Health Tips

Call Website Contact the business

Health Tips Like this page to get Health Service and Medical Advice in your every day life.
(8)

ℹ️এই পেইজের পোস্টের উদ্দেশ্য হলো ওষুধের কার্যকারিতা তুলে ধরা। এর অর্থ এই নয় আপনি নিজে নিজে ওষুধ সেবন করবেন। একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন এবং সুস্থ থাকুন। 🧠🫀🫁🦷💀

18/09/2026

👉 #মারাত্মক_ছোঁয়াচে_রোগ_স্ক্যাবিস:
হঠাৎ করেই বাসার সবার চুলকানি, সারা রাত চুল্কায়, অসম্ভব রকমের চুল্কানি, সারা গায়ে দানা বিচির মত উঠে ভরে গিয়েছে?
হ্যাঁ, আপনার খোসপাঁচড়া হয়েছে যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় স্ক্যাবিস বলে। স্ক্যাবিস ত্বকের একটি ছোঁয়াচে রোগ। যে কেউ যেকোনো সময় এ রোগে আক্রান্ত হতে পারে। তবে বর্ষাকালে এর প্রাদুর্ভাব বেশি দেখা যায়।

👉কীভাবে ছড়ায়?
★অপরিচ্ছন্ন জীবনযাপন-
★এই রোগে আক্রান্ত রোগীর সঙ্গে একসঙ্গে বিছানায় শুলে কিংবা ব্যবহারকৃত কাপড় অন্য কেউ ব্যবহার করলে খুব সহজেই এ রোগ ছড়াতে পারে। কারণ জীবাণুটি ব্যবহৃত কাপড়ের মধ্য দুই দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।
★ শিশু-কিশোরেরাই এ রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে।

👉লক্ষণ:
★রাতের বেলা অস্বাভাবিক চুলকানিই স্ক্যাবিসের প্রধান লক্ষণ। রাতের বেলা চুলকানির তীব্রতা আরও বাড়ে। কারণ এ সময় বিছানার গরমের জন্য জীবাণুগুলো চামড়ার নিচে চলাচল করতে শুরু করে।
★ শরীরে চুলকানি ও গুটি গুটি র‌্যাশ ওঠা।
★ প্রথমবার সংক্রমণে একজন ব্যক্তির সাধারণত দুই থেকে ছয় সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা দেয়। দ্বিতীয় সংক্রমণের লক্ষণগুলো ২৪ ঘণ্টার মধ্যেই শুরু হতে পারে।
★ এই উপসর্গগুলো শরীরের বেশির ভাগ অংশে, যেমন কবজি, আঙুলগুলোর ভেতর বা কোমরের আশপাশে উপস্থিত হতে পারে।
★ চুলকানোর ফলে নখের আঁচড়ে চামড়া ওঠে যায়। এ জন্য শরীরে আঁচড়ের দাগও পাওয়া যায়।
★ আক্রান্ত স্থানে ত্বকের ওপর কালো সুতার মতো ছোট ছোট রেখা দেখতে পাওয়া যায়, পানিযুক্ত ছোট দানা থাকে।
★ নারীদের ক্ষেত্রে সাধারণত স্তন্যের বোঁটার চারপাশে ও পুরুষের ক্ষেত্রে অণ্ডকোষ এবং যৌনাঙ্গে চুলকানিযুক্ত ছোট দানা দেখা যায়। অনেক সময় স্ক্যাবিসে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে।

👉 এই সময়ের সচেতনতাঃ
★ এ সময় ভারী জামা-কাপড় না পরে হালকা রঙের সুতি পাতলা জামা পরুন। ঘামে ভিজে গেলে দ্রুত পাল্টে নিন।
★ প্রয়োজনে দিনে দুবার গোসল করুন। জীবাণুনাশক সাবান ব্যবহার করতে পারেন। ঘামে বা বৃষ্টিতে ভিজলে ত্বক ধুয়ে শুকিয়ে নিন।
★ পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত গোসল ইত্যাদি মেনে চললে এসব রোগ থেকে রেহাই পাওয়া যেতে পারে।
★ ভেজা চুল ভালো করে শুকিয়ে নিয়ে তবে বাঁধবেন, নইলে মাথার ত্বকেও সমস্যা হতে পারে।
★ বাড়িতে কারও ছত্রাক সংক্রমণ হয়ে থাকলে শিশুদের তার কাছ থেকে দূরে রাখুন।

👉 রোগটিতে পরিবারের বা হোস্টেলের সবারই একসাথে চিকিৎসার প্রয়োজন হয়। একা চিকিৎসা করলে ভাল ফল পাওয়া যায়।

