Sustho India

Sustho India স্বাস্থ্যই সম্পদ ,সুস্থতাই উদ্দেশ্য

দেশের বিভিন্ন নামীদামি ডাক্তার ও নার্সিংহোমে চিকিৎসার উপযুক্ত ও নির্ভরযোগ্য তথ্য জানা এখন মাত্র একটি ক্লিকের অপেক্ষা। আপনার সাধ্যের কথা মাথায় রেখে যথোপযুক্ত চিকিৎসার হালহদিশ আপনার কাছে পৌঁছে দেওয়া হল আমাদের লক্ষ্য। আপনার যাতায়াতের ও থাকার সমস্ত ব্যবস্থা থেকে শুরু করে অভিজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসা, রোগনির্ণয় এবং ডিসকাউন্টে জেনুইন মেডিসিনের সুবন্দোবস্ত করতে আমরা বদ্ধপরিকর।

27/12/2025

Christmas joy , prosperity and good health in 2026. Advance Happy New Year 🎄✨🎆

20/12/2025

সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছেন? অবহেলা নয়!
Respiratory Infection এখন খুব দ্রুত ছড়াচ্ছে। জ্বর, কাশি, শ্বাস নিতে সমস্যা—এই লক্ষণগুলোকে হালকা ভাবে নিলে বিপদ বাড়তে পারে।

শিশু, বয়স্ক ও অ্যাজমা রোগীরা বিশেষভাবে ঝুঁকিতে—তাই সতর্ক থাকুন।
নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে মানুন ৩টি সহজ নিয়ম:
✔ মাস্ক ব্যবহার
✔ স্টিম ইনহেলেশন
✔ নিয়মিত হাত ধোয়া ও ভিড় এড়িয়ে চলা

কোনো উপসর্গ দেখা দিলেই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করান।
ফুসফুস সুস্থ থাকলে জীবনও থাকে সুস্থ! 💙🌿

#সর্দিকাশি #শ্বাসকষ্ট #ফুসফুসসুস্থ

29/11/2025

শিশুর জ্বর? ঘাবড়াবেন না!
সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলেই ছোট্টটির আরাম মিলবে দ্রুত।
👉 প্রথম করণীয়:
হালকা কুসুম গরম পানিতে স্পঞ্জিং করুন,
ঢিলেঢালা আরামদায়ক কাপড় পরান,
এবং তাকে দিন প্রচুর তরল খাবার।
⚠️ জ্বর ৩ দিন ধরে থাকলে—অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
স্বাস্থ্যই সুরক্ষা, যত্নই প্রথম! 💙

🩺

19/10/2025

✨ শুভ কালীপুজো! ✨
অশুভ শক্তির বিনাশ হোক, আর মা কালী আনুন নতুন শক্তি, সাহস ও সুস্থতার আশীর্বাদ। 🌺
আজকের এই পবিত্র রাতে চলুন আমরা সবাই নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলি —
সুস্থ থাকুন, শক্ত থাকুন, Sustho থাকুন। 💪🕯️

Sustho India-র পক্ষ থেকে সবাইকে জানাই অশেষ ভালোবাসা ও শুভ কালীপুজোর প্রীতি ও শুভেচ্ছা! ❤️

#শুভকালীপুজো #মাকালীরআশীর্বাদ #বাংলারউৎসব #সুস্থথাকুন #শক্তিথাকুন

12/09/2025

অতিরিক্ত শুষ্ক ত্বক, চুলকানি? সোরাইসিসের লক্ষণ নয়তো!

সোরাইসিস একটি অটোইমিউন স্কিন ডিজিজ, যা দীর্ঘমেয়াদে ত্বকে মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। এই রোগে ত্বকে লালচে দাগ, অতিরিক্ত শুষ্কতা, খসখসে চামড়া, চুলকানি, ব্যথা ও মাঝে মাঝে রক্তপাত দেখা দিতে পারে। অনেকেই এটি সাধারণ ত্বকের সমস্যা ভেবে অবহেলা করেন, কিন্তু সঠিক সময়ে চিকিৎসা ও যত্ন না নিলে সোরাইসিস আরও জটিল হতে পারে।

পুজোর আগে রোগা হতে উঠে পড়ে লেগেছেন? কড়া ডায়েট, শরীরচর্চা, সুইমিং, সব কিছুই চলছে তোড়জোড়ে? কিন্তু এত তাড়াতাড়ি ওজন ঝরানো...
05/09/2025

পুজোর আগে রোগা হতে উঠে পড়ে লেগেছেন?
কড়া ডায়েট, শরীরচর্চা, সুইমিং, সব কিছুই চলছে তোড়জোড়ে?

