ICP Blood Care Bongshikunda

ICP Blood Care Bongshikunda � ICP Blood Care – Bongshikunda
মানবতার টানে স্বেচ্ছায় রক্তদান
জরুরি মুহূর্তে পাশে থাকার অঙ্গীকার

মানবতার সেবায় তৃতীয়বারের মতো O+ (ও পজিটিভ) রক্তদান করেছেন  শুভ আহমেদ।তিনি একজন শিক্ষার্থী।রক্তের প্রয়োজনে এগিয়ে আসার জন্...
27/08/2026

মানবতার সেবায় তৃতীয়বারের মতো O+ (ও পজিটিভ) রক্তদান করেছেন শুভ আহমেদ।
তিনি একজন শিক্ষার্থী।

রক্তের প্রয়োজনে এগিয়ে আসার জন্য আল্লাহ তাঁকে উত্তম প্রতিদান দান করুন।

🩸 রোগী: নওমুসলিম আব্দুল্লাহ ভাইয়ের স্ত্রী হুমায়রা
📍 গ্রাম: বংশীকুন্ডা

সকলেই তাঁর জন্য দো‘আ করবেন। ❤️

ডোনার: আদিব হাসান।রক্তের গ্রুপ : ও পজিটিভ রোগী: সীমা রানী দাসরোগীর ঠিকানা: বংশীকুন্ডা,মধ্যনগর, সুনামগঞ্জ। রক্ত দানের স্থ...
21/08/2026

ডোনার: আদিব হাসান।
রক্তের গ্রুপ : ও পজিটিভ
রোগী: সীমা রানী দাস
রোগীর ঠিকানা: বংশীকুন্ডা,মধ্যনগর, সুনামগঞ্জ।
রক্ত দানের স্থান: আধুনিক সদর হাসপাতাল, নেত্রকোনা।
৬ষ্ট তম ডোনেট।
শিক্ষার্থী :অনার্স প্রথম বর্ষ।

আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করুক।

🩸 আলহামদুলিল্লাহ! মানবতার সেবায় পঞ্চমবারের মতো স্বেচ্ছায় রক্তদান করেছেন ইসলামি ছাত্র পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক...
17/08/2026

🩸 আলহামদুলিল্লাহ! মানবতার সেবায় পঞ্চমবারের মতো স্বেচ্ছায় রক্তদান করেছেন ইসলামি ছাত্র পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ICP Blood Care Bongshikunda - এর মিডিয়া ইনচার্জ নাফিজ আহমেদ। ❤️

আল্লাহ তাঁর এই মহৎ উদ্যোগ কবুল করুন।

🩸 মানবতার সেবায় এক অনন্য পদক্ষেপআলহামদুলিল্লাহ! ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডার কর্মী সাব্বির মড়ল জীবনের প্রথম স্বেচ্ছা...
04/08/2026

🩸 মানবতার সেবায় এক অনন্য পদক্ষেপ

আলহামদুলিল্লাহ! ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডার কর্মী সাব্বির মড়ল জীবনের প্রথম স্বেচ্ছায় রক্তদান সম্পন্ন করেছেন।

তাঁর এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক শুভেচ্ছা ও দোয়া। মহান আল্লাহ তাআলা তাঁর এই আমল কবুল করুন এবং রোগীকে দ্রুত সুস্থতা দান করুন। আমীন।

আসুন, সুস্থ থাকলে আমরাও নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করি। আপনার সামান্য রক্তদান কারো জীবনে বয়ে আনতে পারে নতুন আশার আলো।

— ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডা

🩸 আলহামদুলিল্লাহ!মানবতার সেবায় সুমাইয়া সানজিদা (উদ্ভিদবিজ্ঞান বিভাগ, প্রথম বর্ষ, এনজিসি) সফলভাবে তাঁর তৃতীয়বারের মতো র...
14/07/2026

🩸 আলহামদুলিল্লাহ!

মানবতার সেবায় সুমাইয়া সানজিদা (উদ্ভিদবিজ্ঞান বিভাগ, প্রথম বর্ষ, এনজিসি) সফলভাবে তাঁর তৃতীয়বারের মতো রক্তদান সম্পন্ন করেছেন।

🩸 রোগী: কিডনির অপারেশন
📍 ঠিকানা: মধ্যনগর

মহান আল্লাহ তাআলা তাঁর এই দান কবুল করুন এবং রোগীকে দ্রুত সুস্থতা দান করুন। আমীন।

একুশে ফেব্রুয়ারি আমাদের জাতির আত্মমর্যাদা, চেতনা ও গৌরবের দিন।১৯৫২ সালে মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার জন্য ,বাংলাদে...
21/02/2026

একুশে ফেব্রুয়ারি আমাদের জাতির আত্মমর্যাদা, চেতনা ও গৌরবের দিন।

১৯৫২ সালে মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার জন্য ,বাংলাদেশ-এর যে সকল বীর সন্তানরা প্রাণ উৎসর্গ করেছিলেন,তাদের ত্যাগের বিনিময়েই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি।
তারা আমাদের জন্য রেখে গেছেন ভাষার মর্যাদা রক্ষার অনন্য দৃষ্টান্ত।

একুশ আমাদের শেখায়—অন্যায়ের সামনে মাথা নত না করা এবং নিজের পরিচয় দৃঢ়ভাবে আগলে রাখা।

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাদের মাগফিরাত কামনা করছি।

ICP Blood Care Bongshikunda-এর নবগঠিত পরিচালনা কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিতICP Blood Care Bongshikunda-এর নবগ...
24/01/2026

ICP Blood Care Bongshikunda-এর নবগঠিত পরিচালনা কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

