মাইশা ফার্মেসি

মাইশা ফার্মেসি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মাইশা ফার্মেসি, Pharmacy / Drugstore, krishnodia, Sirajganj.

সরকারি রেজিস্টার্ড -
মুহাম্মদ রাসেল হোসেন
কমিউনিটি প্যারামেডিক (ঢাকা)
ফার্মেসি টেকনিশিয়ান (পিসিবি)
ইন্টান - চিকিৎসক
মেডিসিন ও চর্ম এবং মা ও শিশু বিষয়ক প্রাকটিস ।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল।

ইনজেকশন অক্সিটোসিন (Inj. Oxytocin) একটি অত্যন্ত সংবেদনশীল এবং জীবনরক্ষাকারী ওষুধ, যা সাধারণত প্রসব বেদনা শুরু করতে, প্রস...
21/05/2026

ইনজেকশন অক্সিটোসিন (Inj. Oxytocin) একটি অত্যন্ত সংবেদনশীল এবং জীবনরক্ষাকারী ওষুধ, যা সাধারণত প্রসব বেদনা শুরু করতে, প্রসবের গতি বাড়াতে এবং প্রসব-পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ (PPH) বন্ধ করতে ব্যবহার করা হয়।
এটি প্রয়োগের সুনির্দিষ্ট নিয়ম নিচে দেওয়া হলো:
১. প্রসব-পরবর্তী রক্তক্ষরণ বন্ধ করতে (Prevention & Treatment of PPH)
সন্তান প্রসবের পর জরায়ুর সংকোচন ঠিকঠাক না হলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এটি বন্ধ করার জন্য অক্সিটোসিন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
ডোজ: সাধারণত 5 IU থেকে 10 IU (International Units)।
প্রয়োগের মাধ্যম:
Intramuscular (IM): মাংসপেশিতে সরাসরি ইনজেকশন দেওয়া হয় (সাধারণত উরুর মাংসপেশিতে)। এটি সবচেয়ে দ্রুত এবং সহজ মাধ্যম।
Intravenous (IV) Infusion: যদি আইভি স্যালাইন (যেমন: Normal Saline বা Ringer's Lactate) চালু থাকে, তবে ৫০০ মিলি স্যালাইনের সাথে 20–40 IU অক্সিটোসিন মিশিয়ে নির্দিষ্ট গতিতে (Slow Infusion) দেওয়া হয়।
সতর্কতা: অক্সিটোসিন কখনোই সরাসরি রক্তনালীতে বা আইভি পুশ (Direct IV push) করা যাবে না। এতে রক্তচাপ হঠাৎ মারাত্মকভাবে কমে যেতে পারে (Severe hypotension)।
২. প্রসব বেদনা শুরু বা তীব্র করতে (Induction & Augmentation of Labor)
যদি প্রসবের সময় পার হয়ে যাওয়ার পরও ব্যথা না ওঠে, অথবা ব্যথা উঠেও প্রসবের অগ্রগতি না হয়, তখন এটি ব্যবহার করা হয়।
ডোজ ও মাধ্যম: এটি শুধুমাত্র আইভি ইনফিউশন (IV Infusion) বা ড্রপের মাধ্যমে দিতে হয়।
নিয়ম: সাধারণত ৫০০ মিলি স্যালাইনের (যেমন: 5% Dextrose বা Normal Saline) সাথে 5 IU বা 10 IU অক্সিটোসিন মিশিয়ে খুব ধীর গতিতে শুরু করা হয়।
গতি নিয়ন্ত্রণ: শুরুতে প্রতি মিনিটে ২-৪ ড্রপ (বা রোগীর অবস্থা বুঝে) দেওয়া হয় এবং প্রতি ১৫-৩০ মিনিট পর পর জরায়ুর সংকোচন (Contraction) ও গর্ভস্থ শিশুর হার্টবিট পর্যবেক্ষণ করে ফোঁটার গতি ধীরে ধীরে বাড়ানো হয়।
⚠️ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা:
বিশেষজ্ঞের তত্ত্বাবধান: অক্সিটোসিন ড্রপ চলাকালীন রোগীকে একা রাখা যাবে না। প্রতি ১০-১৫ মিনিট পর পর জরায়ুর সংকোচন এবং গর্ভস্থ শিশুর হৃদস্পন্দন (Fetal Heart Rate) পরীক্ষা করতে হবে।
অতিরিক্ত সংকোচনের ঝুঁকি: ডোজ বেশি হয়ে গেলে জরায়ুর অতিরিক্ত সংকোচন (Hyperstimulation) হতে পারে, যা জরায়ু ফেটে যাওয়া (Uterine rupture) বা শিশুর অক্সিজেনের অভাব ঘটাতে পারে। এমন হলে সাথে সাথে ড্রপ বন্ধ করে দিতে হবে।
সংরক্ষণ: অক্সিটোসিন ইনজেকশন সাধারণত ২° থেকে ৮° সেলসিয়াস তাপমাত্রায় (রেফ্রিজারেটরে, তবে ফ্রিজারে নয়) সংরক্ষণ করতে হয়।



