা, সম্মান ও তৃপ্তির সঙ্গে কাটাতে পারি। তাঁদের মুখে যেন সবসময় হাসি ফুটিয়ে রাখতে পারি।

এই সুন্দর আয়োজনটি যিনি আমাদের মায়েদের জন্য করে দিয়েছেন, আল্লাহ তায়ালা তাঁর নেক হায়াত দান করুন, হায়াতে বরকত দান করুন, সকল বিপদ-আপদ থেকে হেফাজত করুন এবং তাঁকে ও তাঁর পুরো পরিবারকে সুস্থতা, শান্তি ও কল্যাণে রাখুন।

এবং তাঁর পরিবারের যাঁরা ইতোমধ্যে ইন্তেকাল করেছেন, আল্লাহ তায়ালা তাঁদের সকল গুনাহ মাফ করে দিন, কবরকে নূরে ভরিয়ে দিন এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।

আল্লাহ আমাদের সকলের এই সামান্য প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের মায়েদের জন্য আরও বেশি করে ভালো কিছু করার তৌফিক দান করুন। আমিন।

সহযোগিতা করতেঃ 01714-631967 (Bkash/Nagad) - Personal
Bkash Account Holder Name: MD RAHAMAN ALI
Birth Date: 02/03/1998
Bank Account Information:
MD RAHAMAN ALI
Account No: 1052512030001
Brac Bank
Kawran Bazar Branch
Routing No: 60262541

#আস্থা_নিবাস #বৃদ্ধাশ্রম #মায়েদের_জন্য #ভালোবাসার_আয়োজন #মানবতার_সেবায় #আলহামদুলিল্লাহ

19/08/2026

মায়েদের যত্ন মানেই শুধু খাবার দেওয়া নয়—তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রসাব-পায়খানা থেকে শুরু করে প্রতিটি প্রয়োজনেই পাশে থাকা। ❤️

এই ভালোবাসার কাজগুলো আরও সুন্দরভাবে চালিয়ে নিতে আমাদের প্রয়োজন কিছু মানবিক ও দায়িত্বশীল স্টাফ, পাশাপাশি একজন রান্নার স্টাফ।

ভিডিওতে দেখুন—মায়েদের জন্য মাছ বেছে দিচ্ছেন আমাদের স্টাফ ও নার্স ম্যাডাম। 🐟❤️

মানবিক হৃদয়ের মানুষগুলোই আমাদের সবচেয়ে বড় শক্তি। 🤲

যোগাযোগঃ 01683151922

18/08/2026

প্রতারক নয়, কিছু মানবিক মানুষ চাই মায়েদের দেখাশুনা ও রান্নার জন্য।

সাফল্যের আনন্দে মায়েদের মুখে হাসি 🌸আস্থা নিবাস বৃদ্ধাশ্রমে আজকের সকালটা ছিলো একটু বিশেষ। আমাদের প্রিয় ২ জন ভলেন্টিয়ার ...
18/08/2026

সাফল্যের আনন্দে মায়েদের মুখে হাসি 🌸

আস্থা নিবাস বৃদ্ধাশ্রমে আজকের সকালটা ছিলো একটু বিশেষ।
আমাদের প্রিয় ২ জন ভলেন্টিয়ার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভালো ফলাফল অর্জনের আনন্দে আমাদের বৃদ্ধ মায়েদের জন্য আয়োজন করেছেন সুস্বাদু মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি।

নিজেদের সাফল্যের আনন্দটা মায়েদের সঙ্গে ভাগ করে নেওয়ার এই সুন্দর উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

আল্লাহ তাদের জীবনে আরও সাফল্য, বরকত ও সুন্দর ভবিষ্যৎ দান করুন। 🤲
মায়েদের মুখের হাসিই হোক আপনাদের সাফল্যের সবচেয়ে সুন্দর পুরস্কার।

#আস্থা_নিবাস #বৃদ্ধাশ্রম #মায়েদের_জন্য #সাফল্যের_আনন্দ #ভালোবাসার_আয়োজন

17/08/2026

নিজে খাইতে পারিনা তোরে খাওয়াবো কিভাবে এই কথা বলে সন্তান রাস্তায় ফেলে দিয়েছিলো এই মা'কে 😭
এখন এই মায়ের আশ্রয় হয়েছে আমাদের আস্থা নিবাস বৃদ্ধাশ্রমে।

