16/01/2026
যাপনে ছন্দ ফিরে পেতে সহোদরার উদ্যোগ..
আগ্রহীরা যোগাযোগ করতে পারেন নীচের দেওয়া নম্বরে।
***সহোদরায় সঙ্গীত প্রশিক্ষণ***
প্রতি রবিবার (সময়: বিকেল ৫টা)
গুরুমহারাজ স্বামী পরমানন্দের ভাবাদর্শে এবং শ্রদ্ধেয় জয়দীপ মহারাজের অনুপ্রেরণায় লালবাগ, নসিপুর, টেকপাড়া, মুর্শিদাবাদে, জগৎশেঠ মিউজিয়াম থেকে পাঁচ মিনিট দূরত্বে স্রোতস্বিনী ভাগীরথীর তীরে নির্মিত 'সহোদরা'য় রবিবার ছুটির দিন ঠিক বিকাল পাঁচটা থেকে শীঘ্রই শুরু হতে চলেছে কণ্ঠসঙ্গীত প্রশিক্ষণ। মূলত রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি নির্ভুল উচ্চারণে সংস্কৃত স্তোত্রগীতি, ছোট খেয়াল, ভক্তিগীতি, ভজন, কীর্তন, দেশাত্মবোধক গান অত্যন্ত যত্নসহকারে শেখানোর উদ্যোগ গৃহীত হয়েছে। এখানে সঙ্গীত কেবলমাত্র এক সাংস্কৃতিক চর্চা নয়, সঙ্গীত সাধনা, মহতী ইচ্ছার চরণে নিবেদিত অর্ঘ্য। ৮ থেকে ৮০ নারী, পুরুষ নির্বিশেষে কাঁচা আলোয় ভেজা সহোদরার আঙিনায় গানের ক্লাসে ভর্তি হতে যোগাযোগ করুন নিচের নাম্বারে।
Admission Fee: ৩০০ টাকা (এককালীন)
Monthly Fees: ১৫০ টাকা
***সহোদরা হোমিওপ্যাথি***
প্রতি রবিবার (সময়: বিকেল ৪ থেকে ৬টা)
এক আনন্দময় সুস্থ জীবন ফিরে পেতে লালবাগের উপকণ্ঠে নসিপুর, টেকপাড়ায় গুরুমহারাজ স্বামী পরমানন্দের আদর্শে ও শ্রদ্ধেয় জয়দীপ মহারাজের অনুপ্রেরণায় গঙ্গার তীরে নির্মিত সহোদরায় অত্যন্ত স্বল্পখরচে শুরু হতে চলেছে হোমিওপ্যাথি চিকিৎসা। প্রত্যেক রবিবার বিকাল চারটে থেকে এই চিকিৎসা পরিষেবা প্রদান করবেন অভিজ্ঞ নারী
চিকিৎসক ডাঃ বনানী চৌধুরী মণ্ডল (D.M.B.S)। 'সহোদরা হোমিওপ্যাথি' কেবলমাত্র একটি ইট, বালি, সিমেন্টে নির্মিত চিকিৎসাকেন্দ্র নয়, এখানে চিকিৎসকের আন্তরিকতা ও প্রযত্ন মুমূর্ষুর প্রাণে একফোঁটা সঞ্জীবনী। সুস্থ ও নীরোগ জীবনের অধিকারী হতে, শারীরিক ও মানসিক স্ফুর্তি ফিরে পেতে চলে আসুন সহোদরার চৌকাঠে। এই অভিনব প্রয়াসকে সাফল্যমণ্ডিত করে তুলতে আপনাদের সক্রিয় অংশগ্রহণ একান্ত কাম্য।
-: যোগাযোগঃ-
Mobile: 9735408443
email ID: [email protected]
Youtube:
Sahodara Naturopathy & Yog Centre
#সহোদরা #হোমিওপ্যাথিচিকিৎসা #সঙ্গীতপ্রশিক্ষণ