18/06/2026
ওভারিতে সিস্ট আছে? মাসিক অনিয়মিত হয়ে গেছে?
সকালের খাবারটা ঠিক করুন।
ওভারির সিস্ট কমাতে ও মাসিক নিয়মিত করতে সকালের খাবার তালিকা দেখে নিন:
✅ ১. মেথি পানি: রাতে ১ চা চামচ মেথি দানা এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। সকালে উঠে খালিপেটে সেই পানিটা পান করুন এবং কিছু মেথি দানা চিবিয়ে খান। মেথি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং Androgen কমায়। বহু গবেষণায় দেখা গেছে যে, মেথি ওভারির সিস্ট কমাতে ও মাসিক নিয়মিত করতে খুবই কার্যকর!
✅ ২. Spearmint Tea: মেথি পানির ২০-৩০ মিনিট পর চিনি ছাড়া এক কাপ Spearmint Tea পান করুন। গবেষণায় দেখা গেছে Spearmint শরীরে টেস্টোস্টেরন ও এন্ড্রজেন হরমোনের লেভেল কমাতে এবং ডিম্বাশয়ে সুস্থ ফলিকল তৈরি করতে সাহায্য করে।
✅ ৩. প্রোটিন ও হেলদি ফ্যাট যুক্ত নাস্তা: একটা সিদ্ধ ডিম, ৪-৫টা আখরোট বা কিছু বাদাম এবং এক চামচ তিসী বীজ গুঁড়ো একসাথে খান। এগুলোর প্রোটিন ও হেলদি ফ্যাট ইনসুলিনের মাত্রা স্থিতিশীল রাখে। তিসী বীজের লিগন্যান নামক উপাদান অতিরিক্ত Estrogen শরীর থেকে বের করে দিতে সাহায্য করে।
✅ ৪. দারচিনি মেশানো ওটমিল বা লাল চালের সামান্য ভাত: সকালের মূল খাবারে পরিশোধিত শর্করা বাদ দিয়ে Low Glycemic কার্বোহাইড্রেট রাখুন। এর সাথে আধা চা চামচ দারচিনি গুঁড়ো মেশান। গবেষণায় দেখা গেছে, দারচিনি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং মাসিক চক্র নিয়মিত করতে সহায়তা করে।
✅ ৫. সপ্তাহে ৪-৫ দিন আমলকী খান: সকালে খালিপেটে এক থেকে দু চা চামচ আমলকীর রস বা এক চা চামচ আমলকী গুঁড়ো পানিতে মিশিয়ে খান। আমলকী লিভারকে পরিষ্কার করে অতিরিক্ত Estrogen শরীর থেকে দ্রুত বের করে দিতে সাহায্য করে।
❌ সকালে যা এড়িয়ে চলবেন: চিনি যুক্ত চা-কফি দিয়ে দিন শুরু করবেন না। পরোটা, নান, বিস্কুট, সাদা রুটি একদম বাদ দিন। প্যাকেটের জুস বা কোল্ড ড্রিংক চিরদিনের জন্য বন্ধ করবেন। কারণ, এগুলো ইনসুলিন বাড়িয়ে দেয় এবং হরমোনাল সমস্যা তৈরি করে।
ডাক্তারের চিকিৎসার পাশাপাশি এই নিয়মগুলো মেনে চললে ওভারির সিস্ট কমতে পারে, মাসিক নিয়মিত হতে পারে, ডিম্বাণু বড় হতে পারে। PCOS/PCOD এর সমস্যা কমতে পারে।
আপনি কি এই খাবারগুলো নিয়মিত খান?