Pharmacist K. Zaman

Pharmacist K. Zaman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pharmacist K. Zaman, Medical and health, Nalitabari, Sherpur.

10/05/2026
অনেক মানুষ সামান্য ব্যথা হলেই ফার্মেসিতে ছুটে যান। সেখানে অনেক সময় প্রেসক্রিপশন ছাড়া Cortan ট্যাবলেট দেওয়া হয়। এটি মূল...
08/05/2026

অনেক মানুষ সামান্য ব্যথা হলেই ফার্মেসিতে ছুটে যান। সেখানে অনেক সময় প্রেসক্রিপশন ছাড়া Cortan ট্যাবলেট দেওয়া হয়। এটি মূলত একটি স্টেরয়েড, যা সাময়িকভাবে ব্যথা কমায়। শুরুতে ভালো লাগায় রোগী নিয়মিত খেতে থাকেন। কিন্তু দীর্ঘদিন খেলে শরীরের স্বাভাবিক হরমোন ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে Adrenal insufficiency তৈরি হতে পারে। হঠাৎ ওষুধ বন্ধ করলে প্রেসার কমে যায় ও দুর্বলতা বাড়ে। রক্তে লবণের ভারসাম্য নষ্ট হয় (Na⁺ কমে যায়)।

শরীর ক্লান্ত, মাথা ঘোরা ও অসুস্থতা দেখা দেয়। অন্যদিকে চালিয়ে গেলে পেট ফুলে যায় ও ওজন বেড়ে যায়। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে। এ অবস্থাকে Iatrogenic Cushing syndrome বলা হয়। মুখে ঘা, ত্বকে দাউদ ও সংক্রমণও হতে পারে। অর্থাৎ সামান্য ব্যথার ওষুধ বড় রোগের কারণ হয়। অল্প টাকা বাঁচাতে গিয়ে পরে বড় ক্ষতির মুখে পড়তে হয়। অনেক সময় হাসপাতালে ভর্তি হয়ে বেশি খরচ করতে হয়। ফার্মেসি কখনোই ডাক্তারের বিকল্প নয়। নিজে নিজে ওষুধ খাওয়া খুবই বিপজ্জনক অভ্যাস। সঠিক চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে যান। সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করুন(।সংগৃহীত কপি)

স্বাস্থ্য শিক্ষা সেশন--১
03/05/2026

স্বাস্থ্য শিক্ষা সেশন--১

আজ ১ লা মে আন্তজাতিক শ্রমিক দিবস।শ্রমজীবি সকল মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা। জয় হোক, মেহনতী শ্রমজীবি মানুষদের।
01/05/2026

আজ ১ লা মে আন্তজাতিক শ্রমিক দিবস।শ্রমজীবি সকল মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা। জয় হোক, মেহনতী শ্রমজীবি মানুষদের।

01/05/2026

নিজ গ্রামের একটি ছোট প্রতিবেতন🤗

📌 এক মুহূর্তের অসাবধানতা, সারাজীবনের কান্না! (বাচ্চাদের গলায় খাবার আটকে গেলে কী করবেন?)​খাবার খাওয়ার সময় শিশু হঠাৎ নীল হ...
22/03/2026

📌 এক মুহূর্তের অসাবধানতা, সারাজীবনের কান্না! (বাচ্চাদের গলায় খাবার আটকে গেলে কী করবেন?)
​খাবার খাওয়ার সময় শিশু হঠাৎ নীল হয়ে যাচ্ছে? শ্বাস নিতে পারছে না? এমন পরিস্থিতিতে প্যানিক না করে নিচের ৫টি জীবন রক্ষাকারী ধাপ মেনে চলুন:
​✅ ১. শান্ত থাকুন ও পর্যবেক্ষণ করুন: শিশু যদি কাশতে পারে, তবে তাকে বাধা দেবেন না। বরং জোরে কাশির জন্য উৎসাহিত করুন। কাশিই হলো প্রাকৃতিক উপায় খাবার বের করার।
​✅ ২. পিঠে চাপড় (Back Blows): শিশুকে আপনার হাঁটুর ওপর উপুড় করে রাখুন (মাথা যেন বুকের চেয়ে নিচে থাকে)। হাতের তালু দিয়ে দুই কাঁধের মাঝখানে ৫ বার জোরে চাপড় দিন।
​✅ ৩. বুক চাপ (Chest Thrusts): খাবার না বের হলে শিশুকে চিৎ করে শুইয়ে বুকের হাড়ের ঠিক নিচে দুই আঙুল দিয়ে ৫ বার জোরে চাপ দিন।
​✅ ৪. মুখ পরীক্ষা: যদি খাবারটি স্পষ্ট দেখা যায়, তবেই বের করার চেষ্টা করুন। না দেখে হাত দিয়ে খোঁজাখুঁজি করবেন না, এতে খাবার আরও ভেতরে চলে যেতে পারে।
​✅ ৫. চক্রটি চালিয়ে যান: খাবার বের না হওয়া পর্যন্ত ৫ বার পিঠে চাপড় এবং ৫ বার বুক চাপ—এই প্রক্রিয়াটি বারবার করতে থাকুন।
​⚠️ কখন দ্রুত হাসপাতালে যাবেন?
​শিশু যদি একদমই শ্বাস নিতে না পারে বা কথা বলতে না পারে।
​ঠোঁট বা মুখ নীল হয়ে গেলে।
​দীর্ঘক্ষণ লালা ঝরলে বা অস্বাভাবিক বমি ভাব থাকলে।
​💡 মায়েদের জন্য টিপস: শিশুকে সব সময় ছোট ছোট টুকরো করে খাবার দিন। খাওয়ার সময় কথা বলা, হাসাহাসি করা বা দৌড়াদৌড়ি করা একদম বন্ধ রাখুন।
(কপি পোস্ট)

আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান কর্মসূচীতে ব্যবহৃত টাইফয়েড টিকাটি সম্পূর্ণ নিরাপদ এবং হালাল। ব...
19/09/2025

আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান কর্মসূচীতে ব্যবহৃত টাইফয়েড টিকাটি সম্পূর্ণ নিরাপদ এবং হালাল।
বিশ্বের নামকরা হালাল সার্টিফিকেট প্রদানকারী সংস্থাগুলো এই টিকাকে হালাল বলেছেন।
*********************************
কোন একজন ব্যক্তিগতভাবে টিকা না নিতে পারেন, টিকা পছন্দ না করতে পারেন- এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু গুজব ছড়িয়ে, শিশুদের টিকা হতে বঞ্চিত করলে তিনি সেসকল শিশুর জীবনকে যেমন ঝুঁকির মধ্যে ফেলে দিবেন, তেমনি রাষ্ট্রের সকল নাগরিকের স্বাস্থ্য সুরক্ষায় নেতিবাচক প্রভাব রাখবেন।
************************************

সম্মানিত অভিভাবকবৃন্দ

টাইফয়েড এর মত একটি মারাত্মক প্রাণঘাতী রোগ হতে আপনার সন্তান কে সুরক্ষিত রাখতে অবশ্যই টাইফয়েড ভ্যকাসিন প্রদান করবেন।
দ্রুত রেজিস্ট্রেশন করুন, বিনামুল্যে টাইফয়েড ভ্যাক্সিন গ্রহন করে সার্টিফিকেট ডাউনলোড করুন।
**************************************

টাইফয়েড একটি প্রাণঘাতী সংক্রামক রোগ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার শিশু এই রো...
18/09/2025

টাইফয়েড একটি প্রাণঘাতী সংক্রামক রোগ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার শিশু এই রোগে আক্রান্ত হয়, যার বেশিরভাগই ১৫ বছরের কম বয়সী।

কিন্তু ১ ডোজ টিকা নিয়ে টাইফয়েড জ্বর প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশ সরকার আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।

আপনার শিশুর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন 👉 https://vaxepi.gov.bd/

১. আয়রন (Iron):এটা এক ধরনের খনিজ পদার্থ (Mineral) যা আমাদের রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে।হিমোগ্লোবিন শরীরে অক্সি...
02/09/2025

১. আয়রন (Iron):

এটা এক ধরনের খনিজ পদার্থ (Mineral) যা আমাদের রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে।

হিমোগ্লোবিন শরীরে অক্সিজেন বহন করে।

আয়রন কমে গেলে শরীরে রক্তশূন্যতা (Anemia), দুর্বলতা, ক্লান্তি, মাথা ঘোরা ইত্যাদি হতে পারে।

২. ফলিক এসিড (Folic Acid):

এটা হলো ভিটামিন বি-কমপ্লেক্স পরিবারের একটি ভিটামিন (Vitamin B9)।

নতুন রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে।

গর্ভবতী নারীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র গঠনে বড় ভূমিকা রাখে।

৩. ভিটামিন সি (Vitamin C):

এটা পানিতে দ্রবণীয় ভিটামিন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্ষত দ্রুত সারতে সাহায্য করে।

আয়রনের শোষণ (absorption) বাড়ায়, অর্থাৎ শরীরে আয়রন ভালোভাবে কাজে লাগে।

ত্বক ও হাড়ের জন্যও উপকারী।

👉 সংক্ষেপে: আয়রন + ফলিক এসিড = রক্ত তৈরি করতে সাহায্য করে, আর ভিটামিন সি = আয়রনের কাজ আরও ভালোভাবে করতে সাহায্য করে।

😊 এখন দেখি কোন খাবারগুলো থেকে আমরা এগুলো পেতে পারি—

১. আয়রন (Iron) এর উৎস:

লাল মাংস (গরু/খাসি/মুরগির কলিজা)
ডিমের কুসুম
শাকসবজি (পালং শাক, কলমি শাক, লাল শাক)
ডাল, মসুর
কিশমিশ, খেজুর

২. ফলিক এসিড (Folic Acid) এর উৎস:

শাকপাতা (পালং শাক, লাল শাক, ঢেঁড়স)
ডাল
বাদাম
কলা, কমলা, পেঁপে
ডিম
ব্রকলি, ফুলকপি

৩. ভিটামিন সি (Vitamin C) এর উৎস:

লেবু, কমলা, মাল্টা
আমড়া, আমলকি
পেয়ারা
কাঁচা মরিচ
টমেটো
স্ট্রবেরি, কিউই

👉 আয়রন খাওয়ার সময় ভিটামিন সি যুক্ত খাবার খেলে শরীর আয়রন ভালোভাবে শোষণ করতে পারে। যেমন— ডাল + লেবুর রস, বা পালং শাক + কমলা।

#সুস্থ_থাকুন

Address

Nalitabari
Sherpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pharmacist K. Zaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share