31/05/2026
আজ ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস।
প্রতিপাদ্য—
“প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি”।
তামাক ও নিকোটিনজাত পণ্য শুধু একজন ব্যক্তির স্বাস্থ্যের ক্ষতি করে না, বরং পরিবার, সমাজ এবং দেশের ওপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। হৃদরোগ, ক্যান্সার, স্ট্রোক, শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগসহ অসংখ্য জটিল অসুস্থতার অন্যতম কারণ তামাক সেবন।
বর্তমানে বিভিন্ন আকর্ষণীয় প্রচারণা, রঙিন মোড়ক ও বিভ্রান্তিকর বিপণনের মাধ্যমে বিশেষ করে তরুণদের তামাক ও নিকোটিনের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তাই এসব প্রলোভনের মুখোশ উন্মোচন করে সচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে আসক্তি থেকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।
আসুন, নিজে তামাকমুক্ত থাকি, অন্যদেরও উৎসাহিত করি এবং একটি সুস্থ, নিরাপদ ও তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে একসাথে কাজ করি।