স্বাদ-Swaad

স্বাদ-Swaad শুদ্ধতাই ব্যবসায়ের প্রধান পুঁজি।

ইনশাআল্লাহ একবার খেয়েই বলবেন স্বাদ এর আচার/বালাচাও/মুড়ির মশলা😋🥰

"চৌধুরী সাহেব আপনার মেয়ে তো প্রেম করে!"কঠিন চোখে আসলামের দিকে তাকিয়ে চৌধুরী সাহেব বললেন,  "হোয়াট! ""জি, চৌধুরী সাহেব! আম...
14/11/2024

"চৌধুরী সাহেব আপনার মেয়ে তো প্রেম করে!"

কঠিন চোখে আসলামের দিকে তাকিয়ে চৌধুরী সাহেব বললেন, "হোয়াট! "

"জি, চৌধুরী সাহেব! আমি নিজের চোখে দেখছি। কামাল মাস্টারের ছেলে রায়হানের সাথে নুসরাতের প্রেম। "

"ফকিন্নির পোলার এত বড় কলিজা! আমার মেয়ের সাথে প্রেম করে!"

চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চৌধুরী সাহেব বললেন, "আসলাম, রবিনকে বলো গাড়ি বের করতে। আমি এক্ষুনি কামাল মাষ্টারের বাড়ি যাবো। ছোটোলোককে আজ একটা কঠিন শিক্ষা দিতে হবে।"

দলবল নিয়ে চৌধুরী সাহেব রওয়ানা হলেন কামাল মাস্টারের বাড়ির দিকে। কামাল মাস্টার মারা গেছে বছর কয়েক আগে। বাড়িতে ওনার স্ত্রী আর একমাত্র ছেলে রায়হান থাকে। ছোটো একটা টিনসেড ঘর।

বাড়ির উঠানে চৌধুরী সাহেবের গাড়ি থামল। গাড়ি থেকে নেমেই চৌধুরী সাহেব হুংকার দিলেন, "কে আছিস বাড়িতে বের হয়ে আয়।"

রায়াহানের মা আনোয়ারা বেগম ঘর থেকে বের হলেন। একটা হালকা হাসি দিয়ে বললেন, " আরে চৌধুরী সাহেব যে। গরীবের বাড়িতে কী মনে করে?"

"তোমার ছেলে কোথায়?"

"ও তো ঘরে নাই চৌধুরী সাহেব। "

"তোমার ছেলের এত বড় সাহস হয় কী করে!"

"কী হয়েছে বলেন তো চৌধুরী সাহেব? "

"কী হয়েছে তুমি জানো না! নাকি জেনেও না জানার ভান করছো! ছোটোলোকদের স্বভাব আমি ভালো করেই জানি!"

"মুখ সামলে কথা বলবেন চৌধুরী সাহেব! আমরা গরীব হতে পারি কিন্তু ছোটলোক না! কী ভেবেছেন আপনি? !"

"তোদের মত গরীব নিয়ে আমি ভাববো কোন দু:খে! এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ছোটলোকেরে একটু আদর যত্ন কর।"

এ সময় রুয়েল ছুটে আসল। রুয়েল হলো চৌধুরী সাহেবের অফিসে কাজ করে। বলা যায় চৌধুরী সাহেবের ডান হাত।

রুয়েল বলল, "থামেন চৌধুরী সাহেব।"

চৌধুরী সাহেব একটু বিরক্ত হয়ে বলল, "কী হয়েছে?"

রুয়েল হাঁপাতে হাঁপাতে বলল, "খবর শুনেন নাই? রায়হান তো উপদেষ্টা হয়ে গেছে!"

চৌধুরী সাহেব মুখে হাসি দিয়ে নরম স্বরে বলল," ভাবী আমি তো নুসরাতের সাথে রায়হানের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি! এই কে আছিস মিষ্টির প্যাকেট নিয়ে আয়!"

