You Can Yoga

You Can Yoga When you have a dream, you've got to grab it and never let go.
(1)

Make time for yourself every day. We all know that health is wealth, so we must take care of it.Today's lesson is for th...
23/03/2026

Make time for yourself every day. We all know that health is wealth, so we must take care of it.
Today's lesson is for those who are very busy with their office and cannot find time due to work pressure.
Give yourself just 20 minutes every day and stay healthy.

So let's begin ...
1.
> Heads ups and Down 10 times .
> Heads turning 5 times clock wise and 5 times anti clock wise .
2.
> First, stand straight with both feet together.
> Raise your right hand up and Bend left side . (count 1-2-3-4-5) hands down .
> Then raise your left hand up and bend right side .(count 1-2-3-4-5) hands down .
Do this 3 times .

3.
Hips round clockwise 10 times and anti clockwise 10 times.
4.

Stand up straight and Bend forward from the waist and try to touch the ground (try as much as you can, it will gradually become a habit).
Stand up straight again From the waist to the back (Back bend)
do this 5 - 10 times
POST 1
The post will continue
Write in the comment box

পাশ্চাত্য দর্শনের গুরু সক্রেটিসের অমর বাণী, ‘নিজেকে জানো’ আর বাউলের দেহতত্ত্বের মধ্যে মিল সচেতন পাঠক মাত্রেরই দৃষ্টিগোচর...
18/02/2026

পাশ্চাত্য দর্শনের গুরু সক্রেটিসের অমর বাণী, ‘নিজেকে জানো’ আর বাউলের দেহতত্ত্বের মধ্যে মিল সচেতন পাঠক মাত্রেরই দৃষ্টিগোচর হবে। যা নেই দেহ ভান্ডে, তা নেই বিশ্ব ব্রহ্মান্ডে। তাই সৃষ্টি রহস্যের খোঁজ করতে হলে এ দেহের মাঝেই খুঁজতে হবে। লালন সাঁই এর ভাষায়,

"এই দেহের মাঝে নদী আছে
সেই নদীতে নৌকা চলছে
ছয় জনাতে গুণ টানিছে,
হাল ধরেছে একজনা।।
দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা।।"

বাউল মনে করে দেহের ভেতরে অর্থাৎ আমাদের চেতনার মাঝেই পরম সত্য লুকিয়ে আছে, সেটাকে খুঁজে বের করতে হবে। বাহিরে সত্য খুঁজে লাভ নেই, তাতে কেবল ধাঁধায় পড়তে হয়। ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা এবং আমাদের চিন্তার ক্যাটেগরিক্যাল কাঠামো দিয়ে সত্যকে জানা অসম্ভব। আমাদের সত্ত্বা যেহেতু দেহের কাঠামোতে আবদ্ধ তখন সত্যকে জানতে হলে এ দেহটাকে আগে জানতে হবে। মানব দেহ প্রকৃতির সবচেয়ে জটিল গ্যাজেট এবং সেটা আমাদের নিয়ন্ত্রণাধীন। একে সঠিকভাবে পরিচালনা এবং তার নাড়ী-নক্ষত্র সম্বন্ধে একটা ভালো বোঝাপড়া না থাকলে সকল বাহ্যিক জ্ঞান বৃথা, কারন যার কাছের জিনিসটাই জানা হল না সে দূরের বিষয় নিয়ে কথা বলে কিভাবে। নিজেকেই যার জানা হল না, সে কিভাবে পরকে নিয়ে মন্তব্য করে? কিন্তু এ কাছের মানুষকে চেনাটা সহজ কাজ নয়। ষড়রিপুর জাল দিয়ে তাকে ঘেরা আছে, তারা সহজে জানতে বাধা দেবেই । তাই জানার জন্য প্রথম ধাপ হল এতে ডুব দেয়া।
কাছের মানুষ, অন্তর্যামী, অন্তরঙ্গকে ডাকার জন্য দূরে কোথাও যাবার বা হই-হট্টগোল করার দরকার নেই। লালনের ভাষায়,

“ কাছের মানুষ ডাকছ কেন শোর করে।।
তুই যেখানে সেও সেখানে, খুঁজে বেড়াও কারেরে।।"

দুনিয়ার প্রাচীনতম গ্রন্থ বেদ। চার বেদে চারটি বাক্য আছে যেগুলো মহাবাক্য নামে পরিচিত। এ মহাবাক্যগুলোতে মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্বের কথা বলা আছে।

