19/06/2025
সোশ্যাল মিডিয়ায় দায়িত্বশীলতা দরকার – নাহলে পরিস্থিতি খারাপ হতে পারে ।
সিলচরে এখন অনেকেই সোশ্যাল মিডিয়াকে এমন এক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছেন, যেখানে যা খুশি তাই লিখে দিচ্ছেন – না ভেবে, না জেনে, কোনরকম সত্যতা যাচাই না করেই। এর পরিণতি কী হতে পারে, সেটা কেউ ভাবছেন না।
আমরা মনে করি প্রত্যেক চিকিৎসক, প্রতিদিন বহু গুরুতর রোগী-কে চিকিৎসা করে । উনাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়, কিন্তু দুঃখজনকভাবে সব রোগী বাঁচে না – এটাই বাস্তবতা।
যদি এই রকম ভিত্তিহীন অভিযোগ, অপপ্রচার এবং সামাজিক চাপ চলতেই থাকে, তাহলে ভবিষ্যতে হয়তো সব গুরুতর রোগীকে চিকিৎসা না দিয়ে সরাসরি উচ্চতর চিকিৎসাকেন্দ্রে রেফার করে দিতে পারে – কারণ চিকিৎসকদেরও সম্মান ও সুরক্ষার দরকার আছে।
অনুরোধ করছি – অপ্রমাণিত তথ্য শেয়ার করবেন না, অবাস্তব প্রত্যাশা রাখবেন না। চিকিৎসা একটি মানবিক পেশা, এটিকে সোশ্যাল মিডিয়ার শো অফ প্ল্যাটফর্মে পরিণত করবেন না। দয়া করে দায়িত্বশীল হোন।