Dr OMAR FARUK RUBEL

Dr OMAR FARUK RUBEL শারীরিক যে কোন সমস্যার জন্য যোগাযোগ করুন ০১৭৫২৯৮৮৪৬৭
(1)

02/08/2026
ইসলামে সন্তানের প্রতি পিতা-মাতার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সন্তানকে একটি আমানত হিসেবে দিয়েছেন, তাই তা...
25/07/2026

ইসলামে সন্তানের প্রতি পিতা-মাতার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সন্তানকে একটি আমানত হিসেবে দিয়েছেন, তাই তাদের সঠিকভাবে লালন-পালন করা পিতা-মাতার কর্তব্য।
সন্তানের প্রতি পিতা-মাতার প্রধান দায়িত্ব
সৎ ও দ্বীনদার জীবন গঠনের শিক্ষা দেওয়া
সন্তানকে ঈমান, তাওহীদ, সালাত, কুরআন, নৈতিকতা ও ইসলামী আদব-কায়দা শেখানো।
আল্লাহ বলেন:
"হে ঈমানদারগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর।" (সূরা আত-তাহরীম ৬৬:৬)
হালাল উপার্জন থেকে ভরণ-পোষণ করা
সন্তানের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করা।
রাসূল ﷺ বলেছেন:
"মানুষের জন্য সবচেয়ে উত্তম ব্যয় হলো সে তার পরিবারের জন্য যা ব্যয় করে।" (সহিহ মুসলিম)
উত্তম নাম রাখা
সন্তানের জন্মের পর সুন্দর ও অর্থবহ ইসলামী নাম রাখা।
ভালো শিক্ষা ও চরিত্র গঠন
শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, সততা, আমানতদারি, দয়া, শিষ্টাচার ও সত্যবাদিতা শেখানো।
ন্যায়বিচার করা
একাধিক সন্তানের মধ্যে ভালোবাসা, উপহার ও আচরণে বৈষম্য না করা।
রাসূল ﷺ সন্তানদের মধ্যে ন্যায়বিচারের নির্দেশ দিয়েছেন। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)
সৎ পরিবেশ নিশ্চিত করা
ভালো বন্ধু, ভালো শিক্ষা ও ভালো পরিবেশে বড় হওয়ার সুযোগ করে দেওয়া।
দোয়া করা
সন্তানের হেদায়েত, ঈমান ও কল্যাণের জন্য নিয়মিত দোয়া করা।
কুরআনে মুমিনদের দোয়া:
"হে আমাদের রব! আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকীদের নেতা বানান।" (সূরা আল-ফুরকান ২৫:৭৪)
প্রাপ্তবয়স্ক হলে সৎ জীবনসঙ্গী নির্বাচনে সহায়তা করা
উপযুক্ত সময়ে সন্তানের বিয়ের ব্যবস্থা করা এবং তাকে হারাম থেকে বাঁচাতে সহায়তা করা।
অবহেলার পরিণতি
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল (রাখাল), এবং প্রত্যেককেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।" (সহিহ বুখারি, সহিহ মুসলিম)
অর্থাৎ, পিতা-মাতাকে আল্লাহর কাছে সন্তানের লালন-পালন, শিক্ষা ও চরিত্র গঠনের ব্যাপারে জবাবদিহি করতে হবে।
সারসংক্ষেপে, সন্তানের প্রতি পিতা-মাতার দায়িত্ব শুধু তাকে জন্ম দেওয়া বা ভরণ-পোষণ করা নয়; বরং তাকে ঈমানদার, সৎচরিত্রবান, শিক্ষিত এবং সমাজের কল্যাণকর মানুষ হিসেবে গড়ে তোলাই ইসলামের দৃষ্টিতে তাদের অন্যতম বড় দায়িত্ব।

গীবত (পরনিন্দা) কী?কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী, গীবত হলো—আপনার কোনো মুসলিম ভাই বা বোনের অনুপস্থিতিতে তার এমন দোষ বা বিষয...
24/07/2026

