Registered Nurse Anwar Hossain

Registered Nurse Anwar Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Registered Nurse Anwar Hossain, Medical and health, Sylhet Sodor Bangladesh, Sylhet.

"Let us never consider ourselves finished nurses, we must be learning all of our lives."

> "আমরা যেন কখনো নিজেদের সম্পূর্ণ নার্স মনে না করি, আমাদের সারাজীবন শেখার মধ্যে থাকতে হবে"।

20/05/2026
নো বেড, নো সার্ভিস সিস্টেম চালু করা দরকার সরকারি হাসপাতালে রোগী আসা মাত্রই ভর্তি নিতে হবে এই নিয়ম বাতিল চাই। রোগী ভর্তি ...
17/05/2026

নো বেড, নো সার্ভিস সিস্টেম চালু করা দরকার

সরকারি হাসপাতালে রোগী আসা মাত্রই ভর্তি নিতে হবে এই নিয়ম বাতিল চাই। রোগী ভর্তি করতে হবে ক্যাপাসিটি, জনবল অনুযায়ী। আমার সামর্থ্য ১০০ জন কে দাওয়াত করে আপ্যায়ন করার, আমি ১০০ জনকেই দাওয়াত দেব। ৫০০ জন কে দাওয়াত করে এনে ১০০ জনের খাবার দিয়ে কখনোই পরিস্থিতি সামাল দিতে পারবেন না। এই সহজ জিনিস টা বোঝেন না কেন?

১০০ জনের যায়গায় ৫০০ ভর্তি করিয়ে কেউ মানসম্মত চিকিৎসা পাবেনা আর দুইদিন পর পর গ্যাঞ্জাম লাগবে, এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে।দেশের ২০ কোটি মানুষের চিকিৎসা নিশ্চিত করতে হলে হাসপাতালের সংখ্যা, ক্যাপাসিটি, জনবল বাড়ানো সরকারের দায়িত্ব। সব দায়িত্ব ডাক্তার নার্স এর উপর চাপিয়ে দিয়ে তাদের কে এভাবে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া বন্ধ করতে হবে।

যেই হাসপাতাল গুলোতে এই সিল আছে আর এর প্রয়োগ আছে, সেখানকার চিকিৎসার মান কর্পোরেট হাসপাতালের চেয়ে কোন অংশে কম না৷ এইসব হাসপাতালে সহজে গ্যাঞ্জাম লাগেনা। আপনে বিএমইউ, নিউরো সাইন্স হাসপাতালে লাস্ট কবে এভাবে চিকিৎসক কে মা*রতে দেখেছেন?

সমাধান একটাই,,, নো বেড, নো ট্রিটমেন্ট।

বিএমইউ, নিউরো সাইন্স, ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার, সরকারি কর্মচারী হাসপাতালের মত সকল সরকারি হাসপাতালে এইটা চালু করতে হবে। এটাই সবচেয়ে সময়োপযোগী সমাধান। এর বাইরে আপনে যতই স্বাস্থ্য সুরক্ষা আইন বানান আর যা খুশি তা করেন, লাভ নাই৷ বেশিরভাগ গ্যাঞ্জাম লাগে রাতের বেলায়৷
আপনে কয়জন পুলিশ এনে পাহাড়া দেবেন? এক সাথে দল বেধে এসে এট্যাক করবে৷ পুলিশ, আনসার নিজেই পালানোর রাস্তা খুজে পাবেনা।

জাপানিজ ভাষা শিক্ষা কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।
27/04/2026

জাপানিজ ভাষা শিক্ষা কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।

হিট স্ট্রোক (Heat Stroke): সচেতনতা ও প্রতিরোধ!অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে হিট স্ট্রোক হতে প...
24/04/2026

হিট স্ট্রোক (Heat Stroke): সচেতনতা ও প্রতিরোধ!

অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে হিট স্ট্রোক হতে পারে, যা একটি জরুরি স্বাস্থ্যঝুঁকি। তবে সঠিক সচেতনতা ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

লক্ষণসমূহ:
১. প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া
২. মাংসপেশীতে ব্যথা ও অতিরিক্ত দুর্বলতা
৩. ঠোঁট, মুখ ও জিহ্বা শুকিয়ে যাওয়া
৪. রক্তচাপ কমে যাওয়া ও নাড়ির স্পন্দন দুর্বল হওয়া
৫. খিঁচুনি, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা
৬. মাথাব্যথা ও বমি বমি ভাব
৭. অতিরিক্ত ঘাম
৮. গুরুতর ক্ষেত্রে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে

প্রাথমিক করণীয়:
১. রোগীকে দ্রুত ঠান্ডা বা ছায়াযুক্ত স্থানে নিয়ে যান
২. ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিন
৩. প্রচুর পানি বা খাবার স্যালাইন পান করান

প্রতিরোধে করণীয়:
১. বেশি বেশি তরল খাবার গ্রহণ করুন
২. গরমের দিনে অ্যালকোহল এড়িয়ে চলুন
৩. জাঙ্ক ফুডের পরিবর্তে ফল ও সবজি খান
৪. সফট ড্রিংক পান থেকে বিরত থাকুন

সঠিক সময়ে সচেতনতা ও যত্নই পারে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে এবং আপনাকে রাখতে সুস্থ ও নিরাপদ।

12/04/2026

📌 **NCLEX vs Prometric: কোনটা কেমন? বাস্তবতা কী?**

বাংলাদেশ থেকে বিদেশে নার্স হিসেবে যাওয়ার ক্ষেত্রে অনেকেই দ্বিধায় থাকেন—**NCLEX দিবো, নাকি Prometric?** 🤔

🔎 আমার জানামতে—

👉 বাংলাদেশ থেকে সরাসরি **NCLEX** পাশ করে নার্স ভিসায় বিদেশ (বিশেষ করে USA) যাওয়ার সংখ্যা এখনো খুবই কম (এক/দুইজনের মতো উদাহরণ শোনা যায়)।
👉 আবার অনেকেই **স্টুডেন্ট বা ফ্যামিলি ভিসায় USA গিয়ে**, সেখানে NCLEX দিয়ে চাকরি পেয়েছেন—তবে সংখ্যাটা খুব বেশি না।

💡 অন্যদিকে—

✅ **Prometric (Saudi Council Exam)**
✔ বাংলাদেশ থেকেই পরীক্ষা দেয়া যায়
✔ তুলনামূলক সহজ ও দ্রুত প্রসেস
✔ অনেক ক্ষেত্রে আগে থেকেই জব কনফার্ম হয়ে যায়
✔ সরাসরি **নার্স ভিসায় সৌদি আরব** যাওয়ার সুযোগ থাকে
✔ বর্তমানে অনেক বাংলাদেশি নার্স এই পথেই বিদেশ যাচ্ছেন 🇸🇦

⚖️ **তাহলে কোন সিদ্ধান্ত নিবেন?
🔹 যদি দ্রুত জব এবং বিদেশ যাওয়ার লক্ষ্য থাকে → Prometric একটি বাস্তবসম্মত অপশন।

📢 **রিয়েলিটি চেক:**
👉 NCLEX প্রসেস দীর্ঘ, ব্যয়বহুল এবং ধৈর্যের প্রয়োজন
👉 Prometric তুলনামূলক দ্রুত এবং রিস্ক কম

📌 **শেষ কথা:**
আপনার লক্ষ্য, সময়, এবং আর্থিক অবস্থার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিন।
সবাইয়ের জন্য একই পথ সঠিক না।

⚠️ **বিঃদ্রঃ**
এই তথ্যগুলো আমি Nurse Anwar Hossain এর ব্যক্তিগত পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া। কিছু ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে, কারণ এ সংক্রান্ত নির্দিষ্ট কোনো অফিসিয়াল পরিসংখ্যান সহজলভ্য নয়। আপনার মতামত কমেন্টে জানাতে পারেন।

Address

Sylhet Sodor Bangladesh
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Registered Nurse Anwar Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Registered Nurse Anwar Hossain:

Share