কিন্তু এত তাড়াতাড়ি ওজন ঝরানো কি ঠিক? বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, ""না!""
চটজলদি রোগা হওয়ার চক্করে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে:

🛑 দ্রুত ওজন কমলে লিভারের সমস্যা হতে পারে।
🛑 খাওয়াদাওয়ার কাটছাঁটে শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেয়।
🛑 খুব কম ক্যালোরি খেলে পেশি দুর্বল হয়ে যায়, ক্ষয়ও হতে পারে।
🛑 বিপাকহারের উপর খারাপ প্রভাব পড়ে, যা শরীরের নানা কাজে ব্যাঘাত ঘটায়।
🛑 শরীরে জলের ঘাটতি হলে হতে পারে কোষ্ঠকাঠিন্য, বদহজম, এমনকি পিত্তথলিতে পাথরও।

তাই ওজন কমান ধীরে, ধাপে ধাপে।
সুস্থ শরীরেই ফুটবে পুজোর আনন্দ

🩺

30/08/2025

পিরিয়ড পেইন স্বাভাবিক, নাকি এন্ডোমেট্রিওসিস?
জেনে নিন লক্ষণ ও কারণ

এন্ডোমেট্রিওসিস: মেয়েদের জন্য এক সাইলেন্ট পেইন।

জরায়ুর বাইরের অংশে টিস্যু বৃদ্ধি পাওয়া এক জটিল রোগ হলো এন্ডোমেট্রিওসিস। এটি কীভাবে নারীদের শরীরে প্রভাব ফেলে, কী কী লক্ষণ দেখা যায়, এবং এর পেছনে সম্ভাব্য কারণগুলো কী হতে পারে, সেই সব কিছু জেনে রাখুন।

🎗 🩺

ফ্যাটি লিভার এখন খুব কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। ইরেগুলার লাইফস্টাইল, ভেজাল খাবার ও অতিরিক্ত ফাস্ট ফুডের কারণে লিভারে জমত...
25/08/2025

ফ্যাটি লিভার এখন খুব কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। ইরেগুলার লাইফস্টাইল, ভেজাল খাবার ও অতিরিক্ত ফাস্ট ফুডের কারণে লিভারে জমতে থাকে অতিরিক্ত ফ্যাট। সময়মতো সতর্ক না হলে এটা সিরোসিস, লিভার ফেইলিওরের মতো মারাত্মক রোগে রূপ নিতে পারে।

লিভার ঠিক থাকলে আপনার শরীর ও মন ও থাকবে একদম ফুরফুরে।
তাই পরিবর্তনের শুরুটা আজকে থেকেই করুন।

🩺

22/08/2025

পনির খাচ্ছেন? সাবধান! নকল পনির হতে পারে 'হোয়াইট পয়জন'
ভেজাল খাবার নিয়ে বড় সতর্কবার্তা দিলেন কেন্দ্র।

এতদিন চিনিকে বলা হতো ‘হোয়াইট পয়জন’, কিন্তু এখন পনিরও সেই তালিকায়! সম্প্রতি কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা দফতর প্রায় ৪২৮০ কেজি নকল ও ভেজাল পনির বাজেয়াপ্ত করেছে।

সময় থাকতে সতর্ক হোন, সচেতন হোন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকেও সাবধান করুন।

❤️

অনেকেই আছেন যারা দিনের শুরুটাই করেন এক কাপ চা আর একটা সিগারেট দিয়ে। অফিসের ব্যস্ততা হোক বা বন্ধুর আড্ডা, চা আর সিগারেট ...
16/08/2025

অনেকেই আছেন যারা দিনের শুরুটাই করেন এক কাপ চা আর একটা সিগারেট দিয়ে। অফিসের ব্যস্ততা হোক বা বন্ধুর আড্ডা, চা আর সিগারেট যেন অবিচ্ছেদ্য এক জুটি।

কিন্তু আপনি জানেন কি, এই অভ্যাসটি শরীরের ওপর কতটা ক্ষতিকর প্রভাব ফেলছে?

