12/10/2026
🔴 **ধিক! ধিক!! ধিক্কার!!!** 🔴
এভাবে আর কত দিন? আর কত জনস্বাস্থ্য আধিকারিককে প্রতিদিন শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার হতে হবে?
📢 ৮ সেপ্টেম্বর, ২০২৫, আমাদের একজন প্রিয়Community Health Officer সহকর্মী চরম মানসিক নিপীড়নের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন। সেই ঘটনার প্রতিবাদে AIACHO-WB-এর ডাকে স্বাস্থ্য ভবনে মহাসমাবেশের পর আমরা স্বাস্থ্য অধিকর্তা (DHS)-কে জানিয়েছিলাম, কীভাবে CHO-রা প্রতিনিয়ত মানসিক ও শারীরিক নিপীড়ন এবং কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হচ্ছেন।
কিন্তু মহামান্য DHS স্যারের প্রতিক্রিয়া ছিল.. “প্রমাণ কী?”
❗ **প্রমাণ আজকের এই ঘৃণ্য ঘটনা!**
এর আগেও বহুবার এই বাংলায় স্বাস্থ্যকর্মীরা আক্রমণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু স্বাস্থ্য প্রশাসন যেন অন্ধ ধৃতরাষ্ট্রের মতো কেবল প্রমাণই খুঁজে গিয়েছে!
🔴 পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-১ ব্লকের BMOH-এর বিরুদ্ধে এক CHO-কে কুপ্রস্তাব দেওয়া এবং তাতে রাজি না হওয়ায় ডেকে নিয়ে যৌন হেনস্থা করার গুরুতর অভিযোগ উঠেছে।
এরপরও কি স্বাস্থ্য প্রশাসন শুধু প্রমাণ খুঁজবে, নাকি হাজার হাজার কর্মরত CHO-র নিরাপত্তার কথা ভেবে সুস্থ ও নিরাপদ কর্মপরিবেশ তৈরি করবে?
আজ কর্তব্যরত এক CHO অসীম সাহসের পরিচয় দিয়ে এমন গুরুতর অভিযোগ প্রকাশ্যে এনেছেন বলেই বিষয়টি সামনে এসেছে। কিন্তু এই সমাজে মান-সম্মান ও ভবিষ্যতের কথা ভেবে কত অভিযোগ যে নীরবে চাপা পড়ে যায়, তার প্রমাণ DHS-কে দেওয়া আমাদের পক্ষে সত্যিই অসম্ভব!
শুধু তাই নয়, প্রতিদিন যেভাবে CHO-রা ব্লকের PHN, BPHN ও Sr. PHN-দের কাছ থেকে অমানবিক মানসিক চাপের শিকার হয়ে নীরবে চোখের জল ফেলেন, তারও কোনও প্রমাণ আমাদের কাছে নেই!
ক্ষমতার অপব্যবহার করে প্রতি মুহূর্তে যেভাবে CHO দের প্রতি শোষণ চলছে তার কোনও প্রমাণ আমাদের কাছে সত্যিই নেই!
✊ **আমাদের দাবি**
🔴 অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
🔴 অভিযোগকারী CHO-র নিরাপত্তা ও সম্মান রক্ষা করতে হবে।
🔴 প্রতিটি CHO-র জন্য ভয়মুক্ত ও নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে হবে।
স্বাস্থ্যকর্মীরা মানুষের জীবন বাঁচান। তাঁদের নিজেদের কর্মক্ষেত্রেই যদি নিরাপত্তা ও সম্মানের জন্য লড়তে হয়, তবে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
এই ঘটনার প্রেক্ষিতে **AIACHO-WB তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা এবং রাজ্যের সমস্ত CHO-র নিরাপত্তা সুনিশ্চিত করার জোরালো দাবি জানাচ্ছে।
🔴 আর অবহেলা নয়, CHO-দের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ চাই!
Ministry of Health and Family Welfare, Government of India Suvendu Adhikari Dr. Sharadwat Mukhopadhyay Agnimitra Paul Aiacho India