Pakulla Pharmacy-পাকুল্যা ফার্মেসি

  • Home
  • India
  • Mirzapur
  • Pakulla Pharmacy-পাকুল্যা ফার্মেসি

Pakulla Pharmacy-পাকুল্যা ফার্মেসি সুস্থতার পথে আপনার সঙ্গী পাকুল্যা ফার্মেসি

যারা থাইরয়েড ভুগছেন তাদের জন্য এই যোগাসন খুবই জরুরি। মনে রাখবেন একটি নির্দিষ্ট মাত্রায় দীর্ঘদিন এই সমস্যা থাকলে সারাজীবন...
18/10/2026

যারা থাইরয়েড ভুগছেন তাদের জন্য এই যোগাসন খুবই জরুরি। মনে রাখবেন একটি নির্দিষ্ট মাত্রায় দীর্ঘদিন এই সমস্যা থাকলে সারাজীবন ঔষধ খেয়ে যেতে হবে। আর ঔষধের চেয়ে নিয়মিত ব্যয়াম করলে আপনি সুস্থও থাকবেন, পয়সাও বাঁচবে😊 ব্যয়াম হচ্ছে সকল রোগের সর্বোত্তম ঔষধ।
#শিশুস্বাস্থ্য #বাংলা_হেলথ

17/10/2026

ফার্মেসিতে গিয়ে এটা চাইবেন।
#শিশুস্বাস্থ্য #বাংলা_হেলথ

16/10/2026

লো প্রেসার থেকে তাৎক্ষণিক রিলিজ পেতে এটা খেতে পারেন।
আমি নিজেও খাই, যেহেতু আমার সমস্যা আছে।
#শিশুস্বাস্থ্য #বাংলা_হেলথ

পাকুল্যা ফার্মেসি হোম ডেলিভারি। বিপদেআপদে আপনার বিশ্বস্ত সঙ্গী ইনশাআল্লাহ।     #শিশুস্বাস্থ্য        #বাংলা_হেলথ
08/10/2026

পাকুল্যা ফার্মেসি হোম ডেলিভারি। বিপদেআপদে আপনার বিশ্বস্ত সঙ্গী ইনশাআল্লাহ।
#শিশুস্বাস্থ্য #বাংলা_হেলথ

কিডনির পাথর প্রতিরোধে কলার মোচাকলার মোচা ও থোড় গ্রামীন একটি জনপ্রিয় খাবার। দিন দিন এর কদর বাড়ছে। প্রক্রিয়াজাত খাবারের কা...
08/10/2026

কিডনির পাথর প্রতিরোধে কলার মোচা

কলার মোচা ও থোড় গ্রামীন একটি জনপ্রিয় খাবার। দিন দিন এর কদর বাড়ছে। প্রক্রিয়াজাত খাবারের কারণে অনেকেই এই পুষ্টিকর খাবার ফেলে দিতেন। বর্তমান সময়ে কলার মোচা ও থোড়ের জনপ্রিয়তা তুঙ্গে। স্বাস্থ্যসচেতনরা এখন এই খাবার বেশি খাচ্ছেন।

কলার মোচা ও থোড়ের উপকারিতা

কলার মোচা ও থোড়ের তরকারি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূর করে, প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। এতে রয়েছে উচ্চমাত্রার ফাইবার বা আঁশ, যা রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে দেয় না। ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি আদর্শ সবজি।

মোচার ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পরিপাকতন্ত্রকে পরিষ্কার রাখতে সাহায্য করে। কলার থোড়ের রস কিডনির পাথর প্রতিরোধে এবং লিভার সুস্থ রাখতেও ভূমিকা রাখে। ক্যালোরির পরিমাণ খুবই কম কিন্তু পেট অনেকক্ষণ ভরিয়ে রাখে এই খাবার, যা ওজন কমানোর জন্য সহায়ক। এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদযন্ত্র ভালো রাখে।

মোচা আর থোড় কিন্তু এক নয়

দুটি সবজিই কলাগাছের সম্পূর্ণ ভিন্ন অংশ। মোচা হলো কলাগাছের ফুল। কলার ছড়া বের হওয়ার আগে বা পরে যে গাঢ় লাল-বেগুনি রঙের অংশটি ঝুলে থাকে, সেটাই মোচা। আর কলার থোড় হলো কলাগাছের ভেতরের নরম সাদা মজ্জা বা কাণ্ড। কলাগাছ কেটে ফেলার পর তার ভেতরের আঁশযুক্ত অংশটি বের করে খাওয়া হয়।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, মোচা-থোড় দুটিই নির্ভেজাল সবজি। এগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সুস্থ জীবনধারা বজায় রাখতে দারুণ সাহায্য করে। থোড় ধীরে হজম হওয়ায় অনেক সময় না খেয়ে থাকা যায়। এটি পুষ্টিগুণ ও আয়রনসমৃদ্ধ খাবার। এ খাবারে কোনো কীটনাশক নেই। ধীরে ধীরে এই খাবারের চাহিদা বাড়ছে।

এড়িয়ে না গিয়ে পড়ে জেনে রাখুন।যেভাবে বুঝবেন ডেঙ্গু জ্বর হয়েছে কিনা। ১. প্রাথমিক ও সাধারণ লক্ষণসমূহ​ডেঙ্গু ভাইরাসবাহী মশা ...
07/10/2026

