Dr. Hedaeytullah Saju

Dr. Hedaeytullah Saju Awarding medical & Health information everyday with all over Bengali Community among the world and Fighting Natural medical misinformation every moment.

This page is for Appointment of Dr. Hedaeytullah Saju and Health-Nutrition informational purposes only

15/07/2026

For Serial 01323777744

ব্যাক পেইন! Back Pain!

বিশ্বরাজনীতির মঞ্চে সম্মান, মর্যাদা ও কূটনৈতিক সাফল্য শেষ পর্যন্ত মহান আল্লাহরই দান। সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরে ব...
24/06/2026

বিশ্বরাজনীতির মঞ্চে সম্মান, মর্যাদা ও কূটনৈতিক সাফল্য শেষ পর্যন্ত মহান আল্লাহরই দান। সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি আন্তর্জাতিক অঙ্গনের আগ্রহ ও সম্মান নতুন করে আলোচনায় এসেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে রাজনৈতিক সংলাপ এবং চীনে লাল গালিচা সংবর্ধনা প্রমাণ করে—কূটনীতি, নেতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাতির মর্যাদাকে আরও উঁচুতে নিয়ে যেতে পারে।
ক্ষমতা ও সম্মান ক্ষণস্থায়ী, কিন্তু রাষ্ট্রের কল্যাণে প্রজ্ঞা, সততা ও দূরদর্শিতাই ইতিহাসে অমর হয়ে থাকে। আল্লাহ আমাদের দেশ ও নেতৃত্বকে সত্য, ন্যায় ও জনগণের কল্যাণের পথে পরিচালিত করুন।

বলুন, হে আল্লাহ! রাজত্বের মালিক আপনি; আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যাকে ইচ্ছা রাজত্ব থেকে বঞ্চিত করেন..." — (সূরা আলে-ইমরান: ২৬)

🇧🇩🤝🇲🇾🤝🇨🇳
#বাংলাদেশ #কূটনীতি #আন্তর্জাতিকসম্পর্ক #আলহামদুলিল্লাহ

সুখবর সুখবর সুখবরনিয়মিত ঢাকায় রোগী দেখা শুরু করলাম আজ থেকে | সিরিয়ালের জন্য কল করুন 01323777744What'sApp 01944-440002...
24/06/2026

সুখবর সুখবর সুখবর
নিয়মিত ঢাকায় রোগী দেখা শুরু করলাম আজ থেকে | সিরিয়ালের জন্য
কল করুন 01323777744
What'sApp 01944-440002

আপনাদের জন্য নিয়ামিত লেখবার চেষ্টা করব ইনশাল্লাহ | আজকের বিষয় ব্যাক পেইন (Back Pain) ........

ব্যাক পেইন (Back Pain) বা কোমর ও পিঠের ব্যথা হলো মেরুদণ্ড, পেশী, লিগামেন্ট বা স্নায়ুতে সৃষ্ট সমস্যা। এটি হালকা অস্বস্তি থেকে শুরু করে তীব্র, ধারালো বা জ্বলুনি ধরনের ব্যথা হতে পারে যা দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটায়।

প্রধান কারণ:মাংসপেশির টান: ভারী জিনিস তোলা বা ভুল ভঙ্গিতে দীর্ঘক্ষণ বসে কাজ করার ফলে পেশিতে টান বা স্ট্রেইন।

ডিস্ক সমস্যা: মেরুদণ্ডের হাড়ের মধ্যবর্তী ডিস্ক সরে যাওয়া (পিএলআইডি), ফেটে যাওয়া বা ক্ষয় হওয়া।অন্যান্য: আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস, সায়াটিকা বা মেরুদণ্ডের গঠনগত সমস্যা।

সাধারণ লক্ষণ:একটানা বসে থাকতে বা দাঁড়াতে সমস্যা হওয়া।পিঠ বা কোমর থেকে শুরু হয়ে ব্যথা পায়ের দিকে ছড়িয়ে পড়া।পা অবশ লাগা বা মাংসপেশিতে টান লাগা।

সমাধান ও করণীয়:প্রাথমিক চিকিৎসা: ব্যথার প্রথম কয়েকদিন হালকা গরম বা ঠান্ডা সেঁক দেওয়া যেতে পারে।

ভঙ্গি পরিবর্তন: সোজা হয়ে বসা এবং ভারী কিছু তোলার সময় কোমর বাঁকা না করে হাঁটু ভেঙে তোলা।