# ঋকবেদ এ আছে-
প্রজ্ঞানাম ব্রহ্মা – ব্রহ্মজ্ঞানই ব্রহ্মা, অর্থাৎ, ব্রহ্মের জ্ঞান থেকে ব্রহ্মকে আলাদা করা যায় না।

# অথর্ববেদ মতে-
অয়মাত্মা ব্রহ্মা – আত্মাই ব্রহ্ম ; আমার আত্মার সাথে পরমাত্মা সম্পর্কিত।

# সামবেদে আছে ঋষি উদ্দালকের ছেলে শ্বেতকেতু বাবার কাছে প্রশ্ন করে, বাবা ঈশ্বর কী রকম, তাঁর স্বরূপ কী? জবাবে ঋষি উদ্দালক মহাবাক্যটি বলেন-
তত্ ত্বম আসি- তুমিই সে ।

# যযুরবেদ অনুসারে-
❤️ অহম ব্রহ্মাস্মি – আমিই ব্রহ্মা, অর্থাৎ অহম বা ‘আমি’ রুপে যে কর্তাসত্ত্বা বিরাজ করে তিনিই ব্রহ্মা।

আমাদের সময়ে এসে লেখক, দার্শনিক জিড্ডু কৃষ্ণমূর্তি বলেন, ” I was an atheist, until I realized I am God”। ঠিক একই উপলব্ধি না হলেও যুগে, যুগে নানা দেশের সূফি, সাধক, লেখক, ধর্মগুরু, দার্শনিকেরা একই কথা বলে গেছেন। "আপনার মাঝে আপনাকে, বিশ্বজগতকে খুঁজে পেতে হবে।" The truth is not out there, সত্য বলে কিছু থাকলে তা মানুষের মধ্যেই আছে। সত্যের সন্ধানে রত হলে এটা না জেনে আমাদের নিস্তার নেই।
বাউলের কঠোর উচ্চারণ, আমি সত্য না হলে গুরু সত্য হতে পারে না। ‘স্বরূপে রুপ আছে গিলটি করা’, আমার মাঝ দিয়েই জগতকে দেখতে হবে।

ভারতীয় দর্শন ও যোগশাস্ত্রে, বিশেষত তৈত্তিরীয় উপনিষদে, পঞ্চকোষ হলো আত্মাকে আবৃত করে রাখা মানুষের অস্তিত্বের পাঁচটি স্তর...
06/02/2026

ভারতীয় দর্শন ও যোগশাস্ত্রে, বিশেষত তৈত্তিরীয় উপনিষদে, পঞ্চকোষ হলো আত্মাকে আবৃত করে রাখা মানুষের অস্তিত্বের পাঁচটি স্তর বা আবরণ ।
এই পাঁচটি কোষ (অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়) মানুষের শারীরিক, মানসিক, বুদ্ধিগত ও আধ্যাত্মিক দিকগুলোকে বোঝায় এবং এগুলোর বিশ্লেষণ করে আত্মোপলব্ধি বা প্রকৃত স্বরূপ জানা যায় ।
→ → পঞ্চকোষের বিবরণ নিচে দেওয়া হলো: ↓↓
১. অন্নময় কোষ (Physical Body): এটি সবচেয়ে বাইরের এবং স্থূল স্তর, যা খাদ্য দ্বারা পুষ্ট ও গঠিত । এটি অস্থি, মজ্জা, মেদ, ত্বক ও মাংস নিয়ে গঠিত শরীর । অর্থাৎ আমরা যেমন খাদ্য গ্রহণ করছি , শরীর সেই ভাবেই তৈরি হচ্ছে ।
২. প্রাণময় কোষ (Energy Body): অন্নময় কোষের ভেতরের স্তর, যা প্রাণশক্তি বা এনার্জি বহন করে । এটি শ্বাস-প্রশ্বাস এবং শরীরের অভ্যন্তরীণ ক্রিয়া নিয়ন্ত্রণ করে। অর্থাৎ প্রানবায়ু ছাড়া আমরা নেই ...
৩. মনোময় কোষ (Emotional/Mental Body): এটি অনুভূতি ও ইচ্ছাশক্তির স্তর । মন, আবেগ, চিন্তাভাবনা ও বুদ্ধি এখানে কাজ করে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ।

