সৃজনশীল শিক্ষালয়

সৃজনশীল শিক্ষালয় জ্ঞানই শক্তি

Most people think their life is held back by circumstances… but it’s often the way they interpret those circumstances th...
14/05/2026

Most people think their life is held back by circumstances… but it’s often the way they interpret those circumstances that quietly decides everything.

Two people can go through almost the same situation and walk away with completely different outcomes—not because the situation changed, but because their attitude toward it did. One sees limitation, the other sees possibility. One sees delay, the other sees preparation. And over time, that difference in perspective becomes a difference in direction, in decisions, and ultimately in life.

Attitude Is Everything: Change Your Attitude… Change Your Life! doesn’t try to deny that life can be difficult. Instead, it focuses on something more within reach: how you respond internally to what happens externally. It presents attitude not as a surface-level positivity trick, but as a foundation that shapes how you think, act, and persist when things don’t go as planned.

It keeps coming back to one idea in different forms: your external life often reflects your internal stance toward it. And if that stance doesn’t shift, nothing else really does either.

These are the 7 beautiful lessons I carried from the book:

1. Your attitude quietly determines how you experience everything in your life. I used to think events themselves carried the weight—good or bad. But this lesson made me realize that two people can live through the same moment and feel completely different about it depending on their mindset. Your attitude acts like a filter; it doesn’t change what happens, but it changes how you interpret and carry it.

2. You are always responding, even when you think you’re just reacting. This was a subtle but important shift. It made me realize that even in moments that feel automatic—frustration, disappointment, impatience—there is still a gap where choice exists. You may not control what triggers you, but you can slowly learn to shape how you respond after the trigger appears.

3. Negative thinking becomes a pattern when it’s left unchallenged. I didn’t always notice how quickly my mind would jump to worst-case scenarios or self-doubt. The book helped me see that these patterns don’t stay neutral—they reinforce themselves. The more they’re repeated, the more natural they feel, until they start shaping your expectations without you realizing it.

4. A strong attitude doesn’t mean ignoring problems, it means facing them differently. This one changed how I understood optimism. It’s not about pretending everything is fine. It’s about refusing to let problems define your entire perspective. You can acknowledge difficulty without letting it decide your outlook or your next step.

5. Your environment influences your attitude more than you think. The people you spend time with, the content you consume, even your daily routines—all of it feeds into how you think. This lesson made me more aware that attitude isn’t formed in isolation; it’s shaped by what you consistently allow into your mental space.

6. Small shifts in thinking can lead to major shifts in outcomes. I used to think change required big transformations. But sometimes, it starts with something as simple as reframing a situation, choosing a different interpretation, or refusing to dwell on a negative thought longer than necessary. Those small internal adjustments slowly change how you move through life.

7. You don’t change your life by forcing everything outside to improve—you change it by changing how you show up internally. This was the core idea that stayed with me. Circumstances won’t always align quickly, but your attitude is something you can begin working on immediately. And over time, that internal shift starts to influence everything else.

I didn’t finish this book suddenly feeling like everything around me had changed. But I did notice something quieter and more important—I started paying attention to how I was thinking, not just what I was dealing with. And in that awareness, I realized that while I can’t always control what happens… I still have a say in how I meet it.

15/04/2026

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস।
এই বিল গেটসকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, "পৃথিবীতে আপনার চেয়ে ধনী আর কি কেউ আছে?

বিল গেটস বলেছিলেন "হ্যাঁ এমন একজন আছেন যিনি আমার চেয়েও ধনী।"

