04/06/2026
বিয়ের ৫ বছর পর প্রথম সন্তানের অপেক্ষা...
কিন্তু দুঃখজনকভাবে, হাসপাতালে আসার আগেই বাড়িতে রাতভর অদক্ষ দাইয়ের মাধ্যমে প্রসব করানোর চেষ্টা চলেছে। যখন মাকে হাসপাতালে আনা হলো, তখন মা ও নবজাতক দুজনের অবস্থাই ছিল অত্যন্ত সংকটাপন্ন।
মায়ের Perineum-এর ক্ষত এতটাই গুরুতর ছিল যে তা ভাষায় প্রকাশ করা কঠিন। আর ছোট্ট শিশুটির মাথার কোমল চামড়াও নখের আঁচড়ে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল।
আল্লাহর রহমতে অবশেষে Normal Delivery সম্পন্ন হলো। কিন্তু জন্মের পর শিশুটি কোনো কান্না করেনি। দীর্ঘ চেষ্টা, অক্লান্ত পরিশ্রম আর দোয়ার পর সে প্রথম কান্না করল। সেই কান্নার শব্দ যেন নতুন করে আশার আলো জ্বালালো।
কিন্তু লড়াই তখনও শেষ হয়নি। মায়ের Postpartum Hemorrhage (PPH) শুরু হলো। সর্বোচ্চ চেষ্টা করে রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করা হলো। পরবর্তীতে মা ও নবজাতককে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আজ আবার মনে হলো—একটি ভুল সিদ্ধান্ত, একটি দেরি, একটি অদক্ষ হাত কত বড় বিপদ ডেকে আনতে পারে।
আল্লাহর কাছে একটাই প্রার্থনা, মা ও শিশুটি যেন দ্রুত সুস্থ হয়ে তাদের বহু প্রতীক্ষিত নতুন জীবনের পথচলা শুরু করতে পারে। 🤲💔
আল্লাহ মা ও শিশুটিকে দ্রুত সুস্থতা দান করুন।