18/09/2026
18/09/2026
18/09/2026

সাপের কামড়ে প্রথম ১০০ মিনিট বিশেষ গুরুত্বপূর্ণ:

18/09/2026

মানব দেহের স্বাভাবিক রক্তচাপ কতো জেনে নিন।

সরকারি হাসপাতালে কতিপয় টেস্ট এর মূল্য
18/09/2026

সরকারি হাসপাতালে কতিপয় টেস্ট এর মূল্য

রাতে রান্না করা ভাত যেন নষ্ট না হয় এবং পরের দিনও খাওয়া যায় তার জন্য গ্রাম এলাকায় ভাতে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখার পর...
18/09/2026

রাতে রান্না করা ভাত যেন নষ্ট না হয় এবং পরের দিনও খাওয়া যায় তার জন্য গ্রাম এলাকায় ভাতে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখার পর সকালে তৈরি হয়ে যায় পান্তা ভাত। ভাত সংরক্ষণের একটি পদ্ধতি হলো পান্তা।

পহেলা বৈশাখে তো এই পান্তা খাওয়ার উৎসব শুরু হয়ে যায়। শহরের মানুষেরা এই পান্তা ভাত খায় ঐতিহ্য হিসাবে কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না এই অতি পরিচিত পান্তা ভাতের উপকরিতা সম্পর্কে।
আসুন জেনে নিই পান্তা ভাতে কী কী উপকারিতা রয়েছে।

♦ আমরা যে সাধারন চাল সিদ্ধ করে ভাত রান্না করি তার মধ্যে ফাইটিক এসিড থাকে যা বিভিন্ন খনিজ লবন যেমন-লৌহ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিংকইত্যাদির সঙ্গে যুক্ত থাকে এবং যা এইসমস্ত খনিজ লবণকে দেহে শোষনে বাধা দেয়। কিন্তু যখন ভাতকে সারা রাত ভিজিয়ে রাখা হয় তখন ভাতের শর্করা গাঁজনের ফলে লেকটিক এসিড তৈরি হয় যা ভাতের সকল খনিজ লবণকে হাজার গুণ বাড়িয়ে দেয়।
♦ ১০০ গ্রাম ভাতকে ১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে পান্তাভাত তৈরি করলে তাতে লৌহ বা আয়রনের পরিমাণ ৩.৪ মিলিগ্রাম থেকে ৭৩.৯১ মিলিগ্রাম হয়। যাদের রক্তস্বল্পতা আছে তাদের জন্য পান্তাভাত খুবই উপকারি।
♦ ১০০ গ্রাম ভাতে ক্যালসিয়ামের পরিমাণ ২১ মিলিগ্রাম থাকে যা পান্তা ভাতে ৮৫০ মিলিগ্রাম হয়ে যায়। যাদের হাড় ক্ষয় রোগ বা দেহে ক্যলসিয়ামের অভাব আছে তারা খেতে পারেন পান্তা।
♦ পান্তা ভাতে পটাসিয়াম বেড়ে ৮৩৯ মিলিগ্রাম হয়। ফলে যাদের হৃদরোগ আছে বা যাদের উচ্চ রক্ত চাপ আছে তাদের জন্য পান্তা উপকারী।
♦ পান্তা ভাতে সোডিয়ামের পরিমাণ কমে ৪৭৫ মিলিগ্রাম থেকে ৩০৩ মিলিগ্রাম হয়। জিংকের পরিমাণও বেড়ে যায় অনেক গুণ। যেকোন মানুষের স্বাস্থ্যের জন্য ভাল।
♦ সকালের নাস্তার জন্য খুবই ভাল খাবার পান্তা। কারণ পান্তাভাত শরীরের অম্ল ও ক্ষারের সমতা রক্ষা করে। শরীরকে ঠান্ডা রাখে। এক কাপ চা বা কফির চেয়ে শরীরের জন্য অনেক ভাল একপ্লেট পান্তা ভাত।
♦ পান্তা ভাত ভিটামিন বি৬ এবং বি১২ এর ভাল উৎস যা রক্ত তৈরিতে সাহায্য করে এবং অন্য কোন খাবারে এত সহজে এত পরিমাণে এই ভিটামিন পাওয়া যায় না।
♦ পান্তা ভাতে প্রচুর উপকারি ব্যাকটেরিয়া তৈরি হয় যা হজমে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শক্তি যোগায়।
♦ পান্তাভাত কোলাজেন তৈরি করে যা ত্বকের ইলাস্টিসিটি রক্ষা করে এবং নতুন কোষ তৈরি করে।
♦ পান্তা ভাত আলসার নিরাময়ে সাহায্য করে।
♦ পান্তা ভাত পেট পরিষ্কার রাখতে সাহায্য করে।
♦ পান্তাভাত যদি লাল চালে ভাতের হয় তাহলে তার পুষ্টিগুণ আার বেশি হয় সাদা চালের পান্তা থেকে আবার বসা ভাত অর্থাৎ মার না ফেলে যে ভাত রান্না করা হয় সেই ভাতের পান্তর পুষ্টিগুণ মার ফেলা ভাতের পান্তা থেকে বেশি হয়।