©

আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা🌹❤️ ゚                      ゚
12/11/2024

আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা🌹❤️

゚ ゚

শীত তো চলেই আসলো!!!আপনারা বাসায় মুড়ি মাখা খাননা???এতো সুন্দর কালারের মন মাতানো ঘ্রানের ঝালমুড়ির মশলা কবে যাবে আপনার বাসা...
11/11/2024

শীত তো চলেই আসলো!!!
আপনারা বাসায় মুড়ি মাখা খাননা???

এতো সুন্দর কালারের মন মাতানো ঘ্রানের ঝালমুড়ির মশলা কবে যাবে আপনার বাসায়??

゚ ゚

আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে 🌹🌹🌹 ゚                      ゚       @
02/11/2024

আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে 🌹🌹🌹

゚ ゚ @

শুক্রবার ছুটির দিন হলেও নারীদের ব্যস্ততার দিন। সকাল সকাল এফবি তে না আসতে পারলে আর আসা হয়না।মাত্র আসলাম কাজে। ছবিতে ঝালমু...
25/10/2024

শুক্রবার ছুটির দিন হলেও নারীদের ব্যস্ততার দিন। সকাল সকাল এফবি তে না আসতে পারলে আর আসা হয়না।মাত্র আসলাম কাজে। ছবিতে ঝালমুড়ির মশলার রিভিউ। ভাইজান তিনদিন আগে শ্রীপুর বাস স্ট্যান্ড থেকে নিয়েছিলেন। গত রাতে রিভিউ দিয়েছেন, মাশাআল্লাহ। তবে আবদার করেছেন,তার মত ব্যচেলরদের জন্য ছাড়ের ব্যবস্থা করতে 😅😅😅

゚ ゚

উদ্যোক্তা জীবনের কিউট রিভিউ ❤️❤️❤️!!!কাস্টমার বড়ই আচার নিয়েছিলেন তার আর তার ছোট গুলুমুলুর জন্য 🥰। মাশাআল্লাহ কিউটি সোনা ...
20/10/2024

উদ্যোক্তা জীবনের কিউট রিভিউ ❤️❤️❤️!!!

কাস্টমার বড়ই আচার নিয়েছিলেন তার আর তার ছোট গুলুমুলুর জন্য 🥰। মাশাআল্লাহ কিউটি সোনা ভয়েসে রিভিউ দিয়েছে,

আমি আচার খেয়েচি।আলহামদুলিল্লাহ মজা...... 😌

এমন কিউট রিভিউ পাবো সত্যি ভাবিনি 🥹

আমাদের বড়ই আচারগুলো এভাবেই বানানো হয় যে আপনার কুট্টুস ও মজা করে চেটেপুটে খেয়ে শেষ করে দিতে পারবে ইনশাআল্লাহ ❤️❤️❤️

゚ ゚

যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো, তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতিবছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনে...
18/10/2024

যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো, তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতিবছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায় ।
©

゚ ゚

সবাইকে শুভ সকাল ও ছুটির দিনের শুভেচ্ছা 🌹🌹🌹 ゚                      ゚
18/10/2024

সবাইকে শুভ সকাল ও ছুটির দিনের শুভেচ্ছা 🌹🌹🌹

゚ ゚

যেমন কাস্টুমার তেমন মঠারেটর 🤣🤣🤣 ゚
17/10/2024

যেমন কাস্টুমার তেমন মঠারেটর 🤣🤣🤣

অপছন্দ আর হিংসার মধ্যে অনেক বড় পার্থক্য। যারা অপছন্দ করে তারা কখনো আপনার ধারে কাছেই ঘেষবে না, কিন্তু যারা হিংসা করে তারা...
17/10/2024

অপছন্দ আর হিংসার মধ্যে অনেক বড় পার্থক্য। যারা অপছন্দ করে তারা কখনো আপনার ধারে কাছেই ঘেষবে না,
কিন্তু যারা হিংসা করে তারা পাশাপাশি দাঁড়িয়েও আপনার চরম ক্ষতি চাইবে।