৪. বিজ্ঞানময় কোষ (Intellectual Body): এটি বুদ্ধি, জ্ঞান ও বিচার ক্ষমতার স্তর । এটি যুক্তি এবং সঠিক-ভুল নির্ধারণ করতে সাহায্য করে।

৫. আনন্দময় কোষ (Bliss Body): এটি সবচেয়ে গভীর ও সূক্ষ্ম স্তর, যা আত্মশুদ্ধি ও প্রকৃত আনন্দের উৎস । এটি মানুষের প্রকৃত স্বরূপের কাছাকাছি। দিনের শেষে পর্যাপ্ত ঘুম প্রয়োজন ।

এই কোষগুলি বাইরের থেকে ভেতরের দিকে ক্রমান্বয়ে অবস্থান করে। যোগসাধনার মাধ্যমে এই স্তরগুলি অতিক্রম করে মানুষ পরমাত্মার উপলব্ধি করতে পারে।
আরও বিশদে জানতে চাইলে কমেন্ট বক্সে লিখুন ।

কোমর ব্যথা কমানোর সেরা কয়েকটি ব্যায়াম নিচে দেওয়া হলো: যোগব্যায়াম ম্যাট বা সমতল মেঝেতে চিত হয়ে শুয়ে পড়ুন। হাত শরীরের...
06/02/2026

কোমর ব্যথা কমানোর সেরা কয়েকটি ব্যায়াম নিচে দেওয়া হলো:
যোগব্যায়াম ম্যাট বা সমতল মেঝেতে চিত হয়ে শুয়ে পড়ুন। হাত শরীরের দুপাশে বা নিতম্বের নিচে রাখুন
→ ব্রিজিং (Bridging Exercise): চিত হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করে পায়ের পাতা মেঝেতে রাখুন। এবার কোমর এবং নিতম্ব ধীরে ধীরে মাটির থেকে উপরে তুলুন। কাঁধ থেকে হাঁটু পর্যন্ত একটি সরল রেখায় রাখার চেষ্টা করুন । ১ থেকে ৫ গুনুন , আবার ছেড়ে দিন । পুনরায় করুন ৩-৪ বার । উপরে দেওয়া ছবির মতো ।

→ লেগ রাইজ (Leg Raise) ; হলো একটি কার্যকর বডিওয়েট ব্যায়াম যা মূলত তলপেট (Lower Abs), হিপ ফ্লেক্সর এবং কোরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এটি করতে পিঠ সোজা করে শুয়ে পা সোজা রেখে ধীরে ধীরে ৯০ ডিগ্রি কোণে তুলে আবার নামাতে হয়, তবে পা মাটিতে স্পর্শ করা যাবে না । এটি নিয়মিত করলে পেটের মেদ কমে এবং কোমর সুস্থ থাকে এবং ব্যথা কমে । ১ থেকে ৫ গুনুন , আবার ছেড়ে দিন । পুনরায় করুন ৩-৪ বার ।
→ ক্যাট-ক্যামেল স্ট্রেচ (Cat-Camel Stretch): হাঁটু ও হাতের ওপর ভর দিয়ে (চার হাত-পায়ে) হয়ে বসুন। ধীরে ধীরে পিঠ উপরের দিকে বাঁকান (বিড়ালের মতো) এবং শ্বাস ছাড়ুন। তারপর বিপরীতভাবে কোমর নিচু করুন ও বুক উপরের দিকে তুলুন । ৫ থেকে ১০ বার করতে পারেন ।

অনুশীলন করে কমেন্ট বক্সে ছবি দিন । দেখে জানাবো ঠিক আছে কি না :-)

অনেকেই কষ্ট পাচ্ছেন কোমর ব্যথায় ... উপশমের সহজ উপায় জেনে নিন । তবে এই ব্যথার প্রকারভেদ আছে ... আগে কারণগুলি দেখে নিন এবং...
06/02/2026

