05/04/2025
নার্সিং ভর্তি আবেদন ও কোর্স বাছাই সিদ্ধান্ত
নতুনরা যারা নার্সিং ভর্তি হতে চান আপনাদের জন্য আবেদন করার শেষ সময় ৬ এপ্রিল, আর মাত্র ৩ দিন।
১. আপনি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারিতে যেকোনো গ্রুপ থেকে আসতে পারেন, এটা তিন বছর মেয়াদি কোর্স এবং ছয় মাস ইন্টার্নশিপ
সুবিধা - আপনার ফ্রেন্ডদের থেকে কম সময়ে সরকারি দশম গ্রেডের চাকরিতে আবেদনের জন্য এলিজিবল হবেন।
- এটা করেও আপনি ইউএসএর জন্য লাইসেন্সিং এক্সাম NCLEX দিতে পারবেন।
অসুবিধা - নার্সিং বাদে অন্য ডিপার্টমেন্টে আবেদনের সুযোগ পাবেন না। (যদি ডিগ্রি সমমান দেয় তাহলে হয়তবা পারবেন) , দশম গ্রেড পেলেও লোকে আন্ডারগ্রাজুয়েট বলবে যদিও পরে ২ বছরের পোস্ট বেসিক বিএসসি করতে পারবেন। তারপর আবার এমএসএন, পিএইচডি সব করতে পারবেন।
২। বিএসসি ইন নার্সিং করতে হলে দুইটাতেই( এসএসসি ও এইচএসসি) আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে এবং মিনিমাম ৩ পয়েন্ট করে টোটাল ৭ লাগবে ( রেজাল্ট যত ভালো হবে তত সম্ভাবনা বেশি ) । এটা চার বছর কোর্স ও ছয় মাস ইন্টার্নশিপ।
সুবিধা - নার্সিং ছাড়াও বিসিএস , ব্যাংকসহ সব ডিপার্টমেন্টে আবেদনের সুযোগ পাবেন, নিজেকে গ্রাজুয়েট পরিচয় দিতে পারবেন ( যদিও সরকার গ্রাজুয়েটের মর্যাদা দিচ্ছে না, সরকরি চাকরির বেলায় এসএসসি+ ৪ বছর বাংলা মাধ্যমে ডিপ্লোমাধারী (কৃষি ডিপ্লোমা, পলিটেকনিক ডিপ্লোমা) সমান গ্রেডে জব করতে হবে যদি সরকারি চাকরি হয়।
দুর্ভাগ্যবশত এখনও অন্য গ্রাজুয়েটদের মতো সরাসরি নবম গ্রেডে এন্ট্রি নিয়োগ চালু হয়নি, আশা করি সরকার খুব তাড়াতাড়ি বিসিএস অথবা নন ক্যাডারের মাধ্যমে এটা করে ফেলবে।
৩. আরেকটা কোর্স আছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, তিন বছর মেয়াদি কোর্স ও ছয় মাস ইন্টার্নশিপ।
সুবিধা - এটা শুধুমাত্র মা ও শিশু বিষয়কে তাই তিন বছর একই ডিপার্টমেন্টে থাকায় আপনি সে বিষয়ে মোটামুটি এক্সপার্ট হয়ে যাবেন ।
অসুবিধা - সরকারি নিয়োগ সার্কুলার কম, বিদেশে যাওয়ার সুযোগ কম, বেসরকারি জব পাওয়ার সুযোগ কম ( মামা খালু থাকলে ব্যাপার না)
৪ক. সরকারি নার্সিংয়ে পড়ার সুবিধা: সরকারিভাবে সুযোগ পেতে হলে আপনাকে ভর্তি পরীক্ষায় ভালো মার্ক এবং ভালো রেজাল্টের সমন্বয়ে একটা ভালো স্কোর পেতে হবে।