এরপরে তিনি একটি গল্পের কথা বর্ণনা করলেন।

“এটা এমন এক সময় ছিল যখন আমি ধনী কিংবা বিখ্যাত ছিলাম না।
একদিন আমি নিউইয়র্কের বিমানবন্দরে গিয়েছিলাম। তখন আমি একজন সংবাদপত্র বিক্রেতাকে দেখেছিলাম। আমি তার থেকে একটি সংবাদপত্র কিনতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে ভাংতি পয়সা অথবা খুচরা পয়সা ছিল না। তাই আমি কেনার ধারণাটি ছেড়ে সেটা বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম। আমি তাকে আমার কাছে যথেষ্ট অর্থ না থাকার কথা বলেছিলাম। সে বিক্রেতা আমাকে বলেছিলেন "এটা আমি আপনাকে ফ্রী তে দিচ্ছি।" তার অনুরোধে আমি পত্রিকাটি নিয়েছিলাম।

“কাকতালীয়ভাবে, দুই থেকে তিন মাস পরে আমি একই বিমানবন্দরে আবার অবতরণ করেছিলাম এবং সেদিনও পত্রিকা কেনার জন্য আমার কাছে ভাংতি ছিল না। বিক্রেতা আবার পত্রিকাটি আমাকে ফ্রী তে অফার করেছিলেন। আমি সেটা প্রত্যাখ্যান করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারবো না। কারণ আজও আমার কাছে যথেষ্ট অর্থ নেই। তিনি বলেছিলেন "আপনি পত্রিকাটি নিতে পারেন, আমি এটা আমার লাভ থেকে ভাগ করে দিচ্ছি। এতে আমার কোন ক্ষতি হবে না"। আমি পত্রিকাটি নিয়েছিলাম।

১৯ বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠি। হঠাৎ করে মনে পরলো সেই বিক্রেতার কথা। আমি তার সন্ধান শুরু করি এবং প্রায় দেড় মাস অনুসন্ধানের পরে আমি তাকে খুঁজে পেয়েছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম "আপনি কি আমাকে চেনেন? তিনি বলেছিলেন "হ্যাঁ আপনি বিল গেটস"। আমি তাকে আবার জিজ্ঞাসা করেছিলাম "আপনার মনে আছে আপনি আমাকে বিনা মূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন? বিক্রেতা বললেন "হ্যাঁ মনে আছে"। "আপনাকে দুই বার আমি পত্রিকা দিয়েছিলাম।"

আমি বলেছিলাম "সে সময় আপনি আমাকে যে সাহায্যটা করেছিলেন তা আমি আজ ফিরিয়ে দিতে চাই। আপনি আপনার জীবনে কি চান বলুন, আমি সেটা পূরণ করবো ’'

বিক্রেতা বললেন "স্যার, আপনি কি করে মনে করেন যে এটা করে আপনি আমার সাহায্যের সাথে মেলাতে পারবেন?"

আমি জিজ্ঞেস করলাম কেন?

তিনি বলেছিলেন" আমি যখন দরিদ্র সংবাদপত্রের বিক্রেতা ছিলাম, তখন আপনাকে সাহায্য করেছিলাম আর আপনি আমাকে সাহায্য করার চেষ্টা করছেন তখনই যখন আপনি বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে উঠলেন। তাহলে কীভাবে আপনার সাহায্য আমার সাহায্যের সাথে মিলে?"

বিল গেটস বলেছিলেন "আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে বেশি ধনী ছিলেন। কারণ তিনি কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার অপেক্ষা করেন নি।"

আমাদের বুঝতে হবে, সত্যিকারের ধনী ব্যক্তি হলো তারা যাদের প্রচুর অর্থের চেয়েও ধনী একটি মন আছে।

দামী একটি মন থাকা, প্রচুর অর্থের চেয়েও প্রয়োজনীয়।

(সংগৃহীত পোষ্ট)

24/02/2026

আমরা অনেকেই পড়তে বসার পর সহজে মনোযোগ ধরে রাখতে পারি না। কিন্তু পড়তে বসার ঠিক আগে কিছু ছোট প্রস্তুতি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা এবং শেখার প্রক্রিয়াকে বদলে দিতে পারে।

