18/08/2026
প্রয়োজনের চেয়ে কম Protein খেলে শরীরে কী ঘটে?
অনেকে ওজন কমানোর সময় খাবার এতটাই কমিয়ে দেন যে, শুধু ভাত-তেল-চিনি নয়—প্রোটিনের পরিমাণও প্রয়োজনের নিচে নেমে যায়।আবার স্বাভাবিক খাদ্যাভাসে থাকা মানুষ ও কম protein খাওয়াকে কোন ব্যাপার মনে করেননা।আসুন জেনে নিই পরিমিত protein না খেলে কি ঘটে-----
দীর্ঘদিন প্রয়োজনের তুলনায় কম protein খেলে শরীর প্রথমে নিজের protein reserve ব্যবহার করতে শুরু করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে muscle tissue-এর ওপর। পর্যাপ্ত dietary protein না পেলে muscle protein synthesis কমে এবং দীর্ঘমেয়াদে muscle mass ও strength কমতে পারে।
বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে এই ঝুঁকি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিভিন্ন systematic review ও meta-analysis-এ কম protein intake-এর সঙ্গে sarcopenia বা muscle loss-এর সম্পর্ক পাওয়া গেছে।
দীর্ঘদিন protein কম থাকলে দুর্বলতা, শারীরিক সক্ষমতা কমে যাওয়া এবং muscle strength কমে যাওয়ার ঝুঁকিও বাড়তে পারে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো immune system।
Antibody এবং immune system-এর অনেক গুরুত্বপূর্ণ উপাদান protein-dependent। তাই দীর্ঘস্থায়ী protein-energy malnutrition শরীরের স্বাভাবিক প্রতিরোধক্ষমতা ও recovery process-কে প্রভাবিত করতে পারে।
Protein কম থাকলে শরীরের tissue repair ও recovery-ও বাধাগ্রস্ত হতে পারে, কারণ ক্ষত সারানো, নতুন tissue তৈরি এবং বিভিন্ন metabolic process-এর জন্য amino acid প্রয়োজন।
বিশেষ করে যারা weight loss diet, elderly, খুব কম খাওয়া, restrictive diet বা দীর্ঘদিন appetite কম থাকার কারণে কম protein খাচ্ছেন, তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার।
২০২৪ সালের একটি systematic review ও meta-analysis-এ older adults-এর মধ্যে protein supplementation muscle mass উন্নত করতে সহায়ক ছিল বলে দেখা গেছে।
তবে এখানে একটা ভুল ধারণা এড়ানো জরুরি—“যত বেশি protein, তত ভালো” নয়।
Protein-এর প্রয়োজন ব্যক্তিভেদে বয়স, body weight, physical activity, pregnancy, disease condition এবং kidney/liver function অনুযায়ী পরিবর্তিত হয়।
📌 আপনার প্রতিদিনের protein requirement কত হওয়া উচিত, তা আপনার বয়স, ওজন, activity ও health condition অনুযায়ী নির্ধারণ করা সবচেয়ে ভালো।