ব্লু- স্টার সেবাদানকারী, আমি জনগণের স্বাস্থ্য  ও শিশুদের  পুস্টি সেবা প্রদান করে থাকি। আপনার সন্তান বুদ্ধিতে বাড়ুক শুক্...
04/03/2026

ব্লু- স্টার সেবাদানকারী, আমি জনগণের স্বাস্থ্য ও শিশুদের পুস্টি সেবা প্রদান করে থাকি।
আপনার সন্তান
বুদ্ধিতে বাড়ুক
শুক্তিতে বাড়ুক।
মুনি বিস্কুট সবার সেরা।



゚viralシalシ


জরুরী প্রয়োজনের জন্য যে ১০টি ওষুধ সবসময় বাসায় রাখা আবশ্যকঃ১. প্যারাসিটামল (Paracetamol)২. ট্রামাডল (Tramadol)৩. টাইমনিয়া...
03/03/2026

জরুরী প্রয়োজনের জন্য যে ১০টি ওষুধ সবসময় বাসায় রাখা আবশ্যকঃ
১. প্যারাসিটামল (Paracetamol)
২. ট্রামাডল (Tramadol)
৩. টাইমনিয়াম মিথাইলসালফেট (Tiemonium Methyl sulfate)
৪. এসোমিপ্রাযল/ ওমিপ্রাযল (Esomeprazole/omeprazole)
৫. অ্যালুমিনিয়াম হাইডঅক্সাইড (Aluminium hydroxide suspension)
৬. ওরস্যালাইন (Oral Rehydration Saline)
৭. ফেক্সোফেনাডিন/রুপাটাডিন (Fexofenadine/ Rupatadine)
৮. সিলভার সালফাডায়াযিন অয়ন্টমেন্ট (Silver sulfadiazine ointment)
৯. পোভিডন-আয়োডিন মলম (Povidone-iodine ointment)
১০. অ্যাসপিরিন (Aspirin)

ঔষধগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ
★★ প্যারাসিটামল (Paracetamol): জ্বরের জন্য প্রথমে একটি প্যারাসিটামল খেতে পারেন। জ্বর বাড়লে (

 #হার্ট_অ্যাটাকের_প্রথম_ঘন্টায়_করণীয়হার্ট অ্যাটাক (মেডিক্যালি: Myocardial Infarction) হলে প্রথম ১ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপ...
02/03/2026

#হার্ট_অ্যাটাকের_প্রথম_ঘন্টায়_করণীয়
হার্ট অ্যাটাক (মেডিক্যালি: Myocardial Infarction) হলে প্রথম ১ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কে “Golden Hour” বলা হয়। নিচে ধাপে ধাপে তাৎক্ষণিক করণীয় দেওয়া হলো—
🔴 হার্ট অ্যাটাকের সম্ভাব্য লক্ষণ
বুকে চাপধরা/জ্বালাপোড়া/ভারী ব্যথা (২০ মিনিটের বেশি)
ব্যথা বাম হাত, কাঁধ, ঘাড়, চোয়াল বা পিঠে ছড়ানো
শ্বাসকষ্ট
ঠান্ডা ঘাম
বমি বমি ভাব বা বমি
অস্বাভাবিক দুর্বলতা বা অজ্ঞান হয়ে যাওয়া

