18/09/2025
সময় টা ২০২৪ সালের প্রথম দিক। মহান আল্লাহ তায়ালা এক বিশেষ নেয়ামত দিয়ে পাঠালেন আমার কোলে। আমার প্রথম সন্তান আমার রাজপুত্র এলো কোলজুরে।
যখন তার আগমনের খুশিতে আমি আকাশে উড়ছি বাতাসে ভাসছি ঠিক তখনই আমার জিবনের সবচেয়ে কালো আর নিকৃষ্ট অধ্যায় রচিত হচ্ছিল আমারই অগোচরে। যখন তার ঠিক ১৫ দিন বয়স তখন আমার সামনে এমন কিছু কঠিন ঘটনা উন্মোচিত হলো যার কারনে আমি এখনো প্রায় রাতে ঘুমাতে পারি না।
আর এরপর শুরু হলো আরো একটা কঠিন লড়াই। মাত্র ২২ দিন বয়সি সদ্যজাত একটি শিশুকে নিয়ে আমাদের (আমি এবং আমার স্বামীর) একক লড়াই। যেখানে আমি বাচ্চা কোলে নিলেই কাদে এবং যদি এমন কোনো বাচ্চা আমাদের বাড়ি আসে যে হাটতে পারে না তাহলে সে ( আমার হাসবেন্ড )পারত পক্ষে বাড়িতে থাকে না। সেখানে রাতদিন ২৪ ঘন্টা বাবু কে ভালো রাখার এবং সুস্থ রাখার লড়াই।
আমাদের এই জার্নিতে কিছু মানুষের সাহায্য আমি পেয়েছিলাম যাদের কারনে আমাদের জিবন টা সত্যিই কিছু টা সহজ হয়েছিল। তাদের কথা না হয় আর একদিন লিখবো। কিন্তু ধন্যবাদ সবাইকে সেই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য।
তো বাবুকে বড় করতে যেয়ে যে চ্যালেঞ্জগুলো আমি মোকাবেলা করা শুরু করি তারমধ্যে অন্যতম ছিলো নিরাপদ এবং আরাম দায়ক পোশাক। যেখান থেকে শুরু হয় MASRANS এর পথচলা। এটি আমার হুট করে শুরু করা কোনো শখ নয়। অনেক দিনের পড়াশোনা অনেক রিসার্চ এবং ভেবে চিন্তে শুরু করা একটি উদ্যোগ। যার মাধ্যমে আমি চাই প্রতিটি বাবু ভালো থাকুক আরামে এবং উষ্ণতায়।
আমি চেষ্টা করেছি ছোট্ট সোনামনিদের কে আরামের সঙ্গে সঙ্গে ডিজাইনার এবং ফ্যাশনেবল কিছু পোশাক উপহার দেওয়ার। আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর দোয়ায় রাখবেন।
জাযাকাল্লাহ খাইরান।