অনেকেই কষ্ট পাচ্ছেন কোমর ব্যথায় ...
উপশমের সহজ উপায় জেনে নিন ।
তবে এই ব্যথার প্রকারভেদ আছে ... আগে কারণগুলি দেখে নিন এবং কমেন্টে জানান আপনার ব্যথার সঠিক কারণ । সঠিক কারণ জানতে পারলে , সঠিক ব্যায়াম করে নিজে সুস্থ থাকুন ।
**********************************************
কোমরে ব্যথার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে
> পেশিতে টান,
> ভুল ভঙ্গিতে দীর্ঘক্ষণ বসে কাজ করা,
> ভারী জিনিস তোলা,
> মেরুদণ্ডের হাড় ক্ষয় (Spondylosis),
> ডিস্ক সরে যাওয়া (Slip Disc),
> অতিরিক্ত ওজন এবং ক্যালসিয়ামের অভাব। ..এছাড়া কিডনি সমস্যা, হঠাৎ পড়ে গিয়ে আঘাত পাওয়া বা নিষ্ক্রিয় জীবনযাপনও কোমরের ব্যথার বড় কারণ ।।
→ কোমরে ব্যথা হওয়ার সাধারণ কারণগুলো বিস্তারিতভাবে নিচে দেওয়া হলো:
→ ভুল ভঙ্গি (Poor Posture): দীর্ঘক্ষণ সোজা হয়ে না বসে কুঁজো হয়ে বসে কাজ করা, বিশেষ করে কম্পিউটারের সামনে বা ডেস্কে দীর্ঘ সময় বসে থাকলে কোমরে চাপ পড়ে ।
→ পেশিতে টান (Muscle Strain/Sprain): ভারী কোনো বস্তু হঠাৎ করে বা ভুলভাবে তোলা, কিংবা হঠাৎ করে শরীর মোচড়ানোর ফলে পিঠের পেশি বা লিগামেন্টে টান লাগতে পারে ।

→ মেরুদণ্ডের সমস্যা (Spinal Problems):
ডিস্ক প্রোলাপ্স বা হার্নিয়েটেড ডিস্ক: মেরুদণ্ডের দুটি হাড়ের মাঝখানের ডিস্ক সরে গিয়ে নার্ভের ওপর চাপ সৃষ্টি করলে তীব্র ব্যথা হয় ।

→ স্পন্ডিলোসিস: বয়সের সাথে সাথে বা মেরুদণ্ডের ক্ষয়ের কারণে এই সমস্যা হয় ।

→ অতিরিক্ত ওজন: শরীরের অতিরিক্ত ওজনের কারণে মেরুদণ্ডের নিচের অংশে প্রতিনিয়ত চাপ পড়ে, যা ব্যথা তৈরি করে।

→ নিষ্ক্রিয় জীবনযাপন: শারীরিক ব্যায়ামের অভাব এবং দুর্বল কোর (core) পেশি মেরুদণ্ডকে সঠিক সহায়তা প্রদান করতে পারে না, ফলে ব্যথা হয়

→ অস্টিওপোরোসিস (Osteoporosis): বয়স বাড়ার সাথে সাথে হাড়ের ঘনত্ব কমে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায় ।

অন্যান্য কারণ: কিডনির সমস্যা, কোমরে আঘাত, পিরিফর্মিস সিনড্রোম, এমনকি মানসিক চাপ ও বিষণ্ণতার কারণেও কোমর ব্যথা হতে পারে ।

সতর্কতা: ব্যথা তীব্র হলে, পায়ে ছড়িয়ে পড়লে, অথবা অসাড়তা থাকলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে ।
Continue 1

🧘‍♀️🌿 ১.৫ লক্ষ ওয়েলনেস–যোগ প্রশিক্ষক গড়বে কেন্দ্রআয়ুষে যুগান্তকারী ঘোষণা বাজেটে, যোগ–আয়ুর্বেদে বিশ্ব ‘ওয়েলনেস হাব’ হওয়া...
03/02/2026

🧘‍♀️🌿 ১.৫ লক্ষ ওয়েলনেস–যোগ প্রশিক্ষক গড়বে কেন্দ্র

আয়ুষে যুগান্তকারী ঘোষণা বাজেটে, যোগ–আয়ুর্বেদে বিশ্ব ‘ওয়েলনেস হাব’ হওয়ার পথে ভারত

ভারতের প্রাচীন চিকিৎসা ও যোগচর্চাকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় তুলতে ২০২৬-২৭-এর কেন্দ্রীয় বাজেটে বড় দিশা দেখাল কেন্দ্র। সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী Nirmala Sitharaman ঘোষণা করলেন—আয়ুষ (AYUSH) ক্ষেত্রকে সামনে রেখে বিপুল কর্মসংস্থান, গবেষণা ও মেডিক্যাল ট্যুরিজম জোরদার করা হবে। 🏛️