🚑 তাৎক্ষণিক করণীয় (Step by Step)
১️⃣ রোগীকে বসান বা শুইয়ে দিন
আধা-বসা (half-sitting) অবস্থায় রাখুন
টাইট জামা-কাপড় ঢিলা করুন
সম্পূর্ণ বিশ্রামে রাখুন
২️⃣ দ্রুত জরুরি সাহায্য ডাকুন
বাংলাদেশের জরুরি নম্বর: ৯৯৯
নিকটবর্তী হাসপাতালের জরুরি বিভাগে দ্রুত নেওয়ার ব্যবস্থা করুন
সম্ভব হলে কার্ডিয়াক সেন্টার (যেখানে PCI সুবিধা আছে) বেছে নিন
৩️⃣ লোডিং ডোজ খাওয়া
৩০০ mg Aspirin চিবিয়ে খেতে হবে( Ecosprin 75mg ৪টা ট্যাবলেট একসাথে)
৩০০ মিগ্রা Clopidogrel চিবিয়ে খেতে হবে( Clopid 75mg ৪ টা ট্যাবলেট একসাথে)
৪০-৮০ মিগ্রা Atorvastatin চিবিয়ে খেতে হবে ( Atova 20mg ২-৪ টা ট্যাবলেট একসাথে) প্লাস এগুলোর সাথে একটি গ্যাস্ট্রিকের ঔষধ খাবেন
এগুলোকে একসাথে লোডিং ডোজ বলে
এটি রক্ত জমাট বাঁধা কমাতে সাহায্য করে
৪️⃣ Nitroglycerin (যদি আগে থেকে প্রেসক্রাইব করা থাকে)
জিভের নিচে ০.৫ mg ট্যাবলেট বা স্প্রে নিতে হবে
৫ মিনিট পরও ব্যথা থাকলে পুনরায় দেওয়া যায় (সর্বোচ্চ ৩ বার)
লো ব্লাড প্রেসার থাকলে দেবেন না
৫️⃣ অক্সিজেন দিন (যদি শ্বাসকষ্ট বা SpO₂ কম থাকে)
৬️⃣ রোগী অজ্ঞান হলে
শ্বাস ও পালস চেক করুন
না থাকলে সঙ্গে সঙ্গে CPR শুরু করুন
আশেপাশে AED থাকলে ব্যবহার করুন

❌ যা করবেন না
রোগীকে হাঁটাবেন না
নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে যেতে দেবেন না
ব্যথা কমার অপেক্ষা করবেন না
পানীয়/খাবার জোর করে দেবেন না

⏳ কেন দ্রুত চিকিৎসা জরুরি?
হার্ট অ্যাটাক হলে করোনারি ধমনীতে ব্লক হয়। যত দ্রুত ব্লক খোলা যায় (Primary PCI বা thrombolysis), তত বেশি হার্টের মাংসপেশি বাঁচানো যায়।

#ডা_অর্ণব_কুমার_চৌধুরী
ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা

🌺যারা পিরিয়ডের সময়ে তীব্র তলপেটের ব্যথায় ভুগছেন , ব্যথার মেডিসিন খেলেও তেমন কমে না, তারা মেডিসিনের পাশাপাশি নিচের টিপসগু...
01/03/2026

🌺যারা পিরিয়ডের সময়ে তীব্র তলপেটের ব্যথায় ভুগছেন , ব্যথার মেডিসিন খেলেও তেমন কমে না, তারা মেডিসিনের পাশাপাশি নিচের টিপসগুলো মেনে চলুন--
♦ পিরিয়ডের সময় ২বেলা কোমরে কুসুম গরম পানি ঢালুন।
♦পিরিয়ের সময় যাতে কুষ্ঠ কাঠিন্য না হয় সেজন্য প্রচুর পানি ,শাক-সবজি ও ফল খেতে হবে।
♦ পিরিয়ডের দিন থেকে শুরু করে ৭দিন পর্যন্ত নিচের ঔষধটি খাবে --
Tab. Ezylife(10mg)
0+0+1-7days
Tab. Algin50mg
1+1+1---- ব্যথা হলে খাবেন

❤️আশা করি উপরের নিয়মগুলো অনুসরণ করলে অনেক আরাম পাবে।

প্রেসক্রিপশনে লেখা কিছু অজানা শব্দOD- একবার ওষুধ খান।BD- দুবার ওষুধ খান।TDS- তিনবার ওষুধ খান।QD- চারবার ওষুধ খান।AC- খাও...
27/02/2026

প্রেসক্রিপশনে লেখা কিছু অজানা শব্দ

OD- একবার ওষুধ খান।
BD- দুবার ওষুধ খান।
TDS- তিনবার ওষুধ খান।
QD- চারবার ওষুধ খান।
AC- খাওয়ার আগে খান।
PC-খাওয়ার পর খান।
HS- ঘুমাতে যাওয়ার সময় খান।

STAT, যার অর্থ হল চিকিৎসক ওষুধ লেখার সঙ্গে সঙ্গেই দিতে হবে। SOS. এর অর্থ হল যখন সমস্যা হবে, তখনই খান, অন্যসময় খাবেন না।

