22/08/2026
ময়মনসিংহ জেলা স্কুলের পেছনে অবস্থিত ‘ডক্টর’স পেট কেয়ার’-এ হামলা, ভাঙচুর ও চিকিৎসককে মারধরের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
ভেটেরিনারি মেডিসিন এন্ড অ্যানিমেল ওয়েলফেয়ার ক্লাবের পক্ষ থেকে আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।