02/08/2026
ডিসলিপিডেমিয়া (রক্তে চর্বি বেশি) ও হাইপারইউরিকেমিয়া (ইউরিক অ্যাসিড বেশি) রোগীর খাদ্য পরামর্শ
যেসব খাবার বেশি খাবেন
- প্রচুর পানি পান করুন (প্রতিদিন ২–৩ লিটার,)
- বিভিন্ন ধরনের সবজি প্রতিদিন খান।
- কম চিনি যুক্ত ফল যেমন: গ্রীন আপেল, কমলা, পেয়ারা, বেরিজাতীয় ফল।
- ওটস, ব্রাউন রাইস,
- মুগ ডাল ও পরিমিত পরিমাণে ছোলা
- কম চর্বিযুক্ত দুধ ও দই।
- অলিভ অয়েল
যেসব খাবার কম খাবেন বা এড়িয়ে চলবেন
- লাল মাংস (গরু, খাসি)
- কলিজা, মগজসহ সব ধরনের অঙ্গ-প্রত্যঙ্গের মাংস।
- চিংড়ি
- ভাজাপোড়া, ফাস্ট ফুড, বেকারি খাবার, ঘি, মাখন।
- কোমল পানীয়, এনার্জি ড্রিংক.
- অতিরিক্ত সাদা ভাত, সাদা রুটি ও মিষ্টান্ন।