ICP Blood Care Bongshikunda-এর নবগঠিত পরিচালনা কমিটির প্রথম কার্যনির্বাহী সভা ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ICP Blood Care Bongshikunda-এর প্রধান পরিচালক তোফাজ্জল হোসেন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন কার্যনির্বাহী সম্পাদক খোকন মোহাম্মদ রিয়ান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ।
এছাড়া পরিচালনা কমিটির সকল দায়িত্বশীলবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হিসাব ও রেকর্ড ইনচার্জ শরিফ বিন আব্দুল কুদ্দুস। এরপর পরিচয় পর্বে প্রত্যেক দায়িত্বশীল নিজ নিজ পরিচয় তুলে ধরেন।

পরবর্তীতে প্রধান পরিচালক তোফাজ্জল হোসেন প্রত্যেক দায়িত্বশীলকে তাদের দায়িত্বসমূহ স্পষ্টভাবে বুঝিয়ে দেন এবং দায়িত্বের আলোকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এরপর তিনি ICP Blood Care Bongshikunda-এর ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করেন। সকলের মতামতের আলোকে সিদ্ধান্ত গৃহীত হয় যে, গঠনতন্ত্র অনুযায়ী ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

প্রাথমিক পর্যায়ে একটি গুগল ফর্মের মাধ্যমে সকল সদস্যের তথ্য সংগ্রহ করা হবে এবং আসন্ন নির্বাচনের পূর্বে এলাকার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ব্লাড ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

পরে অতিথি আব্দুল ওয়াদুদ উপস্থিত সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক কিছু কথা বলেন।

সবশেষে প্রধান পরিচালক তোফাজ্জল হোসেন সমাপনী বক্তব্য রাখেন এবং মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

বার্তা প্রেরক:
নাফিজ আহমেদ
প্রচার ও মিডিয়া ইনচার্জ
ICP Blood Care Bongshikunda

আলহামদুলিল্লাহ
21/01/2026

আলহামদুলিল্লাহ

ICP Blood Care Bongshikunda–এর ২০২৬ সেশনের জন্য  মনোনীত পরিচালনা কমিটির সকল দায়িত্বশীল ভাইদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও...
21/01/2026

ICP Blood Care Bongshikunda–এর ২০২৬ সেশনের জন্য মনোনীত পরিচালনা কমিটির সকল দায়িত্বশীল ভাইদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

মহান আল্লাহ তায়ালা যেন আপনাদের সবাইকে খাঁটি নিয়ত, দায়িত্বশীলতা ও অবিচল নিষ্ঠার সাথে মানবতার সেবায় কাজ করার তাওফিক দান করেন। আপনাদের এই খেদমতকে তিনি কবুল করুন এবং এর মাধ্যমে অসংখ্য মানুষের উপকার সাধিত হোক—আমিন। 🩸

ইসলামী ছাত্র পরিষদ বংশীকুন্ডার নির্বাহী পরিষদের সাধারণ সভা  অনুষ্ঠিত২০ জানুয়ারি ( মঙ্গলবার)  ২০২৬ ইং, রাত ৯ টা হতে ১১ ট...
21/01/2026

ইসলামী ছাত্র পরিষদ বংশীকুন্ডার নির্বাহী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

২০ জানুয়ারি ( মঙ্গলবার) ২০২৬ ইং, রাত ৯ টা হতে ১১ টা পর্যন্ত ইসলামিক ছাত্র পরিষদ বংশীকুন্ডার নির্বাহী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডার সভাপতি মামুন হোসেন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ।
উক্ত সভায় নির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা শরীফুদ্দিন।

পরবর্তীতে সভার আলোচ্যসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডার তত্ত্বাবধানে পরিচালিত মানবিক রক্তসেবা প্ল্যাটফর্ম “ICP Blood Care – Bongshikunda”–এর কার্যক্রমকে সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ২০২৬ সেশনের জন্য পরিচালনা কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।

সদস্যদের গঠনমূলক মতামত পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে ১১ (এগারো) সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়।

নবগঠিত পরিচালনা কমিটির পদবি ও দায়িত্বশীলদের নাম নিম্নরূপ—

১. প্রধান পরিচালক
তোফাজ্জল হোসেন

২. সহকারী পরিচালক
শামীম আহমেদ জয়

৩. কার্যনির্বাহী সম্পাদক
খোকন মোহাম্মদ রিয়ান

৪. প্রশিক্ষণ ইনচার্জ
আকিব মাহমুদ

৫. ডোনার ব্যবস্থাপনা ইনচার্জ
বায়েজিদ আহমেদ

৬. হেল্পলাইন ইনচার্জ
শাহ আলম সৌরভ

৭. হাসপাতাল সমন্বয় ইনচার্জ
রাজেল আহমেদ

৮. মাঠ সহায়তা ইনচার্জ
মোবারক হোসেন

৯. প্রচার ও মিডিয়া ইনচার্জ
নাফিজ আহমেদ

১০. হিসাব ও রেকর্ডিং ইনচার্জ
শরিফ বিন আব্দুল কুদ্দুস

১১. পরিকল্পনা ও গবেষণা ইনচার্জ
জামাত উল্লাহ

নবগঠিত পরিচালনা কমিটির সকল সদস্যকে ২০২৬ সেশনের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়। আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে, দায়িত্বপ্রাপ্ত সকল সদস্য নিষ্ঠা, দায়িত্ববোধ ও মানবিক চেতনার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে ICP Blood Care – Bongshikunda–এর কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলবেন—ইনশাআল্লাহ।

বার্তা প্রেরক
জিহাদুল ইসলাম
প্রচার ও প্রকাশনা সম্পাদক
ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডা

Address

Bongshikunda, Mhoddonogor
Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICP Blood Care Bongshikunda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share