10/07/2026
জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
উপকূলীয় চক্ষু হাসপাতাল
শ্যামনগর, সাতক্ষীরা।
সুনামধন্য "উপকূলীয় চক্ষু হাসপাতাল"-এর জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
📋 পদের নাম ও বিবরণ:
পদের নাম: নার্স (Nurse)
পদ সংখ্যা: ৩ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অবশ্যই BNMC (Bangladesh Nursing and Midwifery Council) কর্তৃক বৈধ রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। চক্ষু হাসপাতালে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে (যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আকর্ষণীয় বেতন প্রদান করা হবে)।
📄 আবেদনের নিয়মাবলী:
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও BNMC রেজিস্ট্রেশনের সনদের সত্যায়িত কপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ সরাসরি অথবা ডাকযোগে আগামী ২৩ জুলাই ২০২৬ তারিখের মধ্যে নিচে উল্লেখিত ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
📍 যোগাযোগের ঠিকানা:
উপকূলীয় চক্ষু হাসপাতাল
প্রাণী সম্পদ হাসপাতালের পশ্চিম পাশে,
শ্যামনগর, সাতক্ষীরা।
📱 মোবাইল: ০১৩৪৩৯১২৪৭৩
📧 ইমেইল: [email protected]