১. Environmental Priming:আপনার পড়ার টেবিল যদি অগোছালো থাকে, তাহলে মস্তিষ্ক অবচেতনভাবেই সেই অগোছালো তথ্যের ভিড়ে খেই হারিয়ে ফেলে। পড়তে বসার আগে টেবিলটা পরিষ্কার করে নেওয়া মস্তিষ্ককে সিগন্যাল দেয় যে আপনি এখন একটি গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন। এছাড়া রুমে পর্যাপ্ত আলো এবং সঠিক তাপমাত্রা আপনার মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।

২. Study Ritual: পড়তে বসার আগে প্রতিদিন একটি নির্দিষ্ট কাজ করা (যেমন এক গ্লাস পানি খাওয়া, গভীর শ্বাস নেওয়া বা অজু করে নেওয়া) আপনার মস্তিষ্কের স্নায়বিক উত্তেজনা কমিয়ে দেয়। এই ছোট রিচুয়াল নতুন কিছু শেখার জন্য আপনাকে প্রস্তুত করে। একসময় এমন হবে, যখনই আপনি এই রিচুয়াল ফলো করবেন, আপনার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে পড়ার জন্য প্রস্তুত হয়ে যাবে।

৩. Brain Priming: সরাসরি কোনো কঠিন চ্যাপ্টার দিয়ে শুরু না করে আগের দিনের পড়ার ওপর বা সহজ কোনো বিষয়ে একবার চোখ বুলিয়ে নিন, অথবা আজকের পড়ার মূল পয়েন্টগুলো দেখে নিন। এতে মস্তিষ্ক আগের তথ্যের সাথে নতুন তথ্যের যোগসূত্র তৈরি করতে পারে। ফলে শেখার প্রক্রিয়া তুলনামূলক সহজ হয়ে যায়। কঠিন কিছু দিয়ে শুরু করলে মস্তিষ্ক প্রথমেই ডিফেন্সিভ মুডে চলে যেতে পারে।

৪. Digital Distraction: আপনার ফোন চোখের আড়ালে রাখা বা সাইলেন্ট মোডে রাখা মনোযোগের গভীরতা বাড়াতে সাহায্য করে। কারণ, একটি নোটিফিকেশন মনোযোগ ভেঙে দিলে পুনরায় সেই গভীরতায় ফিরে যেতে মস্তিষ্কের অনেক সময় লাগে। এই কাজের জন্য বিভিন্ন ধরনের অ্যাপস পাওয়া যায় (যেমন Keep Me Out), যেগুলোর মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য ফোন লক করে রাখা যায়। যখন ফোন নির্দিষ্ট সময়ের জন্য লক থাকবে, তখন মস্তিষ্ক বুঝে নেবে যে এখন ফোনের দিকে ফোকাস করে লাভ নেই। ল্যাপটপে কাজ করলে অপ্রয়োজনীয় ওয়েবসাইট ব্লক করে রাখতে পারেন।

৫. হাইড্রেটেড থাকা: মস্তিষ্কের বড় একটি অংশই পানি। পড়তে বসার আগে একটু পানি পান করা স্মৃতিশক্তি এবং মনোযোগ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পানির অভাব শেখার গতি কমিয়ে দিতে পারে।

31/12/2025

Successful হওয়ার জন্য সফল মানুষরা যে ২০টি অভ্যাস অনুশীলন করেন। 🔥
নিচে প্রতিটি অভ্যাসের সাথে বাস্তব উদাহরণ দেওয়া হলো 👇

১. দিনের প্রাইঅরিটি ঠিক করা
📌 রেফারেন্স: Elon Musk
তিনি দিনে কাজকে ৫ মিনিটের ব্লকে ভাগ করেন যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আগে হয়।

২. সময়কে সম্পদ হিসেবে দেখা
📌 রেফারেন্স: Bill Gates
আজও তিনি সময় বাঁচাতে অপ্রয়োজনীয় মিটিং এড়িয়ে চলেন।

৩. দ্রুত সিদ্ধান্ত নেওয়া
📌 রেফারেন্স: Jeff Bezos
তিনি বলেন, ৭০% তথ্য পেলেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