গীবত (পরনিন্দা) কী?
কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী, গীবত হলো—আপনার কোনো মুসলিম ভাই বা বোনের অনুপস্থিতিতে তার এমন দোষ বা বিষয় উল্লেখ করা, যা সে শুনলে অপছন্দ করবে; যদিও কথাটি সত্য হয়।
হাদিসে গীবতের সংজ্ঞা
Sahih Muslim-এ বর্ণিত আছে, রাসুল ﷺ বলেছেন:
"তোমরা কি জানো গীবত কী?"
সাহাবিরা বললেন, "আল্লাহ ও তাঁর রাসুলই ভালো জানেন।"
তিনি বললেন, "তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে।"
জিজ্ঞাসা করা হলো, "যদি কথাটি সত্য হয়?"
তিনি বললেন, "যদি তা সত্য হয়, তবে সেটাই গীবত। আর যদি সত্য না হয়, তবে তা অপবাদ (বুহতান)।"
কোরআনে গীবত সম্পর্কে
আল্লাহ তাআলা বলেন:
"তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে। আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তাওবা কবুলকারী, পরম দয়ালু।" — Quran, সূরা আল-হুজুরাত ৪৯:১২
এ আয়াতে গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য কাজের সঙ্গে তুলনা করা হয়েছে।
গীবতের ভয়াবহ শাস্তি
কঠোরভাবে নিষিদ্ধ (হারাম)।
কিয়ামতের দিন গীবতকারীর নেক আমল যার গীবত করা হয়েছে তাকে দিয়ে দেওয়া হবে। নেকি শেষ হয়ে গেলে তার গুনাহ গীবতকারীর ওপর চাপানো হবে। (সহিহ হাদিসে এসেছে।)
রাসুল ﷺ মিরাজের রাতে এমন কিছু লোককে দেখেছিলেন, যারা নিজেদের মুখ ও বুক নখ দিয়ে আঁচড়াচ্ছিল। জিবরাইল (আ.) বললেন, এরা দুনিয়ায় মানুষের গীবত করত এবং তাদের সম্মান নষ্ট করত। (আবু দাউদ)
গীবত থেকে বাঁচার উপায়
কথা বলার আগে ভাবুন, এটি কি আল্লাহর সন্তুষ্টির জন্য?
অন্যের দোষ আলোচনা না করে নিজের সংশোধনে মনোযোগ দিন।
কেউ গীবত শুরু করলে বিষয় পরিবর্তন করুন বা তাকে বিরত থাকতে বলুন।
যদি গীবত হয়ে যায়, তাহলে আন্তরিকভাবে আল্লাহর কাছে তাওবা করুন এবং সম্ভব হলে যার গীবত করেছেন তার কাছে ক্ষমা চান (যদি এতে আরও বড় ক্ষতি বা ফিতনা না হয়)।
আল্লাহ আমাদের সবাইকে গীবতের মতো বড় গুনাহ থেকে হেফাজত করুন। আমীন।

জিহ্বা বা জিভের রং দেখে কিভাবে স্বাস্থ্য সমস্যা নির্ণয় করবেনহয়ত লক্ষ্য করে থাকবেন যে, কোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে চিকি...
23/04/2026

জিহ্বা বা জিভের রং দেখে কিভাবে স্বাস্থ্য সমস্যা নির্ণয় করবেন

হয়ত লক্ষ্য করে থাকবেন যে, কোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে চিকিত্সকের নিকট গেলে তারা প্রায়ই রোগীদেরকে জিহ্বা বের করে দেখাতে বলেন। এতে দেখা যায় অনেকই আবার বেশ বিব্রতবোধ করেন। কিন্তু আপনি জানেন কি ? জিহ্বাও দিয়ে থাকে আমাদের নানান শারীরিক সমস্যার পূর্বাবাস। অর্থাৎ জিহ্বা রং কিংবা অবস্থা দেখেই দেহের নানান রকম শারীরিক সমস্যা সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায় । আসুন এ সম্পর্কে আজ বিস্তারিত জেনে নেই।