চিকিৎসা: পিঠের বাম পাশের ব্যথা হলে বা ব্যথা ৩ দিনের বেশি স্থায়ী হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এক্ষেত্রে বর্তমানে আকুপাংচার ও কায়রোপ্রাকটিক খুবই কার্যকরী | আগামী দিন ব্যাক পেইন (Back Pain) এর চিকিৎসায় আকুপাংচার ও কায়রোপ্রাকটিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ | আশা করি সাথেই থাকবেন ... এবিষয়ে আরও কোন প্রশ্ন থাকে কমেন্টস বক্সে প্রশ্ন করুন অবশ্যই উত্তর পাবেন | আর এই সাস্থ্য বিষয়ক তথাগুলে সবাইকে জানাতে শেয়ারের মাধ্যমে সহযোগিতা করুন |

সকলের সুমাস্থ্য কামনায়
ডাঃ হেদায়েতুল্লাহ (সাজু)
পিএইচডি রিচার্জ ফেলো অব তেহরান ইউনিভার্সিটি অফ মেডিকেল সাইন্সেস (TUMS)

16/06/2026

Evidence Based Complementary and Alternative Medicine

08/06/2026

যুদ্ধ নয়, শান্তি চাই
ডাঃ হেদায়েতুল্লাহ (সাজু)

আজ আকাশ কাঁদে, কাঁদে মরুর বালি,
রক্তে রঞ্জিত পথ, নিভে যায় আলোর ডালি।
শিশুর হাতে খেলনা নেই, আছে শুধু ভয়,
মায়ের চোখে অশ্রুধারা, শান্তির দেখা নয়।

ক্ষমতার অহংকারে জ্বলে ওঠে আগুন,
মানবতার বুক চিরে বাড়ে শোকের ঋণ।
যারা বলে ন্যায়ের কথা, শক্তির ভাষায় আজ,
তাদের পথের ধূলায় লুটায় কত নিরপরাধ।

ইরান দাঁড়ায় দৃঢ় হয়ে ঝড়ের মুখোমুখি,
হারায় আপনজন, তবু মাথা নত না-কি।
তার আর্তনাদ শুনে কি জাগে না মানবতা?
নাকি পৃথিবী দেখেও থাকে নীরব নিষ্ঠুরতা?

আমেরিকা, ইসরায়েল, শুনো মানুষের ডাক,
বোমার শব্দে ঢাকা পড়ে সত্যের সব ফাঁক।
শক্তি যদি দেখাতেই হয়, দেখাও ক্ষমায়,
মানুষ বাঁচানোর মহিমাতে, ভালোবাসার ছায়ায়।

কোনো শিশুর কান্না যেন বিজয়ের মুকুট নয়,
কোনো মায়ের শূন্য কোল কোনো গৌরবময় নয়।
যুদ্ধ কেবল ধ্বংস আনে, বাড়ায় দীর্ঘ ক্ষত,
শান্তিই পারে মানবতার ভবিষ্যৎ করতে রত্নখচিত।

এসো সবাই হাত বাড়াই, ঘৃণার দেয়াল ভাঙি,
রক্তের বদলে ভালোবাসার নতুন ইতিহাস গাঁথি।
মানুষ হোক মানুষের পাশে, এ হোক বিশ্বজয়,
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বলি— যুদ্ধ নয়, শান্তি চাই।

28/05/2026

কোরবানি
- কাজী নজরুল ইসলাম
ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ', শক্তির উদ্‌বোধন।
দুর্বল! ভীরু! চুপ রহো, ওহো খাম্‌খা ক্ষুব্ধ মন!
ধ্বনি ওঠে রণি দূর বাণীর,–
আজিকার এ খুন কোর্‌বানির!
দুম্বা-শির রুম্-বাসীর
শহীদের শির-সেরা আজি। –রহমান কি রুদ্র নন?
বাস্‍! চুপ খামোশ রোদন!
আজ শোর ওঠে জোর 'খুন দে, জান দে, শির দে বৎস' শোন!
ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ', শক্তির উদ্‌বোধন।

ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ', শক্তির উদ্‌বোধন।
খঞ্জর মারো গর্দানেই,
পঞ্জরে আজি দরদ নেই,
মর্দানি'ই পর্দা নেই
ডর্‌তা নেই আজ খুন্-খারাবিতে রক্ত-লুব্ধ মন!
খুনে খেল্‌ব খুন্-মাতন!
দুনো উন্মাদনাতে সত্য মুক্তি আন্‌তে যুঝ্‌র রণ।
ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ', শক্তির উদ্‌বোধন।

ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ', শক্তির উদ্‌বোধন।
চড়েছে খুন আজ খুনিয়ারার
মুস্‌লিমে সারা দুনিয়াটার।
'জুল্‌ফেকার' খুল্‌বে তার
দু'ধারী ধার্‌ শেরে-খোদার রক্তে-পূত-বদন!
খনে আজকে রুধ্‌ব মন!
ওরে শক্তি-হস্তে মুক্তি, শক্তি রক্তে সুপ্ত শোন্!
ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ', শক্তির উদ্‌বোধন।

ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ', শক্তির উদ্‌বোধন।
আস্তানা সিধা রাস্তা নয়,
'আজাদি' মেলে না পস্তানোয়!
দস্তা নয় সে সস্তা নয়!
হত্যা নয় কি মৃত্যুও? তবে রক্ত-লুব্ধ কোন্
কাঁদে-শক্তি-দুঃস্থ শোন্–

'এয়্‌ ইব্‌রাহিম্ আজ কোর্‌বানি কর শ্রেষ্ঠ পুত্রধন!'
ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ', শক্তির উদ্‌বোধন।
এ তো নহে লোহু তরবারের
ঘাতক জালিম জোর্‌বারের!
কোরবানের জোর-জানের
খুন এ যে, এতে গোর্দা ঢের রে, এ ত্যাগে 'বুদ্ধ' মন!
এতে মা রাখে পুত্র পণ্!
তাই জননী হাজেরা বেটারে পরাল বলির পূত বসন!
ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ', শক্তির উদ্‌বোধন।

ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ', শক্তির উদ্‌বোধন।
এই দিনই 'মীনা'-ময়দানে
পুত্র-স্নেহের গর্দানে
ছুরি হেনে খুন ক্ষরিয়ে নে
রেখেছে আব্বা ইব্‌রাহিম্ সে আপনা রুদ্র পণ!
ছি ছি! কেঁপো না ক্ষুদ্র মন!
আজ জল্লাদ নয়, প্রহলাদ সম মোল্লা খুন-বদন!
ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ', শক্তির উদ্‌বোধন।

ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ', শক্তির উদ্‌বোধন।
দ্যাখ্ কেঁপেছে 'আরশ' আস্‌মানে,
মন-খুনি কি রে রাশ মানে?
ত্রাস প্রাণে?-তবে রাস্তা নে‍!
প্রলয়- বিষাণ কিয়ামতে তবে বাজাবে কোন্ বোধন?
সেকি সৃষ্টি-সংশোধন?
ওরে তাথিয়া তাথিয়া নাচে ভৈরব বাজে ডম্বরু শোন্!–
ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ', শক্তির উদ্‌বোধন।

ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ', শক্তির উদ্‌বোধন।
মুস্‌লিম-রণ-ডঙ্কা সে,
খুন্ দেখে করে শঙ্কা কে?
টঙ্কারে অসি ঝঙ্কারে
ওরে হুঙ্কারে, ভাঙি গড়া ভীম কারা লড়ব রণ-মরণ!
ঢালে বাজ্‌বে ঝন্-ঝনন!
ওরে সত্য মুক্তি স্বাধীনতা দেবে এই সে খুন-মোচন!
ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ', শক্তির উদ্‌বোধন।

ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ', শক্তির উদ্‌বোধন।
জোর চাই আর যাচ্‌না নয়
কোরবানি-দিন আজ না ওই?
বাজ্‌না কই? সাজ্‌না কই?
কাজ না আজিকে জান্ মাল দিয়ে মুক্তির উদ্ধরণ?
বল্– 'যুঝ্‌ব জান্ ভি পণ!'
ঐ খুনের খুঁটিতে কল্যাণ-কেতু, লক্ষ্য ঐ তোরণ!
আজ আল্লার নামে জান কোরবানে ঈদের পূত বোধন।
ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ', শক্তির উদ্‌বোধন।
———————————–
রহমান– করুণাময়
খামোশ– নীরব।
গর্দানে– স্কন্ধে
জান্নাত– স্বর্গ
জুলফেকার– মহাবীর হজরত আলীর বিশ্বত্রাস তরবারি
শের-খোদা– খোদার সিংহ; হজরত আলীকে এই গৌরাবান্বিত নামে অভিহিত করা হয়।
জোরবার– বলদৃপ্ত
জোর-জান– মহাপ্রাণ
আজাদি– মুক্তি
আব্বা– বাবা
ইবরাহিম– হযরত ইব্রাহিম (আঃ)
হাজেরা– হজরত ইবরাহীমের স্ত্রী

27/05/2026

Assalamu Alaikum ❤️

May the purity of the heart be in sacrifice.
May every transaction, work and communication be easy with the blessings of Allah.
Eid Mubarak to everyone 🌙✨

Dr Hedaeytullah Saju
PhD Research Fellow of Tehran University of Medical Sciences TUMS, Tehran, Iran

Address

Sirajganj
1207

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Hedaeytullah Saju posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Hedaeytullah Saju:

Shortcuts

Share