পেটের (Abdominal) বিভিন্ন অংশের পরীক্ষা সাধারণত ৪ ধাপে করা হয়। একজন স্বাস্থ্যকর্মী বা কমিউনিটি প্যারামেডিক হিসেবে এভাবে ...
27/02/2026

পেটের (Abdominal) বিভিন্ন অংশের পরীক্ষা সাধারণত ৪ ধাপে করা হয়। একজন স্বাস্থ্যকর্মী বা কমিউনিটি প্যারামেডিক হিসেবে এভাবে করলে সঠিকভাবে মূল্যায়ন করা যায়।
✅ ১️⃣ Inspection (দেখে পরীক্ষা)
রোগীকে চিত হয়ে শুইয়ে পেট ভালোভাবে লক্ষ্য করবেন —
পেট ফুলে আছে কি না
কোনো দাগ, অপারেশনের চিহ্ন
নাভির অবস্থান
শ্বাসের সাথে পেট ওঠানামা করছে কি না
দৃশ্যমান নড়াচড়া বা পালসেশন আছে কি না
✅ ২️⃣ Palpation (হাত দিয়ে চাপ দিয়ে পরীক্ষা)
হাত গরম করে ধীরে ধীরে চাপ দিবেন।
🔹 Superficial palpation (হালকা চাপ)
ব্যথা আছে কি না
পেশী শক্ত হয়ে আছে কি না
🔹 Deep palpation (গভীর চাপ)
কোনো গুটি / mass আছে কি না
লিভার, প্লীহা বড় হয়েছে কি না
👉 সবসময় ব্যথাহীন জায়গা থেকে শুরু করবেন।
✅ ৩️⃣ Percussion (টোকা দিয়ে পরীক্ষা)
আঙুল দিয়ে টোকা দিয়ে শব্দ শুনবেন —
গ্যাস থাকলে → Tympanic sound
পানি বা শক্ত কিছু থাকলে → Dull sound
Ascites সন্দেহ হলে shifting dullness দেখা হয়
✅ ৪️⃣ Auscultation (স্টেথোস্কোপ দিয়ে শোনা)
স্টেথোস্কোপ দিয়ে —
অন্ত্রের শব্দ (Bowel sound)
বেশি / কম / না থাকা লক্ষ্য করবেন
সাধারণত প্রতি মিনিটে ৫–৩০ বার শব্দ থাকে
📌 পেটের প্রধান ৯টি অংশ (Regions)
Right hypochondriac
Epigastric
Left hypochondriac
Right lumbar
Umbilical
Left lumbar
Right iliac fossa
Hypogastric
Left iliac fossa

🏥 সুস্থ শিশুই সুন্দর ভবিষ্যৎ
Community Paramedic - BNMC
সরকারি রেজিস্টার
কমিউনিটি প্যারামেডিক
মুহাম্মদ রাসেল হোসেন
বাংলাদেশ নার্সিং এন্ড মিডাইভারি কাউন্সিলিং ঢাকা
ফার্মেসি টেকনিশিয়ান
বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলিং ঢাকা
প্র্যাকটিস- সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল।

বাংলাদেশ সরকারের অনুমোদিত ৩টি কোর্স নিচে দেওয়া হলো:_____________________________________________________________________...
22/02/2026

বাংলাদেশ সরকারের অনুমোদিত ৩টি কোর্স নিচে দেওয়া হলো:
________________________________________
________________________________________

১. CP (Community Paramedic)
• মেয়াদ: ২ বছর ( এফ.টি - ৬মাস)
• অনুমোদনকারী সংস্থা: Bangladesh Nursing and Midwifery Council (BNMC)
• উপযোগিতা:
এই কোর্স সম্পন্নকারীরা প্রাথমিক চিকিৎসা, রোগীর সেবা এবং গ্রামীণ স্বাস্থ্যসেবায় দক্ষতা অর্জন করেন। বৈধভাবে "কমিউনিটি প্যারামেডিক" হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।
________________________________________

২. CHW (Community Health Worker)
• মেয়াদ: ১ বছর
• অনুমোদনকারী সংস্থা: The State Medical Faculty of Bangladesh
• উপযোগিতা:
এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ পেয়ে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবায় যুক্ত হতে পারেন।
________________________________________

১. সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্স
• মেয়াদ: ৩ মাস
• অনুমোদনকারী সংস্থা: বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল
• উপযোগিতা:
যারা ফার্মেসি ব্যবসা করতে চান, ওষুধের দোকান চালাতে চান বা ড্রাগ লাইসেন্স নিতে চান — তাদের জন্য এই কোর্স আবশ্যিক।
________________________________________

☑️ ভর্তি হওয়ার আগে যা যাচাই করবেন:

১. কোর্সটি কোন বোর্ড বা ফ্যাকাল্টির অধীন পরিচালিত হচ্ছে?
2. কোর্স শেষ হলে সার্টিফিকেট কোন সংস্থা প্রদান করবে?
3. সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি সরকারি অনুমোদনপ্রাপ্ত কিনা?
________________________________________

☑️ আপনার ক্যারিয়ার ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন যাচাই-বাছাই করে। প্রতারিত হওয়া থেকে নিজেকে এবং অন্যকে বাঁচান।

゚ #কমিউনিটি_প্যারামেডিক

কোন ভিটামিন কোন জায়গায় ম্যাজিক হিসেবে কাজ করেZINC — পুরুষের সি-মেনের গোল্ড ফুয়েলটেস্টোস্টেরন বাড়ায়স্পার্মের মান ভালো রাখ...
05/02/2026

কোন ভিটামিন কোন জায়গায় ম্যাজিক হিসেবে কাজ করে

ZINC — পুরুষের সি-মেনের গোল্ড ফুয়েল
টেস্টোস্টেরন বাড়ায়
স্পার্মের মান ভালো রাখে
সময় আগে বী-র্যপাত কমায়
রাতে ১ টা করে খেতে পারেন ৩ মাস।

Vitamin A — ত্বকের রক্ষাকবচ
Acne কমায়
ত্বক উজ্জ্বল রাখে
Night vision ভালো করে
গাজর,লাল শাক খেতে পারেন ।

Vitamin E — চুলের বডিগার্ড
Hair fall কমায়
Scalp circulation বাড়ায়
চুলে প্রাকৃতিক glow আনে
এটা ২০০ এমজি ৪০০ এমজি পাওয়া যায়
বয়স কম হলে ২০০mg night খেতে পারেন
olive oil তেলের সাথে মিশিয়ে চুল দাড়িতে লাগালে চুল পড়া বন্ধ হবে
সাথে বায়োটিন ৫০০০ যোগ করুন।

Vitamin D — হাড়ের হিরো
Calcium absorb করতে সাহায্য করে
হাড় ও দাঁত মজবুত রাখে
Mood boost করে

Iron + B12 — Energy engine
রক্ত বাড়ায়
ক্লান্তি দূর করে
ব্রেইন ফোকাস বাড়ায়

Magnesium + Selenium — Bedroom Booster
Muscle relax করে
Libido বাড়ায়
Anxiety কমায়

Smart Tip:
ত্বক, চুল আর যৌ-নস্বাস্থ্য একসাথে ভালো রাখতে চাইলে
রোজ ১টা multivitamin
রোদে ১৫ মিনিট
পরিমিত খাবার
আর পূর্ণ ঘুম
দোআ ,সদকা করুন গোপন গোনাহ জিরো হলে আপনি হিরো হবেন।

আপনি কোন কোন ভিটামিন খেয়েছেন??
কি সেটাছিল?
খারাপ নারীদের কাছে যাননি তারা হাত তুলুন
কিছু সিক্রেট দিবো যা জীবনে কাজে লাগবে ইনশাআল্লাহ ❤️❤️❤️

সরকারি রেজিস্টার্ড
কমিউনিটি প্যারামেডিক
মুহাম্মদ রাসেল
মাইশা ফার্মেসি
ফার্মেসি টেকনিশিয়ান

আলহামদুলিল্লাহ,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত,বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তূক রেজিষ্ট্রেশন প্রাপ্...
04/02/2026

আলহামদুলিল্লাহ,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত,বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তূক রেজিষ্ট্রেশন প্রাপ্ত শতভাগ বৈধ কোর্স (সিপি)দেড় বছর ষ্টাডি ৬ মাস সরকারী হসপিটালের ইন্টারশীপ শেষ করে আপনাদের দোয়া ও ভালোবাসা সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে পাশ করেছি, ভবিষ্যতে চিকিৎসা সেবায় মানুষ কে সেবা করতে চাই।।
মাইশা ফার্মেসি
Community Paramedic - BNMC
Md Rasel Khan
SMC Blue Star Program

Address

Krishnodia
Sirajganj
6720

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাইশা ফার্মেসি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share