জিহ্বার জড়তা :-

আপনি যদি জিহ্বায় জড়তা অনুভব করেন কিংবা আপনার কাছে জিহ্বা অবশ মনে হয় তাহলে বুঝবেন সেটা মস্তিষ্কের কোনো সমস্যার কারণে হতে পারে। স্ট্রোক অথবা নার্ভের কোনো সমস্যার কারণে এধরণের অনুভুতি হতে পারে আপনার।



লালচে দানাদার জিহ্বা :-

আপনার জিহ্বা যদি লালচে অথবা গাঢ় গোলাপি বর্ণ ধারণ করে এবং জিহ্বায় স্ট্রবেরির দানার মতো ছোট ছোট দানা অনুভব করেন তাহলে দু'ধরনের শারীরিক সমস্যা থাকতে পারে আপনার।

জ্বরের কারণে জিহ্বা লাল এবং দানাদার হয়ে যায় অনেক সময়। ফলিক এসিড ও ভিটামিন বি ১২ এর অভাবেই জিহ্বা এমন লালচে দানাদার হতে পারে।

সাদাটে রঙের জিহ্বা :-

আপনার জিহ্বা যদি সাদাটে বর্ণ ধারণ করে থাকে এবং জিহ্বার উপরে সাদা রুক্ষ আবরণ থাকে যা পরিষ্কার করলেও যেতে চায় না তাহলে বুঝবেন আপনার শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে। পানির অভাবে সাধারণত মানুষের জিহ্বা সাদাটে বর্ণ ধারণ করে থাকে। এক্ষেত্রে বেশি করে পানি পান করলেই এই সাদাটে ভাব ধীরে ধীরে দূর হয়ে যায়।



ফ্যাকাসে গোলাপি জিহ্বা :-

যদি জিহ্বা ফ্যাকাসে বর্ণের হয় তাহলে ধরে নিবেন আপনার রক্তশূন্যতা থাকার সম্ভাবনা রয়েছে। শরীরে রক্ত কম থাকলে সাধারণত জিহ্বার রং ফ্যাকাশে দেখায়। তাই জিহ্বা যদি ফ্যাকাশে গোলাপি মনে হয় তাহলে রক্তশূন্যতা আছে কিনা সেটা পরীক্ষা করিয়ে নিন।



জিহ্বায় খয়েরী রঙের দাগ :-

কখনো যদি আপনার জিহ্বার একটি স্থানে বেশ গাঢ় খয়েরী দাগ দেখা দেয় তখন কাল বিলম্ব না করে জরুরী ভিত্তিতে চিকিত্সকের শরণাপন্ন হবেন । কারণ এধরনের দাগ হতে পারে ক্যান্সারের লক্ষণ। তাই এ বিষয়ে কোনো প্রকার অবহেলা করা আদৌ উচিত নয়।

প্রাকৃতিক উপায়ে প্রসুতি মায়েদের বুকের দুধ বৃদ্ধি করবেন কিভাবেআমাদের দেশে প্রায় ৮৫% মায়েরা মনের সন্দেহের কারণেই অভিযো...
22/04/2026

প্রাকৃতিক উপায়ে প্রসুতি মায়েদের বুকের দুধ বৃদ্ধি করবেন কিভাবে

আমাদের দেশে প্রায় ৮৫% মায়েরা মনের সন্দেহের কারণেই অভিযোগ করে বসেন যে বুকের দুধ তার সন্তান ঠিক মত পাচ্ছে না, এ ধরনের কোনো সমস্যা থাকলে এমনিতেই তা ঠিক হয়ে যাওয়ার কথা যদি প্রসুতি মাকে উত্সাহ দিয়ে তার মানসিক চাপটা কমিয়ে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যায় অর্থাৎ স্ট্রেস হরমোনের পরিমান যে কোন উপায়ে কমানোটাই হচ্ছে এর উত্তম মাধ্যম। তারপরও নিচের ব্যাবস্থা সমূহ ৫/৭ দিন করে নিতে পারলে দেখবেন মায়ের বুকের দুধ বৃদ্ধি পাচ্ছে।