🔹 ১.৫ লক্ষ ওয়েলনেস ও যোগ প্রশিক্ষক
দেশে ও বিদেশে বাড়তে থাকা চাহিদা মেটাতে ১.৫ লক্ষ ওয়েলনেস–যোগ প্রশিক্ষক (কেয়ারগিভার) তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, আগামী পাঁচ বছরে ১ লক্ষ অ্যালাইড হেলথ প্রফেশনাল প্রশিক্ষণ পাবেন—স্বাস্থ্যখাতে কাজের নতুন দরজা খুলবে। 👩‍⚕️👨‍⚕️

🔹 তিনটি নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ
এমসের আদলে তিনটি নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ (AIIA) স্থাপনের ঘোষণা। লক্ষ্য—চিকিৎসা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন। 🧪

🔹 ৫টি আঞ্চলিক মেডিক্যাল ট্যুরিজম হাব
ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসাকে বিদেশি পর্যটকদের কাছে পৌঁছে দিতে ৫টি আঞ্চলিক মেডিক্যাল ট্যুরিজম হাব গড়ে তোলা হবে। এতে আয়ুর্বেদ, যোগ ও আধুনিক চিকিৎসা এক ছাদের নীচে মিলবে। 🌍

🔹 বিজ্ঞানভিত্তিক গ্রহণযোগ্যতা বাড়াতে ক্লিনিক্যাল ট্রায়াল
আয়ুর্বেদিক ওষুধ ও থেরাপির বৈজ্ঞানিক প্রমাণ জোরদার করতে ১,০০০টি স্বীকৃত ক্লিনিক্যাল ট্রায়াল নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা। 🔬

🔹 উত্তর-পূর্বে বিশেষ জোর
উত্তর-পূর্ব ভারতে আয়ুর্বেদ ও আঞ্চলিক ভেষজ গবেষণার জন্য ৭টি নতুন প্রতিষ্ঠান এবং একটি ডিজাইন ইনস্টিটিউট তৈরির প্রস্তাব। 🌱

🔹 ‘অরেঞ্জ ইকোনমি’তে বাজির দান
সরকারের মতে, যোগ–আয়ুর্বেদ নির্ভর এই ‘অরেঞ্জ ইকোনমি’ একদিকে কর্মসংস্থান বাড়াবে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস হবে। প্রাকৃতিক ও সুস্থ জীবনধারার বিশ্বব্যাপী চাহিদাকেই কাজে লাগাতে চায় কেন্দ্র।

সব মিলিয়ে, বাজেট ২০২৬-এ আয়ুষকে কেন্দ্র করে স্বাস্থ্য, কর্মসংস্থান ও বৈশ্বিক স্বীকৃতির স্পষ্ট রোডম্যাপ—ভারতকে বিশ্ব ‘ওয়েলনেস হাব’ বানানোর পথে বড় পদক্ষেপ।

স্মৃতি মুছে যাওয়ার ভয়ংকর অসুখ ডিমেনশিয়া!যে কেউ ডিমেনশিয়ায় আক্রান্ত হতে পারেন। গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডিমেনশিয়া ন...
31/01/2026

স্মৃতি মুছে যাওয়ার ভয়ংকর অসুখ ডিমেনশিয়া!
যে কেউ ডিমেনশিয়ায় আক্রান্ত হতে পারেন। গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডিমেনশিয়া নিয়ে জনস্বাস্থ্য সংক্রান্ত প্রতিক্রিয়ার উপর একটি রিপোর্ট প্রকাশ করেছিল যেখানে দেখা গিয়েছে বিশ্ব জুড়ে ৫৫ মিলিয়ন মানুষ এই রোগ নিয়ে বাঁচছেন এবং প্রতি তিন সেকেন্ডে একজন এই রোগে আক্রান্ত হচ্ছেন।
নিষ্ঠুর এই অসুখে ধীরে ধীরে রোগীর সমস্ত স্মৃতি মুছে যেতে থাকে। খুব নিকটজনকেও মনে রাখতে পারেন না রোগী!...
হু-এর মতে এই রোগই হচ্ছে সপ্তম বৃহৎ কারণ মৃত্যুর, এবং এটার জন্য বয়সকালে অন্যদের উপরে মানুষের নির্ভরতা বাড়তে থাকে। এখনও অনেকেই জানেন না যে এই রোগ কী করে প্রতিরোধ করা যায় বা এই রোগ হলে কী করা উচিত...
আলোচনা করতে চাইলে কমেন্ট বক্সে লিখুন ।
Live link শেয়ার করে দেওয়া হবে ।