৪. প্রতিদিন শেখার অভ্যাস
📌 রেফারেন্স: Warren Buffett
তিনি প্রতিদিন ৫–৬ ঘণ্টা পড়াশোনা করেন।

৫. স্কিল আপডেট রাখা
📌 রেফারেন্স: Satya Nadella
মাইক্রোসফটের কালচার বদলে দেন “Learn-it-all” মাইন্ডসেট দিয়ে।

৬. অপ্রয়োজনীয় মানুষ এড়িয়ে চলা
📌 রেফারেন্স: Steve Jobs
তিনি ফোকাসের জন্য বহু প্রজেক্ট নিজেই বাতিল করেছেন।

৭. গভীর ফোকাসে কাজ করা
📌 রেফারেন্স: Mark Zuckerberg
একসময় তিনি সপ্তাহে একই পোশাক পরতেন সিদ্ধান্তের ক্লান্তি কমাতে।

৮. শর্টকাটে বিশ্বাস না করা
📌 রেফারেন্স: Mukesh Ambani
দীর্ঘমেয়াদি ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগই তার সাফল্যের মূল।

৯. ব্যর্থতা থেকে শেখা
📌 রেফারেন্স: Jack Ma
তিনি হার্ভার্ডে ১০ বারের বেশি রিজেক্ট হয়েছেন।

১০. নিজের দায়িত্ব নিজে নেওয়া
📌 রেফারেন্স: Oprah Winfrey
তিনি নিজের জীবন পরিবর্তনের দায়িত্ব নিজেই নিয়েছিলেন।

১১. “না” বলতে জানা
📌 রেফারেন্স: Warren Buffett
তার ক্যালেন্ডারে অধিকাংশ অনুরোধেই তিনি “No” বলেন।

১২. নেটওয়ার্কিংকে গুরুত্ব দেওয়া
📌 রেফারেন্স: Richard Branson
তিনি বিশ্বাস করেন, সম্পর্কই ব্যবসার আসল মূলধন।

১৩. নিজের উপর সময় বিনিয়োগ
📌 রেফারেন্স: Barack Obama
ব্যস্ততার মাঝেও পড়া ও আত্মউন্নয়নে সময় দিতেন।

১৪. ডেডলাইনকে সিরিয়াস নেওয়া
📌 রেফারেন্স: Indra Nooyi
টাইমলাইন ও এক্সিকিউশন ছিল তার লিডারশিপের শক্তি।

১৫. পারফেকশনের অপেক্ষা না করা
📌 রেফারেন্স: Reid Hoffman (LinkedIn)
“পারফেক্ট প্রোডাক্ট মানে আপনি দেরি করে ফেলেছেন।”

১৬. ফিডব্যাক গ্রহণ করা
📌 রেফারেন্স: Sundar Pichai
গুগলে ওপেন ফিডব্যাক কালচার তৈরি করেছেন।

১৭. ফাইনান্সিয়াল ডিসিপ্লিন
📌 রেফারেন্স: Warren Buffett
আজও সাধারণ জীবনযাপন করেন।

১৮. শরীর ও মানসিক স্বাস্থ্যের যত্ন
📌 রেফারেন্স: Arianna Huffington
বার্নআউটের পর “Well-being” কে প্রাধান্য দেন।

১৯. লং-টার্ম চিন্তা করা
📌 রেফারেন্স: Jeff Bezos
অ্যামাজন বছরের পর বছর প্রফিট ছাড়াই গ্রোথে বিনিয়োগ করেছে।

২০. নিজের প্রগ্রেস রিভিউ করা
📌 রেফারেন্স: Benjamin Franklin
প্রতিদিন নিজের আচরণ লিখে বিশ্লেষণ করতেন।

সফল মানুষদের অভ্যাস কপি করা যায়।
কপি করা যায় না শুধু অজুহাত।

Address

চট্টগ্রাম
চট্টগ্রাম
4201

Website

Alerts

Be the first to know and let us send you an email when সৃজনশীল শিক্ষালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share