Al Huda Ruqyah Center

Al Huda Ruqyah Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Huda Ruqyah Center, Alternative & holistic health service, আদর্শনগর, মাদানীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, Siddhirganj.

তাবিজ-তুমার, তদবির ও শির্ক মুক্ত সকল প্যারানরমাল ব্যাধির সুন্নাহভিত্তিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।

01978870518 𝕎𝕙𝕒𝕥𝕤𝕒𝕡𝕡

আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন হোন - https://t.me/+23jNGSBClr84YWQ1

10/06/2026

বেশ কিছুদিন আগে এক ভাই আমাকে নক দিয়েছিলেন। তিনি বলেন, তিনি জ্বীনে আক্রান্ত। তিনি রুকইয়াহ শারঈয়াহ চিকিৎসা গ্রহণ করেছিলেন। তারপর আবার কবিরাজের কাছে চিকিৎসা নেওয়া শুরু করেন।
এটার কারণ হিসেবে তিনি বলেন, তিনি আমল করতে পারবেন না। আর কবিরাজের কাছে গেলে তো কোনো আমল দেয় না—সব কবিরাজই করে দেয়।
রুকইয়াহ শারঈয়াহর মাধ্যমে স্থায়ী সমাধান চান, কিন্তু মাসনুন আমল ও নামাজ আদায় করতে রাজি নন। এটা যেন গাভী ছাড়া দুধ খাওয়ার আশা করার মতো।
দেখুন, আল্লাহ তা‘আলার পক্ষ থেকে আমাদের জন্য কিছু সুরক্ষার ব্যবস্থা দেওয়া হয়েছে, যার মাধ্যমে জ্বীন, যাদু, শয়তান এবং মানুষের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু যখন আমরা আল্লাহ তা‘আলার অবাধ্য হই, গান-বাজনা শুনি, হারাম কাজে লিপ্ত হই, মাসনুন আমল না করি—তখন আল্লাহর পক্ষ থেকে দেওয়া সুরক্ষা দুর্বল হয়ে যায়। আর তখনই জ্বীন, যাদু, শয়তান এবং মানুষের অনিষ্ট আমাদের গ্রাস করতে পারে।
জ্বীন, যাদু, শয়তান এবং মানুষের অনিষ্ট থেকে বাঁচতে নিচে দেওয়া মাসনুন আমলগুলো করুন—
প্রতি ফরজ সালাতের পর:
সূরা ফালাক, সূরা নাস ও সূরা ইখলাস ১ বার করে পাঠ করবেন।
আয়াতুল কুরসি ১ বার পাঠ করবেন।
ফজর ও মাগরিবের পর:
সূরা আল-ইখলাস, সূরা আল-ফালাক, সূরা আন-নাস — প্রত্যেকটি ৩ বার করে (মোট ৯ বার) পাঠ করবেন।
নিচের দু‘আ ৩ বার করে পাঠ করবেন—
১)
أَعِيذُكُم بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَّامَّةٍ
২)
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
ঘুমানোর সময়:
আয়াতুল কুরসি ১ বার পাঠ করবেন।
সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস ৩ বার করে পাঠ করবেন।
হাতে ফুঁ দিয়ে সারা শরীরে মুছে নেবেন।

09/06/2026

আজকে এক ভাই আমাদের নক করেন। ভাইটি সিহরুল জুনুন (পাগল বানানোর জাদু)-তে আক্রান্ত বলে জানিয়েছেন। কিন্তু তার পরিবার আবার এগুলো বিশ্বাস করে না। তিনি কিছুদিন রুকইয়াহ শরইয়্যাহ চিকিৎসা গ্রহণ করেন। এরপর তিনি চিকিৎসার জন্য এক মুফতির কাছে যান। কিন্তু ভয়ানক বিষয় হলো, সেই মুফতি আসলে একজন তান্ত্রিক ও মুদাব্বির।
সে তাকে ৩৩ আয়াত শুনতে বলছিল এবং রুকইয়াহর তিলাওয়াত শুনতে নিষেধ করে। এরপর ওই মুফতি নামধারী তান্ত্রিক জাদু নষ্ট করার নামে কিছু পড়ে এবং একটি কাস্তে দিয়ে শরীর ও মাথায় আছর কেটে জাদু নষ্ট করেছে বলে দাবি করে।
অথচ জাদু নষ্টের বিষয়ে হাদিসে সুন্দর দিকনির্দেশনা রয়েছে। আল্লাহর রাসুল ﷺ–কে জাদু করা হলে, সেই জাদুর প্রভাব দূর করার জন্য আল্লাহ তা‘আলা সুরা ফালাক ও সুরা নাস নাজিল করেন। আর আমাদের কিছু মুফতি মানুষকে কুফর ও শিরকের দিকে ঠেলে দিচ্ছে।

গন রুকইয়া সেশন পিরোজপুর বাড়ৌইখালি কেন্দ্রীয় জামে মসজিদে।
04/06/2026

গন রুকইয়া সেশন পিরোজপুর বাড়ৌইখালি কেন্দ্রীয় জামে মসজিদে।

রুকইয়াহ পানি তৈরির পদ্ধতিপ্রথমেই ১/২ লিটার পানি নিন। এরপর নিয়ত করুন যে, আপনার ও আপনার পরিবারের সদস্যদের দুনিয়ার সকল স...
02/06/2026

