19/03/2026
যে কোন কাজে কোন তাড়াহুড়া নয়, নো শর্ট কাটস।
অনেকেই সারা বছর পড়া লিখা না করে পরীক্ষার আগে সাজেশান খোঁজেন – কিভাবে কম পড়ে পরীক্ষায় পাশ করা যায়। পরে দেখা যায় প্রশ্ন কমন পরে নাই কারণ সে শর্টকাট খুঁজেছে।
শর্টকাটে চাকরী, শর্টকাটে প্রেম অতো সময় দেয়া যাবে না, দ্রুত টাকা কামাই করতে হবে, অল্প সময়ে বিত্তশালী হতে হবে – এ যেন এক সর্বনাশা অস্থির প্রতিযোগিতা। আর এই অসুস্থ প্রতিযোগিতা মানুষকে লোভী ও ভুল পথে পা বাড়াতে প্ররোচিত করে। যা কখনো টিকে না এবং সর্বনাশ ডেকে আনে।
কে অতি দ্রুত কি করে ফেলেছে – এটা কোন উদারণ হতে পারে না। কিছু দিন পরে দেখবেন ভেঙে পড়েছে, কারণ তিনি ফাউন্ডশন ছাড়াই ছুটেছেন। তাড়াহুড়া করে বা শর্টকাটে কোন কিছু টেকে না।
রাতারাতি কোন ফল পেতে চাইলে, সেটা কাঁচা থাকে, তাতে ফরমালিন বা ভেজাল দিতে হয় পাকানোর জন্য কিন্তু ওটা কখনো সুস্বাদু হয় না, শরীরের জন্য ক্ষতিকারক হয়। জীবনের ক্ষেত্রেও তাই যতটুকু সময় দরকার তা ধৈর্য নিয়ে পরিশ্রম করে, মেধা ও দক্ষতা দিয়ে সফলতা পেতে হয়।
লাইফে শর্ট কাট বলে কিছু নেই, এটা একটা ল......ম্বা রেস, দ্রুত দৌড়ে দম শেষ করে ফেলা যাবে না।............................. Engr Md Fazlay Alahi ( CEO, Fala Fashion) . .... Website : www.falagroupbd.com ....................... .. Page link : https://www.facebook.com/share/1CYvusBbj3/ Online E-commerce Sales. whats up : 01635311460