🔹 চায়ের মধ্যে থাকা ক্যাফেইন এবং সিগারেটের নিকোটিন, দুটোই স্নায়ুতন্ত্রে উত্তেজক হিসেবে কাজ করে। যখন আপনি একসাথে এই দুটি গ্রহণ করেন, তখন তা মস্তিষ্কে অতিরিক্ত উত্তেজনার সৃষ্টি করে, ফলে দীর্ঘমেয়াদে ঘুমের সমস্যা, anxiety, মনঃসংযোগের অভাব ইত্যাদি দেখা যায়।

🔹 চা এবং সিগারেট দুটোই রক্তচাপ বাড়িয়ে তোলে। একসাথে নেওয়া হলে তা হৃদপিণ্ডে বাড়তি চাপ তৈরী করে ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

🔹 সিগারেট ধূমপানের কারণে মুখের ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যায়।

🔹 অনেকে ভাবেন চা হজমে সাহায্য করে, কিন্তু সিগারেটের সঙ্গে চা খাওয়ার ফলে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয়। এতে গ্যাস, অ্যাসিডিটি, এবং পরবর্তীতে আলসারের আশঙ্কা থাকে।

স্বাস্থ্যের ক্ষতি করে এমন কোনো অভ্যাসকে ""স্বাভাবিক"" ভাবা কখনোই ঠিক নয়। চায়ের স্বাদ উপভোগ করুন, তবে সিগারেট ছাড়াই।

🩺

14/08/2025

হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে? সাবধান হোন, হতে পারে প্রিডায়াবেটিস

জাপানি এনসেফেলাইটিস একটি ভাইরাল, মশাবাহিত রোগ যা শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের মধ্যেই ছড়িয়ে পড়তে পারে। আর দিন দিন ভয়ঙ্কর হ...
05/08/2025

জাপানি এনসেফেলাইটিস একটি ভাইরাল, মশাবাহিত রোগ যা শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের মধ্যেই ছড়িয়ে পড়তে পারে। আর দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে এই জাপানি এনসেফালাইটিস! বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা!

জাপানি এনসেফালাইটিস ভাইরাস মূলত কিউলেক্স মশার কামড়ে ছড়ায়। এই ভাইরাসের লক্ষণ কী, আর কীভাবে নিজেকে ও আপনার পরিবারকে সুরক্ষিত রাখবেন জেনে নিন -

✅ প্রাথমিক লক্ষণ
হালকা জ্বর
মাথাব্যথা
বমি ভাব
ঘাড় শক্ত হয়ে যাওয়া
খিঁচুনি (বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে)
মেন্টাল কনফিউশন

এই ডিসিজটি মস্তিষ্কে সংক্রমণ ঘটায়, তাই একে ব্রেন ইনফ্লেমেশনও বলা হয়। ২০-৩০% ক্ষেত্রে রোগীর মৃত্যু হয় এবং অনেকেই একেবারে মতো ফিজিক্যালি বা মেন্টালীভাবে পঙ্গু হয়ে যায়।

✅ প্রতিরোধের উপায়
মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহার করুন, ফুলহাতা জামা পরুন।
আশেপাশে জল জমতে দেবেন না।
পশুপাখির সংস্পর্শ থেকে দূরে থাকুন।
জন্মের পর শিশুদের টিকা দিন, এক্ষেত্রে জাপানি এনসেফালাইটিসের টিকা অত্যন্ত কার্যকর।

🩺

Address

Bidhan Market, 2nd Floor, Taki Road, Barasat
Kolkata
700124

Alerts

Be the first to know and let us send you an email when Sustho India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sustho India:

Share