16/10/2024

কুরআন সুন্নাহর নসে পাওয়া যায়, শহীদদের দেহ অক্ষত থাকে। রোজ হাশরে অক্ষত অবস্থায় উঠে যাবে।
তবে সে কোন শহীদ?
বলা হয়েছে, দীন রক্ষার জন্য যারা নিজেদেরকে বিলীন করে দেয় তারা।

কিন্তু আজ দেখলাম, বেশ আশ্চর্যজনক একটি ঘটনা। ৫ তারিখ শহীদ হয় আমার ছোটো ভাইয়ের ইউনিভার্সিটির ইমিডিয়েট সিনিয়র সাকিব আনজুম।
ওরা সেই রাতেই প্রোসেস করে মেডিকেল থেকে তাকে বের করে আনে। পরিবার চাচ্ছিল তাড়াতাড়ি দাফন হোক। আমিই পরদিন জানাযা পড়ানোর জন্য গিয়েছিলাম। পরে তার ছোটো ভাই, হাফেজে কুরআন, সে জানাজা পড়ায়।
আমরা দাফন করে চলে আসি।

আজ প্রায় ৭০ দিন পর পোস্ট মর্টমের জন্য মৃতদেহ উঠাতে দেখলাম। কাছে যেয়ে দেখলাম, আশ্চর্যজনকভাবে দেহটা সম্পূর্ণ অক্ষত। একটু অংশও পঁচেনি। চুলগুলো পর্যন্ত কালো দেখা যাচ্ছে। হাত নাড়ানো হচ্ছে, মনে হচ্ছে গতকালই কবর দেয়া হয়েছে।

জানি না, মৃতদেহ কতদিন অক্ষত থাকে!
আশা করি, আল্লাহ তাকে প্রকৃত শহীদের মর্যাদা দান করেছেন। সত্যি বলছি, মাইয়েতের আশপাশে প্রায় সবাই একই কমেন্ট করছে। আমিও অত্যন্ত প্রভাবান্বিত হয়েছি।

ছেলেটা পারিবারিকভাবে দীনদার ছিল। বাবা নামাজী পরহেজগার মানুষ! ছোট ভাই ঢাকা দারুস সালাম মাদরাসায় পড়ে। তৃতীয় বর্ষে সম্ভবত।

আল্লাহ জুলাই আগস্টে দ্বীনদার প্রত্যেক শহীদকে উত্তম বিনিময় দিয়ে ধন্য করুন। আমীন!!

©

মানুষ দুনিয়াতে কিছুই শিখে আসে না।তাকে চেষ্টা করতে হয়। চেষ্টা করেই অর্জন করতে হয়। চেষ্টা না করলে হাটা তো দুরের কথা,মানুষ ...
15/10/2024

মানুষ দুনিয়াতে কিছুই শিখে আসে না।তাকে চেষ্টা করতে হয়। চেষ্টা করেই অর্জন করতে হয়। চেষ্টা না করলে হাটা তো দুরের কথা,মানুষ খাবার খাওয়াও শিখতোনা। জীবন মানেই শিক্ষার স্থান। যার সব ফলাফল আখিরাতে গিয়ে ঠেকে। যে নিজে চেষ্টা করেনা কিন্তু অন্যের কাছে প্রত্যাশার হার বাড়াতেই থাকে এরা ভীরু,বোকা। এরা নিজেরা তো কিছু করবেইনা বরং যারা অসীম আগ্রহ নিয়ে সবকিছু থেকে শিখে যায় তাদের টেনে নিচে নামাতে চায়। এদের সংশ্রব এড়িয়ে নিজের কাজে মন দিন, নিজ জায়গা থেকে সৎ চেষ্টা চালিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ কখনোই ঠেকাবেন না। হয় সফল হবেন নয়তো বিফল হলে সফলতার রাস্তা খুজে পাবেন.....

゚ ゚

Address

Sreepur
1740

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাদ-Swaad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বাদ-Swaad:

Share