বেশি বেশি শেয়ার করে এই মায়ের পরিবার খুঁজে পেতে সহায়তা করুন।

17/08/2026

স্পর্শেই অনুভব

চোখে দেখতে পান না আমাদের এই মা। হাত দিয়ে ফল স্পর্শের মাধ্যমে অনুভব করানো হলো। ❤️

চোখে দেখতে না পারলে ও ভালোবাসা অনুভব করা যায়—একটু যত্ন, একটু মমতাই তাঁদের মুখে হাসি ফুটিয়ে তোলে। 🤲

#আস্থা_নিবাস #বৃদ্ধমায়ের_ভালোবাসা #মমতা #মানবতা

আজ আস্থা নিবাস বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে। খাবারে ছিল সোনালি মুরগির মাংস ও পাতলা ডাল। ...
17/08/2026

আজ আস্থা নিবাস বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে। খাবারে ছিল সোনালি মুরগির মাংস ও পাতলা ডাল। আলহামদুলিল্লাহ, মায়েরা অত্যন্ত তৃপ্তির সঙ্গে খাবার গ্রহণ করেছেন। ❤️

মরহুম মাসুদুর রহমান মিঠু তিনি ইন্তেকাল করেছেন। তাঁর সম্মানিত স্ত্রী এই খাবারের আয়োজন করে দিয়েছেন এবং মরহুমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

আল্লাহ তায়ালা এই নেক আমল কবুল করুন এবং এটিকে মরহুমের জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন, তাঁর জীবনের সকল গুনাহ-ত্রুটি ক্ষমা করে দিন এবং কবরকে নূরে পরিপূর্ণ করে দিন। 🤲

আল্লাহ তাঁর স্ত্রীকে নেক হায়াত, সবর ও ধৈর্য দান করুন এবং এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করুন।

সবাই মরহুম মাসুদুর রহমান মিঠু ভাইয়ের জন্য অন্তর থেকে দোয়া করবেন। 🤲

সহযোগিতা করতেঃ 01714-631967 (Bkash/Nagad) - Personal
Bkash Account Holder Name: MD RAHAMAN ALI
Birth Date: 02/03/1998
Bank Account Information:
MD RAHAMAN ALI
Account No: 1052512030001
Brac Bank
Kawran Bazar Branch
Routing No: 60262541

সুপ্রভাত আস্থা নিবাস থেকে সকালের নাস্তায় আমাদের প্রিয় মায়েদের জন্য ছিল গরম রুটি ও সুস্বাদু তরকারি। আলহামদুলিল্লাহ, মায়েদ...
16/08/2026

সুপ্রভাত আস্থা নিবাস থেকে

সকালের নাস্তায় আমাদের প্রিয় মায়েদের জন্য ছিল গরম রুটি ও সুস্বাদু তরকারি।
আলহামদুলিল্লাহ, মায়েদের মুখের তৃপ্তির হাসিই আমাদের সবচেয়ে বড় পাওয়া।

আল্লাহ আমাদের মায়েদের সুস্থ ও ভালো রাখুন। আমিন।

15/08/2026

মা নেই… কিন্তু মায়ের ভালোবাসা আজও পাই।

আমার মা অনেক আগেই চলে গেছেন। শেষ কবে মায়ের হাতের ভাত খেয়েছি—সেটাও মনে নেই। 🥹
কিন্তু আল্লাহ আমাকে আস্থা নিবাসে অনেকগুলো মা দিয়েছেন।
এই মায়েরাই আজ নিজের হাতে আমাকে ভাত খাইয়ে দেন, আদর করেন।
মা হয়তো নেই, কিন্তু মায়ের ভালোবাসা আজও আমার পাশে আছে।

আল্লাহ আমার মাকে জান্নাত নসিব করুন। আমিন।

Address

খনিজনগর, বিরুলিয়া, Dhaka
Savar
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when আস্থা নিবাস বৃদ্ধাশ্রম - Astha Nibash Old Age Care Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share