25/08/2026
“ *বাবা, কতদিন পর আমার হাত দেখতে পেলাম! প্লাস্টারটা খুলে দেওয়ার পর!”
👉সাবরিনা খুবই চটপটে স্বভাবের একটি মিষ্টি মেয়ে—এক মুহূর্তও যেন স্থির থাকতে চায় না। সবসময় হাসি-খুশি, প্রাণবন্ত আর ভীষণ লক্ষ্মী।
👉স্কুলে খেলতে গিয়ে দুর্ভাগ্যবশত তার হাতের ডিস্টাল রেডিয়াসে (Distal Radius) ফ্র্যাকচার হয়। এরপর আমার চেম্বারে আসার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে হাতটি প্লাস্টার করে দেওয়া হয়।
🤲আলহামদুলিল্লাহ, ২১ দিন পর প্লাস্টার খুলে দেওয়া হয়েছে। এখন সাবরিনা সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিকভাবে হাত ব্যবহার করতে পারছে এবং তার মুখের সেই চিরচেনা হাসিটাও ফিরে এসেছে। 😊
আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সকল শিশুকে সুস্থ ও নিরাপদ রাখুন।