এড়িয়ে না গিয়ে পড়ে জেনে রাখুন।
যেভাবে বুঝবেন ডেঙ্গু জ্বর হয়েছে কিনা।
১. প্রাথমিক ও সাধারণ লক্ষণসমূহ
​ডেঙ্গু ভাইরাসবাহী মশা কামড়ানোর ৪ থেকে ১০ দিনের মধ্যে সাধারণত নিচের লক্ষণগুলো দেখা দেয়:
​তীব্র জ্বর: হঠাৎ করে ১০১° থেকে ১০৪° ফারেনহাইট বা তার বেশি জ্বর হওয়া।
​চোখের পেছনে ব্যথা: চোখের কোটরে বা পেছনের অংশে তীব্র ব্যথা অনুভব হওয়া।
​শরীরে ও গেঁটে ব্যথা: তীব্র পেশি, হাড় ও গিঁটে ব্যথা (একে "ব্রেক-বোন ফিভার" বা হাড়ভাঙা জ্বরও বলা হয়)।
​মাথাব্যথা: কপালে বা পুরো মাথায় তীব্র ব্যথা।
​বমি ভাব ও অরুচি: সার্বিক দুর্বলতার সাথে পেটে অস্বস্তি বা বমি হওয়া।
​র‍্যাশ বা চর্মরোগ: জ্বর শুরুর ৩-৪ দিন পর শরীরে লালচে দানা বা র‍্যাশ দেখা দেওয়া।
​২. বিপদচিহ্ন (Warning Signs)
​জ্বর কমে যাওয়ার সময় (সাধারণত ৩ থেকে ৭ দিনের মাথায়) ডেঙ্গু জটিল রূপ নিতে পারে। নিচের লক্ষণগুলো দেখা দিলে অবিলম্বে হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন:
​প্রচণ্ড পেটে ব্যথা
​ক্রমাগত বমি হওয়া বা বমির সাথে রক্ত যাওয়া
​মাড়ি, নাক বা ত্বকের নিচ থেকে রক্তপাত
​প্রচণ্ড দুর্বলতা, ক্লান্তি বা অস্থিরতা
​শ্বাসকষ্ট হওয়া
​৩. যে পরীক্ষাগুলো করাতে হয়
​সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিচের রক্ত পরীক্ষাগুলো করানো হয়:
​NS1 Antigen Test: জ্বর আসার প্রথম ১ থেকে ৩ দিনের মধ্যে এই পরীক্ষা করলে ডেঙ্গু নির্ভুলভাবে শনাক্ত হয়।
​CBC (Complete Blood Count): রক্তে প্লেটলেট (Platelet) সংখ্যা কমে যাচ্ছে কিনা এবং রক্ত ঘন হয়ে যাচ্ছে কিনা (Hematocrit) তা দেখার জন্য প্রতিদিন বা একদিন পর পর করতে হয়।
​Dengue Anti-body (IgM & IgG): জ্বর আসার ৫-৬ দিন পর এই পরীক্ষা করা হয়।
​পরামর্শ: জ্বর থাকলে প্রচুর পানি, ডাবের পানি, ও স্যালাইন পান করুন এবং প্যারাসিটামল ছাড়া কোনো ব্যথানাশক ওষুধ (যেমন: আইবুপ্রোফেন, নাপ্রোক্সেন বা অ্যাসপিরিন) একেবারেই খাবেন না। এগুলো রক্তপাতের ঝুঁকি বাড়ায়।

উঁকুন মুক্ত চুল পেতে ALICE LOTION ব্যবহার করুন।
06/10/2026

উঁকুন মুক্ত চুল পেতে ALICE LOTION ব্যবহার করুন।

05/10/2026

পেট ফেপে আছে? পায়খানা কষা? অনিয়মিত পায়খানা? আপনার কি IBS এর সমস্যা আছে? তাহলে এই ৩ টি পরামর্শ আপনার জন্য।
#শিশুস্বাস্থ্য #বাংলা_হেলথ

হোম ডেলিভারি স্থান : উফুলকী বাজারফলো দিয়ে সাথে থাকুন। আপনাদের আস্থাই আমাদের শক্তি।         #শিশুস্বাস্থ্য  #বাংলা_হেলথ  ...
03/10/2026

হোম ডেলিভারি
স্থান : উফুলকী বাজার
ফলো দিয়ে সাথে থাকুন। আপনাদের আস্থাই আমাদের শক্তি।
#শিশুস্বাস্থ্য #বাংলা_হেলথ

ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে, তাই এখনই সচেতন হওয়া জরুরি। আপনার বাড়ি ও চারপাশ পরিচ্ছন্ন রাখুন এবং পাত্রে জমে থাকা প...
01/10/2026

ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে, তাই এখনই সচেতন হওয়া জরুরি। আপনার বাড়ি ও চারপাশ পরিচ্ছন্ন রাখুন এবং পাত্রে জমে থাকা পরিষ্কার পানি ৩ দিনের বেশি জমতে দেবেন না, কারণ এখানেই ডেঙ্গুর মশা বংশবৃদ্ধি করে। মশারি ব্যবহার করুন, ফুল হাতা পোশাক পরুন এবং দিনের বেলাতেও মশানিরোধক ব্যবহার করতে ভুলবেন না। জ্বর বা ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
#শিশুস্বাস্থ্য #বাংলা_হেলথ

Address

Pakulla Bazar, Jamurki
Mirzapur
1944

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pakulla Pharmacy-পাকুল্যা ফার্মেসি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share