Aarogya Eye Clinic & Optical

Call Contact the business

Aarogya Eye Clinic & Optical Digital Eye Examination, Contact Lens, Multi- Branded Frames,

31/10/2023
23/08/2023

চোখে চুলকানির প্রধান সংযুক্ত লক্ষণ এবং উপসর্গগুলি কি?

🔲 চোখে চুলকানির সাথে যেসব লক্ষণ এবং উপসর্গগুলি দেখা যায় তা হলোঃ

➢ চোখের পৃষ্ঠে এবং পৃষ্ঠতলের ঝিল্লিতে প্রদাহ।

➢ সর্দি।

➢ গলা ধরে যাওয়া।

➢ হাঁচি।

➢ চোখের পাতা ফুলে যাওয়া।

➢ চোখ জলে ভরে যাওয়া।

➢ চোখ জ্বালা করা।

➢ চোখ লাল হওয়া।

22/08/2023

ছানির প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?

প্রাথমিক অবস্থায় ছানি হয়েছে কিনা তা বুঝে ওঠা খুব কঠিন। ছানি পড়া অসুখটি যতদিন যায় বাড়ে কিন্তু এত ধীর গতিতে হয় যে দৃষ্টি শক্তিতে পরিবর্তন এলে তা আমরা বুঝতে পারি না। অনেক ক্ষেত্রেই ছানি পড়া ব্যপারটি বার্ধক্যের লক্ষণ। এই অসুখের লক্ষণগুলি যখন ফুটে ওঠে, তখনই একে ছানি পড়া বা ক্যাটারাক্ট বলে। চোখে ছানি পড়ার উপসর্গ গুলি হলঃ

➢ আবছা এবং ঘোলাটে দৃষ্টি

➢ রাতে দেখতে অসুবিধা হওয়া

➢ পরিষ্কারভাবে পড়া ও দেখার জন্য বড়ো হরফের লেখা ও বেশি মাত্রার আলোর প্রয়োজন

➢ রঙিন জিনিসে উজ্জ্বলতা প্রত্যক্ষ না করতে পারা

➢ সূর্যের আলো ও ও তার তীব্রতায় অসুবিধা হওয়া

➢ একই জিনিস একসঙ্গে দুটি দেখা বা ডবল ভিশন

➢ উজ্জ্বল বস্তুর চারপাশে চক্র বা বর্ণবলয় দেখা

➢ প্রেসক্রিপশন ও চশমার নম্বর ঘন ঘন বদলানো

16/08/2023

চোখ ভালো রাখতে খাদ্য তালিকায় রাখবেন কোন কোন খাবারঃ

➢ সবুজ শাক সবজিঃ শাক তেমন একটা পছন্দ করে না ছোটরা। কিন্তু শাক সবজি থেকেই মেলে চোখের দৃষ্টির জোর। তাই প্রতিদিন সুবজ সবজি ও শাক খাওয়া জরুরী।

➢ বাদামঃ চোখের সমস্যা বাড়াতে না চাইলে খাদ্য তালিকাতে বাদাম রাখতেই হবে। বাদাম খেলে চোখ ভালো থাকে। চোখে যাঁরা চশমা পরেন তাঁদের জন্যও যাতে পাওয়ার না বারে তাই বাদাম খাওয়া উচিত।

➢ মাছঃ ছোট মাছ চোখের উপকার করে। চোট মাছ খেলে চোখ ভালো থাকে। সঙ্গে সামুদ্রিক মাছও খাওয়া যেতে পারে। এতে ফ্যাটি অ্যসিড থাকে। যার ফলে চোখ ভালো থাকে।

➢ ডিমঃ দৃষ্টিশক্তি বাড়িয়ে তুলতে অতি অবশ্যই খাদ্য তালিকাতে রাখুন একটি করে ডিম। ডিম খেলে শরীরে জিঙ্ক, জিয়াক্সেনথিন-এর পরিমাণ বেড়ে যায়। তাই খাদ্য তালিকাতে ডিম রাখলে মিলবে উপকার।

➢ লেবুঃ যেকোনও লেবুই চোখের পক্ষে ভালো। লেবুতে ভিটামিন সি থাকে। যা চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে থাকে। তাই লেবু খেলে চোখ ভালো থাকে।

14/08/2023

যাঁদের চোখে চশমা প্রয়োজন, তাঁদের অবশ্যই চিকিৎসকের পরামর্শমতো দৃষ্টিশক্তি পরীক্ষা করে চশমা পরা উচিত। স্বাভাবিকভাবেই ৪০ বছরের কাছাকাছি বয়স থেকেই পড়াশোনা করতে ও কাছের জিনিস দেখতে অসুবিধা হয়। এ সময়ে অনেকেই নিজের মনমতো রেডিমেড দৃষ্টিশক্তির চশমা ব্যবহার করেন, যা চোখের জন্য ক্ষতিকর। অবশ্যই চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চশমা পরবেন। আবার অনেকে মনে করেন, এ সময় চশমা ব্যবহার করলে সারা জীবন চশমা ব্যবহার করতে হবে। তাই চশমা ব্যবহার করেন না। এ সময় চশমা ব্যবহার করলেই চোখ ভালো নতুবা পড়াশোনা বা কাছের জিনিস দেখতে চোখে চাপ পড়ে। এই চাপ চোখের ক্ষতি করতে থাকে। চশমা সব সময় পরিষ্কার রাখা উচিত। অস্বচ্ছ ও ফাটা লেন্স ব্যবহার করা উচিত নয়।