রুকইয়াহ পানি তৈরির পদ্ধতি
প্রথমেই ১/২ লিটার পানি নিন। এরপর নিয়ত করুন যে, আপনার ও আপনার পরিবারের সদস্যদের দুনিয়ার সকল সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিন এবং সকল অনিষ্ট থেকে হেফাজত করুন।
এরপর নিম্নোক্ত আমলগুলো করুন—
দুরুদে ইবরাহিম (৭ বার)
اللَّهُمَّ صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
ইসমে আযমের দোয়া (৭ বার)
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
সূরা আল-ফাতিহা (৭ বার)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ۝ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ۝ مَالِكِ يَوْمِ الدِّينِ ۝ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ۝ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ۝ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
আয়াতুল কুরসি (৭ বার)
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
সূরা আল-বাকারার শেষ দুই আয়াত (৭ বার)
آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
সূরা আল-ইখলাস (৭ বার)
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ۝ اللَّهُ الصَّمَدُ ۝ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ۝ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
সূরা আল-ফালাক (৭ বার)
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ۝ مِن شَرِّ مَا خَلَقَ ۝ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ۝ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ۝ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
সূরা আন-নাস (৭ বার)
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ۝ مَلِكِ النَّاسِ ۝ إِلَٰهِ النَّاسِ ۝ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ۝ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ ۝ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
প্রতিবার তিলাওয়াত শেষে পানিতে ফুঁক দিন।

যদি যাদুতে আক্রান্ত থাকেন
উপরের আমলগুলো শেষ করার পর নিম্নোক্ত আয়াতগুলো পাঠ করুন এবং শেষে পানিতে ফুঁক দিন—
সূরা ইউনুস ৮১-৮২
فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ ۝ وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ
সূরা আল-বাকারা ১০২ (নির্বাচিত অংশ)
وَاتَّبَعُوا مَا تَتْلُوا الشَّيَاطِينُ عَلَىٰ مُلْكِ سُلَيْمَانَ ۖ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَٰكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ ۚ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّىٰ يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ ۖ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ ۚ وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ ۚ
সূরা আল-আ'রাফ ১১৭-১২২
وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ ۝ فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ ۝ فَغُلِبُوا هُنَالِكَ وَانقَلَبُوا صَاغِرِينَ ۝ وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ ۝ قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ ۝ رَبِّ مُوسَىٰ وَهَارُونَ
যদি বদনজর বা হাসাদের আশঙ্কা থাকে
উপরের আমলগুলো শেষ করার পর নিম্নোক্ত আয়াতগুলো পাঠ করুন এবং শেষে পানিতে ফুঁক দিন—
সূরা আল-কাহফ ৩৯
وَلَوْلَا إِذْ دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ ۚ
সূরা আল-বাকারা ৬০ (নির্বাচিত অংশ)
وَإِذِ اسْتَسْقَىٰ مُوسَىٰ لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ ۖ فَانفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا
সূরা আল-ফালাক
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ۝ مِن شَرِّ مَا خَلَقَ ۝ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ۝ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ۝ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
এরপর পানিতে ফুঁক দিন

ব্যবহারের নিয়ম

প্রতিদিন সকালে এই পানি পান করতে পারেন।
ঝাড়ফুঁক করা এই পানি দিয়ে গোসল করতে পারেন।
ঘরের চারপাশে ছিটিয়ে দিতে পারেন।
ঘর মোছার পানির সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন।
ব্যবসা প্রতিষ্ঠানেও ছিটিয়ে দিতে পারেন।

এই পানি আর কোন সাধারণ পানি নয়। এই পানিকে আল্লাহ তার কোরআনের বরকতে পাওয়ারফুল দিয়েছেন। বরকতময় করে দিয়েছেন। যেকোনো রোগের নিয়ত করে এখন আপনি পানিটি ব্যবহার করতে পারবেন।

কমেন্টে বিস্তারিত পড়ুন।
31/05/2026

কমেন্টে বিস্তারিত পড়ুন।

30/05/2026

পুনরায় আমাদের কার্যক্রম শুরু হচ্ছে ইনশাআল্লাহ। প্রয়োজনে যোগাযোগ করুন।

26/05/2026

আগামীকাল 31/06/26 রবিবার রুকইয়া শারইয়াহ হোম সার্ভিস নিয়ে থাকবো বরিশাল হিজলা থানায় ইনশাআল্লাহ।

22/05/2026

আগামীকাল ২২/০৫/২৬ থেকে ০৫/০৬/২৬ পর্যন্ত বরিশাল বিভাগ পিরোজপুর জেলায় থাকব ইনশাআল্লাহ।

22/05/2026

বিসমিল্লাহ বলে নিয়ত করে শুনুন

21/05/2026

যাদের উপযুক্ত বয়স হওয়ার পরেও বিয়ে হচ্ছে না তারা মিলিয়ে দেখুন লক্ষ্মণ গুলো আপনার সাথে মিলছে কি-না?

Address

আদর্শনগর, মাদানীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
Siddhirganj

Alerts

Be the first to know and let us send you an email when Al Huda Ruqyah Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share