দেবী দুর্গা আপনাকে শক্তি, সাহস এবং জ্ঞান দিয়ে আশীর্বাদ করুক। শুভ বিজয়া দশমী।
02/10/2025

দেবী দুর্গা আপনাকে শক্তি, সাহস এবং জ্ঞান দিয়ে আশীর্বাদ করুক।
শুভ বিজয়া দশমী।

সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গার আগমনে মঙ্গল হোক সবার জীবনে। উৎসবের দিনগুলি সবার খুব ভালো কাটুক।।
29/09/2025

সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গার আগমনে মঙ্গল হোক সবার জীবনে। উৎসবের দিনগুলি সবার খুব ভালো কাটুক।।

শিশুর মানসিক স্বাস্থ্য ভালো আছে কি না বুঝবেন কিভাবে ?বর্তমানে মানসিক বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ ...
12/08/2025

শিশুর মানসিক স্বাস্থ্য ভালো আছে কি না বুঝবেন কিভাবে ?
বর্তমানে মানসিক বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে করোনা পরবর্তী মানসিক স্বাস্থ্য ভালো না থাকায় আত্মহত্যা, ডিপ্রেশন, দুশ্চিন্তার মতো মানসিক রোগ বা সমস্যা বেড়ে গেছে।
শিশু বা ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলে পারিবারিক, সামাজিক ও কর্মক্ষেত্রে নিজের সন্তুষ্টির সঙ্গে সঙ্গে সবার সন্তষ্টি অর্জন করতে পারেন।
মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটে মূলত পরিবার থেকেই। কারণ একটি শিশুর প্রথম বিকাশ শুরু হয় পরিবার থেকে। অতি আদর, অবহেলা, অতিশাসন শিশুর স্বাভাবিক বিকাশকে যেমন ব্যহত করে তেমনি পরিমিত আদর, ভালবাসা, শাসন, মর্যাদা ও কাজের স্বীকৃতি শিশুর স্বাভাবিক বিকাশ নিশ্চিত করে। তাই পরিবারগুলোকে সুসংগঠিত হতে হবে আন্তরিকতা সাথে।
শিশুর মানসিক স্বাস্থ্য ঠিক আছে কি না তা পারিবারিকভাবে বোঝার লক্ষণ কী কী?
স্বাভাবিকের চেয়ে বেশি মেজাজি হওয়া, মাঝে মধ্যেই মাথা ও পেট ব্যথার অভিযোগ, ঘুমে ব্যঘাত ও দুঃস্বপ্ন দেখা, স্কুল থেকে দূরে থাকা, সামাজিকতায় লজ্জা পাওয়া, ছোট খাটো বিষয়ে রাগ করা ও ভয় পাওয়া।
কিশোর ও তরুণদের মানসিক অস্থিরতার লক্ষণ হলো আগের অনেক পছন্দের বিষয়ের ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলা, বন্ধুদের সঙ্গে মারামারি, খেলাধুলার অতি আগ্রহ বা অনাগ্রহ, ‘গেইমিং’ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি আসক্ত হওয়া।
মানসিক অস্থিরতা বাড়লে নিজের ক্ষতি হয় এমন কাজ করা, ধূমপান নেশাজাতীয় দ্রব্যের প্রতি আকর্ষণ ও সবশেষে আত্মহত্যার মতো আবেগ মাখা সিদ্ধান্ত।
কেন শিশুদের মানসিক সমস্যা দেখা দেয়?
শিশুদের মধ্যে মানসিক সমস্যা দেখা দিতে পারে বিভিন্ন কারণে। স্কুলে নানা রকমের বাজে ব্যবহার, শিক্ষকদের কাছে বকা খাওয়া, বাবা মায়ের সঙ্গে সন্তানদের আবেগগত দূরত্ব, সন্তানকে অতিরিক্ত শাসন করা বা অতিরিক্ত আদর করা, অস্বাস্থ্যকর পরিবেশ যেমন- বাবা মায়ের ডিভোর্স বা নিয়মিত ঝগড়া হয় এমন পরিবেশে শিশুরা বেড়ে উঠলে। এছাড়া অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেমন বাইরের খাবার প্রতি অতিমাত্রায় আকর্ষণে।
শিশুর মানসিক স্বাস্থ্য ভালো রাখতে করণীয়