সর্ব প্রথম প্রসুতি মাকে স্ট্রেস কমাতে হবে। এক্ষেত্রে সামাজিক কোন কারণে হলেও তা বুঝিয়ে দূর করার চেস্টা করতে হবে অন্তত তার শিশুর সুন্দর ভবিষ্যতের জন্য। কারণ অনেক সময়ই দেখা যায় মেয়ে সন্তান জন্ম নিলে পরিবারের পক্ষ থেকে কিছু অবেহালা জনিত ব্যাবহার, স্বামীর সন্তান বা মায়ের প্রতি ভালবাসার কিছুটা অনিহা ...........ইত্যাদি লক্ষ্য করা যায়। এধরনের সংকীর্ণতা পরিহার করে প্রসুতি মাকে উত্সাহ দিয়ে তার যাবতীয় মানুষিক চাপ দূর করতে হবে।



সেই সাথে মাকে প্রতিদিন কম পক্ষে ১৮০০ ক্যালরি ক্ষমতা সম্পন্ন খাবার খাওয়াতে হবে । অবশ্যই আর ও ভাল হবে যদি যে সব খাবারে উচ্চ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, দুধ ও ডিম জাতীয় খাবার, প্রচুর ভিটামিন যোক্ত ফল, এবং উন্নত মানের কিছু লতা পাতা জাতীয় শাঁক ও তরকারী, লবণাক্ত মাছ বা সারটিন জাতীয় মাছ, বাদামী চাল, চর্বিহীন মাংস, এবং কচি মুরগের বাচ্চা ইত্যাদি নিজ সাধ্যমত খাওানোর চেস্টা করা উচিত।


এরপরও যদি দেখা যায় মায়ের বুকে বেশী দুধ ভালো আসছেনা যা কোন অসুখের কারণেও হতে পারে, তা হলে আপনার হোমিওপ্যাথের পরামর্শ নিন। তাছাড়া নবজাতক যদি মায়েদের বুকের দুধ না পায় সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিত্সায় মায়েদের বুকের দুধ বাড়ানোর সুন্দর সমাধান রয়েছে। তাই সে ক্ষেত্রে আপনি পার্শ্ব প্রতিক্রিয়াহীন হোমিও চিকিত্সা নিতে পারেন যা আপনার এবং আপনার সন্তান দু' জনের জন্যই মঙ্গলজনক। কারণ হোমিওপ্যাথি হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ এবং প্রাকৃতিক।

মানুষ আপনাকে তথনই খুঁজবে যখন তার প্রয়োজন।🤫🤫🤔🤭
24/03/2026

মানুষ আপনাকে তথনই খুঁজবে যখন তার প্রয়োজন।🤫🤫🤔🤭

Address

Maa Homeo Health Care Center Bamnachara Rashid Market Bajra Road Ulipur Kurigram
Ulipur

Opening Hours

Monday 09:00 - 12:00
16:00 - 22:00
Tuesday 10:00 - 12:00
16:00 - 21:00
Wednesday 09:00 - 12:00
16:00 - 21:00
Thursday 10:00 - 12:00
16:00 - 22:00
Friday 16:00 - 22:00
Saturday 10:00 - 12:00
16:00 - 21:00
Sunday 09:00 - 12:00
16:00 - 22:00

Telephone

+8801752988467

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr OMAR FARUK RUBEL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr OMAR FARUK RUBEL:

Shortcuts

Share