জেনে নিন এগুলো সব ভুয়া ডিগ্রি
18/09/2026

জেনে নিন এগুলো সব ভুয়া ডিগ্রি

আপেল ও পেয়ারার মধ্যে পার্থক্য কী
18/09/2026

আপেল ও পেয়ারার মধ্যে পার্থক্য কী

- ✔ আপনি যদি দিনের প্রায় ১১ ঘণ্টা বসে কাটান তাহলে আপনার আগামী ৩ বছরের মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রায় ৫০%।- ✔ বালিশ...
18/09/2026

- ✔ আপনি যদি দিনের প্রায় ১১ ঘণ্টা বসে কাটান তাহলে আপনার আগামী ৩ বছরের মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রায় ৫০%।

- ✔ বালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস আপনার ঘাড় ও গলার ব্যথা থেকে মুক্তি দিতে পারে। এবং এর পাশাপাশি মেরুদণ্ড সুস্থ রাখে।

- ✔ একজন মানুষের উচ্চতা নির্ধারিত হয় তার বাবা ও তার ওজন নির্ধারিত হয় মায়ের মাধ্যমে।

- ✔ মানুষের মস্তিষ্ক ৩ টি জিনিসের দিক থেকে নজর ফেরাতে পারে না তা চোখের নজর হোক বা মনের নজর হোক। আর সে ৩ টি জিনিস হচ্ছে খাবার, আকর্ষণীয় মানুষ ও বিপদ।

- ✔ ডানহাতি মানুষেরা খাবার চিবোনোর সময় ডান চোয়াল ব্যবহার করেন।

- ✔ অ্যালবার্ট আইনস্টাইনের মতে, ‘যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ ৪ বছরের মধ্যে মারা যাবে’।

- ✔ পৃথিবীতে এতো বেশি প্রজাতির আপেল রয়েছে যে, আপনি যদি প্রতিদিন ভিন্ন প্রজাতির ১ টি করে আপেল খান তারপরও সবপ্রজাতির আপেল খেতে আপনার ২০ বছর সময় লাগবে।

- ✔ আপনি খাবার ছাড়া প্রায় ৪ সপ্তাহ অর্থাৎ ২৮ দিন বেঁচে থাকতে পারলেও ১১ দিন না ঘুমালে আপনার মৃত্যু অনিবার্য।

- ✔ যারা অনেক বেশি হাসেন তারা অন্যান্য মানুষের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ভালো স্বাস্থ্যের অধিকারী। বলা হয় হাসি বিষণ্ণতা রোগের সবচাইতে বড় ঔষধ।

- ✔ ধূমপানের কারণে যতো মানুষ মারা যায় ঠিক ততো মানুষই অলসতা এবং পরিশ্রমবিহীন জীবনের জন্যও মারা যান।

- ✔ মানুষের মস্তিষ্ক উইকিপিডিয়াতে যতো তথ্য রয়েছে তার ৫ গুণ তথ্য ধারণ ধারণ ক্ষমতা রাখে।

- ✔ আমাদের দেহ ৩০ মিনিটে যতোটা তাপমাত্রা নির্গত করে তা দিয়ে দেড় লিটার পানি ফুটানো সম্ভব।

- ✔ আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড রয়েছে তা রেজর ব্লেড গলিয়ে ফেলতে সক্ষম।

- ✔ মানুষ আনমনে আপনার জুতোর দিকে নজর দেবেন এটি মানুষের প্রাকৃতিক একটি ব্যাপার। তাই সুন্দর জুতো পড়ুন। কারণ মানুষ অনেক সময় জুতো দেখেই ব্যক্তিত্ব নির্ধারণ করে ফেলেন।

বিঃ দ্রঃ পোস্টটি ভাল লাগলে অবশ্যই কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।

Address

Sher-E-Bangla Nagar

1207

Alerts

Be the first to know and let us send you an email when Health Tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Health Tips:

Shortcuts

  • Want your business to be the top-listed health & beauty business?

Share