শিশুর সুস্থ মানসিক বিকাশের ক্ষেত্রে পারিবারিক, স্কুল ও সামাজিক অবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজেদের আবেগ, চাওয়া পাওয়া তাদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। তারা যেমন তাদের সেভাবেই বিকশিত হতে দিতে হবে। শিশুর মাঝে রাগ, ক্ষোভ, হিংসা ইত্যাদি থাকাটা স্বাভাবিক।
>> অন্যদের সঙ্গে শিশুকে কখনো তুলনা করা যাবে না। ভালোর জন্যই যে সবকিছু করা হচ্ছে এটা বোঝার ক্ষমতা শিশুর নেই। তার মনে হবে যদি সে অন্যদের মতো আচরণ করে তাহলে তার বাবা মা ও তাকে ভালোবাসবে। শিশু মানসিকভাবে ভেঙে পড়লে তার পাশে থাকুন।
>> তার কথা মন দিয়ে শুনুন। তাকে নিশ্চিত করুন যে আপনি সবসময় তার সঙ্গে আছেন ও থাকবেন। তাদেরকে মাঝে মধ্যে ভুল করতে দিন। সব সময় শিশুকে সংশোধন করতে যাবেন না, তাদেরকে জীবন, সময়, টাকা ও কঠোর পরিশ্রমের গুরুত্ব বুঝতে দিন।
>> তাদের নিজের কাজ ও দায়িত্বের ভার নিজের কাঁধে নিতে শিক্ষা দিন। এভাবেই তার মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখা সম্ভব হবে।
শিশুদের মানসিক স্বাস্থ্যগত সমস্যার জন্য ও জীবনের কঠিন পরিস্থিতিগুলোর জন্য সব সময় শিশু-কিশোরদের দায়ী করা হয়। কিন্তু কেন তারা এ অবস্থায় পড়েছে, তা চিন্তা করা হয় না। পারিবারিক কলহের চাপে অনেক শিশুর স্বাভাবিক জীবন অস্বাভাবিক হয়ে ওঠে।
মনোরোগ বিশেষজ্ঞদের মতে, এভাবে শিশুদের মানসিক বিকাশের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে। যেসব শিশু মা-বাবার মনোমালিন্য দেখে বড় হয়, তারা পরবর্তীতে হতাশ, অসামাজিক ও সহিংস হয়ে ওঠে। তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। ফলে মনঃসংযোগের ঘাটতি দেখা দেয় পড়াশোনায় ও কর্মক্ষেত্রে।
বর্তমানে মানসিক রোগ সহ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এ প্রজন্ম। শিশু মনের যত্ন নিন ।

Serotonin is a neurotransmitter, a chemical messenger that carries signals between nerve cells in the brain and througho...
13/07/2025

Serotonin is a neurotransmitter, a chemical messenger that carries signals between nerve cells in the brain and throughout the body. It plays a crucial role in regulating various bodily functions, including mood, sleep, digestion, and wound healing.
>> সেরোটোনিনের অভাব হলে কি হয়?
কম সেরোটোনিন বা ঘাটতির লক্ষণ। কম সেরোটোনিনের লক্ষণগুলির মধ্যে থাকতে পারে মেজাজের পরিবর্তন, বিষণ্ণতা বা উদ্বেগের অনুভূতি এবং ঘুম এবং স্মৃতিশক্তির মতো কাজে অসুবিধা । শারীরিক লক্ষণগুলির মধ্যে থাকতে পারে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল লক্ষণ বা নড়াচড়ার সমস্যা। সেরোটোনিন একটি অপরিহার্য হরমোন এবং নিউরোট্রান্সমিটার।

Address

A 19 Kumud Ghoshal Road Ariadaha
Ariadaha
700057

Telephone

+919748226688

Website

Alerts

Be the first to know and let us send you an email when You Can Yoga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to You Can Yoga:

Share