19/09/2026
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. আল আমিন এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে চলমান কর্মবিরতিতে মেডিকেল কলেজ এবং হাসপাতালের সকল চিকিৎসকবৃন্দ এবং শিক্ষার্থীদের সমর্থন সহযোগে আরো কঠোর কর্মসূচির ঘোষণা প্রদানপূর্বক আগামীকাল রবিবার সকাল ৮ টায় হাসপাতাল ভবনের সামনে ধর্মঘট ডাকা হয়েছে।
টাঙ্গাইল মেডিকেল কলেজ এবং হাসপাতালের সকল চিকিৎসক,শিক্ষার্থী,নার্স,কর্মচারী-কর্মকর্তা উল্লেখিত দাবিদাওয়ার সাথে একাত্মতা পোষণ করেছেন।