11/08/2023

চোখের জন্যই আমাদের চারপাশের পৃ্থিবী এত সুন্দর। আবার প্রত্যেক মানুষের শরীরে সব থেকে স্পর্শকাতর অঙ্গ চোখ। তাই চোখের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আজকাল বেশিরভাগ মানুষই দিনের বেশ খানিকটা সময় কাটান কম্পিউটার বা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে। নিজের অজান্তেই আপনার দুই চোখের দীর্ঘস্থায়ী ক্ষতি করছেন না তো? চক্ষু বিশেষজ্ঞদের মতে, ফোন বা কম্পিউটারের পর্দা থেকে বের হওয়া নীল রশ্মির প্রভাবে চোখের ক্ষতি হয়। তা ছাড়া, কিছু আপাতদৃষ্টিতে নিরীহ কাজেও চোখের ক্ষতি হয়। তবে চিন্তার কিছু নেই। রোজ মেনে চলতে হবে কিছু সহজ টোটকা। জীবনযাত্রায় আনতে হবে ছোট কিছু পরিবর্তন। তা হলেই ঠিক থাকবে আপনার দৃষ্টিশক্তি।

🔲 যাঁরা চশমা পরেন, তাঁরা নিয়মিত চোখ পরীক্ষা করান। চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চশমা ব্যবহার করুন।

🔲 দিনে বেশ কয়েকবার চোখে ঠাণ্ডা জলের ঝাপটা দিন। বাইরে থেকে এসে অথবা কম্পিউটারে বসে একটানা কাজের করার ফাঁকে চোখে জলের ঝাপটা দিন। কয়েকদিন নিয়মিত করলেই উপকার টের পাবেন।

🔲 ট্রেনে বাসে প্রতিদিন অনেকে যাতায়াত করেন। ট্রেন-বাসের হাতলে, সিটে প্রচুর পরিমাণে জীবাণু থাকে। সিট বা হাতলে হাত দেওয়ার পর সেই হাত ভুলেও চোখে দেবেন না। হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত মুছে অথবা বাড়ি ফিরে সাবান দিয়ে হাত ধুয়ে তবেই চোখে হাত দেবেন।

🔲 রোদে বের হওয়ার সময়ে অবশ্যই রোদচশমা পরুন। কোনও ভাল সংস্থার রোদচশমা ব্যবহার করুন। ইউ-ভি প্রোটেকশান থাকলে খুবই ভাল।

🔲 চোখ সুস্থ রাখতে নজর দিন আপনার খাদ্যাভ্যাসেও। রোজ খাবার পাতে রাখুন প্রচুর শাক-সবজি। ভিটামিন A চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। প্রচুর পরিমাণে ভিটামিন A আছে এমন কয়েকটি খাবার হল- রাঙা আলু, গাজর, পালং শাক, ব্রকোলি, লাল শাক, ক্যাপসিকাম, কমলালেবু, টম্যাটো, পেঁপে, পাকা আম ইত্যাদি।

🔲 বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে 'নাইট মোড' বা 'ওয়ার্ম মোড' বলে একটি অপশান থাকে। এই অপশনটি অন করলেই ফোনের স্ক্রিন হলদেটে হয়ে যায়। এর ফলে স্ক্রিন থেকে বের হওয়া ক্ষতিকর নীল রশ্মির পরিমাণ কম থাকে। কোনও কোনও কম্পিউটারের স্ক্রিনেও থাকে এই ওয়ার্ম মোড।

🔲 বিছানায় শুয়ে বই পড়ার অভ্যাস থাকে অনেকের। কিছু সাম্প্রতিক গবেষণা বলছে শুয়ে শুয়ে বই পড়লে চোখের ক্ষতি হতে পারে। এর প্রধান কারণ, শুয়ে বই পড়ার সময়ে চোখ থেকে বইয়ের পাতার দূরত্ব সমান থাকে না। বইয়ের অ্যাঙ্গেলও বার বার আলাদা হয়। তা ছাড়া, চোখের পেশিগুলির উপরেও চাপ পড়ে। বেশিদিন এই অভ্যাস বজায় রাখলে প্রভাব পড়ে চোখে। চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হতে পারে। হতে পারে মাথা ব্যাথাও। পাশ ফিরে শুয়ে বই পড়লেও ক্ষতি হতে পারে। বই পড়ুন বসে। চোখ থেকে বইয়ের দূরত্ব রাখুন ১৫ ইঞ্চি।

Address

Tehata
741124

Opening Hours

Monday 10am - 9pm
Tuesday 10am - 9pm
Wednesday 10am - 9pm
Thursday 10am - 9pm
Saturday 10am - 9pm
Sunday 10am - 9pm

Telephone

+917980794866

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aarogya Eye Clinic & Optical posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aarogya Eye Clinic & Optical:

Shortcuts

Share